দিবান (তুর্কি)। আক্ষরিক অর্থে ‘নিচু গদিমোড়া আসন’; অটোমান সাম্রাজ্যে সুলতান বা তাঁর প্রাদেশিক গভর্নরের দরবার মহল, এখানে বিচারকাজ পরিচালিত হত।
এদাহ হেরাদিস (হিব্রু)। জেরুজালেমে আল্ট্রা-অর্থডক্স হেরেদিম সম্প্রদায়।
এন সফ (হিব্রু)। ‘অন্তহীন’; গডহেডের কাব্বালিস্ট পরিভাষা, স্বর্গীয় সত্তা, মানবজাতির পক্ষে দয়ে, কিন্তু নিজেকে যিনি চরমকে মানবজাতির সীমিত উপলব্ধিতে অভিযোজিতকারী সৃষ্টিতে ও দশটি পর্যায়ক্রমিক উৎসারণে (সেফিরদ) প্রকাশ করেছেন।
এস্কাটোলজি। গ্রিক ‘চূড়ান্ত বস্তুসমূহের জ্ঞান’ হতে; ইতিহাসের অবসান সংক্রান্ত বিভিন্ন মতবাদ, যার ভেতর মেসিয়ানিজম, শেষ বিচার এবং বিশ্বাসীদের চূড়ান্ত বিজয় অন্তর্ভুক্ত।
ফালসাফাহ (আরবী)। ‘দর্শন’; একটি নিগূঢ় দার্শনিক আন্দোলন, কোরানের প্রত্যাদিষ্ট ধর্মের সাথে প্লেটো ও অ্যারিস্টটলের গ্রিক যুক্তিবাদের সংশ্লেষ ঘটানোর প্রয়াস পেয়েছিল।
ফাতওয়াহ (আরবী)। ইসলামি আইনের ক্ষেত্রে ধর্মীয় পণ্ডিতের মত বা সিদ্ধান্ত।
ফায়লাসুফ (আরবী)। ফালসাফার চর্চাকারী।
ফেদায়িন (আরবী)। মুক্তিযোদ্ধা।
ফেলাহিন (আরবী)। মিশরিয় কৃষকসমাজ।
ফিকহ (আরবী)। ইসলামি জুরিসপ্রুডেন্স, পবিত্র ইসলামি আইনের গবেষণা ও প্রয়োগ।
ফাকিহ (আরবী)। জুরিস্ট, ফিকহ চর্চাকারী।
গাওন (হিব্রু)। প্রথম সারির ইহুদি পণ্ডিত ও ধর্মীয় কর্তৃপক্ষ।
গাহেলেত (হিব্রু)। ‘জ্বলন্ত অঙ্গার’; ধার্মিক যায়নবাদী মৌলবাদীতে রূপান্তরিত অর্থডক্স ছাত্রদের গৃহীত নাম, র্যাবাই ভি ইয়েহুদা কুকের শিক্ষার ভিত্তিতে আদর্শকে গড়ে তুলেছিল তারা।
গালুত (হিব্রু)। নির্বাসন।
গায়েব (আরবী)। অদৃশ্য, পবিত্র, বা দুৰ্জ্জেয়।
গাযু (আরবী)। সামরিক আক্রমণ, অভিযান।
গুলুউ (আরবী)। ‘অতিরঞ্জন’; বিশেষ করে শিয়াদের প্রাথমিককালে কোনও মতবাদের কোনও বৈশিষ্ট্যের উপর বেশি জোরদানকারী ‘চরম’ অনুমান (দেখুন শিয়া ইসলাম)।
গাশ এমুনিম (হিব্রু)। ‘বিশ্বাসীদের গোত্র’; ধার্মিক ও সেক্যুলার ইহুদিদের প্রতিষ্ঠিত যায়নবাদী প্রেশার গ্রুপ, ১৯৬৭ সালের জুন যুদ্ধে ইসরায়েল কর্তৃক অধিকৃত এলাকায় বসতি স্থাপন উৎসাহিত করাই এদের লক্ষ্য ছিল।
হাবাদ (হিব্রু)। হোখমাহ (প্রজ্ঞা), বিনাহ (বুদ্ধিমত্তা) ও দা’থ (জ্ঞান)-এর সংক্ষিপ্ত রূপ; অষ্টাদশ শতাব্দীতে র্যাবাই শেয়ুর যালমান প্রতিষ্ঠিত হেসেদিক আন্দোলনের নাম, পরে লুবাভিচ রাশিয়ায় থিতু হয়েছিল। একারণে এই গোষ্ঠীটি লুবাভিচ হাসিদিম নামেও পরিচিত
হাদিস (আরবী)। বহুবচন: আহাদিস। ‘ঐতিহ্য’; পয়গম্বর মুহাম্মদের (স) দালিলিক প্রতিবেদন, কোরানে লিপিবদ্ধ হয়নি কিন্তু তাঁর ঘনিষ্ঠ সহচর ও পরিবারের সদস্যগণ কর্তৃক উত্তর প্রজন্মের জন্যে লিখিত হয়েছে।
হাজ্জ (আরবী)। মক্কায় তীর্থযাত্রা।
হালাখাহ (হিব্রু)। তোরাহয় প্রাপ্ত ৬১৩টি স্বর্গীয় নির্দেশনা ও পরবর্তীকালে তালমুদে গড়ে ওঠা আইন ও লোককথা ভিত্তিক ইহুদি আইনি ব্যবস্থা।
হেরিদিম (হিব্রু)। বিশেষণ: হেরেদি। ‘কম্পিত জন’; আল্ট্রা-অর্থডক্স ইহুদি। হাসিদিম (হিব্রু)। অষ্টাদশ শতাব্দীতে বাল শেম তোভ প্রতিষ্ঠিত একটি অতীন্দ্রিয় আন্দোলন।
হাসকালাহ (হিব্রু)। ‘আলোকন’; অষ্টাদশ শতাব্দীতে মোজেস মেন্দেলসন প্রতিষ্ঠিত বুদ্ধিবৃত্তিক আন্দোলন; ইহুদিবাদের অভ্যন্তরে ইউরোপিয় আলোকনের মূল্যবোধসমূহের প্রসার চেয়েছে ও ইহুদিদের মূলধারার সংস্কৃতির সাথে সম্পর্কিত করার প্রয়াস পেয়েছে।
হিজরাহ (আরবী)। ‘অভিবাসন’; মূলত পরিভাষাটি পয়গম্বর মুহাম্মদ (স) ও তাঁর সহচরদের ৬২২ সিই-তে মক্কা থেকে মদিনায় অভিবাসন বোঝাতে ব্যবহৃত হয়; ইসলামি ক্যালেন্ডারের প্রথম বছর। ইসলামকে পরিত্যাগকারী সমাজ থেকে প্রত্যাহার বোঝানোর লক্ষ্যে মুসলিম মৌলবাদীরা পরিভাষাটি গ্রহণ করেছে।
ইজমাহ (আরবী)। কোনও আইনি সিদ্ধান্তকে বৈধতা দানকারী মুসলিম সম্প্রদায়ের ‘ঐকমত্য’।
ইজতিহাদ (আরবী)। ‘স্বাধীন যুক্তি প্রয়োগ’; সমসাময়িক পরিস্থিতিতে শরীয়াহ প্রয়োগের লক্ষ্যে যুক্তির সৃজনশীল ব্যবহার। চৌদ্দ শতকে অধিকাংশ মুসলিম ‘ইজতিহাদের দুয়ার’ বন্ধ হয়ে গেছে বলে সিদ্ধান্ত গ্রহণ করে ও স্থির করে যে পণ্ডিতদের অবশ্যই তাদের নিজস্ব যুক্তিভিত্তিক অন্তর্দৃষ্টির বদলে অতীতের কর্তৃপক্ষের উপর নির্ভর করতে হবে। শিয়া ইসলাম অবশ্য, ‘ইজতিহাদের দুয়ার বন্ধ’ করেনি।
ইমাম (আরবী)। ‘নেতা’; মূলধারার ইসলামে একজন ইমাম স্রেফ মুসলিম সমাবেশের প্রার্থনায় নেতৃত্ব দেন। শিয়া ইসলামে পরিভাষাটি পয়গম্বর মুহাম্মদের (স) সেইসব বংশধরদের কথা বোঝায় যাঁরা ঐশী জ্ঞান ধারণ করেন বলে বিশ্বাস করা হয় ও কেবল তাঁরাই বিশ্বাসীদের ভ্রান্তিহীন পথ প্রদর্শক।
ইনফিতাহ (আরবী)। ১৯৭২ সালে পশ্চিমের কাছে মিশরিয় অর্থনীতির ‘উন্মুক্তকরণ”।
ইরফান (আরবী)। ইরানি অতীন্দ্রিয় ঐতিহ্য।
ইসলাহ (আরবী)। ‘সংস্কার’; ইবন তায়মিয়াহ অনুপ্রাণিত আন্দোলনের মতো আন্দোলন, কোরান ও সুন্নাহর মৌল মূল্যবোধে ফিরিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইসলামি সম্প্রদায়কে পুনর্জাগরিত করার প্রয়াস।
ইসলাম (আরবী)। আল্লাহ’র কাছে ‘আত্মসমর্পণ’। মুসলিম হচ্ছেন সেই নারী বা পুরুষ যিনি ঐশী সত্তা ও অস্তিত্বের মৌল বিধানের কাছে আত্মসমর্পণ করেছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম যারা তাদের বিশ্বাস পয়গম্বর মুহাম্মদের (স) সুন্নাহয় নিবেদন করেন তারা সুন্নি হিসাবে পরিচিত; কিন্তু ভিন্ন দৃষ্টিভঙ্গি লালনকারী শিয়া মুসলিমরা সংখ্যালঘু অংশ।
