এই মতানুসারে আমরা বোধ হয় কিছু বিষয় বুঝতে পারি, যেগুলি আমাদের ভৌগোলিক বিস্তারের অধ্যায়ে পুনরায় পরোক্ষভাবে উল্লিখিত হবে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার মত ছোট মহাদেশের উৎপাদনগুলির নিকট ইউরোপ এশিয়ার বৃহত্তর অঞ্চলের উৎপাদনসমূহের এখন হার স্বীকারের বিষয়টি। মহাদেশীয় উৎপাদনগুলি দ্বীপসমূহের সর্বত্র এভাবে বহুলাংশে অভিযোজিত হয়েছে। একটি ছোট্ট দ্বীপে জীবনসংগ্রাম কম কঠোর হয়ে থাকবে এবং সেখানে কম রূপান্তর ও বিলুপ্তির ঘটনা ঘটে থাকবে। অতএব আমরা বুঝতে পারি কেমন করে ম্যাডেইরার উদ্ভিদকুলটি অসওয়াল হিয়ারের মতানুসারে ইউরোপের টার্শিয়ারী যুগের বিলুপ্ত উদ্ভিদকুলটির সঙ্গে কিছু পরিমাণে সদৃশ হয়। মিঠাজলের সমস্ত অববাহিকা একত্রে সমুদ্র ও স্থলভাগের অববাহিকার তুলনায় একটি ছোট অঞ্চল সৃষ্টি করে। ফলস্বরূপ, স্বাদুজলের উৎপাদনগুলির মধ্যে প্রতিযোগিতা অন্য জায়গার তুলনায় কম কঠোর হয়ে থাকবে, নূতন আকারগুলো আরও ধীরে ধীরে সৃষ্টি হয়ে থাকবে এবং পুরানো আকারগুলো আরও ধীরে ধীরে বিলুপ্ত হবে। এবং এই স্বাদুজলের অববাহিকাসমূহে আমরা গ্যানয়েড মাছেদের সাতটি গণ দেখতে পাই, যেগুলো একটি বহুবিস্তৃত বর্গের অবশিষ্টাংশ। এবং স্বাদুজলে আমরা কিছু কিছু ব্যতিক্রমী আকারদের দেখি যারা বর্তমানে সারা পৃথিবীতে অর্নিথোরিনকাস ও লেপিডোসাইরেন হিসেবে পরিচিত, এরা আবার জীবাশ্মদের মত প্রকৃতিমণ্ডলে বর্তমানে ব্যাপকভাবে বিচ্ছিন্ন বর্গগুলিকে কিছু পরিমাণে সংযুক্ত করে। এইসব ব্যক্ৰিমী আকারদের জীবন্ত জীবাশ্ম বলা যেতে পারে। এরা একটি সীমাবদ্ধ অঞ্চলে বসবাস করে ও কম বিচিত্র এবং অতএব কম কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়ে বর্তমান কাল পর্যন্ত টিকে আছে।
বিষয়টি যতই জটিল হোক না কেন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নূতন প্রজাতির সৃষ্টির জন্য অনুকূল ও প্রতিকূল পরিবেশের বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করে আমি সিদ্ধান্ত করেছি যে স্থলচর উৎপাদনগুলির জন্য আনুভূমিক তল অনেকবার আন্দোলিত হওয়া, একটি বৃহৎ মহাদেশীয় অঞ্চল দীর্ঘস্থায়ী ও ব্যাপকভাবে বিস্তৃত হওয়া অনেক নূতন জীবনাকার সৃষ্টিতে অতিশয় অনুকূল হয়ে থাকবে। যখন অঞ্চলটি একটি মহাদেশ হিসেবে অবস্থিত ছিল, তখন একক ও ভ্যারাইটি সমেত অধিবাসীরা অসংখ্য হয়ে থাকবে এবং তারা কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হয়ে থাকবে। অবনমনের ফলে যখন বিরাট ভিন্ন ভিন্ন দ্বীপের সৃষ্টি হয়, তখনও প্রত্যেক দ্বীপে একই প্রজাতির অসংখ্য একক রয়ে থাকবে, যে কোন প্রকার ভৌত পরিবর্তনের পর অভিবাসন বাধাপ্রাপ্ত হয়ে থাকবে, যাতে করে প্রত্যেক দ্বীপে সমগ্র অঞ্চলের নূতন জায়গাগুলি বয়স্ক অধিবাসীদের রূপান্তরের দ্বারা পূর্ণ হয়ে থাকবে; এবং প্রত্যেক দ্বীপে ভ্যারাইটিদের ভালভাবে রূপান্তরিত ও নিখুঁত হওয়ার জন্য সময় পেয়ে থাকবে। পুনরুত্থানের পর, যখন দ্বীপগুলি একটি মহাদেশীয় অঞ্চলের সঙ্গে পুনরায় যুক্ত হয়, সেখানে পুনরায় কঠোর প্রতিযোগিতা হয়ে থাকবে-সবচেয়ে আনুকূল্যপ্রাপ্ত বা উন্নত ভ্যারাইটিরা ছড়িয়ে পড়তে সমর্থ হয়ে থাকবে, কম উন্নত আকাররা ভয়ানকভাবে বিলুপ্ত হয়ে থাকবে এবং সংযুক্ত মহাদেশটির বিভিন্ন অধিবাসীরদের আপেক্ষিক আনুপাতিক সংখ্যা পুনরায় পরিবর্তিত হয়ে থাকবে; এবং আবার অধিবাসীদের আরও উন্নতি করতে ও এভাবে নূতন প্রজাতি সৃষ্টিতে প্রাকৃতিক নির্বাচনের জন্য ভাল ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকবে।
আমি সম্পূর্ণভাবে স্বীকার করি যে প্রাকৃতিক নির্বাচন অতি মন্থরভাবে কাজ করে। এটি তখনই কাজ করতে পারে যখন একটি অঞ্চলের প্রকৃতিমণ্ডলের কিছু জায়গায় বিদ্যমান অধিবাসীদের কয়েকটির রূপান্তরিত আকারের মাধ্যমে ভালভাবে অধিকৃত হয়ে থাকে। এ সব জায়গার অবস্থান প্রায়শই ভৌতিক পরিবর্তনের ওপর নির্ভর করে, যা আবার অতি মন্থরভাবে ঘটে, এবং ভালভাবে অভিযোজিত আকারদের অভিবাসনকে প্রতিরোধ করার ওপর সেটি আবার নির্ভর করে। যেহেতু বয়স্ক অধিবাসীদের সামান্য কয়েকটিই রূপান্তরিত হয়, তাই অন্যদের পারস্পরিক সম্পর্কগুলিও প্রায়শই নষ্ট হবে এবং ভালভাবে অভিযোজিত আকারদের দ্বারা পূর্ণ করতে এটি নূতন নূতন জায়গা সৃষ্টি করবে। একই প্রজাতির সমস্ত একক পরস্পরের থেকে অতি অল্প মাত্রায় ভিন্ন হলেও, দেহের বিভিন্ন অঙ্গের সঠিক প্রকৃতির পার্থক্য ঘটতে দীর্ঘ সময় লাগবে। অবাধ আন্তঃকরণের দ্বারা পরিণামটি প্রায়শই বিরাটভাবে হ্রাস পাবে। অনেক বিস্ময়ের সঙ্গে বলবে যে এ সব কারণ প্রাকৃতিক নির্বাচনের ক্ষমতাকে খর্ব করতে যথেষ্ট। কিন্তু আমি বিশ্বাস করি যে কেবল দীর্ঘ সময়ের ব্যবধানে ও একই অঞ্চলের অধিবাসীদের কেবল কয়েকটির ওপর এটি সাধারণতঃ মন্থরভাবে কাজ করবে। আমি আরও বিশ্বাস করি যে পৃথিবীর অধিবাসীদের পরিবর্তনের হার ও পদ্ধতি সম্পর্কে ভূবিদ্যা আমাদের যা বলে, এইসব মন্থর, সবিরাম পরিণামগুলি তার সঙ্গে অতিশয় গুরুত্বপূর্ণ।
নির্বাচনের পদ্ধতিটি হতে পারে মন্থর, দুর্বল মানুষ কৃত্রিম নির্বাচনের মাধ্যমে যদি অনেক কিছু করতে পারে, পরস্পরের ও নিজেদের জীবনের ভৌতিক পরিবেশের সঙ্গে, সমস্ত জীবের মধ্যে সহ-অভিযোজনগুলির সৌন্দর্যে ও জটিলতায় আমি পরিবর্তনের পরিমাণের কোন সীমা দেখতে পাইনি, যা প্রকৃতির নির্বাচনের ক্ষমতার মাধ্যমে অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কার্যকরী হয়ে থাকতে পারে।
