• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, আগস্ট 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

সঞ্জীবের সেরা ১০১ – সঞ্জীব চট্টোপাধ্যায়

Sonjiber Serta 101 by Sanjib Chattopadhyay

—সে আবার কী?

—সে বোঝার ক্ষমতা থাকলে রোজ রাত্তিরে পাশে শুয়ে শুয়ে ঘণ্টাখানেক ধরে বাঘিনীর হাড় চিবোবার মতো কটাস কটাস করে আস্ত আস্ত সুপুরি চিবিয়ে নিজের বারোটা বাজাতে না। স্লেভ অব হ্যাবিটস। তোমার জন্য আমার এতটুকু করুণা নেই। তোমার বারো মাসে তেরো পার্বণ। আইবুড়ো বেলায় দাঁত মাজতে? আরতি কোনও উত্তর দিল না। দাঁত চেপে পড়ে রইল। বিকাশ মশারির একটা পাশ তুলে তেড়ে কুঁড়ে নেমে পড়ল। ভেবেছিল মেঝেতে পা দিয়েই অভ্যস্ত জায়গায় চটিজোড়া পেয়ে যাবে। পায়ের পাতা ঠান্ডা মেঝেতে ছ্যাঁক করে উঠল। কী হল? মাথা নীচু করে দেখল একপাটি জুতো উলটে আছে আর একপাটি চলে গেছে খাটের তলায়। বাঃবাঃ! লাথি মেরে জুতোটাকে খাটের তলায় পাঠিয়ে দিয়েছ? কোনও একটা সেনস অফ ডিসেনসি নেই? মরো শালা এখন হামাগুড়ি দিয়ে। দাঁতের যন্ত্রণা? বিকাশবিকৃত গলা করল, দাঁতের যন্ত্রণা তো সাত খুন মাপ।

খাটের তলাটা যেন আরও ঠান্ডা। পাশ থেকে আলো গড়িয়ে এসে যেটুকু দেখা যায়। এটা আবার কী? ও উলের গোলা? সোয়েটার হচ্ছে, না গুষ্টির পিণ্ডি হচ্ছে? জুতো উদ্ধার করে বিকাশ ফিরে এল। চটি পায়ে দিয়ে ফটাস ফটাস করে খানিক ঘরময় ঘুরল। তোমার আর কী? কাল সকালে ছ’টার মধ্যে বেরোতে হবে, কে এক শালা আসছে এয়ারপোর্টে। এদিকে সারারাত ঘুম নেই।

—তুমি ঘুমোও না! আমার জন্যে তোমায় জাগতে হবে না। আমার জন্যে যম জাগবে।

—তুমি যমের অরুচি। চোদ্দো বছর দেখছি তো? এইটুকুতেই কাতর। মনে আছে সেবার? ভীষণ ব্যাপার, ভীষণ ব্যাপার, চালাও স্পেশালিস্ট। বত্রিশ টাকা চোট? কী ব্যাপার! না একটু কোলাইটিস মতো হয়েছে। দাও জোলাপ, অল ক্লিয়ার। তোমাকে জানি না, আদরের ননী!

—তুমি শুয়ে পড়োনা, আমি মরছি মরতে দাও।

–দাঁতের ব্যথায় কেউ মরে না। অন্যকে মারে। অত চিৎকার করার কী আছে! মনে আছে আমার। একবার কার্বাঙ্কাল হয়েছিল?

আরতি চুপ করে রইল।

—তার মধ্যেই তোমার সিনেমা চলছে, যাত্রা চলছে, বোনের বাড়ি চলছে। ছ-ছটা মুখ! যন্ত্রণায় মরে যাচ্ছি। মুখে টুঁ টু শব্দটি নেই। মনে মনে বলছি, কা তব কান্তা! পিসিমা এসে ড্রেস করে দিয়ে যাচ্ছেন। বিবেকানন্দ টেকনিক চালাচ্ছি। ব্যথার জায়গা থেকে মনটা উইথড্র করার চেষ্টা করছি।

আরতি চুপ করে থাকতে পারল না।না, তোমার জন্যে তো আমি কিছুই করি না, সব করেন তোমার পিসিমা।

—যাক, তোমার সঙ্গে আমি মাঝরাতে তর্ক করতে চাই না। তুমি করেছ, কি করোনি সে বিচার ওপরে গিয়ে হবে। এখন তোমার জন্যে আমাকে কিছু করতেই হয়। বিয়ে যখন করেছি।

বিকাশ দরজা খুলে বাইরে বেরুল। দরজার ডান পাশে সুইচ বোর্ড। আগের মতো চোখ চলে না। ঠান্ডা, থইথই অন্ধকারে কোমর ভাঙা জলে যেভাবে হাঁটে সেইভাবে বিকাশ এগিয়ে আলোর। সুইচ টিপল। খিরকি খিড়িংশব্দ করে বসার জায়গায় মাথার ওপর ফ্লুরোসেন্ট বাতি জ্বলে উঠল। মাঝরাতে আলোর যেন চোখ ফোটে। চারিদিক ঝলসে গেল। এখন! এখন আমাকে কী করতে হবে? দাঁত দিয়ে নীচের ঠোঁটটা চেপে ধরে বসার জায়গায় সোফাটোফার দিকে বিকাশ এমনভাবে তাকিয়ে রইল যেন অশরীরী কোনও ডেন্টিস্ট সেখানে বসে আছে। বিকাশের গায়ে শ্যান্ডো গেঞ্জি। গরম বিছানা লেপের তলা থেকে হঠাৎ বেরিয়ে বেশশীত করছে। এই গরম ঠান্ডায় হঠাৎ জ্বর হয়ে গেলে বেশ কিছু টাকার ধাক্কা। সোফার ওপর দলা পাকানো আরতির চাদর। শোবার আগে গা থেকে খুলে ছুড়ে ফেলে দিয়েছে। চাদরটা তুলে বার দুয়েক ঝেড়ে বিকাশ চাদরটা গায়ে ছড়াল। উ, হিঙের গন্ধ বেরোচ্ছে। ভদ্রমহিলার কী যে অভ্যেস! পরদা, চাদর, বিছানার উদবৃত্ত বেড কভারের অংশ, বালিশের ঝালর, শাড়ির পশ্চাদ্দেশে সুযোগ পেলেই খুচুং করে হাত মুছে দেবে। কড়াইশুটি হিং দিয়ে আলুর দম খাওয়া হয়েছে রাতে। হাত ধোবার পর স্মৃতিটুকু রেখে গেছে চাদরে।

না, একটু ভাবা দরকার। বারণ করা সত্বেও চামচে চামচে চিনি আর কটমটর সুপুরি খাওয়া! ঠিক সাজাই হয়েছে! মরুক যন্ত্রণায়! কিন্তু সারারাত ঘুমোতে দেবে না যে? অনবরত উঁ আঁ করবে। যখন হাঁচি হয় তখন ননস্টপ পঞ্চাশটার কমে থামে না। ডেঙ্গুজ্বর হলে চিৎকারে লোক জড়ো করে ফেলে। এর উপর একাদশী অমাবস্যায় পায়ের গোছে বাতে-কামড় আছে। তুমি আর কী বুঝবে বলো। গদামগুম থেকে থেকে খাটে পা ছুড়বে—ওপর একটু দাঁড়াবে গো? দাঁড়ালে পায়ের কিছু থাকবে? পাঁকাটির মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। গদামগুম কী হচ্ছে কী? ওঃ চিবোচ্ছে। অগত্যা। দাও একটু হাত দিয়ে টিপে দাও! চোদ্দো বছরের পুরোনো বউ মাতৃসমা? ভুজঙ্গ ডাক্তারের কম্পাউন্ডারকে ধরে ইনঞ্জাকশান দেওয়াটা শিখতেই হবে দেখছি। তারপর। গোটকতক মরফিয়ার অ্যাম্পুল জোগাড় করে রাখতে হবে। বিয়ের ছ’মাস বড়জোড় এক বছর পর্যন্ত বউয়ের ভিরকুটি সহ্য করা যয়, মন্দ লাগে না। তারপর যতক্ষণ ঘুমোয় ততক্ষণই শান্তি। দাঁতের এখন কী করা যায়? মারো এক ঘুষি। ঝরঝর করে যে-ক’টা ঝরে যায়! চুল ঝরে টাক হয়ে গেছিল, পাতা ঝরে গাছ কঙ্কাল হয়ে গেল, বয়েস ঝরে বুড়ো মেরে গেল, মেদ ঝরে মেরুদাঁড়া। বেরিয়ে গেল, গোটা কতক দাঁত ঝরে গেলে কী হয়? ঝরলে যে গেরস্তর কল্যাণ হয়। দাঁড়াও। দিচ্ছি তোমার দাওয়াই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু না জানলে সংসার করা উচিত নয়। শুধু ডাক্তারে রক্ষে নেই, থেরাপি, সার্জারি, গাইনি, ই এন টি, দারা সিং ক্যাসিয়াস ক্লে, পি সি সরকার, রকফেলার সব গলিয়ে অ্যালয় করে স্বামী ঢালাই করলে তবে যদি এ যুগে বাঁচা। যায়।

Page 183 of 347
Prev1...182183184...347Next
Previous Post

সুকুমার রায় এর প্রবন্ধ

Next Post

২৫টি সেরা ভূত – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

Next Post

২৫টি সেরা ভূত - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বটুকবুড়োর চশমা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In