আমিও তা চাই। সে তার হাত না সরিয়ে উত্তর দিল।
শীঘ্রই, সে জোর দিল।
খুব শীঘ্রই, সে মুচকি হাসল এবং আলতো করে হাত ফিরিয়ে নিল। তারপর যখন সে তাকে মন্দিরের দিকে চলে যেতে দেখল নেফার তখন এক অদ্ভুত বিচ্ছেদ অনুভূতি অনুভব করল।
*
আমার লর্ড, আপনি আমন-রা ধাঁধার ভবিষ্যৎ কথনে ছিলেন। আপনি জানেন প্রভুরা আমার প্রতি যে গুরুভার অর্পণ করেছেন আমি কখনো তাদের সে ইচ্ছা তাচ্ছিল্য করতে পারি না। তাই আপনার সুবিধা-অসুবিধা দেখা আমার দায়িত্ব। সর্বোপরি যা ঝুঁকিহীন কাজ একমাত্র সেগুলোতেই আমি বালকটিকে উদ্বুদ্ধ করতে পারি।
নাজা খুব সহজে শান্ত হওয়ার নয়। নেফার আসমরকে ফাঁকি দিয়েছে এবং সারাটা সকাল হিকস্ রাজকন্যার সাথে ঝোঁপের মধ্যে কাটিয়েছে বলে সে এখনো রেগে আছে।
আমি কিভাবে বিশ্বাস করি যে আপনি নেফারকে সাহায্য করছেন না? অধিকিন্তু, এ নির্বুদ্ধিতাকে আপনি উসকে দিয়েছেন।
আমার লর্ড, রাজপ্রতিভূ, আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা আমাদের সাহসী উদ্যোগে কতটা গুরুত্বপূর্ণ যে আমি তরুণ ফারাও-এর পূর্ণ বিশ্বাস বজায় রাখছি। যদি আমি আপনার আদেশ ও দায়িত্বকে তাচ্ছিল্য করি তাহলে তা বালকটাকে বিশ্বাস করাবে যে আমি এখানে তার লোক। যা আমার উপর ধাঁধা কর্তৃক যে কঠিন দায়িত্ব অর্পিত হয়েছে তা সম্পাদন করতে সহজ হবে।
কৌশলে টাইটা রাজ-প্রতিভূর প্রতিটি অভিযোগ সরিয়ে দিল এবং এক সময় সে চেঁচানো বন্ধ করল। শুধু তিক্তভাবে কেবল বিড়বিড় করে ক্ষোভ প্রকাশ করল। এটা আবার যেন না হয়, ম্যাগোস। অবশ্যই আমি আপনার আনুগত্য বিশ্বাস করি। প্রভুদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া আপনার জন্যে বোকামি হবে। ভবিষ্যতে যখনই নেফার তার কক্ষ ত্যাগ করবে অবশ্যই আসমর ও তার বাহিনী তার সাথে থাকবে। সে হারিয়ে যাবে সে ঝুঁকি আমি নিতে পারি না।
আমার লর্ড, রাখাল রাজার সাথে মধ্যস্থতার কি খবর? এমন কি কিছু আছে যাতে আমি আপনাকে এ বিষয়ে সফল হতে সাহায্য করতে পারি? টাইটা সুকৌশলে শিকারী কুকুরটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল এবং নাজা তা অনুসরণ করল।
অ্যাপেপি অসুস্থ। আজ সকালে এমন কাশি কাশল যে রক্ত চলে এল এবং তাকে আলোচনা সভা ত্যাগ করতে হল। যদিও সে নিজে হাজির হতে পারবে না, তবুও তার পক্ষ থেকে সে কাউকে আলোচনার জন্যে পাঠায় নি; এমনকি লর্ড টর্ককেও না যে কিনা তার বিশ্বস্ত। একমাত্র প্রভুই জানে ঐ বিশাল ভালুকটা আবার আলোচনায় আসতে কত সময় ব্যয় করে। আমরা কয়েক দিন এমনকি সপ্তাহ খানেক নষ্ট করতে বাধ্য হতে পারি।
অ্যাপেপির অসুখটা কি? টাইটা জিজ্ঞেস করল।
আমি জানি না, নাজা এমনভাবে বলল যেন তার মাথায় একটা ধারণা এল।
কেন আমি এটা আগে ভাবি নি? আপনি তো চাইলে আপনার দক্ষতা দিয়ে তাকে তার যে কোন অসুখ থেকে সুস্থ করতে পারেন। এখনি তার কাছে যান, ম্যাগোস এবং আপনার সর্বোত্তম চেষ্টা করুন।
.
রাজার বাসস্থানের কাছাকাছি আসতেই টাইটা উঠানের ওপাশ থেকে অ্যাপেপির কথা শুনল।
ফাঁদে পড়া কালো-কেশর সিংহের ন্যায় তার কণ্ঠ শোনাল এবং হুংকারটা জোরালো হল যখন টাইটা ঘরে প্রবেশ করল। দরজার চৌকাঠ অতিক্রম করার সময় সে তিনজন অশিরিশের যাজকের সাথে ধাক্কা খেয়ে পড়ে প্রায় যাচ্ছিল যারা রাজার উপস্থিতে ভয় পেয়েছে এবং ভারি ব্রোঞ্জের বোলসহ চৌকাঠের কাছে আছড়ে পড়ল। হিকস্ রাজা কর্তৃক ওটা ঘরের ওপাশ থেকে নিক্ষিপ্ত হয়েছে। সে নরম চামড়ার স্তূপের উপরে নগ্ন অবস্থায় বসে আছে এবং বিছানার চাদরগুলো কক্ষের মাঝখানে জট পাকানো।
আপনি এতোক্ষণ কোথায় ছিলেন, ওয়ারলক? টাইটাকে দেখেই সে গর্জে উঠল। আমি ভোরের পূর্বে টর্ককে আপনাকে খুঁজতে পাঠিয়ে ছিলাম। এখন কেন এই পড়ন্ত বেলার মধ্যক্ষণে আপনি আমাকে ঐসব নারকীয় যাজকদের কটু বিষ ও গরম আংটা থেকে রক্ষা করতে এলেন?
আমি টর্ককে দেখি নি। টাইটা ব্যাখ্যা করল। কিন্তু যখনই লর্ড নাজা আমাকে বললেন যে আপনি অসুস্থ আমি সাথে সাথে তখন চলে এসেছি।
অসুস্থ? আমি শুধু অসুস্থ নই, ওয়ারলক। আমি প্রায় মৃত্যুযাত্রী।
আগে আমাকে দেখতে দিন। দেখি আপনাকে রক্ষা করতে কি করতে পারি।
অ্যাপেপি তার লোমশ পেটের উপর ভর করে উপুড় হয়ে শুয়ে পড়ল এবং টাইটা তার পিঠের উপর লাল রঙের ভূতুড়ে ফোলা দেখতে পেল। যা রাজার দুহাতের মুঠির প্রায় সমান। আঙুলের ডগা দিয়ে হালকাভাবে তা স্পর্শ করতেই অ্যাপেপি ঝাঁকিয়ে উঠল এবং থেমে গেল। আস্তে টাইটা, আপনি দেখছি একত্রিক মিশরের যাজকদের মতই জঘন্য।
কিভাবে তা হল? টাইটা পিছিয়ে গেল। আপনার লক্ষণ কি ছিল?
এটা শুরু হয়েছিল আমার বুকে একটা তিক্ত ব্যথা নিয়ে। অ্যাপেপি স্থানটা স্পর্শ করল। তারপর আমি কাশতে শুরু করি এবং ব্যথাটা তীক্ষ্ণ হতে থাকে। অনুভব করলাম এখানে কিছু নড়ছে এবং তারপর ব্যথাটা আমার পিঠে চলে যায় এবং তারপর সেখানে এই পিন্ড তৈরি হয়। সে তার কাঁধের উপর দিয়ে হাত নিয়ে ফোলাটা স্পর্শ করল এবং গোঙিয়ে উঠল।
বেশি এগুবার পূর্বে টাইটা রেড সী-পেন, ঘুমের ফুলের রসের এক চুমুক তাকে দিল। এটি এমন এক ওষুধ যা একটা বাচ্চা হাতিকে পর্যন্ত কাবু করে দেয়। যদিও অ্যাপেপির চোখ বন্ধ হল এবং তার কণ্ঠ অস্পষ্ট হয়ে গেল তবুও তখনো সে মানসিকভাবে জাগ্রত ছিল। টাইটা আরেকবার ফোলাটা ভালোভাবে পরীক্ষা করল এবং হাত দিতেই রাজা ঝাঁকিয়ে উঠল কিন্তু কোন বাধা দিল না।
