৯. “যেখানে মূল্যের পরিমাপ হিসাবে শ্রমের উল্লেখ করা হয়, সেখানে তা আবশ্যিক ভাবেই বোঝায় একটি বিশেষ ধরনের শ্রমকে….. তার সঙ্গে অন্যান্য ধরনের শ্রমের অনুপাত কি তা সহজেই বার করা যায়।” (“Outlines of pol. Econ.”, London, 1832, pp. 22, 23 )।
০৮. স্থির মূলধন এবং অস্থির মূলধন
অষ্টম অধ্যায় — স্থির মূলধন এবং অস্থির মূলধন
উৎপন্ন দ্রব্যের মূল্য গঠনে শ্রম-প্রক্রিয়ার বিভিন্ন উপাদান বিভিন্ন ভূমিকা গ্রহণ করে।
শ্রমের বিষয়ের উপরে একটি বিশেষ পরিমাণ অতিরিক্ত শ্রম ব্যয় করে শ্রমিক সেই বিষয়টিতে নূতন মূল্য সংযোজিত করে, সেই শ্রমের নির্দিষ্ট চরিত্র ও উপযোগিতা যাই হোক না কেন তাতে কিছু এসে যায় না। অন্য দিকে, প্রক্রিয়া চলাকালে পরিভুক্ত উৎপাদন-উপায়সমূহের মূল্যগুলি সংরক্ষিত হয়, এবং নিজেদেরকে নূতন করে উপ স্থাপিত করে উৎপন্ন দ্রব্যটির মূল্য হিসাবে; যেমন, তুলো এবং টাকুর মূল্যদুটি সুতোর মূল্যের মধ্যে আবার আবির্ভূত হয়। সুতরাং, উৎপন্ন দ্রব্যটির মধ্যে স্থানান্তরিত হয়েই উৎপাদন-উপায়গুলির মূল্য সংরক্ষিত হয়। এই স্থানান্তরণ সংঘটিত হয় যখন ঐ উপায়গুলি উৎপন্ন দ্রব্যে রূপান্তরিত হয় অথবা, অন্যভাবে বলা চলে, যখন উৎপাদন প্রক্রিয়াটি চালু থাকে। এটা সংঘটিত হয় শ্রমের দ্বারা; কিন্তু কি ভাবে?
শ্রমিক দুটি কর্মকাণ্ড যুগপৎ করে না: একটি তুলোর সঙ্গে মূল্য সংযোজিত করার কর্মকাণ্ড, অপরটি, উৎপাদনা-উপয়িসমুহের মূল্য সংরক্ষিত করার কর্মকাণ্ড, কিংবা, ভাষান্তরে বলা যায়, যে-তুলোর উপরে সে কাজ করে, তার মূল্য এবং যে-টাকু দিয়ে সে কাজ করে তার আংশিক মূল্য সুতোয় তথা উৎপন্ন দ্রব্যে স্থানান্তরিত করার কর্মকাণ্ড। কিন্তু নূতন মূল্য সংযোজিত করার কাজটির দ্বারাই, সে তাদের পূর্বেকার মূল্যগুলি সংরক্ষিত করে। তবে, যেহেতু তার শ্রম-প্রয়োগের বিষয়টিতে নূতন মূল্যের সংযোজন, এবং তার পূর্বেকার মূল্যের সংরক্ষণ-এই দুটি জিনিস শ্রমিকের দ্বারা একই প্রক্রিয়ার মাধ্যমে যুগপৎ উৎপাদিত দুটি সম্পূর্ণ স্বতন্ত্র ফল, এটা সুস্পষ্ট যে উক্ত ফলটির এই দ্বিবিধ প্রকৃতি ব্যাখ্যা করা যায় কেবল তার শ্রমের দ্বিবিধ প্রকৃতির দ্বারা; একই অভিন্ন সময়ে, একটি চরিত্রে, তা অবশ্যই মূল্য সৃষ্টি করবে এবং, আরেকটি চরিত্রে, মূল্য সংরক্ষিত ও স্থানান্তরিত করবে।
এখন, কিভাবে প্রত্যেক শ্রমিক নূতন শ্রম এবং, ফলত, নূতন মূল্য সংযোজিত করে? স্পষ্টতই, কেবল একটি বিশেষ ধরনে উৎপাদনশীল ভাবে শ্রম করে; কাটুনী সুতো কেটে, তাতী কাপড় বুনে, কামার চালাই-পেটাই করে। কিন্তু যখন এইভাবে নির্বিশেষ শ্রম অর্থাৎ মূল্য অঙ্গীভূত করা হয়, তখন কেবল শ্রমিকের বিশেষ ধরনের শ্রমের দ্বারাইযথাক্রমে সুতো কাটা, কাপড় বোনা, ঢালাই-পেটাইয়ের দ্বারাই উৎপাদনের উপায়সমূহ, যথা, তুলো এবং টাকু, সুতল এবং তাত, লোহা এবং নেহাই, পরিণত হয় উৎপন্ন দ্রব্যের তথা একটি নূতন ব্যবহার-মূল্যের বিবিধ সংগঠনী উপাদানে।[১] প্রত্যেকটি ব্যবহার-মূল্য অন্তর্হিত হয়ে যায় কেবল নূতন একটি ব্যবহার মূল্যে নূতন একটি রূপে পুনরাবির্ভূত হবার জন্য। এখন, মূল্য সৃজনের প্রক্রিয়া আলোচনা করার সময়ে আমরা দেখেছি যে, যদি একটি নূতন ব্যবহার-মূল্যের উৎপাদনে কোন ব্যবহার-মূল্য কার্যকর ভাবে পরিভুক্ত হয়, তা হলে পরিভুক্ত জিনিসটির উৎপাদনে ব্যয়িত শ্রমের পরিমাণটি ঐ নূতন ব্যবহার-মূল্য উৎপাদনের জন্য আবশ্যক শ্রমের পরিমাণের একটি অংশে পরিণত হয়; সুতরাং এই অংশটি হচ্ছে উৎপাদনের উপায়সমূহ থেকে নূতন উৎপন্ন দ্রব্যটিতে স্থানান্তরিত শ্রম। অতএব, শ্ৰম যে পরিভুক্ত উৎপাদন-উপায়গুলিকে সংরক্ষিত করে অথবা তার মূল্যের অংশ হিসাবে উৎপন্ন দ্রব্যটিতে স্থানান্তরিত করে, তা, বিশ্লিষ্ট ভাবে বিবেচনা করলে, তার অতিরিক্ত শ্রমের কল্যাণে নয়, পরন্তু তা ঐ শ্রমের বিশেষ উপযোগপূর্ণ চরিত্রটির কল্যাণে, তার উৎপাদন শীল বিশেষ রূপটির কল্যাণে। যখন শ্রম এই ধরনের নির্দিষ্ট উৎপাদনশীল সক্রিয়তা, যখন তা সুতোকাটা, কাপড়-বোনা বা ঢালাই-পেটাই করা, তখন তা কেবল তার স্পর্শের গুণেই উৎপাদনের উপায়গুলিকে মৃতদের মধ্য থেকে তুলে আনে, শ্রম-প্রক্রিয়ার বিবিধ জীবন্ত উপাদানে পরিণত করে এবং নূতন উৎপন্ন দ্রব্য গঠন করার জন্য তাদের সঙ্গে মিলিত হয়।
যদি শ্রমিকের বিশেষ উৎপাদনশীল শ্রমটি সুতো-কাটা না হত, তা হলে সে তুলোকে সুতোয় রূপান্তরিত করতে পারত না, এবং সেই কারণেই পারত না তুলো ও টাকুর মূল্য সুতোয় স্থানান্তরিত করতে। ধরা যাক, সেই একই শ্ৰ ‘মক সুতে-কাটার পেশা ছেড়ে দিয়ে জয়েনার’-এর পেশা অবলম্বন করল, তা হলেও সে যে জিনিসটির উপরে কাজ করে, তার সঙ্গে তার দিনের শ্রমের দ্বারা মূল্য স যোজিত করে। কাজে কাজেই, আমরা প্রথমে দেখি যে নূতন মূল্যের সযোজন সাধিত হয় তার শ্রম সুতে-কাটার মত কিংবা জয়েনার-এর কাজের মত একটি বিশেষ ধরনের শ্রম বলে নয়, পরন্তু তা অমূর্ত অংশ বলেই; সমাজের মোট শ্রমের একটি অংশ বলেই; তার পরে আমরা দেখি, সংযোজিত মূল্যটি যে একটি নির্দিষ্ট পরিমাণের হয়, তা এই কারণে নয় যে তার শ্রমের আছে একটি বিশেষ উপযোগিতা, বরং এই কারণে যে তা প্রযুক্ত হয় একটি নির্দিষ্ট সময় ধরে। তা হলে, এক দিকে, সুতো-বাটা যে তুলো এবং টাকুর মূল্যে নূতন মূল্য সংযোজিত করে, তা, অমৃত রূপে মানুষের শ্রমশক্তির ব্যয় হিসাবে তার যে নির্বিশেষ চরিত্র, তারই কল্যাণে, স্বরূপে; অন্য দিকে, ঐ সুতো-কাটার একই এম যে উৎপন্ন দ্রব্যে বিবিধ উৎপাদন-উপায়ের মূল্যসমূহ স্থানান্তরিত করে এবং সেগুলিকে ঐ উৎপন্ন দ্রব্যে সংরক্ষিত করে, তা মৃর্ত-রূপ ও উপযোগী প্রক্রিয়া হিসাবে তার যে বিশেষ চরিত্র, তারই কল্যাণে। অতএব, একই অভিন্ন সময়ে উৎপাদিত হয় একটি দ্বিবিধ ফল।
