পরের বছর হজ (১৩২৮) সমাপন করে পর-পর আরও দু’বছর আমার সেখানে কাটল।
টিকা
পরিচ্ছেদ ২
১। বাগদাদ এবং নজ থেকে যে পথ মদিনায় গিয়েছে সেটা খলিফা হারুন-উর-রশিদের বেগমের নামানুসারে দার যোবেদা বলে পরিচিত। তিনি এ পথের সব জায়গায় পানির চৌব্বাচ্চা নির্মাণ করিয়েছিলেন এবং তাঁর সম্পত্তির আয় থেকে সে সব রক্ষণের ব্যবস্থা করেছিলেন। সে পথে বিগত বারো শ বছরের ক্কচিৎ কোন পরিবর্তন ঘটেছে। হামদানীর বর্ণনানুসারে মদিনা থেকে ফয়েদ পর্যন্ত যে সব স্টেশন ছিল তা হচ্ছেঃ তারাফ (২৪ আরবীয় মাইল) বতন নাখ (২০ মাইল), উসেলা (২৮ মাইল), মাদিন্ আন-নাকিরা (২৬ মাইল), তুজ (২৫ মাইল), ফয়েদ (২৪ মাইল) : মোট ১৯৬ আরবীয় মাইল কিম্বা ২৩৪ ইংলিশ মাইল। ইব্নে বতুতা স্পষ্টরূপে মধ্যবর্তী দুরত্ব ভ্রমণ করে ছ’ দিনে উসেলায় পৌঁছেন (আমি। তার ওয়াদিল অরুস দেখতে পাচ্ছি না), তারপর মাদিন আন-নাকিরার পরিবর্তে অন্য পথ গ্রহণ করেন নাকিরার ভিতর দিয়ে; কারুরাতে এসে ধরেন প্রধান রাস্তা (মাদিনা আন্-নাকিরা এবং আল্-হাজিরের মাঝখানে, এবং পরবর্তীটি থেকে ১২ মাইল), এবং সেখান থেকে গতি পরিবর্তন না করে চলতে থাকেন। ঝাঁঝরা পাহাড়-আ-মারুকা দেখানো হয়েছে মিউজিলের ১.১,০০০,০০০ ম্যাপে ফয়েদের ২৭ ইংলিশ মাইল দক্ষিণ-পশ্চিমে, ২৬.৫০ উত্তরে, ৪১.৩৬ পূর্বে, এবং ফয়েদ ২৭.০৮ উত্তরে ৪১.৫৩ পূর্বে।
২। ইয়াকুত বলেন, খাদ্যদ্রব্য এবং ভারী মালপত্রের একটা অংশ পারিশ্রমিক হিসাবে তাদের দেওয়া হয় যাদের জিম্মায় এ সব রাখা হয়।
৩। ফয়েদ এবং কুফার মাঝখানের মোট ২৭৭ আরবী মাইল কি ৩৩০ ইংরেজী মাইল ভ্রমণের বিভিন্ন স্তরের বিস্তৃত বিবরণ এখানে দেওয়া অনাবশ্যক। শয়তানের গিরিপথ” সম্ভবতঃ মিউজিলের ম্যাপে চিহ্নিত “আসোয়েবৃ” ৩০.১১ উত্তরে, ৪৩.৪২ পূর্বে অবস্থিত। ওয়াকিমাকে দেখানো হয়েছে ৩০.৩৮ উত্তরে, ৪৩.৫১ পূর্বে, লাওজা অবস্থিত ১৬ ইংলিশ মাইল উত্তরে, ওয়াকিসার পূর্বে অ-মাসাজি কিম্বা আল্-মসজিড় হচ্ছে নাজাফের পশ্চিমে ৫৬ মাইল দক্ষিণে, মুনারাত আকুরুন মনে হয় উম্মু করুন একটি মন্দির নাজফের ৩০ মাইল দক্ষিণে অবস্থিত। কাদ্দাসিয়া নাজাফের ১৫ মাইল দক্ষিণে। যে যুদ্ধের কথা ইব্নে বতুতা উল্লেখ করেছেন সেটা ঘটেছিল ৬৩৭ খ্রীষ্টাব্দে, হজরত মোহম্মদের (দঃ) ইন্তেকালের পাঁচ বছর পরে। এর ফলে পার্শিয়ান বাহিনীর সম্পূর্ণ পরাজয় ঘটে এবং আরবগণ ইরাক অধিকার করেন।
৪। পয়গম্বরের জামাতা এবং চুতর্থ খলিফা, ৬৬১ খ্রীষ্টাব্দে নিহত হন। কারবালায় হোসেনের সহ তার কবর শিয়াগণের কাছে একপ্রকার অদ্ভুত ভক্তি পেয়ে থেকে। (১পরিচ্ছেদ,২২টীকা দ্রষ্টব্য)। ক্যাসারিয়া শব্দের অর্থ দেখুন নিচে ২৯ টীকায়।
৫। ২৭ শে রজবের পূর্বরাত্রি লাইলাতেল মিরাজ নামে পরিচিত, কিম্বা পয়গম্বরের স্বর্গারোহন রাত্রি। পরিচ্ছেদ ১, টীকা ৩০ দেখুন।
৬। আহমদ-আর রিফাই, মৃত্যু ১১৮২ খ্রীষ্টাব্দে, সমাহিত হন উম্উবেদায়, আবদুল কাদির আল্-জিলানীর ভ্রাতপুত্র এবং রিফাইয়া সম্প্রদায়ের দরবেশদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এরা কারিয়া সম্প্রদায়ের একটি উপ-শাখা, বর্তমানে মিশরের একটি প্রধান সম্প্রদায়। যে। সম্প্রদায়কে ইব্নে বতুতা আহমদী দরবেশ নাম দিয়েছেন, বর্তমানে সেটা শেখৃ আহমদ আল– বাওয়াই প্রতিষ্ঠিত সম্প্রদায়কে দেওয়া হয়। ইনি ছিলেন উৰ্ত্তবেদা আশ্রমের শিষ্য মিশরের টানটায়। তার মৃত্যু হয় ১২৭৬ খ্রীষ্টাব্দে।
৭। বসরার সংকোচন সম্পূর্ণভাবে তার ক্ষয়প্রাপ্তির জন্য ঘটে না বরঞ্চ নগরের ক্রমশঃ পূর্ব দিকে সরে যাওয়ার জন্য।
৮। নূত্রা হচ্ছে মিশরীয় রৌপ্যমুদ্রা, মূল্য প্রায় পাঁচ পেনি। পরিচ্ছেদ ১২, টীকা ১৮ দ্রষ্টব্য।
৯। ইব্নে বতুতার শ্রোতাগণ অবশ্য ওয়াকিবহাল আছেন যে আরবী ব্যাকরণের নিয়ম কানুন শৃংখলাবদ্ধ করা হয় হজরত মোহাম্মদের ওফাতের দুই শতাব্দী পরে বরাতে। নিচে যে। ‘অগ্রবর্তীর উল্লেখ করা হয়েছে তিনি সিবাওয়ে প্রথম বৃহৎ নিয়মবদ্ধ আরবী ব্যাকরণের রচয়িতা।
১০। উবুল্লা বর্তমান বসরা টাউনের ভূমিখণ্ডে অবস্থিত-শাতিল আরবের পশ্চিমে একটি খালের উপরে অবস্থিত ছিল মধ্য যুগের বরা–এবং আধুনিক শহর জুবেয়ারের এক অথবা দু মাইল পূর্বে।
১১। এখন বন্দর মাসুর, খরমুসার তীরে। খরমুসা হচ্ছে ব-দ্বীপের পূর্বে একটি খাড়ি।
১২। ক্ষুদ্র হাজারাসৃপিদ রাজত্ব লিউরিস্তান পর্বতমালার উপর বারো শতাব্দীতে এবং সমস্ত মংগল যুগ পর্যন্ত অব্যাহত ছিল। দুজেইল নদীর তীরে এদের রাজধানী আইধাজ এখন মালামির নামে পরিচিত। আতাবেস (রাজ-প্রতিনিধি) উপাধি ছিল সে সমস্ত ক্ষুদ্র রাজত্বের যারা বারো শতাব্দীতে সালজুক সাম্রাজ্যের ধ্বংসের পর নিজেদের প্রতিষ্ঠা করেছিল।
১৩। রোন্নাবাদের সৌন্দর্যকে অমরতা দান করেছিলেন শিরাজের প্রসিদ্ধ কবি হাফিজ। তিনি ছিলেন আমাদের পর্যটকের তরুণ সমসাময়িক।
১৪। উলজেতু নামে সুপরিচিত (১৩০৫-১৩১৬ খ্রীষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন) পারস্যের মোগল ইলখান বংশ ধারার অষ্টম ব্যক্তি (তাঁর সমসাময়িক চীনের মোগল ম্রাট কুবলাই খানের (১২৯৪-১৩০৭) পৌত্র উজায়েতুর সঙ্গে তাকে জড়িয়ে নেওয়া ঠিক হবে না)। শৈশব কালে উজায়েতু ক্রিফান ধর্মে দীক্ষিত হয়েছিলেন।
