প্রথমত, এটা লক্ষ্য করতে হবে যে, শ্রম-প্রক্রিয়ায় সব সময়ে অখণ্ড ভাবে। প্রবেশ করলেও কিন্তু মেশিনারি মূল্য-প্রজনন প্রক্রিয়ায় প্রবেশ করে কেবল খণ্ড খণ্ড ভাবে। গড়ে ক্ষয়ক্ষতি বাবদে যে মূল্য সে হারায়, তার চেয়ে বেশি মূল্য সে কখনন যোগ করেনা। সুতরাং একটি মেশিনের মূল্য এবং একটি নির্দিষ্ট সময়ে সেই মেশিনটি উৎপন্ন দ্রব্যে যে মূল্য স্থানান্তরিত করে—এই দুয়ের মধ্যে থাকে বিশাল পার্থক্য। মেশিনটির আয়ু যত দীর্ঘতর হয়, এই পার্থক্য হয় তত বিরাটতর। এতে কোনো সনেই নেই, যা আমরা আগেই দেখেছি, যে প্রত্যেকটি শ্রম-যন্ত্র শ্রম-প্রক্রিয়ায় প্রবেশ করে সমগ্র ভাবে, কিন্তু মূল্য-প্রজনন প্রক্রিয়ায় তা প্রবেশ করে কেবলমাত্র টুকরো টুকরো ভাবে দৈনিক ক্ষয়-ক্ষতির গড়পড়তা অনুপাতের হারে। কিন্তু একটা সমগ্র শ্রম-যন্ত্র এবং তার দৈনিক ক্ষয়-ক্ষতির মধ্যে যে পার্থক্য, তা একটি টুল-এর ক্ষেত্রে যতটা, তার থেকে একটি মেশিনের ক্ষেত্রে অনেক অনেক বেশি, কেননা একটি মেশিন তৈরি হয় আরো টেকসই দ্রব্যসামগ্রী দিয়ে এবং তাই তার আয়ুও হয় আবো দীর্ঘ; কেননা তার নিয়োগ নিয়মিত হয় কঠোর বৈজ্ঞানিক নিয়মাবলীর দ্বারা এবং তাই তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ও তার ব্যবহৃত দ্রব্যসামগ্রীতে অনেক বেশি মিতব্যয় ঘটে; এবং, কেননা একটি টুলের তুলনায় তার উৎপাদন-ক্ষেত্র বহুগুণ বৃহত্তর। মেশিন ও টুল উভয় ক্ষেত্রেই প্রাত্যহিক খরচের অর্থাৎ দৈনিক গড় ক্ষয়-ক্ষতির দ্বারা যেমূল্য তারা অদের উৎপন্ন দ্রব্যে স্থানান্তরিত করে, তার জন্য এবং, সেই সঙ্গে তেল, কয়লা ইত্যাদির মত যেসব সহায়ক বস্তু তারা ব্যবহার করে, তার জন্য সংস্থান করার পরে, তারা কাজ করে বিনামূল্যে—ঠিক যেমন করে মানুষের সাহায্য ব্যতিরেকেই প্রকৃতি-প্রদত্ত শক্তিসমূহ। টুলের তুলনায় মেশিনারির উৎপাদনক্ষমতা যত বেশি হয়, ততই টুলের তুলনায় তার বিনামূল্যে কাজের মাত্রাও বেশি হয়। আধুনিক শিল্পেই মানুষ সর্বপ্রথম সক্ষম হল তার অতীত শ্রমের উৎপন্ন ফলকে বিনা মূল্যে বৃহদায়তনে কাজ করাতে, প্রকৃতির শক্তিসমূহেরই মত।[২]
সহযোগ ও ম্যানুফ্যাকচার সম্পর্কে আলোচনাকালে দেখানো হয়েছিল যে, বিচ্ছিন্ন শ্রমিকের বিক্ষিপ্ত উৎপাদন-উপায়সমূহের তুলনায় বাড়ি-ঘরের মত উৎপাদনের কয়েকটি সাধারণ উপকরণ যৌথ-ব্যবহার-জনিত মিতব্যয়ের ফলে সস্তা হয়ে যায়। মেশিনারি-ব্যবস্থায়, কেবল মেশিনটির কাঠামোটিই যে অপারেটিং উপকরণসমুহের দ্বারা যৌথ ভাবে ব্যবহৃত হয়, তাই নয়, সেই সঙ্গে ট্রান্সমিটিং মেকানিজম-এর একটা অংশ সমেত খোদ প্রাইমমুভারটিও যৌথ ভাবে ব্যবহৃত হয় বহুসংখ্যক অপারেটিভ মেশিনের দ্বারা।
মেশিনারির মূল্য এবং একদিনে ঐ মেশিনারি তার উৎপন্ন দ্রব্যে যে মূল্য স্থানান্তরিত করে, সেই মূল্য-এই দুটি মূল্যের মধ্যে পার্থক্য নির্দিষ্ট থাকলে, এই শেষোক্ত মূল্যটি উক্ত উৎপন্ন দ্রব্যের মূল্যে কতটা বৃদ্ধি ঘটায়, তা নির্ভর করে প্রথমত, উৎপন্ন দ্রব্যটির আকারের উপরে, বলা যায়, তার আয়তনের উপরে। ম্যাকর্ণের মিঃ বেনেস ১৯৫৮ সালে প্রকাশিত তাঁর এক বক্তৃতায় হিসাব দিয়েছেন যে প্রত্যেকটি যথার্থ অশ্বশক্তি চালিত করবে প্রস্তুতি-সমেত ৪৫০টি স্বয়ংক্রিয় ‘মিউল স্পিন্ডল’, কিংবা ২০ টি খুশল শিগুল’, কিংবা ‘ওয়ার্নিং’ ও ‘সাইজিং’-এর ‘অ্যাপ্লায়েন্স ইত্যাদি সমেত ৪. ইঞ্চি কাপড়ের ৬৫টি আঁত।” প্রথম ক্ষেত্রে এটা হল ৪৫টি মিউল ম্পিগুলের সারা দিনের উৎপাদন, দ্বিতীয় ক্ষেত্রে ২০ টি খুশল স্পিগুলের, তৃতীয় ক্ষেত্রে ১৫টি পাওয়ারলুমের-যেগুলির উপরে বিস্তৃত হয় একটি অশ্বশক্তির এবং সেই শক্তি-চালিত মেশিনারির ক্ষয়-ক্ষতির দৈনিক খরচ; সুতরাং এক পাউণ্ড সুতোয় বা এক গজ কাপড়ে এই ক্ষয়-ক্ষতির দ্বারা স্থানান্তরিত হয় অতি ক্ষুদ্র-পরিমাণ মূল্য। উপরে বর্ণিত ষ্টিম-হামার সম্পর্কেও এই একই ঘটনা। যেহেতু সেটির দৈনিক ক্ষয় ক্ষতি, কয়লা-খরচ ইত্যাদি বিস্তৃত হয় গোটা দিনে সেটি যে বিরাট বিরাট লৌহপিণ্ড পেটায়, সবগুলির উপরে; সেই হেতু এক হব লোহা পিছু যুক্ত হয় খুবই সামান্য পরিমাণ মূল্য, কিন্তু ঐ সাইক্লোপিয়ান যন্ত্রটিকে যদি পেরেক ঢোকানোৱ কাজে ব্যবহার করা হয়, তা হলে মূল্য হত খুবই বিরাট।
যদি একটি মেশিনের কাজের সক্ষমতা অর্থাৎ তার অপারেটিং টুলগুলির সংখ্যা, অথবা যখন এটা বলের প্রশ্ন, তখন যদি সেগুলির ‘ভর নির্দিষ্ট থাকে, তা হলে তার উৎপন্নের পরিমাণ নির্ভর করবে তার কর্মসাধক অংশগুলির উপরে, যেমন শিগুলগুলির বেগের উপর, কিংবা এক মিনিটে হ্যামার কতগুলি আঘাত হানতে পারে তার উপরে। এই অতিকায় হাতুড়িগুলির মধ্যে এমন অনেক কটি আছে, যেগুলি প্রতি মিনিটে ৭০ বার আঘাত হানতে পারে, এবং ঘোট ঘোট হাতুড়ি দিয়ে স্পিণ্ডল তৈরির জন্য রাইডারের পেটেন্ট-করা মেশিনটি প্রতি মিনিটে হানতে পারে ৭০০ আঘাত।
যে হারে মেশিনারি তার মূল্য উৎপন্ন দ্রব্য স্থানান্তরিত করে, সেই হারটি যদি নির্দিষ্ট থাকে, তা হলে এইভাবে স্থানান্তরিত মূল্যের পরিমাণ নির্ভর করে মেশিনারিটির মোট মূল্যের উপরে। [৪] তা যত কম মূল্য ধারণ করে, উৎপন্ন দ্রব্যে তত কম মূল্য তা সঞ্চারিত করে। যত কম মূল্য তা পরিত্যাগ করে, ততই তা অধিকতর উৎপাদনশীল হয় এবং ততই তার অবদান প্রাকৃতিক শক্তিগুলির অবদানের অনুরূপতা লাভ করে। কিন্তু মেশিনারির দ্বারা মেশিনারির উৎপাদন তার সম্প্রসারণ ও ফল
