আমি একটা স্বপ্ন দেখছি এবং আমি ঘুম থেকে জেগে উঠব, মনে মনে। বলল রজার্স। হঠাৎ ক্ষীণ একটা শব্দ হতেই পাঁই করে ঘুরল। তার সামনে দাঁড়িয়ে আছে গাইড, হাতে পিস্তল।
তুমি এখানে কী করছ? গর্জন ছাড়ল রজার্স। হাসল গাইড।
আপনার পকেট থেকে অস্ত্রটি বের করে মেঝের ওপর ফেলে দিন, সিনর, এবং পিছু হঠুন। বলল সে। হুকুম পালিত হলে সে আগে বাড়ল।
মেঝে থেকে রজার্সের পিস্তল তুলে নিয়ে কোমরের বেল্টের ফাঁকে জল।
এসবের মানে কী? জানতে চাইল রজার্স।
মানে আপনি বুঝতে পারছেন না, সিনর?
মাই গড, তুমি মোরেনো!
মাথা নাড়ল গাইড। না, তবে আমি মোরেনোর লোক। আমার সঙ্গেই আপনার এখানে সাক্ষাৎ হবার কথা ছিল।
ভয়ে কাঠ হয়ে গেল রজার্স, ইচ্ছা করল জোরে চিৎকার করে কাঁদে, কিন্তু গলা দিয়ে কোনও স্বর বেরুল না। আবার মনে হলো সে স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যেই সে যেন সামনে দাঁড়ানো লোকটিকে লক্ষ্য করে লাফ দিল, হাত বাড়িয়ে দিয়েছে গলা টিপে ধরতে।
আর সে মুহূর্তে মোরেনোর চ্যালা টিপে দিল পিস্তলের ট্রিগার।
ড্রাগন – বেনজামিন উইলিয়াম বোভা
ড্রাগনটিকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে ভিন্স। সে ভয় পাচ্ছে এটা তার আত্মা কেড়ে নেবে ভেবে। ভিন্স একেবারেই সাধারণ ধরনের এক তরুণ ফ্যামিলি ম্যান। সে ফ্যামিলির সঙ্গে নিজের ক্যারিয়ার শুরু করবে বলে সাউথ ফিলাডেলফিয়া হাইস্কুলের পড়াশোনা শেষ করেনি। সে গাড়ি পছন্দ করে, স্থানীয় দোকান থেকে চুরি করে সুট, এমনকী বড় ট্রেলার রিগ চালানো শিখতে বিপজ্জনক সময় কাটায় যাতে হাইজ্যাকিংয়ে সাহায্য করতে পারে।
কিন্তু ওরা বড়সড় কাজে ওকে সম্পৃক্ত করতে চায় না।
তুমি আমার জন্য নাম্বারের হিসাব রাখো, খোকা, বলে লুই ব্যানানাস, সাউথ ফিলির এক হাত কাটা পলিসি কিং।
আমি বড় কিছু করতে চাই, অধৈর্য নিয়ে বলে ভিন্স। আমি নিজেকে প্রমাণ করতে চাই।
লুই তার বলেটের মতো ন্যাড়া মাথাটি নাড়ে। তোমাকে দেখে মনে হয় না অতটা সাহস তোমার আছে, কিড।
সুযোগ দিয়েই দেখো না! লোন শার্কগুলোর ভার আমাকে দাও।
কাজেই লুই ভিন্সকে একদিনের জন্য দায়িত্ব দিল লোন শার্কদের এনফোর্সার বিগ বলস ফ্যালকোনিকে অনুসরণ করার জন্য। এক লোক তার পেমেন্ট দিতে দশ দিন দেরি করেছে বলে বিগ বস যখন লোকটির আঙুল এক এক করে ভেঙে দিচ্ছিল, সেই দৃশ্য দেখে ভিন্স বলল ললন শার্কিং তার কাজ নয়।
সশস্ত্র ডাকাতি? ভিন্স কোনোদিন বন্দুকই হাতে নেয়নি, গুলি করা দূরে থাক। তাছাড়া সশস্ত্র ডাকাতি করে দলের পুরোভাগে থাকে মস্তান, বুন্ধু, নির্বোধ এবং বেপরোয়া লোকগুলো। সশস্ত্র ডাকাতির সঙ্গে অর্গানাইজড ক্রাইম ঠিক খাপ খায় না। প্রয়োজনও নেই। আর এতে হতাহত হবার সম্ভাবনাও থাকে।
কয়েক মাস লুই ব্যানানাস এর প্রিয় রেস্টুরেন্টে গিয়ে তাকে মিষ্টি কথায় পটিয়ে এবং কাকুতি মিনতি করার পরে ভিন্স যা চাইছিল সেরকম একটি কাজ পেয়ে গেল।
ওকে, কিড, ওকে, এক সন্ধ্যায় লুই সাদা সস দিয়ে লিঙ্গুইন খাচ্ছিল, ভিন্সকে রেস্টুরেন্টের এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তোমার জন্য একটি কাজ ঠিক করেছি আমি। এদিকে এসো।
নিজের কানকে বিশ্বাস হলো না ভিন্সের।
কী কাজ? কী? আমি যেকোনো কাজ করতে রাজি!
ন্যাপকিনের আড়ালে মৃদু ঢেকুর তুলে চেয়ারে হেলান দিল লুই। ভিন্সের কোঁকড়ানো চুলের মাথাটি খামচে ধরে ওর কানের কাছে মুখ নিয়ে এল।
রসুনে অ্যালার্জি আছে ভিন্সের, প্রাণপণে হাঁচি ঠেকিয়ে লুইয়ের ফিসফিসানি শুনল। ফ্রন্ট অ্যান্ড ওয়াশিংটনের ধারে পুরানো Band O ওয়্যারহাউসটা চেনো তো?
জি, চিনি। কোনোমতে মাথা ঝাঁকাল ভিন্স, কারণ লুই তখনও বজ্রমুষ্টিতে তার চুল চেপে ধরে আছে।
ওটা জ্বালিয়ে দাও।
পুড়িয়ে ফেলব? কিচকিচ করে উঠল ভিন্স।
আহ, আস্তে।
পুড়িয়ে ফেলব? গলা নামাল ভিন্স।
হ্যাঁ।
কিন্তু ওটা তো আরসন। অগ্নিসংযোগের দুষ্কর্ম।
হেসে উঠল লুই। আজ কাল এটা কেঁপে ওঠা ইন্ড্রাস্ট্রি। যে ছেলেরা আগুন নিয়ে খেলতে ভয় পায় না তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
হ্যাঁচ্চো করে হাঁচি দিল ভিন্স।
.
ভিন্স জানে ভাঙাচোরা, পুরানো গুদামঘরটা পুড়িয়ে ফেরতে খুব বেশি কৌশলের প্রয়োজন নেই। আগুন ধরিয়ে দিলেই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ধরা না পড়ে কীভাবে আগুন ধরানো যায় সেটাই হলো প্রশ্ন।
ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ এবং সবচেয়ে খারাপ ইনসিওরেন্স কোম্পানিগুলোরও বিশেষ আরসন স্কোয়াড কোম্পানিগুলোরও বিশেষ আরসন স্কোয়াড রয়েছে যারা পোড়া ওয়্যারহাউসের ধোয়া মিলিয়ে যাওয়ার আগেই গন্ধ শুঁকতে শুরু করবে।
কীভাবে আগুন লাগাতে হয় কিছুই জানে না ভিন্স। তবে এমন একটা সুযোগ যখন মিলেছে, শিখে নেবে সে সবকিছু।
সে জনি দ্য টর্চের সঙ্গে যোগাযোগের চেষ্টা করল, এ হলো স্থানীয় মস্তান সর্দার। কিন্তু জনি এত ব্যস্ত যে তার সঙ্গে দেখা করা খুব মুশকিল। তাছাড়া জনি প্রতিপক্ষ একটি ফ্যামিলির জন্য কাজ করে। ভিন্স আরও যে দুজন লোককে চেনে, যাদের ফিল্ডে নামডাক আছে, তারা গত দুই রাতে রহস্যময়ভাবে নিখোঁজ।
ভিন্স মনে করে না যে লাইব্রেরিতে এ বিষয়ে কোনো বই আছে যা ওকে সাহায্য করতে পারবে। তাছাড়া পড়ার অভ্যাসও তার তেমন নেই।
