• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুলাই 25, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গডফাদার – মারিও পুজো

এরপর সম্পূর্ণ আলাদা করে দেয়া হলো টেসিওর দলকে, তার উপর ছেড়ে দেয়া হলো ব্রুকলিনের দায়িত্ব। এর অন্যতম কারণ, আসলে ক্লেমেঞ্জার কাছ থেকে টেসিওকে দূরে সরিয়ে দিলেন তিনি। সময় বয়ে যাবার সাথে সাথে আভাসে ইঙ্গিতে তিনি ওদেরকে বুঝিয়ে দিলেন যে ওরা দুজন খুব বেশি মেলামেশা করে সেটা তাঁর পছন্দ নয়। এমন কি, একান্ত দরকার না পড়লে, সামাজিক জীবনেও নয়। বুদ্ধি চিরকালই একটু বেশি টোসওর, তাই কথাটা,শোনা মাত্র সে এর অন্তর্নিহিত কারণটা বুঝে নিল। কারণ হিসেবে ভিটো কর্লিয়নি অবশ্য বললেন, আইনের চোখে যাতে পড়তে না হয় সেজন্যেই এটা চাইছেন তিনি। কিন্তু আসল কারণ ঠিকই ধরতে পেরেছে টেসিও, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন সুযোগ ক্যাপোরেজিমিদের দিতে চাইছেন না ভিটো কর্লিয়নি।

কথাটা বুঝতে পেরে মন খারাপ হয়নি টেসিওর, এর মধ্যে যে আসলে কোন, আক্রোশ, ভয় বা সন্দেহ নেই তাও বুঝতে পেরেছে সে। এটা হলো, নিরাপত্তা বিধানের বিচক্ষণ ব্যবস্থা। বিপদ ঘটে যাবার আগে সাবধানতা অবলম্বন করা। এতে দোষের কিছু নেই। দূরে সরিয়ে দেবার বিনিময়ে ব্রুকলিনে অনেকটা স্বাধীনতা দিলেন ভিটো টেওিকে। কিন্তু ক্লেমেঞ্জার ব্রঙ্কসের জায়গীরটা নিজের মুঠোর ভিতর রাখলেন। টেসিও কেন, অনেকের চেয়ে অনেক বেশি সাহসী ক্লেমেঞ্জা, মানুষ হিসেবে বেপরোয়া, কাউকে কেয়ার করা ওর ধাতে নেই। বাইরে থেকে যতই হাসিখুশি দেখাক তাকে, তার নিষ্ঠুরতাও বিস্ময়কর। তাই তাকে একটু শক্ত বাধনে রাখতে চান ভিটো কর্লিয়নি।

ত্রিশ দশকের মন্দাও এল, সেই সাথে হু হু করে বেড়ে যেতে লাগল ভিরে কর্লিয়নিদের ক্ষমতা। ঠিক এই সময় থেকেই সবাই তাকে ডন বলে সম্বোধন কর শুরু করল। ডন। ডন কর্লিয়নি। ডন ভিটো কর্লিয়নি।

সৎ আর ভালমানুষ লোকেরা খামোকা শহর চষে জুতোর সুকলা খুইয়ে ফেলে সৎ একটা চাকরির খোঁজে, বাজার মন্দা বলে কেউ তারা কোথাও সুবিধে করতে পারে না। এদের মধ্যে কিছু লোক, যাদের এক ধরনের গর্ব আর ন্ত আছে, তারাও বাধ্য হয়ে অপমান হজম করে, নিজের আর পরিবারের মাথা হেঁট করে সরকারী লঙ্গরখানা থেকে ভিক্ষার দান গ্রহণ করতে বাধ্য হয়। কিন্তু ডন কর্লিয়নির লোকেরা? তারা ফিটফাট বাবুসাহেব হয়ে বেরোয়, বুক উঁচিয়ে হাঁটে, তাদের সবগুলো পকেট টাকায় ভর্তি হয়ে ফুলে থাকে। চাকরি হারাতে হবে, এদের কারও মনে সে-ভয় নেই। এসব দেখেশুনে এমন কি ডন ভিটো কর্লিয়নির মত একজন বিনয়ী মহান পুরুষও একটু একটু গর্ব অনুভব করেন। নিজের এলাকা আর নিজের লোকদের জন্যে যতটা করা সম্ভব তার চেয়ে বেশি করেন তিনি। তার উপর নির্ভর করে যারা, কাজে মাথার ঘাম পায়ে ফেলে, তাকে উৎসর্গ করে দিয়েছে নিজেদের জীবন আর ভাগ্য, তাদেরকে তিনি ডুবিয়ে দেন না। যদি বা কখনও তার কোন লোক অ্যারেস্ট হয়ে জেলে যায়, তার পিরবারের কথা ভেবে মুষড়ে পড়তে হয় না তাকে, কারণ সে জানে, তার স্ত্রী, ছেলেমেয়ে, বুড়ো মা-বাপ-পিরবারের সবাই ভাল খেয়ে, ভূল পরে দিন কাটাবে, যতদিন না সে আবার বেরুতে পারছে জেল থেকে। এই এ ধরনের হতভাগাদের পরিবারকে দয়া করে, বাধ্য হয়ে সামান্য খুঁদকুড়ো দেয়া হয়, ব্যাপারটা মোর্টেও সে-রকম নয়। মুক্ত অবস্থায় লোকটা যা বেতন পেত তার সবটাই দেয়া হয়।

এর পিছনে সবটাই সৎ খৃস্টান সুলভ বদান্যতা আছে, ব্যাপারটা তাও নয়। ডনের সবচেয়ে ঘনিষ্ঠ, অন্তরঙ্গ বন্ধুরাও তাকে বেহেশতের ফেরেশতা বলে মনে করে না। এই দয়া-দাক্ষিণ্যের মধ্যে কিছুটা স্বার্থও আছে বৈকি। কোন বুদ্ধিমান মানুষ, সে মহান হোক বা নিকৃষ্ট হোক, তার প্রতিটি কাজে স্বার্থ থাকতে হবে, একজন সাধারণ মানুষের বেলাতেও এই কথা সত্যি। ডন ভিটো কর্লিয়নির যে সব লোকেরা জেলে যায় তারা জানে, যত জেরাই করা হোক, মুখ ভোলা চলবে না। শুধু মুখ বুজে থাকলেই তার পরিবারের সবাই আগের মতই সুখে-শান্তিতে থাকবে। ডনের প্রতি শ্রদ্ধা আর সততা বজায় রাখলে জেল থেকে বেরুলে রাজকীয় অভ্যর্থনা জুটবে তার কপালে। তার বাড়িতে বিরাট খানাপিনার ব্যবস্থা করবেন ডন। আত্মীয় স্বজন আর বন্ধুরা আসবে সেই উৎসবে, সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তারপর, উৎসবের শেষে রাত যখন অনেক গভীর, তখন তার কাছে আসবে কনসিলিয়রি গেনকৈা আবানদাণ্ডো, কিম্বা হয়তো এমন কি স্বয়ং ডন নিজেই। তার সাহস আর সতোর প্রশংসা করে যাবেন তারা। তাকে সম্মান দেখিয়ে তিনি হয়তো তার বাড়িতে তৈরি একগ্লাস মদ নিয়ে দুচুমুক খাবেন, আর ফেরার সময় তাকে দিয়ে যাবেন প্রচুর টাকা, উপহার হিসেবে। সে যাতে তার দৈনন্দিন কাজে আবার যোগ দেবার আগে সপরিবারে কোথাও থেকে বেড়িয়ে আসতে পারে বা কয়েকটা দিন মামোদ ফুর্তি করে বেড়াতে পারে। এই রকম অপার ভালবাসা, সহানুভূতি আর বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকেন ডন কর্লিয়নি।

বৃহত্তর জগৎ যারা পরিচালনা করে তারা তার উন্নতির পথে বাধা তো বটেই, তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করেন তিনি। কিন্তু এক সময় উপলব্ধি করলেন, তাদের তুলনায় নিজের আয়ত্তাধীন এলাকাটা তুলনামূলকভাবে অনেক ভালভাবে পরিচালনা করেন নিজে। পাড়ার গরীব লোকেরা সাহায্যের জন্যে তার কাছে বারবার এসে ধারণাটাকে আরও দৃঢ় করে তোলে। তাদের কি না উপকারে লাগছেন তিনি। সরকারী সাহায্য পাবার জন্যে, অল্পবয়েসী ছেলেকে একটা চাকরি পাইয়ে দেবার জন্যে, এই সাংঘাতিক দুর্দিনে কিছু টাকা ধার পেতে, বিপদে পড়লে দয়া ভিক্ষা করতে, ফ্যাসাদে পড়লে মধ্যস্থতা করে দেবার অনুরোধ জানাবার জন্যে সবাই আসছে তার কাছে– তিনি ছাড়া এসব ব্যাপারে তাদেরকে সাহায্য করার আর আছেইবা কে?

Page 112 of 257
Prev1...111112113...257Next
Previous Post

বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী – মাইকেল এইচ. হার্ট

Next Post

দ্য লাস্ট ডন – মারিও পুজো

Next Post

দ্য লাস্ট ডন - মারিও পুজো

আবার অশুভ সঙ্কেত - অনীশ দাস অপু

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In