তাদের পিছনে ধাওয়াকারীরা খুব দূরে নয়। সে ডায়ামিওসের অবজ্ঞাপূর্ণ ব্যঙ্গ শুনল, দীর্ঘ রাস্তা নাও, নেফার সেটি। তোমার কোমল চামড়ার জন্যে আগুনটা খুব বেশি গরম।
নেফার তাকে অবহেলা করল এবং আগুনের দেয়ালটা পর্যবেক্ষণ করল, ওটার দিকে দ্রুত এগুতে লাগল। কোন দুর্বল স্থান ছিল না যা সে দেখতে পেল, কিন্তু সবচেয়ে কাছের প্রান্তটা প্রথমে জ্বলে উঠেছে এবং আগুন দ্রুত ও অধিক হিংস্রতায় তা পুড়িয়ে দিল। সে দেখল শুকনো ঘাসের ভারি এক বান্ডিলটা দেয়াল থেকে পরে গেল এবং একটা সরু ফাঁকা স্থান তৈরি করল যার মধ্য দিয়ে সে ওপাশের বাষ্প মন্দ তাপের অস্পষ্ট সেতুর মাথার সীমায় রাস্তা তৈরি করতে পারে।
সে ফাঁকা স্থানটার দিকে চালনা করল এবং পাশে থাকা ম্যারনকে বলল, তোমার মাথা ঢাক। তারা তাদের মাথায় কাপড় প্যাচালো এবং পানির থলে থেকে তাদের উপর পানির ঝাঁপটা দিল, মাথার কাপড় ও স্কার্ট ভেজালো।
চোখ বাঁধার কাপড় প্রস্তুত রাখ, নেফার ম্যারনকে বলল। তারা এখন এতো কাছে যে তারা অনুভব করল তাপ তাদের সাথে সাক্ষাৎ করতে বেরিয়ে আসবে এবং ক্রুস পদক্ষেপ ভাঙ্গল এবং লাফিয়ে উঠা আগুনের শিখার বাঁধায় বেঁকে বসল যা তার সম্মুখে ছিল।
উপরে চড়! নেফার আদেশ করল এবং দ্রুত ছুটন্ত অবস্থায় তারা ঘোড়াগুলোর মধ্যেই জোড়া দন্ডের উপর দৌড়ে গেল এবং তাদের পিঠে দুলে উঠল। নেফার ক্রুসের ঘাড়ে শুয়ে পড়ল এবং তার সাথে কথা বলল শান্ত ভাবে। সব ঠিক, আমার প্রিয়। তুমি চোখ বাধাটা চেন। তুমি জান আমি তোমাকে আঘাত করবো না। আমাকে বিশ্বাস কর কুস! আমাকে বিশ্বাস কর! এবং সে তার চোখে মোটা পশমি কাপড়টা বেঁধে দিল এবং হাঁটু দিয়ে আগাত করে তাকে জ্বলন্ত দেয়ালের সরু ফাঁকের দিকে চালাল এবং নেফার তার হাতের পিছনে ফোস্কা পড়া অনুভব করল। ক্রুসের কেশরের অগ্রভাগ কালো ও মচমচে হয়ে গেল আঁচে। কিন্তু উভয় ঘোড়া দৌড়ে চলল সাহসীর ন্যায়।
তারা প্রজ্বলিত ঘাসের দেয়ালে আঘাত করল এবং তাদের চারপাশে তা ছড়িয়ে পড়ল। নেফার তার চোখ আগুনের আঁচ অনুভব করল এবং সে তাদের কঠিনভাবে বন্ধ করল এবং ক্রুসকে উৎসাহ দিয়ে চলল। তারা অন্যপাশে বিস্ফোরিত হয়ে বের হল, স্ফুলিঙ্গ ও আগুন হেচড়ে নিয়ে।
নেফার তার হাতের নিচ দিয়ে পিছনে দেখল এবং দেখল ডায়ামিস ফাঁকের মধ্য দিয়ে তার রথটা লক্ষ্য করছে যা তারা জ্বলন্ত দেয়ালে সৃষ্টি করেছে। ডায়ামিওসের ঘোড়াগুলোর চোখ বাঁধা নয়, তারা আগুন দেখল এবং রাস্তা থেকে ভয় পেয়ে সরে গেল এবং পিছিয়ে যেতে ও সামনে-পিছে নড়াচড়া শুরু করল। ভয়টা যা তারা তাদের সামনে দেখল তা এড়িয়ে যাওয়ার জন্য লড়াই করছে।
ডায়ামিওসের ঘোড়াগুলো অস্বীকৃতি জানাচ্ছে। নেফার ডোভের পিছেনে থাকা ম্যারনের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আমরা এখন একটা সুযোগ পেয়েছি। তারা সেতুর মাথার দিকে এগিয়ে চলল, ঘোড়াগুলোর লাগামের নিয়ন্ত্রণে নিল এবং একটু দূরে তাদের থামাল।
তাদের চোখ বাঁধা রাখ! নেফার আদেশ দিল। তাদের খাদটা দেখতে দিও না।
সেতুর সংকীর্ণ পায়ে চলার পথটা ইচ্ছে করেই এতোটাই সরু করে তৈরি করা হয়েছে যে একটা রথ পর্যন্ত পার হতে এবং এটার পুরো ভার বহন করতে পারবে বা। তাদেরকে যানটকে বিভক্ত করে তা খণ্ড খণ্ড করে বহন করে পার করতে হবে। যখন ম্যারন হার্নেস খুলে ফেলল এবং ঘোড়াগুলোর দুই পা বেঁধে দিল, নেফার তখন হাতুড়ি নিয়ে চাকার কেন্দ্রস্থলের ব্রোঞ্জের আটকে রাখার পিনগুলোকে বের করল, তারপর টেনে চাকাগুলোকে বের করল। সে তাদের একটা তুলে নিয়ে ম্যারনকে অন্যটা নিল, তারপর দৌড়ে গেল সেতুর দিকে।
সেতুটা আলতোভাবে দুলে উঠল। এটা তাদের দুজনের পাশাপাশি পার হওয়ার জন্য যথেষ্ট চওড়া নয়। নেফার ইতস্তত করল না বরং দৌড়ে সরু পথে বেরিয়ে গেল এবং ম্যারন খুব কাছ থেকে পিছনে তাকে অনুসরণ করল। সেতুটা তাদের নিচে নড়ে উঠল সাগরে একটা জাহাজের ডেকের ন্যায় কিন্তু তারা অতি কষ্টে ভারসাম্য ধরে রাখল এবং তাদের চোখ অন্য তীরে নির্দিষ্ট করল, কখনোই তাদের নিচে ভয়ংকর খাদের দিকে তাকাল না যা গিরিখাতের তীক্ষ্ণ অভিক্ষিপ্ত পাথরে সাজানো।
অবশেষে তারা অপর প্রান্তে পৌঁছে গেল, চাকাগুলোকে রেখে ফিরতে দৌড় দিল। জ্বলন্ত বেড়ায় আগুন তখন অনেক উঁচুতে এবং হিংস্র ডায়ামিওসকে অতিক্রম করতে দিচ্ছিল না যদিও সে তার দলকে নির্দয়ভাবে চাবুক মারছিল এবং চিৎকার করে গালি দিয়ে যচ্ছিল তাদের।
তারা পানির থলেগুলো পরিত্যাগ করল, সেই সাথে তীরের অবশিষ্টগুলো এবং অতিরিক্ত যন্ত্রপাতির সব, দুজনে একসাথে অবকাঠামো তুলে নিয়ে তা সেতুর উপরে বয়ে নিয়ে গেল। প্রতিটি সতর্ক পদক্ষেপ যা তারা নিল মনে হল তাতে এক জীবন লাগাল, কিন্তু অবশেষে তারা অন্য পাশে পৌঁছে অবকাঠামো রাখল এবং ফিরতি দৌড় দিল আবার। নেফার জোড়া দন্ডটা নিল এবং তারা আবার পার হল। এখন শুধুমাত্র ঘোড়াগুলোকে আনা বাকি।
যখন তারা ফিরতে শুরু করল তারা দেখল যে আগুন নিভে যাচ্ছে। তারা ঘোড়াগুলোর কাছে পৌঁছালো, ডোভ ও ক্রুস ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। তাদের পা ও চোখ বাঁধা, তারা হাঁটুর বাঁধন খুলে দিল। ডোভকে প্রথমে পার করাও; নেফার আদেশ দিল। সে স্থির।
