দেহকাঠামোর বিপুল বৈচিত্র্যের ওপর জীবনের সংখ্যার পরিমাণ নির্ভর করে, এই নীতিটির সত্যতা অনেক প্রাকৃতিক পরিবেশের মধ্যে লক্ষ্য করা যায়। একটি ছোট এলাকা বিশেষভাবে যদি পরদেশীদের জন্য মুক্ত করে দেওয়া হয় এবং সেখানে এককের সঙ্গে এককের সংগ্রাম কঠোর হয়, তাহলে আমরা সেখানের অধিবাসীদের মধ্যে বিপুল বৈচিত্র্য লক্ষ্য করি। উদাহরণস্বরূপ, একই অবস্থায় পড়ে থাকা তৃণাচ্ছাদিত তিন ফুট চওড়া ও চার ফুট লম্বা আয়তনের এক খণ্ড ঘাসের চাপড়া আমি দেখেছিলাম এবং সেখানে আটটি বর্গের আঠারোটি গণের অন্তর্গত কুড়িটি প্রজাতির উদ্ভিদ ছিল। এই সংখ্যা থেকে বোঝা যায় এইসব উদ্ভিদরা পরস্পরের থেকে কত পৃথক। ছোট্ট ছোট্ট দ্বীপে প্রাণী ও পতঙ্গদের ক্ষেত্রেও এরূপ ঘটে। স্বাদুজলের পুকুরগুলিতেও এরূপ ঘটে। কৃষকরা লক্ষ্য করে যে সবচেয়ে বেশি হতে পারে। প্রকৃতিও এটি অনুসরণ করে থাকে যাকে বলা যেতে পারে যুগপৎ চক্রগতি বা পর্যায়ক্রম। এক খণ্ড জমিতে ঘেঁষাঘেঁষি করে বসবাসকারী অধিকাংশ প্রাণী ও উদ্ভিদরা এখানে বাস করতে থাকবে (এদের প্রকৃতি কোনভাবেই স্বাতন্ত্র্যসূচক নয় মনে করে) এবং বলা যেতে পারে যে ‘বাঁচার জন্য তীব্র চেষ্টা করছে এরা। কিন্তু দেখা যায় এরা যখন তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়, এদের স্বভাব ও জৈবিকগঠনের পার্থক্য সমেত দেহের বৈচিত্র্যের সুবিধাগুলি নির্ধারণ করে যে পরস্পরের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নামা অধিবাসীরা, একটি সাধারণ নিয়মানুযায়ী যাদের আমরা বিভিন্ন গণ ও বর্গ বলি, তার অন্তর্ভুক্ত হবে।
মানুষের হস্তক্ষেপ দ্বারা উদ্ভিদের বিদেশের মাটিতে স্বাভাবিকীকরণের ব্যাপারেও একই পদ্ধতি দেখা যায়। এটি আশা করা যেতে পারত যে যে-কোন দেশে পরিবেশানুগ হতে সমর্থ উদ্ভিদরা সাধারণতঃ দেশীয়দের সঙ্গে ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত হয়, কারণ সাধারণভাবে লক্ষ্য করা যায় যে এরা নিজের দেশে বিশেষভাবে সৃষ্ট ও অভিযোজিত হয়েছে। বোধ হয় আরও আশা করা যেতে পারত যে পরিবেশানুগ উদ্ভিদরা এদের নূতন বাসস্থানের কোন কোন জায়গায় আরও বিশেষভাবে অভিযোজিত কয়েকটি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে থাকবে। কিন্তু বিষয়টি একেবারেই অন্যরকম। আলফোন্সে ডি ক্যান্ডেলে তার সুবৃহৎ ও প্রশংসনীয় গ্রন্থে সুন্দরভাবে মন্তব্য করেছেন যে উদ্ভিদকুলগুলি দেশীয় গণ ও প্রজাতিদের সংখ্যার অনুপাতে নূতন প্রজাতির তুলনায় নূতন গণের আরও বেশি দেশীয়করণের মাধ্যমে সমৃদ্ধ হয়। কেবল একটি উদাহরণ দেওয়া যাক। ডঃ আসা গ্রে-র ‘ম্যানুয়্যাল অফ দ্য ফ্লোরা অফ নর্দান ইউনাইটেড স্টেটস্’ গ্রন্থের সর্বশেষ সংস্করণ ২৬০টি পরিবেশানুগ উদ্ভিদের তালিকা দেওয়া হয়েছে এবং এরা ১৬২টি গণের অন্তর্গত। এভাবে আমরা লক্ষ্য করি যে এইসব পরিবেশানুগ উদ্ভিদরা অতিশয় বৈচিত্র্যপূর্ণ; অধিকন্তু দেশীয়দের তুলনায় এরা বহুল পরিমাণে ভিন্ন হয়, কারণ ১৬২টি পরিবেশানুগ গণের মধ্যে কম করেও ১০০টির মতো গণ দেশীয় নয়, এবং এভাবে ইউনাইটেড স্টেটস-এ বর্তমানে অবস্থিত গণগুলির সঙ্গে বিরাট সংখ্যক গণ যুক্ত হয়েছে।
দেশীয়দের সঙ্গে সফলভাবে সংগ্রাম করে সেই দেশের পরিবেশানুগ হয়েছে এমন উদ্ভিদ বা প্রাণীদের প্রকৃতি বিচার করে আমরা কিছু ধারণা লাভ করতে পারি যে সহযোদ্ধাদের ওপর প্রাধান্য বিস্তারের জন্য কিভাবে রূপান্তরিত হতে হবে; এবং আমরা অন্ততঃ সিদ্ধান্ত করতে পারি যে অবয়বের নূতন গণীয় পার্থক্যের সমতুল বৈচিত্র্য। এদের পক্ষে লাভজনক হবে।
একই অঞ্চলের অধিবাসীদের অবয়বের বৈচিত্র্যের উপযোগিতা, বাস্তবিকপক্ষে এককদের শরীরের অঙ্গগুলির শ্রমের শারীরবৃত্তীয় কাজের মতো একই হয়–এই বিষয়টি মিলনে এডওয়ার্ডস বিশদভাবে ব্যাখ্যা করেছেন। কোন শারীরতত্ত্ববিদ সন্দেহ করেন না যে কেবল শাকসজী, অথবা কেবল হজমের পক্ষে উপযোগী একটি পাকস্থলী এইসব বস্তু থেকে সবচেয়ে পুষ্টিকর বস্তু গ্রহণ করে। অতএব যে কোন দেশের সাধারণ পরিমণ্ডলে প্রাণী ও উদ্ভিদরা ভিন্ন ভিন্ন স্বভাবের জন্য যত বেশি ব্যাপকভাবে ও নিখুঁতভাবে বৈচিত্র্যপূর্ণ হয়, তত বেশি সংখ্যক এককরা বেঁচে থাকতে সমর্থ হবে। অল্প বৈচিত্র্যপূর্ণ জৈবসংগঠন সম্বলিত একদল প্রাণী জৈবসংগঠনে আরও নিখুঁতভাবে বৈচিত্র্যপূর্ণ আর একদল প্রাণীর সঙ্গে কদাচিৎ প্রতিযোগিতা করতে পারে। উদাহরণস্বরূপ, মিঃ ওয়াটারহাউস ও অন্যদের মন্তব্য অনুসারে, পরস্পরের থেকে ভিন্ন বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত অস্ট্রেলিয়ার ক্যাঙারুরা আমাদের মাংসাশী, রোমন্থক, দন্তুর স্তন্যপায়ীদের সঙ্গে সফলতার সঙ্গে প্রতিযোগিতা করতে পারত কিনা, সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। অস্ট্রেলিয়ার স্তন্যপায়ীদের মধ্যে আমরা লক্ষ্য করি, বৈচিত্র্যপূর্ণ হওয়ার প্রক্রিয়াটি বিকাশের আদিম ও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
একজন সাধারণ পূর্বপুরুষের বংশধরদের ওপর বৈশিষ্ট্যের অপসৃতি এবং বিলুপ্তির মাধ্যমে প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার সম্ভাব্য প্রভাবসমূহ
অতি সংক্ষেপে উপরোক্ত আলোচনার পর আমরা ধরে নিতে পারি, যে কোন একটি প্রজাতির রূপান্তরিত বংশধররা অবয়বে যত বেশি ভিন্ন হবে তত বেশি ভালভাবে সাফল্য লাভ করবে এবং অন্যের অধিকৃত স্থানসমূহ অধিকার করতে সমর্থ হবে। এখন দেখা যাক প্রাকৃতিক নির্বাচন ও বিলুপ্তির পদ্ধতিগুলির সঙ্গে যুক্ত বৈশিষ্ট্যের অপসৃতি থেকে উদ্ভূত উপকারের এই পদ্ধতিটি কেমন করে কার্যকরী হয়।
