শিউর কোমাহ (হিব্রু): উচ্চতার পরিমাপ। পঞ্চম শতাব্দীর বিতর্কিত অতিন্দ্রীয়বাদী বিবরণ, যেখানে স্বর্গীয় রথে ইযেকিয়েলের প্রত্যক্ষ করা অবয়বের বর্ণনা রয়েছে।
স্কাই গড: হাই গড দেখুন।
সুফী, সুফীবাদ: ইসলামের অতিন্দ্রীয়বাদ ও অতিন্দ্রীয়বাদী আধ্যাত্মিকতা। আদি যুগে সুফী ও দরবেশরা মুহাম্মদের (স) প্রিয় উলের তৈরি {(আরবী সফ)} কর্কশ পোশাক পরতে পছন্দ করতেন, শব্দটি সম্ভবত সেখান থেকে এসেছে।
সুন্নাহ (আরবী): অনুশীলন। প্রচলিত বিবরণ অনুযায়ী স্বীকৃত রেওয়াজ, যেখানে পয়গম্বর মুহাম্মদের (স) আচরণ ও কার্যক্রমের অনুকরণের কথা বলা হয়েছে।
সুন্নাহ, সুন্নী, আহল আল-সুন্নাহ: কোরান, হাদিস, সুন্নাহ ও শরিয়াহ অনুসরণকারী সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বোঝাতে ব্যবহৃত: শিয়াদের মতো ইমামদের প্রতি ভক্তি এদের ভিত্তি নয়।
তালমুদ (হিব্রু): আক্ষরিক অর্থে ‘পাঠ’ বা ‘শিক্ষা। প্রাচীন ইহুদি বিধিমালার ধ্রুপদী রাব্বিনিক আলোচনা। মিশনাহ দেখুন ।
তান্নাইম (হিব্রু): মিশনাহ নামে পরিচিত ইহুদিদের প্রাচীন কথ্য আইন সংকলন ও সম্পাদনাকারী প্রথম যুগের রাব্বিনিক পণ্ডিত ও আইনপ্রণেতা।
তাকওয়া (আরবী): ঈশ্বর-সচেতনতা।
ত্বরীকা (আরবী): সুফী অতিন্দ্রীয়বাদের গোষ্ঠী।
তাওহীদ (আরবী): একত্ব। ঈশ্বরের ঐশী একত্ব এবং ঈশ্বরে পরিপূর্ণ আত্মসমর্পণের প্রয়াসে লিপ্ত প্রতিটি মুসলিমের প্রয়োজনীয় সংহতি বোঝাতে ব্যবহৃত।
তাওয়িল: ইসমায়েলিদের মতো গোপন সম্প্রদায়গুলোর কোরানের প্রতীকী ও অতিন্দ্রীয়বাদী ব্যাখ্যা।
ফিলিন (হিব্রু): শেমার বিবরণসহ ফাইলাকট্রিজ নামে পরিচিত কালো বাক্স, যা ইহুদি পুরুষ ও সাবালকত্ব প্রাপ্ত কিশোরদের ডিউটোরোনমি ৬:৪-৭-এর নির্দেশ মোতাবেক প্রাতঃকালীন প্রার্থনার সময় কপাল ও হৃৎপিণ্ড বরাবর বাম বাহুতে থাকে। থিওফ্যানিঃ নারী ও পুরুষের কাছে ঈশ্বরের প্রকাশ ।
থিওরিয়া (গ্রিক): ধ্যান।
থ্রোন মিস্টিসিজম: ইহুদি অতিন্দ্রীয়বাদের প্রাথমিক ধরণ, যেখানে পয়গম্বর ইযেকিয়েলের প্রত্যক্ষ করা স্বর্গীয় রথের (মাকার্ভ) বর্ণনার প্রতি মনোনিবেশ করা হয় যা ঈশ্বরের প্রাসাদের হল (হেকালদ) হয়ে তাঁর স্বর্গীয় সিংহাসনে আরোহনের কাল্পনিক যাত্রার রূপ ধারণ করে!
তিক্কুন (হিব্রু): পুনঃস্থাপন । ইসাক লুরিয়ার কাব্বালিজম বর্ণিত মুক্তির প্রক্রিয়া, যার মাধ্যমে ব্রেকিং অভ দ্য ভেসেলস-এর সময় বিক্ষিপ্ত স্বর্গীয় স্ফুলিঙ্গসমূহ আবার ঈশ্বরের সঙ্গে মিলিত হয়।
তোরাহ (হিব্রু): বাইবেলের প্রথম পাঁচটি পুস্তকে-জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস ও ডিউটোরোনমি-বর্ণিত আইন যা সম্মিলতভাবে তোরাহ্ নামে পরিচিত।
ট্র্যাডিশনিস্টস: (আহল আল-হাদিস) হাদিস অনুসারী গোষ্ঠী । মুতাযিলিদের যুক্তিবাদী প্রবণতার বিপরীতে আক্ষরিকভাবে কোরান ও হাদিস ব্যাখ্যাকারী মুসলিম।
তসিমতসুম: সংকোচন, প্রত্যাহার। ইসাক নূরিয়ার অতিন্দ্রীয়বাদে ঈশ্বর সৃষ্টির জন্যে স্থান করে দেওয়ার লক্ষ্যে নিজেকে সংকুচিত করেছেন বলে কল্পিত। সুতরাং এটা কেনোসিস ও স্বয়ং-সীমাবদ্ধকরণের একটি প্রক্রিয়া।
উলেমা: আলেম দেখুন।
উম্মাহ (আরবী): মুসলিম সমাজ।
উপনিষদ: অ্যাক্সিয়াল যুগের বিসিই অষ্টম হতে দ্বিতীয় শতাব্দীতে রচিত হিন্দু পবিত্র গ্রন্থসমূহ।
বেদ: ঋগবেদ দেখুন।
প্রজ্ঞা: হিব্রুতে হোখমাহ ও গ্রিকে সোফিয়া। ঐশীগ্রন্থে ঈশ্বরের ঐশী পরিকল্পনার ব্যক্তিকরণ । পৃথিবীতে তাঁর কর্মকাণ্ড বর্ণনার একটি। পদ্ধতি, যা খোদ ঈশ্বরের নিজস্ব অগম্য সত্তার বিপরীতে মানুষের ধারণার পরিচায়ক।
ইয়াহ্ওয়েহ্: ইসরায়েলে ঈশ্বরের নাম। ইয়াহ্ওয়েহ্ হয়তো অন্য কোনও জাতির ঈশ্বর হয়ে থাকবেন, ইসরায়েলের জন্যে মোজেসের গৃহীত। বিসিই তৃতীয় ও দ্বিতীয় শতাব্দীর সময় থেকে আর ইহুদিরা পবিত্র নাম উচ্চারণ করত না, যা লিখিত হয় YHWH রূপে।
যোগ: ভারতীয়দের উদ্ভাবিত অনুশীলন বিশেষ যা মনের শক্তিকে একত্রিত করে। এই অনুশীলনের মনোনিবেশের কৌশল প্রয়োগ করে যোগি বাস্তবতা সম্পর্কে গভীর ও উচ্চতর ধারণা অর্জন করে যা শান্তি আনন্দ ও স্থৈর্য এনে দেয়।
যান্না (আরবী): অনুমান। যুক্তিহীন ধর্মীয় অনুমান বোঝাতে কোরানে ব্যবহৃত হয়েছে।
যিগুরাত: সুমেরিয়দের নির্মিত বিশেষ আকৃতির মন্দির-মিনার যা বিশ্বের অন্য অঞ্চলেও দেখা যায় । যিগুরাত বিশালাকার পাথর নির্মিত মই বিশিষ্ট হয় যা বেয়ে উঠে মানুষ তাদের দেবতাদের সঙ্গে মিলিত হতে পারে।
তথ্যসূত্র
[প্রুফ সংশোধন করা হয়নি]
ইহুদি ও ক্রিশ্চান ঐশীগ্রন্থের উদ্ধৃতিসমূহ দ্য জেরুজালেম বাইবেল হতে গৃহীত (বাংলা অনুবাদ বাংলাদেশ বাইবেল সোসায়েটি কর্তৃক প্রকাশিত পবিত্র বাইবেল: পুরাতন ও নতুন নিয়ম’ হতে নেওয়া হয়েছে-অনুবাদক)। কোরানের উদ্ধৃতিসমূহ নেওয়া হয়েছে মুহাম্মদ আসাদ অনূদিত দ্য মেসেজ অভ দ্য কোরান, জিব্রাল্টার ১৯৮০ হতে (বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক প্রকাশিত কুরআনুল করিম হতে নেওয়া-অনুবাদক)।
১. উদ্ভব …
১। মিরচা এলিয়াদ, দ্য মিথ অভ দ্য ইটার্নাল রিটার্ন অর কসমস অ্যান্ড হিস্ট্রি,
অনুবাদ: উইলার্ড আর, ট্রাস্ক, (প্রিন্সটন, ১৯৫৪)। ২। এন. কে. স্যান্ডার্স (অনূদিত) পোয়েমস অভ হেভেন অ্যান্ড হেল ফ্রম
