হঠাৎ ব্যাসানিওকে ডাকলেন কেন শাইলক?
নিশ্চয়ই এর কারণ আছে।
ভেনিসীয় বণিকদের টাকা-পয়সা লেন-দেনের জায়গািটার নাম রিয়ালতো। একটা বড়ো খালের উপরিস্থিত সুপ্ৰশস্ত পুল হল এটা। এই পুলের উপর জড়ো হয়ে আর্থিক বিষয়ে আলোচনা করতেন বণিকেরা। শাইলকের প্রতি বণিকদের যতই বিতৃষ্ণা থাক না কেন, এখানে আসতে তার কোনও বাধা ছিল না। কারণ তাকে বাধা দেবার অধিকার কারও নেই। এখানকার আলোচনা থেকেই শাইলক জানতে পেরেছেন তিনহাজার ডুকাটি ধারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন ব্যাসানিও। আর লোকের মুখে মুখে একথাও ছড়িয়ে পড়েছে যে এই ধারের জন্য জামিন হতে রাজি আছেন। মাননীয় আন্তনিও।
ব্যাসানিওকে ডেকে জানতে চাইলেন শাইলক, কেমন আছেন ব্যাসানিও?
শাইলকের প্রতি প্রচণ্ড ঘৃণা ছিল ব্যাসানিওর এবং তাকে তিরস্কার করতেও ছাড়তেন না। কিন্তু এ সময় শাইলেককে এখানে দেখে ক্ষীণ আশার আলো দেখা দিল তার অস্তরে। হোক না ইহুদি, শাইলকও তো টাকা ধার দিয়ে থাকে। আর আন্তনিও তো বলেই দিয়েছেন। খ্রিস্টানদের কাছে না পেলে ইহুদিদের কাছে টাকা ধার করলেও তার কোন আপত্তি নেই। শাইলক যখন এখানে উপস্থিত আছে তখন তার কাছে প্রস্তাবটা করে দেখতে ক্ষতি কী।
সরলহাদয় ব্যাসানিও কিন্তু জানতেন না তার প্রয়োজনের কথা আগে থেকেই জেনে গেছেন শাইলক। শুধু তাই নয়, আন্তনিও যে এর মধ্যে জড়িয়ে আছেন সে ব্যাপারে নিশ্চিত হয়েই ধূর্ত শাইলাক আজ এসেছে এখানে।
যদিও ব্যাসানিওকে ডেকে থামিয়েছে শাইলক, কিন্তু সে প্রকাশ করেনি কেন ডেকেছে তাকে। শাইলক চায় যার প্রয়োজন প্রস্তাবটা তার মুখ থেকেই আগে আসা উচিত।
ব্যাসানিও কিন্তু এত সব বুঝলেন না। তিনি আগ বাড়িয়ে পা দিয়ে বসলেন শাইলকের ফাদে। তিনি হাসিমুখে শাইলককে বললেন, এই যে শাইলাক! খুবই ভালো হল তোমার সাথে দেখা হয়ে। তুমি তো শহরের শ্রেষ্ঠ মহাজনদের একজন। তা তুমি কি আমায় তিনহাজার ডুকাটি ধার দিতে পার? খুব বেশিদিনের জন্য নয়, মাত্র তিনমাসের জন্য টাকাটা ধার চাইছি আমি। আন্তনিও জামিন হবেন। এর জন্য তুমি যা সুদ চাইবে তিনি তাই দেবেন।
ব্যাসানিওর কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন শাইলক, বললেন, টাকা? আন্তনিও? তার আবার টাকার অভাব! জামিন না হয়ে তিনি নিজেই তো টাকাটা দিতে পারেন। ইচ্ছে করলে তিনি আমার মতো দু-পাঁচটা সুদখোর ইহুদিকে অনায়াসেই কিনে নিতে পারেন।
ব্যাসানিও উত্তর দিলেন, তা অবশ্যই তিনি পারেন। তবে বর্তমানে তিনি কিছু অসুবিধার মধ্যে রয়েছেন। জাহাজগুলি ফিরে না। আসা পর্যন্ত নগদটাকার আমদানি নেই। অথচ আমার এখনই প্রয়োজন তিন হাজার ডুকাট। আমি বলি কি তুমি তো অনায়াসেই এ টাকাটা আমায় ধার দিতে পার।
এ কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন শাইলক। কিছুতেই তার মাথায় ঢুকছে না মাত্র তিনমাসের জন্য কেন, তায় আবার জামিন আন্তনিও। সুদও যা খুশি। একটু ভেবে বললেন, কত টাকার প্রয়োজন আপনার, তিন হাজার ডুকাট? সে যে অনেক টাকা। কিন্তু…।
বিরক্ত হয়ে বললেন ব্যাসানিও, ও নিয়ে আপনি ভাবছেন কেন? আন্তনিওই তো জামিন রয়েছেন।
বাধা দিলে বললেন শাইলক, ঠিকই বলেছেন। আপনি। লোক হিসেবে আন্তনিও মোটেই খারাপ নন।
ব্যাসানিও খুব রেগে গেলেন শাইলকের কথা বলার ধরনে। শাইলক তাকে টাকা ধার দিক বা নাদিক, ওর মতো ঘূণ্য লোকের কাছ থেকে আন্তনিও সম্পর্কে বিদ্রুপ বা সমালোচনা, কোনওটাই শুনতে রাজি নন তিনি। তাই তিনি বলে উঠলেন, আন্তনিও যে ভালো লোক সে কথা কি ভেনিসের মানুষ জানে না? এতে কি আপনার কোনও সন্দেহ আছে?
সাথে সাথেই জিভ কেটে বললেন শাইলক, আরে নামশাই, আন্তনিও সম্পর্কে আমার কোনও সন্দেহ নেই। কিন্তু উনি ভালো লোক এ কথার অর্থটা আপনার ঠিক বোধগম্য হয়নি। ভালো লোক আমরা তাকেই বলি যার আর্থিক অবস্থা ভালো। আর যতদূর জানি আন্তনিওর আর্থিক অবস্থা এমন কিছু খারাপ নয় যাতে তাকে তিনহাজার ডুকাট ধার দেওয়া চলে না।
শাইলকের কথা শুনে বারুদের মতো জ্বলে উঠলেন ব্যাসানিও, মাত্র তিন হাজার ডুকাটি? আপনি কি জানেন তার এক একখানা জাহাজে মাল থাকে ত্ৰিশ হাজার ডুকাটের?
ব্যাসানিওর কথা শুনে গম্ভীর হয়ে বলল শাইলক, তা হতে পারে। তবে জাহাজ তো কাঠ ছাড়া আর কিছু দিয়ে তৈরি হয় না। আপনি নিশ্চয়ই শুনেছেন কাঠের জাহাজ মাঝে মাঝে সমুদ্রে ডুবে যায়। তাছাড়া চড়ায় বেঁধে জাহাজ অচল হয়ে যেতে পারে, চোরা পাহাড়ে ধাক্কা লেগে তলা ফেসে যেতে পারে, জলে ডুবে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে–এরূপ যে কোনও ঘটনা ঘটে যেতে পারে। তার উপর আবার রয়েছে বোম্বোটেদের উৎপাত। না বাবা, আর যার সাহস থাক শাইলক রাজি নয় নগদটাকায় মাল কিনে জাহাজে পাঠাতে। হাঁ, কী যেন বলছিলেন আপনি? এক হাজার ডুকাট ধার চান?
ব্যস্ত হয়ে বললেন ব্যাসানিও, এক হাজার নয়, তিনহাজার। আর তাও মাত্র তিনমাসের জন্য।
শাইলক বলনেল, মাত্র তিনমাস? আমি তো ভেবেছিলাম এক বছরের জন্য কারণ সেটাই আমাদের রীতি কিনা। যা হোক, আমি না হয় তিনমাসের কথাই মেনে নেব। যদিও আন্তনিওর জাহাজগুলি সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, তা সত্তেও আন্তনিওর জমিনে টাকা ধার দেব আমি। তবে কি জানেন, আমি একবার দেখা করতে চাই আন্তনিওর সাথে। সে ব্যবস্থা করা সম্ভব কি?
