২. আপনি যদি শ্রমকে একটি পণ্য বলেন যা প্রথমে উৎপন্ন হয় বিনিময় করার জন্য, এবং পরে নিয়ে আসা হয় বাজারে, যেখানে তা অবশ্যই বিনিমিত হবে অন্যান্য পণ্যের সঙ্গে তাদের প্রত্যেকের নিজ নিজ পরিমাণ অনুযায়ী যে পরিমাণ তখন বাজারে থাকতে পারে; শ্রম সৃষ্ট হয় তখনি, যে-মুহূর্তে তাকে বাজারে আনা হয়। এমনকি তাকে বাজারে আনা হয় তার সৃষ্টি হবার আগেই। (“অবজার্ভেশন অন সার্টেন ভার্বাল ডিসপিউটস,” পৃঃ ৭৫, ৭৬)।
৩. ‘Il a fallu convenir ( a new edition of the contrat social 1) que toutes les fois qu’il echangerait due travail fait contre du lavail a faire; le dernier (le capitaliste) aurait une valeur superieure au premier’ ( le travailleur ). Simonde (i.e. Sismondi), “De la Richesse Commerciale,” Geneve, 1803, t. 1. 9: 37.
৪, শ্রম মূল্যের একান্ত মান…সমস্ত ধনের স্রষ্টা, কোনো পণ্য নয়। টমাস হজস্কিন, পপুলার পলিটিক্যাল ইকনমি, পৃঃ ১৮৬।
৫. অন্য দিকে, এই ধরনের বাচনভঙ্গিকে নিছক ‘কবিশোভন স্বাধিকার বলে ব্যাখ্যা করার প্রচেষ্টা কেবল ঐ বিশ্লেষণের নিস্ফলই প্রমাণ করে। এই কারণেই প্রুধোঁর যে উক্তি: “Le travail est dit valoir, non pas en tant que marchandise lui-meme, mais en vue des valeurs qu’on suppose renfermees puissanciellement en lui. La valeur du travail est une expression figuree,” সেই উক্তির উত্তরে আমি মন্তব্য করেছি, “Dans le travail-marchandise qui est d’une realite effrayante il ( Proudhon ) ne voit qu’une ellipse grammaticale. Donc, toute la societe actuelle fondee sur le travail-marchandise, est desormais fondee sur une license poetique, sur une expression figuree. La societe veut-elle ‘eliminer tous les inconvenients,’ qui la travaillent, ch bien; qu’elle elimine les termes malsonnants, qu’elle change de langage, et pour cela elle n’a qu’a s’adresser a l’Academie pour lui demander une nouvelle edition de son dictionnaire.” ( Karl Marx, “Misere de la Philosophie, pp. 34, 35 ). স্বভাবতই মূল্যের দ্বারা কিছুই না বোঝ আরো সহজ। সেক্ষেত্রে যে কেউ অনায়াসেই এই শিরোনামের অধীনে সব কিছুই ধরে নিতে পারেন। যেমন, জে বি সে প্রশ্ন করেন, valeur’ কি? উত্তর : C’est ce qu’une chose vaut। এবং “prix” কি? উত্তর : ‘La valeur d’une chose exprimee en monnaie.’ 493 cpap ‘le travail de la terre…une valeur? Parce qu’on y met un prix., সুতরাং একটি জিনিসের মূল্য হচ্ছে তাই, যা তার মূল্য এবং জমির মূল্য আছে, কেননা তার মূল্য প্রকাশিত হয় টাকার অঙ্কে। যাই হোক, কোন কিছুর হেতু ও উৎস বোঝাবার পক্ষে এটা বড় সরল উপায় !
৬. দ্রষ্টব্য : zur Kritik der Politischen Dekonomie, পৃঃ ৪০, যেখানে আমি বলেছি যে, মূলধন-সংক্রান্ত গ্রন্থের সংশ্লিষ্ট অংশে এই সমস্যাটি আলোচিত হবে। কেবল শ্রম-সময়ের দ্বারা নির্ধারিত বিনিময়মূল্যের ভিত্তিতে কেমন করে উৎপাদন এই ফলে উপনীত হয় যে, শ্রমের বিনিময়মূল্য তার উৎপন্ন ফলের বিনিময় মূল্যের চেয়ে কম?
৭. দি মনিং স্টার, লণ্ডন থেকে প্রকাশিত অবাধ বাণিজ্যের একটি মুখপত্র, এত সরল যে প্রায় বোকা, আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে, মানুষের যতটা নৈতিক ক্রোধ থাকতে পারে সেই সমগ্র ক্রোধ সহ, মুখপত্রটির উচিত ছিল লণ্ডনের ইন্ট-এন্ড-এর একজন স্বাধীন শ্রমিকের দৈনিক ব্যয়ের সঙ্গে এমন একজন নিগ্রোর দৈনিক ব্যয় তুলনা করে দেখা।
৮. ‘পিস-গুয়েজ’-এর (জিনিস পিছু মজুরির কথা বলতে গিয়ে অ্যাডাম স্মিথ কেবল হঠাৎ শ্রম-দিবসের হ্রাস-বৃদ্ধির কথা বলে ফেলেন।
২০. সময়-ভিত্তিক মজুরি
বিংশ অধ্যায় — সময়-ভিত্তিক মজুরি
মজুরিসমূহ নিজেরাই আবার বিবিধ রূপ পরিগ্রহ করে; গতানুগতিক অর্থনৈতিক গ্রন্থগুলিতে এই ঘটনাটা স্বীকৃতি পায় না; এই সব গ্রন্থ একান্তভাবেই ব্যস্ত থাকে প্রশ্নটির বৈষয়িক দিকটি নিয়ে এবং সেই কারণেই তা রূপগত প্রত্যেকটি পার্থক্যকে উপেক্ষা করে। অবশ্য, এই ধরনের সব কটি রূপের বিশদ ব্যাখ্যা মজুরি-শ্রমের বিশেষ পর্যালোচনার অন্তর্ভূক্ত এবং স্বভাবতই এই গ্রন্থের পরিধির মধ্যে পড়ে না। তবু দুটি মৌল রূপের সংক্ষিপ্ত উপস্থাপনা এখানে অত্যাবশ্যক।
স্মরণীয় যে, শ্রম-শক্তি বিক্রি হয় একটি নির্দিষ্ট সময়কালের জন্য। সুতরাং যে-রূপান্তরিত শ্রমশক্তির রূপে দৈনিক, সাপ্তাহিক ইত্যাদি মূল্য নিজেকে জাহির করে, তা হল সময়-ভিত্তিক মজুরির রূপ, সুতরাং দৈনিক, সাপ্তাহিক ইত্যাদি মজুরির রূপ।
তারপরে লক্ষণীয় যে, শ্রম-শক্তির দাম ও উদ্বৃত্ত-মূল্যের আপেক্ষিক আয়তনে পরিবর্তন সম্পর্কে সপ্তদশ অধ্যায়ে যে-নিয়মগুলি উপস্থিত করা হয়েছে, সেগুলিই একটি সরল রূপ-পরিবর্তনের মাধ্যমে মজুরির নিয়মাবলীতে পরিণত হয়। অনুরূপ ভাবে, শ্রম শক্তির বিনিময়মূল্য এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় মোট দ্রব্যসম্ভার যাতে এই বিনিময়মূল্যটি রূপান্তরিত হয়—এই দুয়ের মধ্যকার পার্থক্য এখন আবার দেখা দেয় আর্থিক মজুরি এবং আসল মজুরির মধ্যকার পার্থক্য হিসাবে। মর্মগত রূপ সম্পর্কে ইতিপুর্বেই যা বলা হয়েছে, বাহ-রূপ সম্পর্কে এখানে তার পুনরাবৃত্তি করা অপ্রয়োজনীয়। সুতরাং আমরা সময়-ভিত্তিক মজুরির কয়েকটি বৈশিষ্ট্যসূচক বিষয়ে আলোচনার মধ্যেই নিজেদেরকে নিবদ্ধ রাখব।
