শ্রমিক শ্রেণীর পুনরুৎপাদনের সঙ্গে যায় সঞ্চিত দক্ষতা, যা হস্তান্তরিত হয় এক প্রজন্ম থেকে অন্য এক প্রজন্মে।[১৩] উৎপাদনের উপাদানগুলির মধ্যে এই দক্ষতাসম্পন্ন শ্রেণীর অস্তিত্বকে গণ্য করা হবে, তা একান্ত ভাবেই তার অধিকারভুক্ত; এবং কতটা মাত্রায় সে তাকে কার্যত গণ্য করে তার অস্থির মূলধনের সার-সত্তা হিসাবে, তা বোঝ যায় তখনি, যখন কোন সংকট-মুহূর্তে তাকে হারাবার আশংকা দেখা দেয়। এটা সুপরিজ্ঞাত যে, মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের ফলে এবং তজ্জনিত তুলা-দুর্ভিক্ষের দরুন, ল্যাংকাশায়ারের বেশির ভাগ তুল-কল-কমী কর্মচ্যুত হয়েছিল। যেমন স্বয়ং শ্রমিক শ্রেণী থেকে তেমন সমাজের অন্যান্য স্তর থেকেও দাবি উঠল রাষ্ট্রীয় সাহায্য বা স্বেচ্ছা মূলক জাতীয় চাঁদা-সংগ্রহের জন্য, যাতে করে বাড়তি কর্মীরা বিভিন্ন উপনিবেশে বা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে সক্ষম হয়। তার পরে, ১৮৬৩ সালের ২৪শে মার্চ “টাইমস পত্রিকা এডমণ্ড পটার নামে ম্যাঞ্চেস্টার বণিক সমিতির এক প্রাক্তন সভাপতির একটি চিঠি প্রকাশ করে। এই চিঠিটিকে কমন্স সভায় সঠিক ভাবেই কল-মালিকদের ইশতাহার[১৪] বলে অভিহিত করা হয়েছিল। আমরা এখানে ঐ চিঠিটি থেকে কয়েকটি নমুনা-সূচক অনুচ্ছেদ উপহার দিচ্ছি, যেগুলিতে শ্রমশক্তির উপরে মূলধনের স্বত্বা ধিকারকে নিলজ্জ ভাবে ঘোষণা করা হয়েছে।
“তাকে ( কর্মচ্যুত লোকটিকে): এ কথা বলা যেতে পারে যে, তুলো-শ্রমিকদের সরবরাহ অতিরিক্ত বেশি এবং অবশ্যই : বস্তুত পক্ষে, এক-তৃতীয়াংশ হ্রাস করা দরকার, এবং তা হলেই, সম্ভবত বাকি দুই-তৃতীয়াংশের জন্য একটা সুস্থ চাহিদার সৃষ্টি হবে। : জনমত : দাবি তুলেছে দেশান্তরের সমর্থনে মালিক কখনো স্বেচ্ছায় চাইবো। যে তার শ্রমের সরবরাহ স্থানান্তরিত হোক; তিনি ভাবতে পারেন, এবং সম্ভবত ন্যায় সঙ্গত ভাবেই ভাবতে পারেন যে, এটা ভুল এবং মন্দ উভয়ই। কিন্তু যদি সরকারি অর্থ ব্যয় করা হয় দেশান্তরকে সাহায্য করতে, তা হলে তার কথা শোনানোর এবং, সম্ভবত প্রতিবাদ জানানোরও অধিকার আছে।” মিঃ পটার তার পরে দেখান তুলা শিল্প কত উপকারী, কি ভাবে এই শিল্প টেনে এনেছে আয়াল্যাণ্ড এবং কৃষি-প্রধান জেলাগুলি থেকে উদ্বও জনসংখ্যা”, কত বিপুল এর বিস্তার, কিভাবে ১৮৬০ সালে তা ইংল্যাণ্ডের মোট রপ্তানির ৫/১৩ ভাগের যোগান দিয়েছিল, এবং কি ভাবে কয়েক বছর পরেই বাজারের বিশেষ করে, ভারতের বাজারের সম্প্রসারণের ফলে এবং পাউণ্ড প্রতি ৬ পেলে তুলোর প্রচুর সরবরাহের দৌলতে এই শিল্পের আবার প্রসার ঘটবে। তিনি বলে চলেন, “কিছু দিন গেলে এক, দুই বা তিন বছর পরে এমনও হতে পারে যে তা উক্ত পরিমাণটাই উৎপাদন করবে। তা হলে, যে প্রশ্নটি আমি রাখব, তা এই শিল্পটিকে কি টিকিয়ে রাখার প্রয়োজন আছে? মেশিনাৰিটাকে (তিনি বোঝাচ্ছেন জীবন্ত শ্রম-যন্ত্রটিকে) সঠিক অবস্থায় রাখার কি কোন মূল্য আছে, ওটাকে বিদায় দেওয়া কি সবচেয়ে প্রকাণ্ড বোকামো হবে না? আমি মনে করি, হবে। আমি মানি যে, শ্রমিকেরা সম্পত্তি নয়, ল্যাংকাশায়ার আর তার মালিকদের সম্পত্তি নয়, কিন্তু তারা দুয়েরই শক্তি, তারা হল এমন মানসিক ও প্রশিক্ষণপ্রাপ্ত শক্তি যাকে এক প্রজন্মের জন্যও প্রতিস্থাপিত করা যায় য়া; যে-মেশিনারি দিয়ে তারা কাজ করে, তার বেশির ভাগটাই সুবিধাজনক ভাবে বানো মাসের মধ্যেই প্রতিস্থাপিত করা যায়, উন্নীত করা যায়। [১৫] শ্রমকারী শক্তিকে দেশান্তরে যেতে উৎসাহ দিন বা অনুমতি দিন (!), কিন্তু ধনিকের কি হবে? শ্রমিকের সেরা অংশকে নিয়ে নিন, এবং স্থিতিশীল মূলধনের দারুণ মাত্রায় অপচয় হবে; পরিবর্তনশীল মূলধন অপকৃষ্ট শ্রমের অপ্রতুল সরবরাহের সঙ্গে সংগ্রামে নিজেকে নিয়োগ করা থেকে বিরত থাকবে। আমাদের বলা হয়, শ্রমিকেরা এটা (দেশান্তরে যাওয়াটা) চায়। খুবই স্বাভাবিক যে, তারা তা চাইবে।”তার শ্রমকারী শক্তিকে সরিয়ে নিয়ে এবং তাদের মজুরি-ব্যয় কমিয়ে দিয়ে, ধরা যাক, ৫ ভাগ বা ৫০ লক্ষ করে দিয়ে তুলো-শিল্পকে কমিয়ে আনুন, চেপে ছোট করুন, এবং দেখুন, উপরের শ্ৰেণীটির, ঘোট দোকানীদের কি হয়; এবং খাজনা, বাসা-ভাড়ার কি হয়। আরো উপরের দিকে ছোট কৃষক, ভাল গৃহস্থ এবং জমি-মালিক পর্যন্ত ফলাফলগুলি অনুসরণ করুন, এবং তারপরে, বলুন যে, তার উপাদানকারী জনসংখ্যার সবচেয়ে সেরা অংশকে রপ্তানি করে দিয়ে এবং তার সর্বাপেক্ষা উৎপাদনশীল মূলধন ও বৃদ্ধি-সাধনের মূল্যকে ধ্বংস করে দিয়ে জাতিকে পঙ্গু করে দেবার জন্য এর চেয়ে বেশি আত্মঘাতী আর কোনো সুপারিশ হতে পারে কি? আমি সুপারিশ করি একটি ঋণ (৫০ বা ৬০ লক্ষ স্টালিং এর মত)—দুই বা তিন বছরের মেয়াদে বিস্তৃত—অন্ততঃ ঋণগ্রহীতাদের নৈতিক মান উন্নত রাখার উদ্দেশ্য বিশেষ আইন-প্রণয়নের দ্বারা তাদের উপরে বাধ্যতামূলক ভাবে কোন বৃত্তি বা শ্রমের আরেপ, তুলা-প্রধান জেলাগুলির ‘গার্ডিয়ান-বোর্ড’গুলির সঙ্গে সংযুক্ত স্পেশাল কমিশনারদের উপরে সমগ্র ব্যবস্থাটির প্রশাসনিক দায়িত্ব অর্পণ। একটা সমগ্র প্রদেশের সর্বশ্রেষ্ঠ শ্রমিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা এবং সংখ্যা-সংকোচন মূলক দেশান্তর-গমনে উৎসাহ দান, মূলধন ও মূল্যের হ্রাস-সাধন ইত্যাদির দ্বারা বাকিদের মধ্যে অনাস্থা ও নৈরাশ্য সৃষ্টি করার তুলনায় জমি-মালিক ও কল-মালিকদের পক্ষে অধিকতর ক্ষতিকারক আর কি হতে পারে?
