• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 7, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বাইবেল কোরআন ও বিজ্ঞান – মরিস বুকাইলি

উল্লেখ্য যে, The Ecumencial Translation Of The old Testament নামে একটি সংকলন সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই সংকলনটি বেশ কিছুসংখ্যক ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট বিশেষজ্ঞের সম্মিলিত অনুবাদ। এতে বাইবেলের সবধরনের সবভাষ্যের মধ্যে একটা সমন্বয় সাধনের প্রয়াস পরিলক্ষিত হয়।

পূর্বোক্ত বিবরণী থেকে এটা স্পষ্ট হয় বাইবেলের পুরাতন নিয়ম রচনার ক্ষেত্রে মানুষের হাত কমবেশি সক্রিয় ছিল আগাগোড়া। এ থেকে এ কথা বুঝতেও বেগ পেতে হয় না যে, এক পাঠের সঙ্গে আরেক পাঠের, এক অনুবাদের সঙ্গে আরেক অনুবাদের এই যে পার্থক্য, তা সংশ্লিষ্ট বাইবেলগুলোর সংশোধনজনিত কর্মকাণ্ডের অনিবার্য পরিণতি। এভাবে বিগত দু’হাজার বছর ধরে ক্রমাগতভাবে সংশোধনী চালিয়ে যাওয়ার ফলেই বাইবেলের মূলবাণীর পাঠ সাত নকলে আসল খাস্তা হয়ে দাঁড়িয়েছে।

১৫. বাইবেলের আদি উৎস প্রসঙ্গে

পুস্তকাকারে সংকলনের পূর্বে বাইবেল ছিল ঐতিহ্যবাহী জনকথা অর্থাৎ মানুষের স্মৃতিনির্ভর কাহিনী। আদিতে এই ধরনের স্মৃতিচারণই ছিল ভাবাদর্শ প্রচারের একমাত্র উপায়। আর এই ঐতিহ্যনির্ভর স্মৃতিকথা সম্প্রচারের প্রধান মাধ্যম বা বাহন ছিল সঙ্গীত।

ই. জ্যাকোব লিখেছেন, “আদিযুগের মানুষেরা ছিল সঙ্গীতপ্রিয়। অন্যান্য স্থানের মতো ইহুদীদের মধ্যেও আগে কবিতা সৃষ্টি হয়েছে, পরে এসেছে গদ্য। ইহুদী সঙ্গীত ছিল সুদীর্ঘ এবং সুন্দর। সঙ্গীতই ছিল তাঁদের আনন্দ ও বেদনা প্রকাশের বাহন। এভাবে সঙ্গীতের মাধ্যমে তাঁরা ইতিহাসের বিভিন্ন ঘটনার সঙ্গে এমনভাবে একাত্মতা বোধ করতেন যে, প্রত্যেকটি ঘটনা যেন তারা প্রত্যক্ষ করছেন। এছাড়াও, ইহুদীরা তাঁদের সঙ্গীতকে ব্যাপক ও বৈচিত্র্যপূর্ণ বিষয়ের প্রকাশ হিসেবে ফুটিয়ে তোলার প্রয়াস পেতেন।” বিভিন্ন কারণ ও ঘটনা উপলক্ষে ইহুদীরা সঙ্গীতের মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশ করতেন। এ প্রসঙ্গে ই. জ্যাকোব বেশকিছু উপলক্ষের কথা উল্লেখ করেছেন। এভাবে নানাবিষয় ও ঘটনা উপলক্ষে রচিত বিভিন্ন সঙ্গীত বাইবেলে স্থান লাভ করেছে। যেমন–ভোজন-সঙ্গীত, ফসল কাটার গান ইত্যাদি। এছাড়াও বিশেষ কোনো কর্মকাণ্ড উপলক্ষে রচিত গান যেমন–বিখ্যাত কূপ খননের গান (বাইবেলের পুরাতন নিয়ম, গণনাপুস্তক ২১, ১৭), বিবাহ-সঙ্গীত, সঙ্গীত সম্পর্কিত সঙ্গীত এবং বিলাপ-সঙ্গীত। বাইবেলে যুদ্ধ-সংক্রান্ত বেশকিছু সঙ্গীতও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেবোরা সঙ্গীত (ঐ, বিচারকগণ ৫, ১-৩২) এবং সদাপ্রভুর (জেহোভা) ইচ্ছায় ও নেতৃত্বে অর্জিত বিজয়ের গান (ঐ, গণনাপুস্তক ১০, ৩৫) : “আর সিন্দুক এগিয়ে যাওয়ার সময় মোশি বলতেন :

“হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তোমার বিদ্বেষীগণ তোমার সম্মুখ থেকে পলায়ন করুক।”

এ ছাড়াও বাইবেলে রয়েছে নীতিবাক্য ও প্রবাদ (বুক অব প্রভার্ব : হিস্টোরিক বুকস-এর প্রবাদ ও নীতিমালা দ্রষ্টব্য), আশীর্বাদ বা অভিশাপবাণী এবং নবুয়তপ্রাপ্তির পর নবীগণ কর্তৃক মানুষের প্রতি প্রদত্ত আসমানী বিধিবিধান সংক্রান্ত বাণী।

ই. জ্যাকোবের মতে, এসব বাণী ও কাহিনী পরিবার পরম্পরায় অথবা উপাসনালয়গুলো মাধ্যমে স্রষ্টা কর্তৃক মনোনীত মানুষের (নবীর) তথা ইতিহাসের কাহিনী বা গাধা হিসেবে জারি ছিল। ইতিহাসের এসব কাহিনী কখনো কখনো লোকমুখে গল্প-কথায় পরিণত হয়েছে। যেমন : বোথমের গল্প-কথা। (বিচারকগণ ৯, ৭-২১) যেখানে বলা হয়েছে, “একদা বৃক্ষগণ আপনাদের উপর অভিষেককরণার্থে রাজার অনেষণে গমন করিল–তাহারা জলপাই, ডুমুর, আঙুর এবং কণ্টকবৃক্ষকে কহিল” ইত্যাদি। এ প্রসঙ্গে ই. জ্যাকোবের অভিমত হলো, “কাহিনীকে সুন্দর করে তোলার বাসনায় এসব বর্ণনা টেনে আনা হয়েছে। কাহিনীতে ‘অশ্রত ইতিহাসের ঘটনাও বর্ণিত হয়েছে; এসেছে সেকালের নানা বিবরণীও। এভাবে জানা-অজানা কাহিনী বর্ণিত হয়েছে বটে, কিন্তু বর্ণনার গতি কোথাও ব্যাহত হয়নি।”

উপসংহারে ই. জ্যাকোবের বক্তব্য হলো : “ওল্ড টেস্টামেন্টে (বাইবেলের পুরাতন নিয়মে) হযরত মুসা এবং অন্যান্য গোষ্ঠীপতির যে কাহিনী বর্ণিত হয়েছে, তাতে খুব সম্ভব ধারাবাহিক ইতিহাসের ঘটনা প্রতিফলিত হয়েছে, একান্ত প্রক্ষিপ্তভাবেই। বহুবিচিত্র এইসব কাহিনী বর্ণনাকালে কথককে জোড়াতালির স্বার্থে এ ধরনের বহু কল্পনা ও গল্প-কথার আশ্রয় নিতে হয়েছে। পরিশেষে, এসব বর্ণনাকে সুন্দর ও বিশ্বাসযোগ্য করে ইতিহাস হিসেবে করা হয়েছে উপস্থাপন। আর এ থেকেই আধুনিক চিন্তাবিদ সমালোচককে বুঝে নিতে হচ্ছে যে, পৃথিবীর ও মানবজাতির সূচনাপর্বে কী ঘটেছিল।”

এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, খ্রিস্টপূর্ব শতকের শেষভাগে ইহুদীরা যখন কেনানে বসতি স্থাপন করেছিল, তখন থেকেই ঐতিহ্যবাহী এসব কাহিনী লিপিবদ্ধ ও সংরক্ষণের কাজ শুরু হয়। তবে, সে লেখা যে নির্ভুল ছিল, তা নয়। এমনকি আইন বা বিধানের মতো যেসব বিষয় মানুষের চাহিদা ছিল সর্বাধিক, সেসব যেমন-তেমনি অন্য আরো যেসব বিষয় স্থায়ীভাবে ধরে রাখা প্রয়োজন ছিল যেসব বিধান এবং বিষয়ও নির্ভুলভাবে উল্লিখিত হয়নি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিধাতার নিজ হাতে রচিত বলে প্রচারিত দশটি বিধান বা টেন-কম্যান্ডমেন্টস। ওল্ড টেস্টামেন্টে এই টেন-কম্যান্ডমেন্টস-এর দু’টি পৃথক ও ভিন্নপাঠ বিদ্যমান : একটি যাত্রাপুস্তকে (২০, ১-২১) এবং অপরটি দ্বিতীয় বিবরণীতে (৫, ১-৩০)। মূল বক্তব্যের দিক থেকে এ দুটির মধ্যে খুব বেশি অমিল নেই; কিন্তু এ দুটি রচনায় বর্ণনার পার্থক্য স্পষ্ট। এছাড়াও, তখন বিভিন্ন চুক্তি, চিঠিপত্র, ব্যক্তিত্বের তালিকা (বিচারক, উচ্চপদস্থ রাজকর্মচারী, বংশ তালিকা ইত্যাদি) এবং দান ও লুণ্ঠনের বিশদ বিবরণ ও এতদসংক্রান্ত বিভিন্ন দলিল সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এরফলে গড়ে উঠেছিল আর্কাইভ বা সরকারি মোহাফেজখানা বা সংরক্ষণাগার। বাইবেল-সংক্রান্ত চূড়ান্ত রচনা প্রণয়নে এই মোহাফেজখানায় রক্ষিত দলিলপত্রাদি ব্যবহৃত হয়েছিল। এভাবেই প্রণীত হয়েছিল এখন আমাদের হাতের কাছে পাওয়া বাইবেলের পুরাতন নিয়ম। আর এভাবে বাইবেলের নামে সংকলিত পুস্তকটিতেও বিভিন্ন লেখকের রচনার ঘটেছিল সংমিশ্রণ। প্রাপ্ত এসব দলিলপত্রসমূহ কেন যে এরকম বিসদৃশ পাঁচমিশালীভাবে পুস্তকাকারে লিপিবদ্ধ ও সংকলিত হয়েছিল, তার কারণ খুঁজে বের করার দায়িত্ব বিশেষজ্ঞদের।

Page 58 of 99
Prev1...575859...99Next
Previous Post

রক্তরাঙা ট্রেইল – কাজী মাহবুব হোসেন

Next Post

বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী – মাইকেল এইচ. হার্ট

Next Post

বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী - মাইকেল এইচ. হার্ট

গডফাদার - মারিও পুজো

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In