.
এবং যাজিকা আবার বলল, আমাদেরকে কারণ ও আসক্তি সম্পর্কে বলুন।
এবং তিনি উত্তরে বললেন :
প্রায় সময়ই তোমাদের আত্মা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র যার ওপর তোমাদের কারণ এবং বিচার তোমাদের আসক্তি ও ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়।
আমি কি তোমাদের আত্মার শান্তির নির্মাতা হব যেখানে তোমাদের উপাদানসমূহের বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতাকে আমি একত্ব ও সংগীতে পরিণত করতে পারি।
কিন্তু কীভাবে আমি তা করব যদি তোমরা নিজেরাই শান্তির নির্মাতা না হও, না হও। তোমাদের উপাদানসমূহের প্রেমাস্পদ?
তোমাদের কারণ এবং আসক্তি হচ্ছে সমুদ্রে ভ্রমণরত তোমাদের আত্মার হাল এবং পাল।
যদি তোমাদের হাল অথবা পালগুলি ভেঙে যায় তাহলে তোমরা তা শূন্যে ছুঁড়ে মারতে পার এবং সমুদ্রে ভেসে যেতে পারো অথবা নিশ্চল দাঁড়িয়ে থাকতে পারো মধ্যসমুদ্রে।
তাই কারণ হচ্ছে একটি সীমাবদ্ধ শক্তি যা একাকী শাসন করে এবং আসক্তি হচ্ছে একটি অরক্ষিত শিখা যা পুড়িয়ে ফেলে এর নিজস্ব সর্বনাশকে।
সুতরাং তোমাদের আত্মাকে দাও তোমাদের কারণগুলির প্রশংসা করতে আসক্তির চূড়া পর্যন্ত যেন তা গান গাইতে পারে।
এবং তাকে পরিচালনা করতে দাও তোমাদের আসক্তিকে কারণসহ, যে আসক্তি বেঁচে থাকতে পারে তার নিত্য পুনরুত্থানের মাধ্যমে এবং ফিনিক্স* পাখির মতো বেড়ে ওঠে এর নিজস্ব ছাইয়ের ওপর।
আমি তোমাদের বিচার ও ক্ষুধাকে বিবেচনা করব যেমন তোমরা বিবেচনা করো তোমাদের গৃহে একসঙ্গে দুজন পছন্দের অতিথি।
নিশ্চয়ই তোমরা একজন অতিথিকে অন্যজনের ওপরে স্থান দাও না। কারণ যে একজন অধিক মনোযোগী সে-ই হারিয়েছে উভয়ের ভালোবাসা এবং বিশ্বাস।
পাহাড়গুচ্ছের ভেতরে যখন তোমরা সাদা পপলার গাছের ঠাণ্ডা ছায়ায় বসে ভাগাভাগি কর দূরবর্তী মাঠ এবং পশুচারণভূমির শান্তি ও প্রশান্তি-তখন তোমাদের হৃদয়কে নীরবতার ভেতরে বলতে দাও ‘ঈশ্বর কারণের ভেতরে বিশ্রাম গ্রহণ করেন।’
এবং যখন ঝড় আসে, পরাক্রমশীল বাতাস নাড়া দেয় বনভূমি এবং বজ্র ও বিদ্যুৎচমক আকাশের রাজকীয় ক্ষমতা ঘোষণা করে- তখন তোমাদের হৃদয়কে শ্রদ্ধার সঙ্গে বলতে দাও ঈশ্বর আসক্তির ভেতরে চলাচল করেন।
এবং যেহেতু তোমরা ঈশ্বরের গোলকের শ্বাসপ্রেশ্বাস এবং ঈশ্বরের বনভূমির একটি পাতা সেহেতু তোমাদের উচিত আসক্তির ভেতরে চলাচল করা ও কারণের ভেতরে বিশ্রাম গ্রহণ।
[*পৌরাণিক পাখি-যে আরব্য মরুভূমিতে শত বছর বেঁচে থাকার পর চিতাগ্নিতে নিজেকে ধ্বংস করে। এবং সেই চিতাভষ্ম থেকে পুনরায় বেঁচে ওঠে।]
.
একজন নারী বলল, আমাদেরকে যন্ত্রণা সম্পর্কে বলুন।
এবং তিনি বললেন :
তোমাদের যন্ত্রণা হচ্ছে সেই খোলসের ভাঙন, যে খোলস তোমাদের বোঝাবুঝিকে অবরুদ্ধ করে রাখে।
এমনকি ফলের বিচির মতো ভেঙে যায় যেন এর হৃদয় সূর্যালোকে দাঁড়াতে পারে, সুতরাং অবশ্যই তোমরা বেদনা সম্পর্কে জানো।
এবং তোমরা কি তোমাদের হৃদয়কে রক্ষা করতে পারবে তোমাদের প্রাত্যহিক জীবনের বিস্ময়কর ঘটনার ভেতরে, যেখানে তোমাদের যন্ত্রণা কম বিস্ময়কর মনে হবে না তোমাদের আনন্দের চেয়ে।
এবং তোমরা কি তোমাদের হৃদয়ের ঋতুগুলিকে গ্রহণ করবে, যেমন তোমাদের মাঠের ওপর দিয়ে বয়ে যাওয়া ঋতুগুলিকে তোমরা সবসময় গ্রহণ করেছ।
এবং তোমরা প্রশান্তির সঙ্গে তা লক্ষ্য করবে তোমাদের মর্মবেদনার শীত ঋতুগুলির ভেতরে।
তোমাদের অধিকাংশ যন্ত্রণাই হচ্ছে তোমাদের বেছে নেওয়া।
এটা হচ্ছে তিক্ত তরল ওষুধ যা দিয়ে চিকিৎসক তোমাদের ভেতরের অসুস্থ সত্তাকে সারিয়ে তোলে।
সুতরাং চিকিৎসককে বিশ্বাস করো এবং পান করো তার প্রতিষেধক নীরবতা ও প্রশান্তির ভেতরে :
কারণ হাত হাত ভারী এবং কঠিন হলেও অদৃশ্যের কোমল হাত দ্বারা পরিচালিত এবং যে কাপ সে বহন করে তা তোমাদের ঠোঁট পুড়িয়ে দেয় যদিও তা কাদামাটির কারুকার্যখচিত, যে কাদামাটি কুমোর তার নিজের পবিত্র অশ্রুবিন্দুতে ভিজিয়েছে।
.
এক ব্যক্তি বলল, আমাদেরকে আত্মজ্ঞান সম্পর্কে বলুন।
এবং উত্তরে তিনি বললেন :
তোমাদের হৃদয় নীরবতার ভেতরে দিন ও রাত্রির গোপনীয়তাগুলি জানে।
কিন্তু তোমাদের কান হৃদয় থেকে উদ্ভূত জ্ঞানের শব্দ শোনার জন্য তৃষ্ণার্ত।
তোমরা তা জানবে কথার ভেতরে যা তোমরা সবসময় চিন্তায় জেনেছ।
তোমরা আঙ্গুল দিয়ে স্পর্শ করবে তোমাদের স্বপ্নের নগ্ন দেহ।
এবং এটা হচ্ছে কল্যাণ যা তোমাদের করা উচিত।
তোমাদের আত্মার গোপন বসন্তের প্রয়োজন অবশ্যই বেড়ে ওঠা, সমুদ্রের কুলকুল ধ্বনির সঙ্গে দৌড়ানো এবং তোমাদের অনন্ত গভীরতার সম্পদ তোমাদের দৃষ্টির সম্মুখে প্রকাশিত হবে।
কিন্তু সেখানে কোনো তুলাদণ্ড থাকতে দিও না তোমাদের অচেনা সম্পদ ওজন করতে এবং অন্বেষণ কোরো না তোমাদের জ্ঞানের গভীরতা ছড়ি অথবা সমুদ্রের গভীরতামাপক যন্ত্র দিয়ে।
কারণ সত্তা হচ্ছে বন্ধনহীন ও পরিমাপহীন একটি সমুদ্র।
তোমরা বো’লোনা, আমি সত্য খুঁজে পেয়েছি,’ বরং বলো, আমি একটি সত্য খুঁজে পেয়েছি।’
বো’লোনা, আমি আত্মার পথ খুঁজে পেয়েছি,’ বরং বলল, আমার পথের ওপর ভ্রমণরত আত্মার সাথে আমার দেখা হয়েছে।
কারণ আত্মা সকল পথের ওপর হেঁটে বেড়ায়।
আত্মা যেমন একটি নির্দিষ্ট সরলরেখায় চলাচল করে না তেমনি তা নলখাগড়ার মতো। বেড়েও ওঠে না।
আত্মা নিজেকেই উন্মোচন করে অসংখ্য পাপড়িসমৃদ্ধ পদ্মফুলের মতো।
