১০. “সংকট-ক্ষণে এটা (কৃষিকাজ) করার গুরুত্ব আরো ঢের বেশি।” (“অ্যান ইনকুইরি …..”) অ্যান ইনকুইরী ইনটু দি কানেকশন বিটুইন দ্যা প্রেজেন্ট প্রাইস পৃ ৯১ “কৃষিতে সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেব।” (Liebig : “Ueber Theorie und praxis in der Landwirtschaft.” 1856, P. 23 )
১১. “দ্বিতীয় দুর্ঘটনাটি, যা এমন একটি দেশে, যে-দেশ সম্ভবতঃ চীন ও ইংল্যাণ্ডকে বাদ দিয়ে পৃথিবীর যে-কোন দেশের চেয়ে বেশি শ্রম রপ্তানি করে, সে দেশ কেউ আশংকা করে না তুলো সাফ করার জন্য যথেষ্ট সংখ্যক লোক সংগ্রহের অসম্ভাব্যতা। এর ফল দাঁড়ায় এই যে এর অনেকটাই পড়ে থাকে অ-বাছাই অবস্থায়, আরেকটা অংশ মাটি থেকে জড় করা হয় যখন তা বিবর্ণ হয়ে ও অংশত নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং উপযুক্ত ঋতুতে শ্রমের অভাবে কৃষককে মেনে নিতে হয় সেই ফসলের একটা বড় অংশের লোকসান, যে-ফলের জন্য ইংল্যাণ্ড ব্যগ্র ভাবে তাকিয়ে আছে।” (“বেঙ্গল হরকরা,” বৈদেশিক সংবাদের সংক্ষিপ্তসার, ২২শে জুলাই, ১৮৬১)।
১২. কৃষির অগ্রগতি-ক্রমে “সমস্ত, এবং সম্ভবতঃ সমন্তেরও বেশি, মূলধন এবং শ্রম যা একসময়ে বিক্ষিপ্ত ভাবে ৫০০ একর জমিতে ছড়িয়ে ছিল, তা এখন ১০০ একর জমির আরো ভালভাবে চাষের জন্য কেন্দ্রীভূত হয়েছে। যদিও “বিনিয়োজিত মূলধন ও শ্রমের অনুপাতে স্থানের পরিসর কেন্দ্রীভূত, তবু আগে উৎপাদনের একটি স্বতন্ত্র উৎপাদন যতটা উৎপাদনক্ষেত্ৰ দখল করে রাখত ও কাজে লাগাত, তার তুলনায় পরিবর্ধিত উৎপাদন-ক্ষেত্র।” (আর. জেলঃ “অ্যান এসে অন দি ডিস্ট্রিবিউশন অব ওয়েলথ, প্রথম খণ্ড, খাজনা প্রসঙ্গে’, পৃঃ লণ্ডন ১৮৩১ ১৯১)।
১৩. “La forza di ciascuno uomo e minima ma la riunione delle minime forze forma una forza totale maggiore anche della somma delle forze medesime fino a che le forze per essere riunite possono diminuere il tempo ed accrescere lo spazio della loro azione.” (G. R. Carli, Note to P. Verri, Meditazioni sulla Economia Politica.” In “Serittori Clessiei Italiani di Economia Politica. Parte Moderna.” vol. xv. Milano 1804.)
১৪. “মুনাফা হল ব্যবসার একমাত্র লক্ষ্য।” ( জে ভ্যাণ্ডারলিন্ট, মানি অ্যানসারস অল থিংস, লণ্ডন ১৩৭৪ পৃঃ ১১)।
১৫. ‘স্পেক্টেটর নামে ঐ ফিলিস্তিন কাগজটা লিখেছে যে, ‘ওয়্যার-ওয়র্ক কোম্পানি অব ম্যাঞ্চেস্টার’-এ ধনিক এবং শ্রমিকের মধ্যে এক ধরনের শরিকি-ব্যবস্থা প্রবর্তনের পরে প্রথম ফল হয়েছিল অপচয়ের দারুণ হ্রাস, শ্রমিকেরা বুঝতে পারল কেন তারা নিজেদের, এবং, সেই সঙ্গে, তাদের মালিকদের সম্পত্তির অপচয় ঘটাবে; সম্ভবত কারখানায় লোকসানের কারণ হিসাবে, ফেরৎ-না-পাওয়া ধারের পরেই অপচয়ের স্থান।” একই পত্রিকা আবার দেখতে পায় যে রচডেল-সমবায়-পরীক্ষার প্রধান ত্রুটিটি হল এই : “তারা দেখিয়ে দিয়েছিল যে শ্রমিকদের সংগঠন কারখানা, কর্মশালা এবং প্রায় সব রকমের শিল্পই সাফল্যের সঙ্গে পরিচালনা করতে পারে এবং তারা তৎক্ষণাৎ লোকগুলির অবস্থার উন্নতি বিধান করল; কিন্তু তারা মালিকদের জন্য কোন নির্দিষ্ট ভূমিকা নির্দেশ করল না।” কী ভয়ানক ব্যাপার! Quella horreur।
১৬. উত্তর আমেরিকার দক্ষিণী রাষ্ট্রগুলিতে ক্রীতদাসদের দ্বারা উৎপাদনের একটি প্রধান বৈশিষ্ট্য হল শ্রমের তদারকি—একথা বলার পরে অধ্যাপক কেয়ার্নেস বলেন, (উত্তরের) চাষী-মালিক তার শ্রমের গোটা ফসলটাই পায়; তাই শ্রমের জন্য তার কোনো প্রেরণার দরকার হয় না। তদারকি এখানে সম্পূর্ণ বাতিল। (কেয়ার্লেস : ‘দি মেত পাওয়ার, লণ্ডন, ১৮৮২। পৃ: ৪৮, ৪৯)।
১৭. স্যার জেমস স্টুয়ার্ট, বিভিন্ন উৎপাদন-পদ্ধতির মধ্যেকার পার্থক্যের উপরে তার তীক্ষ দৃষ্টির জন্য যিনি উল্লেখযোগ্য, বলেন, “ক্রীতদাসদের সরলতার নিকটতর হয়ে, ম্যানুফ্যাকচার-পদ্ধতিতে উৎপাদনকারী বৃহৎ প্রতিষ্ঠানগুলি ব্যক্তিগত শিল্পকে কেন ধ্বংস করে? (“প্রিন্সিপলস অব পলিটিক্যাল ইকনমি,” লন ১৭৬৭, প্রথম খণ্ড পৃঃ ১৬৭, ১৬৮)।
১৮. এ কেঁৎ এবং তার অনুগামীরা দেখাতে পারতেন যে সামন্ততান্ত্রিক প্রভু হল একটি শাশ্বত প্রয়োজন, যেমন তারা দেখিয়েছেন ধনতান্ত্রিক প্রভুদের বেলায়।
১৯. আর. জোনস, টেক্সট বুক অব লেকচারস”, পৃঃ ৭৭, ৭৮। লল ও অন্যান্য ইউরোপীয় রাজধানীতে প্রাচীন আসিরীয়, মিশরীয় ও অন্যান্য সংগ্রহগুলির কল্যাণে আমরা সহযোগমূলক উৎপাদন-পদ্ধতিগুলি কিভাবে পরিচালিত হত, তার প্রত্যক্ষ দর্শন লাভ করি।
২০. লিংগুয়েৎ বোধহয় ঠিক, যখন তিনি তার “Theorie des Lois Civiles”-এ ঘোষণা করেন, “শিকারই হল সহযোগের আদি রূপ, এবং মানুষ-শিকারই (যুদ্ধই হল শিকারের আদিতম রূপগুলির মধ্যে একটি।”
২১. চাষীরা ক্ষুদ্রায়তন কৃষিকর্ম এবং স্বাধীন হস্তশিল্প একযোগে তৈরি করে সামন্ত তান্ত্রিক উৎপাদন-পদ্ধতির ভিত্তি; সেই পদ্ধতির অবসানের পরে তারা ধনতান্ত্রিক পদ্ধতির পাশাপাশি চালু থাকে; তারাই আবার গঠন করে চিরায়ত সমাজগুলির ভিত্তি-জমির যৌথ মালিকানার আদিম রূপ অন্তর্হিত হয়ে যাবার পরে এবং ক্রীতদাসতন্ত্রের আত্মপ্রতিষ্ঠার আগে।
