.
এবং একজন জ্যোতির্বিদ বলল, প্রভু সময় কী?
এবং তিনি উত্তরে বললেন :
তোমরা সময়কে পরিমাপ করো, যা পরিমাপহীন এবং পরিমাপযোগ্য নয়।
তোমরা তোমাদের আচরণ নিয়ন্ত্রণ করো এবং উদ্দীপনার গতিপথ পরিচালনা করো সময় এবং ঋতু অনুসারে।
তোমরা সময়ের স্রোত তৈরি করো সেই নদীতে যার তীরে তোমরা বসো এবং লক্ষ্য করো এর স্রোতপ্রবাহ।
যদিও অনন্তকাল তোমাদের ভেতরে জীবনের সময়হীনতা সম্পর্কে সচেতন এবং জানে যে গতকাল হচ্ছে আজকের স্মৃতি এবং আগামীকাল হচ্ছে আজকের স্বপ্ন।
এবং সেই স্মৃতি ও স্বপ্ন তোমাদের ভেতরে গান গায় ও গভীরভাবে চিন্তা করে যা এখনও সেই প্রথম মুহূর্তের বন্ধনের ভেতরে বসবাস করছে, যে মুহূর্ত মহাশূন্য জুড়ে নক্ষত্রপুঞ্জকে ছড়িয়ে ছিটিয়ে দেয়।
তোমাদের ভেতরে কে অনুভব করে না যে তার ভালোবাসার ক্ষমতা সীমাহীন?
এবং সেই ভালোবাসা কারা অনুভব করে না, যদিও তা বন্ধনহীন অস্তিত্বের কেন্দ্রে পরিবেষ্টিত এবং তা চলাচল করছে, তবে ভালোবাসার চিন্তা থেকে ভালোবাসার চিন্তায় নয়, নয় ভালোবাসার চুক্তি থেকে অন্য ভালোবাসার চুক্তিতে?
এবং সময় কি ভালোবাসার মতো অবিভক্ত এবং পদক্ষেপহীন নয়?
কিন্তু তোমরা যদি তোমাদের চিন্তায় নিশ্চিতভাবে সময়কে পরিমাপ করো ঋতুর ভেতরে তাহলে প্রত্যেক ঋতুকে অন্যসব ঋতুর দ্বারা বৃত্তাকারে পরিবেষ্টিত হতে দাও।
এবং আজকের দিনকে আলিঙ্গন করতে দাও স্মৃতিচিহ্নসহ অতীতকে এবং প্রতীক্ষাসহ ভবিষ্যৎকে।
.
নগরের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলল, আমাদেরকে ভালো ও মন্দ সম্পর্কে বলুন।
এবং তিনি উত্তরে বললেন :
তোমাদের ভেতরে যা-কিছু ভালো সেসব আমি বলতে পারি কিন্তু মন্দ সম্পর্কে নয়।
কারণ ভালো তার নিজস্ব ক্ষুধা ও তৃষ্ণার দ্বার নির্যাতিত কিন্তু মন্দ কী?
বস্তুতপক্ষে ভালো যখন ক্ষুধার্ত হয়ে ওঠে তখন সে অন্ধকার গুহায়ও খাবার অন্বেষণ করে এবং তৃষ্ণার্ত হলে পান করে বদ্ধ জলাভূমির পানি।
তোমরা তখনই ভালো, যখন তোমরা নিজের সঙ্গে একজন।
অবশ্য যখন তোমরা নিজের সঙ্গে একজন নও তখন তোমরা মন্দ নয়।
কারণ একটি বিভাজিত গৃহ নয় চোরদের গোপন আস্তানা, এটি শুধুই একটি গৃহ যা বিভাজিত হয়েছে।
এবং রাডারবিহীন একটি জাহাজ উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে পারে বিপজ্জনক দ্বীপসমুহের মাঝখানে এর তলদেশ ডুবে না-যাওয়া পর্যন্ত।
তোমরা তখনই ভালো যখন তোমরা প্রাণপণ চেষ্টা করা নিজেদেরকে দান করতে।
যদিও তোমরা মন্দ নয়, যখন নিজের জন্য তোমরা প্রাপ্তি অন্বেষণ করো।
কারণ, যখন তোমরা প্রাপ্তির জন্য প্রাণপণ চেষ্টা করো তখন একটি শিকড় মাটির সঙ্গে সেঁটে থাকে এবং মাটির স্তন্য চুষে খায়।
নিশ্চিতভাবে ফল শিকড়কে বলতে পারে না, আমার মতো হও, পেকে ওঠো, তারপর পরিপূর্ণ হও এবং চিরকাল হও অতিপ্রাচুর্যের কল্যাণদানকারী।
কারণ ফলের কাছে দান হচ্ছে একট চাহিদা যেমন গ্রহণ হচ্ছে একটি চাহিদা শিকড়ের কাছে।
তোমরা তখনই ভালো যখন তোমরা পরিপূর্ণভাবে তোমাদের বাকশক্তির ভেতরে বিনিদ্র। যদিও তোমরা মন্দ নয় যখন তোমরা ঘুমিয়ে পড়ো এবং তোমাদের জিভ কোনো উদ্দেশ্য ছাড়াই শৃঙ্খলাহীনভাবে নড়াচড়া করে।
এমনকি হোঁচট খাওয়া বাকশক্তি অধিকতর শক্তিশালী করতে পারে একটি দুর্বল জিভকে।
তোমরা তখনই ভালো যখন তোমাদের লক্ষ্যের দিকে তোমরা বলিষ্ঠ ও দৃঢ় পদক্ষেপে হেঁটে যাও।
যদিও তোমরা মন্দ নয় যখন তোমরা যাও খুঁড়িয়ে চলা মানুষের দিকে।
এমনকি তারা, যারা খুঁড়িয়ে চলে তবে পেছনে যায় না।
কিন্তু তোমরা যারা শক্তিশালী এবং দ্রুতগতিসম্পন্ন তারা লক্ষ্য করো, তোমরা কোনো পঙ্গুর সামনে খোঁড়াও না এবং বিশ্বাস করো এটা দয়াপরায়ণতা।
তোমরা বিভিন্নভাবে ভাল এবং তোমরা মন্দ নও যখন তোমরা ভালো কিছু করো না।
তোমরা কেবলই অলস এবং ইতস্তত ঘুরে বেড়াও।
করুণা করো সেই অবস্থাকে, যে অবস্থা কচ্ছপকে দ্রুতগামিতা শেখাতে পারে না।
তোমাদের বিশাল সত্তার জন্য তোমাদের সদ্গুণ তোমাদের আকুল আকাক্ষার ভেতরে শুয়ে আছে :
এবং সেই প্রতীক্ষা আছে তোমাদের প্রত্যেকের ভেতরে।
কিন্তু তোমাদের কারও কারও ভেতরে সেই আকাক্ষা হচ্ছে একই প্রবল জলধারা যা প্রবল ক্ষমতার সাথে ছুটছে সমুদ্রের দিকে, আর বহন করছে পাহাড়ের পার্শ্বদেশের গোপনীয়তা এবং বনভূমির গানগুলি।
কিন্তু অন্যদের ভেতরে এটি একটি বৈচিত্র্যহীন স্রোত যা অন্য দুটি স্রোতের মধ্যবর্তী স্থানে নিজেকে হারিয়ে ফেলে, তীরে পৌঁছানোর আগে তা বাঁক নেয় এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকে।
কিন্তু যাদের আকাঙ্ক্ষা প্রবল তাদেরকে বলতে দিও না যাদের আকাঙ্ক্ষা কম তাদের কাছে, ‘কি কারণে তোমরা ধীরগামী এবং ইতস্তত ঘুরে বেড়াও?’
প্রকৃতঅর্থেই ‘ভালো’ কোনো নগ্ন মানুষকে জিজ্ঞাসা করে না তোমার পোশাক কোথায়?
জিজ্ঞাসা করে না কোনো গৃহহীনকে, ‘তোমার গৃহের ভাগ্যে কী ঘটেছে?’
.
তারপর একজন যাজিকা বলল, আমাদেরকে প্রার্থনা সম্পর্কে বলুন।
এবং তিনি উত্তরে বললেন :
তোমরা প্রার্থনা করো তোমাদের যন্ত্রণা এবং তোমাদের চাহিদার ভেতরে, তোমরা আরও প্রার্থনা করতে পারো তোমাদের আনন্দের পরিপূর্ণতার ভেতরে এবং তোমাদের অতিপ্রাচুর্যের দিনগুলিতে।
