যখন সে বাতি জ্বালাল, সে দেখল সে তার চোখ সম্পূর্ণ ভোলা কিন্তু দৃষ্টিহীন, এবং তার হোরা পাংশুবর্ণের ও দুমড়ানো, তার ঠোঁটের উপর সাদা ফেনা এবং তার দেহ বয়ে চলা ঘামে চকচক করছে। সে বুঝল এটা সেই সমস্যা যার সম্বন্ধে টাইটা তাকে সতর্ক করেছিল।
টাইটা! সে আর্তনাদ করল। দয়া কর, আমাদের এখন তোমাকে প্রয়োজন।
টাইটার কক্ষ তাদের উঠান পেরিয়ে অন্য পাশে এবং সে সর্বদা ঘুমায় তার দরজা খোলা রেখে যাতে সে তার ডাক শুনতে পায়।
টাইটা! সে আবার কান ফাটানো চিৎকার দিল যখন সে নিজেকে ম্যারনের বুকে নিক্ষেপ করল তাকে রুখতে। তখন তার মনে পড়ল ম্যাগোস নেফারের সাথে মরুভূমিতে গিয়েছে এবং রথের একটা দল নিয়ে কোন গোপন অভিযানে এবং কয়েক দিনের মধ্যে ফেরার সম্ভাবনা নেই। সে মিনটাকাকে ডাকার কথা ভাবল। কিন্তু তার কক্ষ পুরানো ভবনের অন্য প্রান্তে এবং সে ম্যারনকে ছেড়ে যাওয়ার সাহস করল না।
নিজেই নিজের ভরসা। সে বুঝল যে ম্যারনকে জীবন তার হাতে, এবং ঐ চিন্তায় সে তার আতঙ্ক দমতি হতে অনুভব করল। একটা শীতল সংকল্প তার স্থান নিল। সে তার উপর পড়ল এবং তাকে শক্ত করে ধরে রাখল, ফিসফিসিয়ে সাহস ও নিশ্চয়তা দিল। কিছুক্ষণ পর যে শান্ত হল ফলে সে তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যেতে পারল। সে জানালার দেয়ালের কাছের সিন্দুকের কাছে গেল, ওষুধের শিশি খুঁজে নিল যেটা তার জন্য ম্যাগোস রেখে গিয়েছে, তিক্ত ওষুধ যা মদের সাথে মিশাল এবং তা কড়াইতে গরম করল যেমনটা যে তাকে নির্দেশ দিয়েছে।
তারপর সে তাতে তা জোর করে পান করাল। বাটিটা খালি হলে সে পানি গরম করল ও তার চেহারা হতে ঘাম, ঠোঁট হতে ফেনা ধুয়ে দিল। সে তার দেহ ধৌত করতে যাচ্ছিল তখন একজন আকস্মিক জব্দকারক তাকে যন্ত্রণা দিল এবং সে কাঁপতে ও আর্তনাদ করতে শুরু করল। তার ভয় পুরো উদ্যামে ফিরে এল। সে নিজেকে তার উপর নিক্ষেপ করল এবং তার সমস্ত শক্তি দিয়ে তার সাথে লেগে রইল, মরে যেও না আমার প্রিয়। সে তার কাছে অনুনয় করল এবং তারপর অধিকতর জোরালো কণ্ঠে বলল, আমি তোমাকে মরতে দেব না। ও হাহোর আমাকে সাহায্য কর, আমি তাকে আমার নিজের হাতে পাতাল থেকে টেনে আনব। সে বুঝল সে একটা যুদ্ধে আছে, এবং সে তার সাথে লড়াই করল, তার সব শক্তি বাড়াল ও তার সাথে যোগ করল। যখন সে তাকে তার হাতের মধ্যে অবশ হয়ে যেতে অনুভব করল এবং তার ঘামে ভেজা দেহ ঠাণ্ডা হতে শুরু করল, সে চিৎকার ও আর্তনাদ করে উঠল, না, ম্যারন, ফিরে এসো! আমার কাছে ফিরে এসো। তুমি আমাকে ছাড়া যেতে পার না। সে তার নিজের মুখ তার উপর স্থাপন করল এবং তার নিজের জীবন তার মধ্যে দেওয়ার চেষ্টা করল, হঠাৎ সে একটা শ্বাসের বিস্ফোরণ ঘটাল, তার ফুসফুস খালি করল এবং সে ভাবল সব শেষ। সে তাকে জড়িয়ে ধরল, এবং যখন সে চাপটা ছেড়ে দিল সে আরেকটা জোরালো দম নিল, তারপর আরেকটা ও আরেকটা। তার হৃদপিণ্ডে ধড়ফড়ানি জোরালো নিয়মিত ধুমধাম শব্দে পরিণত হল যা তার দেহ কাঠ মাধ্যে বারবার প্রতিধ্বনিত হল।
তুমি ফিরে এসেছে, সে ফিসফিসিয়ে বলল। তুমি আমার কাছে ফিরে এসেছে। সে তাকে দুই হাতে জড়িয়ে রাখল তার বুকের উপর দিয়ে, এবং তার নিতম্বে তার পা আটকে দিল, তাকে তার নিজের দেহ দিয়ে উষ্ণ করল। ধীরে ধীরে তা শ্বাস প্রশ্বাস গভীর ও নিয়মিত হল, এবং সে তার ধমনীতে উষ্ণ রক্তে প্রবাহ ফিরে আসার অনুভব করল। সে তার সাথে শুয়ে রইল এবং পূর্ণতার একটা গভীর অনুভূতি অনুভব করল কারণ সে জানত সে যে তাকে রক্ষা করেছে। এবং আজকে রাত হতে সে শুধু তার।
ভোরে আরেকটা অলৌকিক ঘটনা করল। সে তার দেহ জাগ্রত অনুভব করল। সে অনুভব করল তার সাথে কিছু একটা ঘটছে এবং সে যখন চোখ খুলল এবং তার চেহারার মধ্যে তাকাল সে দেখল ম্যারন জেগে আছে এবং তাদের মধ্যে এমন এক অভিব্যক্তি ছিল যা তার হৃদয়কে তার বক্ষের ভেতরে স্ফীত করে দিল। ফলে সে অনুভব করল সে হয়তো তার নিজের আবেগের বর্ষণে শক্তিতে দম আটকে যাবে।
হ্যাঁ? সে জিজ্ঞাসা করল।
হ্যাঁ, সে উত্তর দিল। এটাই যা আমি এই দুনিয়ায় অন্য যে কোন কিছু থেকে বেশি চাই। সে নিজেকে প্রসারিত করল ও তাকে পথ দেখাল।
সে তার পাশে শান্তভাবে শুয়ে রইল, তাকে বিরক্ত না করতে সতর্ক। সে বুঝল সে জাগছে এবং আলতোভাবে তাকে তার ঠোঁটে চুমু দিল এবং তার চোখে দেখল প্রথমে হত বিমূঢ়ভাবে তারপর নব উম্মোচিত আনন্দে যখন রাতের ঘটনাগুলো তার মনে পড়ল।
আমি চাই তুমি আমার স্ত্রী হও, সে বলল।
আমি ইতোমধ্যেই তোমার স্ত্রী। সে জবাব দিল, এবং আমি তোমার স্ত্রী থাকবো আমার মৃত্যুর দিন পর্যন্ত।
*
মরুর অনুশীলনে নেফার পিছনে রথের সারির দিকে তাকাল, তারা চারটা কলামে রথ নিয়ে পূর্ণ গতিতে পাশাপাশি চলছে। প্লাটুনের কমান্ডার তার সংকেতের অপেক্ষায়। সে সামনে তাকাল এবং শত্রুদের পদাতিক বাহিনীকে সমতল ভূমিতে দেখল, তাপের মরীচিকায় বিকৃত- ফলে তাদেরকে মোচড়ানো ভঙ্গিতে চলা সাপের মত মনে হল, যেন পানির হ্রদে সাঁতার কাটছে যেখানে কোনো পানি নেই। সে তাদের কেন্দ্রস্থলের দিকে সরাসরি রথ চালাল। টাইটার সেবায় ডোভ তার আঘাত থেকে সম্পূর্ণ সেরে উঠেছে এবং এখন সে জোরালো ভাবে ক্রুসের দীর্ঘ পদক্ষেপের সাথে তাল রেখে দৌড়াল।
