৪. কৃষকের বৃত্তির সমস্ত উপকরণের মধ্যে মানুষের শ্রমই হচ্ছে সেই উপকরণ, মূলধন পরিশোধের জন্য যার উপরে তাকে সবচেয়ে বেশি নির্ভর করতে হয়। বাকি দুটি গবাদি পশুর উপস্থিত সংখ্যা এবং….. শকট, লাঙ্গল, কোদাল ইত্যাদি প্রথমটির একটি নির্দিষ্ট অংশ ছাড়া কোনো কাজে আসেনা।’ (Edmund Burke : “Thoughts and Details on Scarcity originally presented to the Right Hon W. Pitt in in the month of November, 1795″, Edit. London, 1800, p. 10)
৫. ১৮৬২ সালের ২৬শে নভেম্বর তারিখের ‘টাইমস পত্রিকায় একজন কল মালিক, যার ফলে কাজ করত ৮০০ জন শ্রমিক এবং গড়ে পরিভোগ করত ১৫ . গাঁট ইস্ট ইণ্ডিয়ান বা ১৩০ গাঁট আমেরিকান তুলল,” কারখানা যখন কাজ করেনা তখনকার বাধা-ধরা খরচ সম্পর্কে ক্ষোভের সঙ্গে অনুযোগ করেন। তার হিসাবে এই খরচের পরিমাণ দাঁড়ায় বার্ষিক ৫৬, ০ ০ ০। এই খরচের মধ্যে এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, যেমন খাজনা, ‘রেট, ট্যাক্স, বীম ম্যানেজার, হিসাবরক্ষক, ইঞ্জিনীয়র প্রমুখের মাইনে। তার পরে তিনি হিসাবের মধ্যে ধরেছেন মাঝে মাঝে মিল’-এ তাপ সঞ্চার এবং ইঞ্জিনকে চালু রাখার জন্য ব্যবহৃত কয়লা বাদে £:৫.। তা ছাড়া, মেশিনারিকে চালু অবস্থায় রাখার জন্য তিনি অসময়ে যেসব লোক খাটান, তাদের মজুরি। সর্বশেষে, মেশিনারির অবচয়ের বাবদে তিনি ধরেছেন £১,২০৩, কারণ যেহেতু স্টিম-ইঞ্জিন চালু নেই, সেই হেতু আবহাওয়া এবং অবক্ষয়ের প্রাকৃতিক নীতি তাদের কাজ স্থগিত রাখেনা। তিনি জোর দিয়ে বলেন, অবচয়ের খাতে তিনি £১,২০০ পাউন্ডের বেশি ধরেননি, কেননা তার মেশিনারি দীর্ঘ ব্যবহারের ফলে ইতিমধ্যেই জীর্ণ হয়ে গিয়েছে।
৬. ‘উৎপাদনশীল পরিভোগ যেখানে একটি পণ্যের পরিভোগ উৎপাদন প্রক্রিয়ারই অংশবিশেষ ! এই সমস্ত ক্ষেত্রে মূল্যের কোনো পরিভোগ হয় না। ( S. P. Newman, 1… p. 296 )
৭. একটি আমেরিকান গ্রন্থে, য! সম্ভবত ২০ টি সংস্করণ অতিক্রম করেছে এমন একটি গ্রন্থে এই অনুচ্ছেদটি রয়েছে; কোন্ রূপে মূলধনের পুনরাবির্ভাব ঘটে, তাতে কিছু এসে যাযনা, তার পরে উৎপাদনের সেই সমস্ত সম্ভাব্য উপাদান যাদের মূল্য উৎপন্ন দ্রব্যে আবিষ্কৃত হয়, তাদের একটি দীর্ঘ তালিকা দিয়ে ঐ অনুচ্ছেদটি এই ভাবে শেষ হয়েছে : মানুষের অস্তিত্ব ও স্বাচ্ছন্দ্যের জন্য আবশ্যক বিভিন্ন প্রকারের খাদ্য, পরিধেয় ও বাসস্থানেও পরিবর্তন ঘটে। সেগুলি কিছুকাল অন্তর পরিভুক্ত হয় এবং সেগুলির মূল্য পুনরাবির্ভূত হয় তার দেহে ও মনে নোতুন প্রাণশক্তি হিসাবে এবং গঠন করে নোতুন মূলধন, যা আবার নিয়োজিত হয় উৎপাদনের কাজে। (F, Wayland, 1.c. pp. 31, 32 )। অন্যান্য উদ্ভট ব্যাপার নজরে না এনে, এইটুকু লক্ষ্য করাই যথেষ্ট যে, নোতুন প্রাণশক্তি হিসাবে যা পুনরাবির্ভূত হয়, তা রুটির দাম নয়, তবে তার রক্ত-গঠনকারী উপাদান। অন্য দিকে, ঐ প্রাণশক্তির মূল্যের মধ্যে যা পুনরাবির্ভূত হয়, তা জীবনধারণের উপকরণ নয়, সেই সব উপকরণের মূল্য। জীবনধারণের ঐ একই উপকরণসমূহ, অর্ধেক দামেও, গঠন করবে ঐ একই পরিমাণ পেশি ও অস্থি, একই পরিমাণ প্রাণশক্তি, কিন্তু একই মূল্যের প্রাণশক্তি নয়। লেখকের ভণ্ডামিপূর্ণ অস্পষ্টতার সঙ্গে যুক্ত হয়ে মূল্য এবং প্রাণশক্তি’-র মধ্যে এই যে বিভ্রান্তি, তা পূর্ব-স্থিত মূল্যসমূহের নিছক পুনরাবির্ভাব থেকেই উত্তমূল্যের ব্যাখ্যা দানের একটি ব্যর্থ চেষ্টা মাত্র।
৮, “Toutes les productions d’un meme genre ne forment proprement qu’une masse, dont le prix se determine en general et sans egard aux circonstances particulieres.” (Le Trosne, 1.c. p. 893 )
০৯. উদ্বৃত্ত মূল্যের হার
নবম অধ্যায় — উদ্বৃত্ত মূল্যের হার
৯.১ শ্রমশক্তির শোষণের হার
উৎপাদনের প্রক্রিয়ায় ম অর্থাৎ অগ্রিম-প্রদত্ত মূলধনের দ্বারা প্রজনিত উদ্বৃত্ত-মূল্য, কিংবা ভাষান্তরে, মূলধন ম-এর মূল্যের আত্ম-প্রসারণ, আমাদের বিবেচনার জন্য নিজেকে উপস্থিত করে, প্রথমত, একটি উদ্ধৃত্ত হিসাবে, উদ্ধৃত্ত দ্রব্যটির মূল্য যে-পরিমাণে। তার সংগঠনী উপাদানসমূহের মূল্যকে ছাড়িয়ে যায় সেই পরিমাণটি হিসাবে।
মূলধন ম গঠিত হয় দুটি উপাদানের দ্বারা; একটি উপাদান হচ্ছে উৎপাদনের বিভিন্ন উপাদান বাবদে বিনিয়োজিত মোট অর্থ ম এবং অন্যটি হচ্ছে এম-শক্তির বাবদে ব্যয়িত মোট অর্থ অ; যে-অংশটি স্থির মূলধন, তার প্রতিনিধিত্ব করে ম আর যে-অংশটি অস্থির মূলধন, তার প্রতিনিধিত্ব করে অ। অতএব প্রথমতঃ, ম+ম=অ; দৃষ্টান্ত হিসাবে, £৫ … যদি হয় অগ্রিম প্রদত্ত মূলধন, তা হলে তার দুটি উপাদান এমন হতে পারে যে £৫০০ = £4 ১৩ স্থির মূলধন+£৯০ অস্থির মূলধন। উৎপাদনের প্রক্রিয়া যখন সম্পূর্ণ হয়, তখন আমরা পাই এমন একটি পণ্য যার মূল্য দাঁড়ায় = (ম+অ)+ভ, যেখানে উ হচ্ছে উদ্বৃত্ত-মূল্য; অথবা আমরা যদি আমাদের পূর্বোক্ত সংখ্যাগুলি ধরি, তা হলে এই পণ্যটির মূল্য দাঁড়াতে পারে ( £৪১০ স্থির মূলধন+৯০ অস্থির মূলধন ৪৯০)+f৯০ উদ্ধও মূল্য। প্রারম্ভিক মূলধন এখন পরিবর্তিত হয়েছে ম থেকে ম-এ, ৪৫ … থেকে £৫৯০-এ। পার্থক্য হচ্ছে উ অথাৎ £৯০-পরিমাণ উদ্ব-মূল্য। যেহেতু উৎপন্ন দ্রব্যের সংগঠনী উপাদানগুলির মূল্য অগ্রিম-প্রদত্ত মূল্যের সমান, সেইহেতু একথা বল। কেবল পুনরুক্তি করা যে সংগঠনী উপাদানগুলির মূল্যের তুলনায় উৎপন্ন দ্রব্যটির মূল্যের বাড়তি অংশটি হল অগ্রিম-প্রদত্ত মূলধনের সম্প্রসারণের কিংবা উৎপাদিত উদ্ধও মূল্যের সমান!
