নেফার ও টাইটা তাদের গভীরভাবে প্রশ্ন করল তাদের রেজিমেন্টের সমাবেশ সম্পর্কে এবং তাদের প্রস্তুতির অবস্থা সম্পর্কে জানতে চাইল। এটা শীঘ্রই পরিষ্কার হলো সে টর্ক ও নাজা রেজিমেন্টের মাখনটা সরিয়ে নিয়েছে তাদের মেসোপটেমিয়া অভিযানের জন্যে এবং শুধু রিজার্ভ সৈন্যদের দল রেখে গেছে যেগুলোর অধিকাংশ নতুন সদস্যে গঠিত, খুব কম বয়সী ও অদক্ষ অথবা বৃদ্ধ দ্বারা যাদের মিলিটারি জীবন শেষের দিকে।
রথ ও ঘোড়াগুলোর অবস্থা কি? নেফার মূল্যবান প্রশ্নটা করল। ক্যাপ্টেনরা তাদের ধুসর মাথা নাড়াল এবং গম্ভীর দেখাল।
নাজা ও টর্ক রেজিমেন্ট শূন্য করে দিয়েছে। প্রায় প্রতিটি যান তাদের সাথে পশ্চিমের রাস্তায় গিয়েছে। তারা পূর্ব সীমান্তে পাহারার জন্য যৎসামান্য ফেলে গেছে, বেদুঈন দখলদারদের মরু থেকে আসতে বাধা দেওয়ার জন্য।
ম্যামফিস, অ্যাভারিস ও থেবসের কর্মশালার অবস্থা কী? নেফার জানতে চাইল। তাদের প্রত্যেকে প্রতি মাসে কমপক্ষে পঞ্চাশটা রথ তৈরি করতে পারে।
যখনই ঘোড়াগুলো তাদের টানার জন্যে প্রশিক্ষিত হয় তখন তাদেরকে পূর্বে পাঠানো হয় যৌথ ফারাওদের আর্মিতে যোগ দিতে, ব্যাবিলিয়নে।
টাইটা এই তথ্যগুলো নিরূপণ করল। ভুয়া ফারাওয়া সম্পূর্ণ সজাগ হুমকির ব্যাপারে যা আমরা তাদের পিছনে রচনা করতে পারি। তারা নিশ্চিত হতে চায় যে যদি তাদের রেখে যাওয়া রেজিমেন্টরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং প্রকৃত ফারাও নেফার সেটির পক্ষে সমর্থন দেয় তবে তাদের অস্ত্র ও রথের অভাব হবে একটা কার্যকর সৈন্যবাহিনী গঠিত হওয়ার জন্য।
আপনাকে অবশ্যই আপনার সৈন্য বাহিনীগুলোকে ফিরিয়ে নিতে হবে। নেফার অফিসারদের আদেশ দিল। এরই মধ্যে গালালায় অনেক বেশি আর্মি এবং আমরা আমাদের খাবার ও পানির শেষ পর্যায়ে। আর কোন যান বা ঘোড়াকে মিশর ছাড়ার অনুমতি দিবেন না। আপনার লোকদের প্রশিক্ষণ দিতে থাকেন এবং তাদের সর্বোত্তমদের নতুন রথে সজ্জিত করুন যখন তারা সুলভ হয়। আমি শীঘ্রই আপনাদের কাছে আসব, আপনাকে নেতৃত্ব দিতে স্বৈরাচারের বিরুদ্ধে। তারা তার নামের প্রশংসা করতে করতে ও তাদের আনুগত্য পুনঃনিশ্চিত করে চলে গেল।
টাইটার পরামর্শে নেফার গালালার ক্ষুদ্র সেনাবাহিনীকে দ্বিগুণ করল নিজের একটা দক্ষ সেনাবাহিনীতে তৈরি করতে ও ভুয়া ফারাওদের শক্তিকে চ্যালেঞ্জ করতে। তারা তাদের তরুণ কমান্ডার দ্বারা উদ্বুদ্ধ, কারণ নেফার তাদের যে কারো থেকে বেশি পরিশ্রম করে। সে প্রথম সৈন্যদলের সাথে ও রেড রোডের অন্য যোদ্ধাদের তার পাশে নিয়ে ও টাইটাকে নিয়ে তাকে উপদেশ দিতে ভোরের পূর্বে বের হয়ে যায়, সে ধীরে ধীরে তার ডিভিশনদের একটা দেহে গড়ে তুলল। শহরে ফিরে ক্লান্ত ও ধুলাময় সন্ধ্যাবেলায় সে কর্মশালায় যেতো যেখানে সে বর্ম প্রস্তুতকারক ও রথ তৈরি কারকদের সাথে সুন্দর কথায় ও যুক্তি দিয়ে কাজ করার উৎসাহ দিতো। তারপর, তার খাওয়ার পর সে টাইটার সাথে প্রদীপের আলোয় বসে, যুদ্ধের পরিকল্পনা ও তাদের সৈন্যদের অবস্থা নিয়ে আলোচনায় মত্ত হতো। সাধারণত মধ্য রাতের পর সে হোঁচট খেয়ে বিছানায় যেত, মিনটাকাকে জাগাত এবং সেও বিছানা থেকে উঠত কোন অভিযোগ ছাড়াই, তাকে তার বর্ম ও স্যান্ডেল খুলতে ও তার পা ধুতে ও মিষ্টি তেল দিয়ে তার ব্যথিত মাংসপেশী মালিশ করতে সাহায্য করার জন্যে।
তারপর সে এক বোল মদ ও মধু গরম করে দিতে তাকে ঘুমাতে সাহায্য করার জন্য। প্রায়ই বোলটা তার হাত থেকে পড়ে যেত সে শেষ করার আগেই এবং তার মাথা পিছনে বালিশের উপর এলোপাথারি ভাবে পড়ে রইত। তখন মিনটাকা তার মাথা তার বুকে নিয়ে জড়িয়ে রাখতো যতোক্ষণ না সে ভোরে জেগে উঠত।
*
প্রত্যেক দিন ম্যারন আঘাত থেকে একটু একটু করে সেরে উঠছিল যা সে রেড রোডে পেয়েছে। টাইটা তার ভাঙা পাজর বেঁধে দিয়েছে এবং তারা যথেষ্ট দ্রুততায় সেরে উঠল। সে তার ছিন্ন কান সেলাই করে দিয়েছে এতো নিখুঁতভাবে যে এখন তা একটু খানি তীর্যকভাবে দাঁড়িয়ে আছে এবং মেরিকারার কাছে মনে হল তার গালের নিচের অর্ধচন্দ্রাকার কাটা দাগটা তাকে আরো বয়স্ক ও আরো স্বতন্ত্র করেছে। যাই হোক, তার বাহুর নিচে তলোয়ারের আঘাতটা এমনকি টাইটাকেও চিন্তিত করে তুলেছিল, এখন তাও সেরে উঠেছে। মাঝে মাঝে ম্যারন সুস্থবোধ করত। তারপর যখন পীড়িত পদার্থগুলো আবার উত্থিত হত, সে অর্ধ অচেতনায় ও জ্বরে ডুবে যেত।
মেরিকারা তার পাশে অবস্থান করত তখন, তার কাপড় বদলে দিত এবং ক্ষতে প্রলেপ লাগিয়ে দিত যা টাইটা তার জন্য তৈরি করেছিল। যখন ম্যারন সুস্থ হত সে তাকে গান শুনাত এবং শহর ও আর্মির সব খবর বর্ণনা করত। সে তার সাথে বাও খেলত, এবং ছড়া শুনাত, ধাঁধা বলে আনন্দ দিতো।
প্রত্যেক সকালে সে তার প্রতিটি অংশ ধৌত করল, তার শক্ত মাংসপেশীর প্রতিটি ভাঁজ, সমতল ও স্ফীত অংশ। প্রথমদিকে সে তার চোখ তার গোপনাঙ্গ থেকে সরিয়ে রাখত, কিন্তু শীঘ্রই তা তার কাছে বিনয়াভিমানী মনে হয়।
এক রাতে সে জানালা দিয়ে আসা চাঁদের আলোয় জেগে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হল সে তার নিজের শয়নকক্ষে থেবসের নদীর প্রাসাদে আছে। কিন্তু তখন সে ম্যারনের যন্ত্রণাদায়ক শ্বাস প্রশ্বাস শুনল, দুঃস্বপ্ন তাড়িত অসঙ্গত চিৎকার এবং এটা তাকে ভয় পাইয়ে দিল। সে নগ্ন অবস্থায় তার বিছানার পায়ের কাছে তার বিছানা থেকে উঠল এবং দৌড়ে তার কাছে গেল।
