• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিশোর সাহিত্য সমগ্র ২য় খণ্ড – মতি নন্দী

Kishor Sahitto Somogro 2nd by Nandi Mati

শক্তি ফিসফিস করে কাকে বলল, ‘লোকটা মনে হচ্ছে যেন প্রিয় হালদার। মালিকের সঙ্গে সঙ্গে থাকে।’

প্রিয় হালদারই প্রৌঢ়ের নাম। সে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে হাত নেড়ে শিবাকে ডাকল। শিবা এগিয়ে গেল। তখনো চেনটা তার হাতে।

‘তুমি এখানে কি করছ শিবাজী? গুণ্ডাদের সঙ্গে মারপিট? লোকে শুনলে বলবে কি! কালই যে বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে সে কিনা মাস্তানী করছে?’

‘মাস্তানী আমি করি নি। মাস্তানদের ঠাণ্ডা করছিলুম। ওরা এসেছিল এইসব লোকেদের মারতে।’

‘তাই বুঝি? ওদিকে গোরাবাবু ত তোমার জন্য ভেবে অস্থির। চলো চলো একবার দেখা করে আসবে চলো, উনি গাড়িতে বসে আছেন। সকালে এদিকেই আমরা এসেছিলুম। হঠাৎ খবর এল তোমায় নাকি গুণ্ডারা ধরেছে। পুলিশে খবর দিয়েই উনি চলে এসেছেন। চলো চলো, তাছাড়া চাকরি তুমি করবে কিনা সেটাও উনি জানতে চান। কালই বোম্বাই রওনা হচ্ছেন।’

প্রিয় হালদার কথা বলতে বলতে শিবার কাঁধ ধরে প্রায় টানতে টানতেই ওকে নিয়ে এগল।

‘একি তোমার কনুইয়ে কালসিটে! ইনজুরি হলে যে চিরকালের মতো বক্সিংই খতম হয়ে যাবে, এটা বোঝ না?’

দু—একবার শিবা মুখ ফিরিয়ে পিছনে তাকিয়েছিল। তারপর হাত তুলে নীতু এবং শক্তিদের ইসারায় জানাল, সে এখুনি আসছে। ওরা কঠিন মুখে তখন ওর দিকে তাকিয়ে।

কিন্তু শিবা আর আসে নি।

.

মোটরে অপেক্ষা করছিলেন গোরাচাঁদ সেন অর্থাৎ গোরাবাবু। প্রিয় হালদার প্রায় ঠেলেই শিবাকে গাড়িতে তোলে। গোরাবাবু মিষ্টি হেসে উদ্বিগ্নস্বরে বলেন, ‘যাক খুব রক্ষে পেয়েছ।’ এই বলে তিনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে মাথাটা হেলান। গাড়িটা তখনই স্টার্ট নিয়ে চলতে শুরু করে। শিবা পলকের জন্য দেখতে পায় দূরে গাছতলায় দাঁড়িয়ে সাধু সিগারেট খাচ্ছে।

ওরা সোজা এসে হাজির হয় আহিরীটোলায়, গঙ্গার কাছাকাছি গোরাবাবুর বাড়িতে। বিরাট সেকেলে বাড়ি। পিছন দিকে পাঁচিলঘেরা কিছুটা জমি, তার একদিকে বড় বড় কাঠের দরজাওলা গুদামঘর। একটা খালি লরি দাঁড়িয়ে। পাঁচিলের একপ্রান্তে দরজা, তারপাশে ছোট ছোট কয়েকটা ঘর। তারই একটায় শিবাকে থাকতে দেওয়া হল।

গাড়িতে ওরা বিশেষ কথা বলে নি। শুধু শিবা একবার জিজ্ঞাসা করেছিল, ‘কোথায় যাচ্ছি।’ প্রিয় হালদার জবাব দেয় ‘গোরাবাবুর বাড়িতে। ওখানেই থাকবে।’ গাড়ি পৌঁছতেই গোরাবাবু নেমে, সাদা মার্বেলের চওড়া সিঁড়ি দিয়ে উঠে বাড়ির মধ্যে চলে যান। প্রিয় হালদার পাশের সরু গলি দিয়ে শিবাকে বাড়ির পিছনে এই ঘরটায় আনে।

‘এখানে থাকবে। বিছানা—বালিশ সবই আছে। খাওয়ার ব্যবস্থাটা বাড়ির মধ্যে। রাঁধুনি পঞ্চাননই বলে দেবে কখন ভাত কখন জলখাবার পাওয়া যাবে।’

‘আমি এখানে কি করব?’ শিবা অস্বস্তিভরে জিজ্ঞাসা করেছিল।

‘তোমার একটা কাজ, এই গুদামে মাল যখন আসবে আর বাইরে যাবে তখন নজর রাখা। খুব দামি দামি জিনিস এখানে আছে। চুরিটুরি হতে পারে ত। তাছাড়া মাঝে মাঝে লরিতে মালের সঙ্গেও যেতে হতে পারে, ডেলিভারি দিতে বা নিতে। কিন্তু এসবের থেকেও আর একটা বড় ব্যাপার আছে।’

প্রিয় হালদার সিগারেট ধরিয়ে তক্তপোশটায় বসে শিবাকেও বসতে ইসারা করল।

একটা অল ইন্ডিয়া বক্সিং টুর্নামেন্ট হবার কথা চলছে। ঠিক টুর্নামেন্ট নয়, এগজিবিসন ফাইটই বলা উচিত। ইন্ডিয়ার সেরা কজন থাকবে, বার্মা, সিলোন, তাইল্যান্ড থেকেও বক্সার আসবে। ফাইটগুলো হবে বড় বড় শহরে। অনেক টাকার ব্যাপার। বোম্বাইয়ের বেহরাম মিস্ত্রি, পাঞ্জাবের আজাইব সিং আর গোরাবাবু, এই তিনজনেই টাকা ঢালছে। তোমার লড়াই দেখে গোরাবাবু এত ইমপ্রেসড যে, ঠিক করেছেন এই এগজিবিসনগুলোয় তোমায় নামাবেন। বেঙ্গলের আরো দু—একটা ছেলের দিকেও অবশ্য ওর নজর আছে। তা আমিই ওকে বললাম, শিবাজী ছেলেটা যা লড়ছে ওর জন্যই লোকে দেখতে আসবে। তোমার দুটো নক আউটের পর ফাইনালে হেভি বেটিং হয়েছিল, চার একের দর ছিল ফার্স্ট রাউন্ড নক আউটের উপর। যাকগে এসব কথা, এবার থেকে তুমি এখানেই থাকবে।’

‘আমার কোনো জামাকাপড় নেই। গ্যারেজে আমার মাল রয়ে গেছে।’

‘কি মাল?’

‘গ্লাভস, হেভি ব্যাগ, স্কিপিং দড়ি, কেডস, তোয়ালে, একটা প্যান্ট, একটা—’

প্রিয় হালদার হাত তুলে থামতে ইসারা করল।

‘ওর কোনোটার জন্য তোমাকে ভাবতে হবে না। দু—দিনের মধ্যে সব এখানেই পেয়ে যাবে। শোনো শিবাজী তোমাকে এবার বড় হবার কথা ভাবতে হবে। তারজন্য খাওয়া চাই, বিশ্রাম চাই, ট্রেনিং চাই। তুমি কি এগুলো পাবে এখন যে জীবনে আছ? কত টাকা মাইনে পাও, য়্যাঁ কত পাও? জানি জানি সবই জানি। হাড়ভাঙা কাজ করতে হয়, বিশ্রাম পাও না, রাতে থাক ওই মোটর গ্যারেজেই। রুটি, ছোলা খেয়েই কাটাও, পাও পঁয়তাল্লিশ।’

‘আপনি জানলেন কি করে?’

প্রিয় হালাদার রহস্যময় হাসি তৃপ্তি সহকারে হাসল।

‘বললুম ত, সব খবর নিয়ে তবেই না গোরাবাবু তোমাকে চ্যুজ করেছেন।

‘সাধু বলেছে।’

‘চেনো নাকি ওকে?’

‘ও আমাকে চেনে, আমি ওকে চিনি না।’

‘বটে। তুমি বুঝলে কি করে যে সাধুই বলেছে?’

‘গোরাবাবুর সঙ্গে কথা বলতে দেখেছি কাল। আজও ওকে দেখেছি মোটর থেকে। ও আমাদের ওদিকেই থাকে।’

প্রিয় হালদার একটু গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ শিবার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ‘সাধু লোকটা খুব ভাল নয়। বুঝলে। জানি তুমি ওর চোয়াল ভেঙেছিলে, গোরাবাবুর কাছে সে খবরও আছে। আসলে ওনার একটা ব্যবসা আছে তাতে সাধুর হেল্প দরকার হয়। সেইজন্যই তুমি ওদের একসঙ্গে দেখে থাকবে, নয়তো গোরাবাবু ওকে দু—চক্ষে দেখতে পারে না। তুমিই বল, সাধুকে তুমি কি টলারেট করবে? গুণ্ডা, বদমাস, ওয়াগান ব্রেকার, সমাজের শত্রু ওই লোকটা।’

Page 356 of 462
Prev1...355356357...462Next
Previous Post

কিশোর সাহিত্য সমগ্র ১ম খণ্ড – মতি নন্দী

Next Post

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

Next Post

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

মতি নন্দী উপন্যাস সমগ্র ১ম খণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In