সহযোগ হচ্ছে ধনতান্ত্রিক উৎপাদন-পদ্ধতির চিরকালীন মৌল রূপ; যাইহোক, উৎপাদন-পদ্ধতির আরো পরিণত রূপগুলির পাশাপাশি সহযোগের প্রাথমিক রূপটিও টিকে থাকে।
————
১. এটা প্রশ্নাতীত যে, একজন মানুষের শ্রমের মূল্য এবং আরেক জন মানুষের শ্রমের মূল্যের মধ্যে শক্তি, কুশলতা ও তন্নিষ্ঠ প্রয়োগের দিক থেকে প্রচুর পার্থক্য থাকে। কিন্তু আমার ঘনিষ্ঠ পর্যবেক্ষণ থেকে এ বিষয়ে আমি নিশ্চিত যে, যে-কোনো পাঁচজন লোক সমষ্টিগতভাবে জীবনের উল্লিখিত সময়কালের মধ্যে অ যে-কোনো পাঁচজনের সম-পরিমাণ শ্রম করবে : অর্থাৎ, এই পাঁচ জনের মধ্যে একজন হবে ভাল কর্মীর সমস্ত গুণের অধিকারী, তিনজন খারাপ এবং বাকি একজন প্রথম ও শেষের মাঝামাঝি। তার ফলে এমনকি পাঁচজনেরও একটি ক্ষুদ্র প্ল্যাটুনে আপনি পেয়ে যাবেন পাঁচজন যা উপার্জন করতে পারে তার পরম্পর-পরিপূরক একটি ব্যবস্থা।” (ই বার্ক। “খটল অ্যাণ্ড ডিটেইলস অব সোসাইটি”, পৃঃ ১৫, ১৬)। কোয়েটংট-এর গড়পড়তা মানুষ সম্পর্কে বক্তব্য তুলনীয়।
২. অধ্যাপক রক্ষার দাবি করেন যে, তিনি আবিষ্কার করেছেন, শ্ৰীমতী রক্ষার কর্তৃক নিযুক্ত একজন নারী-সূচীকর্মী দুদিনে যে কাজ করে, তা একদিনে দু-জন নারী সুচীকর্মী যা করে, তার চেয়ে বেশি। বিজ্ঞ অধ্যাপকটির ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়াকে তার শৈশবে বা এমন অবস্থায়, সেখানে প্রধান ব্যক্তিটি—ধনিক ব্যক্তিটি — অনুপস্থিত, তেমন অবস্থায় অনুশীলন করা উচিত নয়।
৩. “Concours de forces.” ( Destutt de Tracy, “Traite de la Volonte et de ses effets”. Paris 1826 )
৪. এমন অসংখ্য প্রক্রিয়া আছে, যা এত সরল যে একাধিক অংশে ভাগ করা যায়, যা অনেক জোড়া হাতের সহযোগিতা ছাড়া সম্পাদন করা যায় না। যেমন, একটা বড় গাছকে একটা মালগাড়ির উপরে তোলা এক কথায়, এমন প্রত্যেকটি জিনিস যা অনেক জোড়া হাত একযোগে নিযুক্ত হয়ে একই সময়ে করতে হয়।” (ই. জি. ওয়েকফিল্ড : “এ ভিউ অব দি আর্ট অব কলোনাইজেশন”, লণ্ডন ১৮৪৯, পৃঃ ১৬৮)।
৫. “যেমন এক টন ওজন একজন তুলতে পারে না, দশ জনকে কষ্ট করে তুলতে হয়, অথচ ১০০ জন তা করতে পারে কেবল প্রত্যেকের আঙুলের জোরে।” (জন বেলাস “প্রাপোজালস ফর রেইজিং এ কলেজ অব ইণ্ডাস্ত্রী”, লণ্ডন, ১৬৯৬ পৃঃ ২১)
৬. (৩৩ একর করে এক-একটি জমিতে দশ জন কৃষকের দ্বারা নিযুক্ত হবার পরিবর্তে, যখন ৩০০ একর পরিমাণ একটি জমিতে একজন কৃষকের দ্বারা নিযুক্ত হয় একই সংখ্যক মুনিষ,) তখন পরিচারকদের অনুপাতেও একটি সুবিধা হয়, যে সুবিধাটি হাতে-কলমে যারা কাজ করায় তারা ছাড়া অন্যরা এত সহজে বুঝতে পারবে না। কারণ এট। বলাই স্বাভাবিক যে, s-এর অনুপাতে ১-ও যা, ১২-র অনুপাতে ৩-ও তাই; কিন্তু কর্মক্ষেত্রে তা হয় না; কেননা ফসল কাটার সময়ে এৰং অন্যান্য যেসব কাজে একই সঙ্গে অনেক হাত লাগাতে হয়, কাজটা আরো ভালভাবে এবং আরো তাড়াতাড়ি যায়; দৃষ্টান্ত হিসাবে, ফসল গোলাজাত করার কাজে ১ জন গাড়োয়ান, ২ জন মুটে, ২ জন কোদালী, ২ জন ঝাড়ুদার এবং বাকিরা একটি গোলাঘরে বা খামারবাড়িতে যে পরিমাণ কাজ করে, তা সেই একই সংখ্যক লোক বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন খামারে যা করে, তার তুলনায় দ্বিগুণ।” (“অ্যান ইনকুইরি ইনটু দি কয়েকজন বিটুইন দি প্রেজেন্ট প্রাইস অব প্রভিসনস অ্যাণ্ড দি সাইজ অব ফার্মস।”-এ ফার্মার, ল, ১৭৭৩, পৃঃ ৭, ৮।)।
৭. যথাযথভাবে অ্যারিস্তোতল-এর সংজ্ঞা হল, মানুষ স্বভাবতই একটি শহরবাসী নাগরিক। সংজ্ঞাটি প্রাচীন চিরায়ত সমাজের বৈশিষ্ট্যসূচক, যেমন ফ্র্যাংকলিন-প্রদত্ত ‘হাতিয়ার-তৈয়ারকারী জীব হিসাবে মানুষের সংজ্ঞাটি ইয়াংকি-সমাজের বৈশিষ্ট্যসূচক।
৮. “On doit encoreremarquer que cette division partielle de travail peut se faire quand meme les ouvriers sont occupes d’une meme besogne. Des macons par exemple, occupes a faire passer de mains en mains des briques a un echafaudage superieur, font tous la meme besogne, et pourtant il existe parmi eux une espece de division de travail, qui consiste en ce que chacun d’eux fait passer la brique par un espace donne, et que tous ensemble la font parvenir beakcoup plus promptement a l’endroit marque qu’ils ne le feraient si chacun d’eux portait sa brique separement jusqu’a l’echafaudage superieur.” (F. Skarbek: “Theorie des richesses sociales.”) paris 1839 t. I, pp. 97, 98.
৯. “Est-il question d’executer un travial complique, plusieurs choses doivent etre faites simu tanement. L’un en fait une pendant que l’autre en fait une autre, et tous contribuent a l’effet qu’un seul homme n’aurait pu produire. L’un rame pendant que l’autre tient le gouvernail, et qu’un troisieme jette le filet ou harponne le posson, et la peche a un succes impossible sans ce concours.” (Destutt de Tracy, Traite de la volonte et de ses effets. Paris 1826.)
