যে বিলুপ্তির প্রথম ধাক্কাটা এসেছিল শিকারী মানুষের হাত ধরে, তারই দ্বিতীয় ধাক্কাটা আসে কৃষক মানুষের কাছ থেকে। সেটা দেখে তৃতীয় ধাক্কাটার আভাস পাওয়া যায়, সেটা এখন চলমান আছে, এই শিল্পযুগে। পরিবেশবাদীরা যতই বলুক আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতির প্রতি বৈরী ছিল না, কথাটা মোটেই ঠিক নয়। আজকের এই শিল্পযুগ আসার অনেক আগেই মানুষ বহু প্রাণী ও উদ্ভিদকে বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে। নৃশংসতার বিচারে পৃথিবীর আর একটি প্রাণীও মানুষের সমকক্ষ নয়।
বিলুপ্তির প্রথম ও দ্বিতীয় পর্যায় নিয়ে মানুষ যদি আরও একটু সচেতন হতো, তাহলে হয়তো তৃতীয় পর্যায়টা নিয়ে তারা এত নির্বিকার থাকতে পারত না। মানুষ যদি জানত কতগুলো প্রজাতির প্রাণীকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে, তাহলে এখনও যেগুলো টিকে আছে তাদের বাঁচাতে তারা আরও একটু সচেষ্ট হতো। মহাসাগরের বড় প্রাণীগুলোর জন্য এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য। বুদ্ধিভিত্তিক ও কৃষিভিত্তিক বিপ্লবের সময়ে ডাঙার প্রাণীদের তুলনায় জলের প্রাণীদের ক্ষতি হয়েছে সামান্যই। কিন্তু এই শিল্পযুগের দূষণ আর সামুদ্রিক সম্পদে লোভী মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে তাদের অনেকেই আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। এভাবে চলতে থাকলে সাগরের তিমি, হাঙর, টুনা আর ডলফিন হয়তো একদিন সেই প্রাচীন ডিপ্রোটোডন, শ্লথ আর ম্যামথের পরিণতিই বরণ করবে। তারপর উত্তাল স্রোতের মত অসংখ্য মানুষই কেবল পৃথিবীতে রাজত্ব করবে, আর সেই অগণিত মানুষের মহাপ্লাবনে নূহের নৌকার প্রাণীদের মতই টিকে থাকবে মানুষেরই পোষ মানা কিছু প্রাণী।
—————–
তথ্যসূত্র
1 James F. O’Connel and Jim Allen, ‘Pre-LGM Sahul (Pleistocene Australia – New Guinea) and the Archaeology of Early Modern Humans’, in Rethinking the Human Revolution: New Behavioural and Biological Perspectives on the Origin and Dispersal of Modern Humans, ed. Paul Mellars, Ofer Bar-Yosef, Katie Boyle (Cambridge: McDonald Institute for Archaeological Research, 2007), 395–410; James F. O’Connel and Jim Allen, ‘When Did Humans First Arrive in Greater Australia and Why is it Important to Know?’, Evolutionary Anthropology 6:4 (1998), 132–46; James F. O’Connel and Jim Allen, ‘Dating the Colonization of Sahul (Pleistocene Australia – New Guinea): A Review of Recent Research’, Journal of Radiological Science 31:6 (2004), 835–53; Jon M. Erlandson, ‘Anatomically Modern Humans, Maritime Voyaging and the Pleistocene Colonization of the Americas’, in The First Americans: The Pleistocene Colonization of the New World, ed. Nina G. Jablonski (San Francisco: University of California Press, 2002), 59–60, 63–4; Jon M. Erlandson and Torben C. Rick, ‘Archaeology Meets Marine Ecology: The Antiquity of Maritime Cultures and Human Impacts on Marine Fisheries and Ecosystems’, Annual Review of Marine Science 2 (2010), 231–51; Atholl Anderson, ‘Slow Boats from China: Issues in the Prehistory of Indo-China Seafaring’, Modern Quaternary Research in Southeast Asia 16 (2000), 13–50; Robert G. Bednarik, ‘Maritime Navigation in the Lower and Middle Paleolithic’, Earth and Planetary Sciences 328 (1999), 559–60; Robert G. Bednarik, ‘Seafaring in the Pleistocene’, Cambridge Archaeological Journal 13:1 (2003), 41–66.
2 Timothy F. Flannery, The Future Eaters: An Ecological History of the Australasian Lands and Peoples (Port Melbourne: Reed Books Australia, 1994); Anthony D. Barnosky et al., ‘Assessing the Causes of Late Pleistocene Extinctions on the Continents’, Science 306:5693 (2004): 70–5; Barry W. Brook and David M. J. S. Bowman, ‘The Uncertain Blitzkrieg of Pleistocene Megafauna’, Journal of Biogeography 31:4 (2004), 517–23; Gifford H. Miller et al., ‘Ecosystem Collapse in Pleistocene Australia and a Human Role in Megafaunal Extinction’, Science 309:5732 (2005), 287–90; Richard G. Roberts et al., ‘New Ages for the Last Australian Megafauna: Continent Wide Extinction about 46,000 Years Ago’, Science 292:5523 (2001), 1,888–92.
3 Stephen Wroe and Judith Field, ‘A Review of Evidence for a Human Role in the Extinction of Australian Megafauna and an Alternative Explanation’, Quaternary Science Reviews 25:21–2 (2006), 2,692–703; Barry W. Brook et al., ‘Would the Australian Megafauna Have Become Extinct if Humans Had Never Colonised the Continent? Comments on “A Review of the Evidence for a Human Role in the Extinction of Australian Megafauna and an Alternative Explanation” by S. Wroe and J. Field’, Quaternary Science Reviews 26:3–4 (2007), 560–4; Chris S. M. Turney et al., ‘Late-Surviving Megafauna in Tasmania, Australia, Implicate Human Involvement in their Extinction’, Proceedings of the National Academy of Sciences 105:34 (2008), 12,150–3.
