এখন অচেনা লোকটার কথা শুনে ভাবছে, আর যাই হোক, এই লোককে অপমান করা উচিত হবে না তার। কি থেকে কি হয়ে যায় তার কোন ঠিক নেই, তারচেয়ে এর সাথে ভদ্র আচরণ করাই সবদিক থেকে ভাল। তবু চেহারা আর কণ্ঠস্বর থেকে অনিচ্ছার ভাবটুকু এড়াতে পারল না সে। আমার নাম ভিটেলি। গ্রামের ওপর ওই পাহাড়ে আমার বাড়ি। রবিবার বিকেলে আসুন আপনি। বাড়িতে নয়, এখানে। এখান থেকে নিয়ে যাব আপনাকে।
মুখ খুলতে যাচ্ছিল ফ্যাৱিষযিয়ো, কিন্তু মাইকেল তার দিকে ঠাণ্ডা চোখে তাকাল। বুকের রক্ত ছলকে উঠল ফ্যাৱিযযিয়োর, মুখের ভেতর শক্ত কাঠ হয়ে গেল জিভটা। ব্যাপারটা লক্ষ করুল ভিটেলি। তাই মাইকেল উঠে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিতে তাড়াতাড়ি সেটা ধরে একটু হাসল সে। অচেনা লোকটাকে খেপিয়ে দেয়া উদ্দেশ্য নয় তার। খোঁজ-খবর তো অবশ্যই নিতে হবে, মন স্থির করে ফেলেছে সে, সেগুলো যদি ঠিক মত মিলে না যায়, চিন্তা কি, মরণ বাড় বেড়ে ওঠা বাছাধন মাইকেলকে অভ্যর্থনা করার জন্যে তো জবরদস্ত ছেলে দুটো রয়েইছে, শট গানগুলোয় আজই তেল দিয়ে রাখবে তারা।
বন্ধুর বন্ধুদের সাথে এক-আধটু সম্পর্ক আছে বৈকি ভিটেলির, কিন্তু তাদের সাহায্য নিতে হবে বলে মনে করছে না সে। সিসিলির লোকেরা অকারণ সৌভাগ্যে। বিশ্বাস করে, সে-ও এই মুহূর্তে তাই করছে। মেয়ের রূপ আছে, এই রূপই এবার তাদের পরিবারের ভাগ্য ফিরিয়ে দেবে। সেটা মন্দ কি? তাছাড়া, পড়ার কয়েকটা উঠতি বয়েসের ছোকরা এরই মধ্যে ওর চারপাশে মাছির মত ডনডন করতে শুরু করেছে, সুযোগ পেলে এই মুখ ভাঙা ছেলেটা তাদেরকে ভাগিয়ে দিতে পারবে। অচেনা আগন্তুককে খুশি করার জন্যে তাকে সবচেয়ে ভাল একটা মদের বোতল উপহার দিল ভিটেলি। লক্ষ কল, ওদের বিল মেটাল মাইকেল নয়, দেহরক্ষীদের একজন। তার মানে, দেহরক্ষীদের চেয়ে ওর মর্যাদা অনেক বেশি, বুঝতে পারল সে।
ঘুরে বেড়াতে আর ভাল লাগছে না মাইকেলের! একটা গ্যারেজ খুঁজে বের কবতে বেগ পেতে হলো না ওদের। গাড়ি আর ড্রাইভার ভাড়া করে ডিনারের আগেই কর্লিয়নিতে ফিরে এল ওরা।
বাড়ি ফিরেই ডাক্তার তাজাকে সব কথা জানিয়ে দিল রাখালরা। রাতেই বাগানে বসে ডন টমাসিনোকে তিনি বললেন, খবর শুনেছেন? আজ নাকি আমাদের বন্ধুর মাথায় বাজ পড়েছিল।
ডন টমাসিনো অস্বস্তির সাথে বললেন, পালার্মোর ছোকরাগুলোর মাথায়। দুএকটা বাজ পড়লে শান্তি পেতাম আমি! বড় শহরগুলোয় নতুন একদল মাফিয়া সর্দারের উত্থান ঘটছে, তিনি তাদের কথা বলছেন। ওরা তার মত পুরানো নেতাদের সাথে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে রেষারেষি করছে। সে যাই হোক, ডাক্তার তাজা কিন্তুনাছোড়বান্দা, তিনি ডন টমাসিনোকে সব কথা সবিস্তারে শোনালেন।
রোববারে রাখালদেরকে আপনি আমার সাথে যেতে নিষেধ করবেন, ডন। টমাসিনোকে বলল মাইকেল। মেয়ের বাড়ির লোকদের সাথে ডিনার খেতে বসব আমি আর বাইরে ঘুরঘুর করবে ওরা, সেটা ভাল দেখায় না।
একটু গম্ভীর হলেন মাসিনো। এদিক ওদিক মাথা নাড়লেন। একটা কথা ভুলে যাচ্ছ তুমি মাইকেল। তোমার নিরাপত্তার জন্যে আমি তোমার বাবার কাছে দায়ী। এমন কোন অনুরোধ কোরো না যেটা আমি রাখতে পারব না। একটু থেমে রীতিমত অসন্তুষ্ট গলায় আবার বললেন, আরও শুনলাম, তুমি নাকি বিয়ের কথাও তুলেছ। কাঁধ ঝাঁকালেন তিনি। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমিই ভাল বোঝো–কিন্তু তোমার বাবার কাছে নোক পাঠিয়ে তার অনুমতিটা আগে নিতে হবে আমাকে, তা নাহলে আমি মত দিতে পারব না :
ডন টমাসিনো একজন সম্ভ্রান্ত ভদ্রলোক, তাই অত্যন্ত সাবধানে, ভেবেচিন্তে কথা বলছে মাইকেল। যাই বলুন তিনি, তাকে অপমান করে বা তার মনে আঘাত দিয়ে কিছু বলতে পারে না সে। বাবা কেমন মানুষ সে তো আপনি জানেন, ডন। টমাসিনো। একবার কেউ যদি তাঁর কথায় না বলে, স্রেফ কালা বনে যান তিনি। যতক্ষণ না আবার হ্যাঁ বলছে সে ততক্ষণ তিনি শ্রুতিশক্তি ফিরে পান না। আপনি জানেন না, আপনার জানার কথাও নয়, বাবা কিন্তু অনেকবার আমার মুখে না শুনেছেন। দেহরক্ষীরা আমার সাথে যাবে, আপনার এই শর্তটা আমি মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা পরিষ্কার জানা থাকা দরকার আপনার, তা হলো, বিয়ে করার যদি ইচ্ছে হয় আমার, কারও অনুমতি ছাড়াই বিয়ে হবে। এতে আপনার মনে করার কিছু নেই। আমার ব্যক্তিগত ব্যাপারে নিজের বাপকে নাক গলাতে দিইনি, এখন যদি আপনাকে নাক গলাতে দিই, তাকে যে অপমান করা হয়।
বিয়ে তাহলে হতেই হয় একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন টমাসিনো। শোনো তাহলে, তোমার ওই বাজটিকে খুব ভাল করেই চিনি আমি। শুধু সুন্দরী নয়, স্বভাব চরিত্রের দিক থেকেও ভারি ভাল। পরিবারটিও কারও সাতে-পঁচে থাকে না, ওরা সবাই খুব ভাল মানুষ। তুমি যদি ওদের মর্যাদা হানির কারণ হও, মেয়ের বাপটি কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। সেক্ষেত্রে মান বাঁচাবার জন্যে তোমাকেও আবার রক্তপাত ঘটাতে হবে। তাছাড়া, পরিবারটির সাথে আমার খাতির আছে, তাই তেমন কিছু ঘটতে দিতে পারি না আমি।
কেমন মেয়ে কে জানে! বলল মাইকেল। আমাকে দেখেই হয়তো নাক সিটকাবে। একেবারে ছেলে মানুষ তো, আমাকে হয়তো বুড়ো ভাববে। ডাক্তার তাজা আর ডন টমাসিনো নিঃশব্দে হাসছেন। উপহার ইত্যাদি নিতে হবে, সেজন্যে কিছু টাকা লাগবে আমার। আর একটা গাড়ি।
