• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

কিশোর সাহিত্য সমগ্র ১ম খণ্ড – মতি নন্দী

Kishor Sahitto Somogro 1 by Nandi Mati

”তা হলে?” প্রতাপ ঝুঁকে আশার আলো দেখতে পাওয়ার মতো চোখে তাকিয়ে রইল।

”তা হলে আর কী!” পঞ্চাননের স্বর বদলে গেল, কঠিন ভঙ্গিতে সোজা হয়ে বসলেন, ”দিলু যদি এখানে থাকে তা হলে আমার ইচ্ছানুযায়ী তাকে পড়াব, শেখাব। এটা ওর বাবা—মাকে মানতে হবে।”

”তা হলে দিলুর খেলা বন্ধ হচ্ছে না।” প্রতাপ নিশ্চিত স্বরে বলল।

পঞ্চানন জবাব না দিয়ে মুখ ফিরিয়ে পুকুরের দিকে তাকিয়ে রইলেন।

চারদিন পর রবিবার দুপুরে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য হরিসাধন দিলুকে নিয়ে বাইগাছি স্টেশনে সাইকেল ভ্যানরিকশা থেকে নামলেন। নেমেই দিলু বলল, ”বোকামামা, তোমার বিশ্ববিখ্যাত জিনিসটা আর একবার চেখে দেখতে ইচ্ছে করছে।”

দারুণ খুশি হলেন হরিসাধন, ”নিশ্চয় হবে। তার আগে পদসেবা, এই হাওয়াই চটি পরে বাড়িতে গেলে তোর মা বলবে দাদাটা কিপ্টে হয়ে গেছে, একজোড়া ভাল চটিও ভাগ্নেকে কিনে দিলে না। আগে চটি, তারপর ছানার জিলিপি।”

দু’জনে পদসেবায় ঢুকল। সেই সেলসম্যানটি একা দোকানে বসে, ওদের দেখেই চিনতে পেরে হেসে বলল, ”বুড়ো আঙুলের নখটা ঠিক হয়ে গেছে?”

হরিসাধন বললেন, ”এখন একদম নতুন নখ। এবার বের করো তো সেই চটি জোড়া, প্রথম যেটা দেখিয়েছিলে।”

ছেলেটি বাক্স আনল। দিলু চটি পরে হাঁটল। হরিসাধন দেড়শো টাকা গুনে দিয়ে বললেন, ”হাওয়াইটা বাক্সে ভরে নে।”

এর পর তারা এল যশোহর মিষ্টান্ন ভাণ্ডারে। যে টেবিলটায় ওরা বসে ছিল সেটাতেই বসল। একটা ছেলে টেবলে এসে দাঁড়াল। হরিসাধন জিজ্ঞেস করলেন, ”ক’টা বলব?” দিলু আঙুল দিয়ে ‘ভি’ দেখাল, ”হরিসাধন ছেলেটিকে বললেন, ”দুটো করে দাও।”

দিলু মোট তিনবার ‘ভি’ দেখায়। বোনের জন্য কুড়িটা ছানার জিলিপি দড়িবাঁধা হাঁড়িতে হাতে ঝুলিয়ে হরিসাধন টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়াবার দশ মিনিটের মধ্যেই ট্রেন এসে গেল।

ট্রেনে হরিসাধন একবার জিজ্ঞেস করলেন, ”দিলু, আবার কবে আসবি?”

”শিগগিরই আসব, তবে এবার আসব থাকার জন্য। নীচের ক্লাসের ছেলেদের সঙ্গে বসা আমার দ্বারা হবে না।” এই বলে সে পায়ের পাতা উঁচু করে নতুন চটি ঘুরিয়ে—ফিরিয়ে দেখতে লাগল।

.

হরিসাধনের সামনে গরম ফুলকো লুচি আর বেগুনভাজার প্লেট টেবলে রেখে মল্লিকা বললেন, ”বোকাদা একটা লোক এসেছিল, নাম বলল প্রতাপ লাহিড়ি, চেনো নাকি?”

”চিনি।” আহার্য বিষয় সামনে থাকলে হরিসাধনের কথাবার্তা সংক্ষিপ্ত হয়ে যায়।

”কী করে বলো তো? এই ক’দিন আগে হঠাৎ এসে বলল, দিলুকে মামার বাড়িতে রেখে পড়ান। আমি তো অবাক, গায়ে পড়ে পরামর্শ দিতে এসেছে, ব্যাপার কী! বলল, তোমার স্কুলে নাকি খেলার ব্যবস্থা খুব ভাল, দিলুর মতো ফিল্ডার এখন পৃথিবীতে নেই, এইসব হাবিজাবি আমাকে বোঝাতে চাইছিল। আমি পরিষ্কার বলে দিয়েছি আগে পড়া, তারপর খেলা। দুধঘাটে যদি যায় তো লেখাপড়াই করতে যাবে, খেলতে নয়।”

”প্রতাপ এইসব বলেছে নাকি?”

”বলেছে ওর ক্লাবে দিলুকে খেলাবে। স্কুলে পড়া ছেলে ক্লাস না করে মাঠে গিয়ে খেলবে?”

”দূর দূর, যেতে দেবই না।” বেগুনভাজা লুচি দিয়ে মুড়তে মুড়তে হরিসাধন উত্তর দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। মলুকে প্রতাপ কী বলেছে তা তিনি জানেন না। কিন্তু এটা বুঝে গেছেন প্রতাপের কথায় মলু বিগড়ে গেছে। ওকে খুশি করা দরকার।

”দারুণ লুচি, তোর করা?”

”নয় তো কে করবে, রাঁধুনি তো আসবে সন্ধেবেলায়।”

”আরও দুটো দে।” হরিসাধন আড়চোখে বোনের মুখটা দেখে নিলেন। কাজ হয়েছে।

মল্লিকা গোটাছয়েক লুচি আর গরম বেগুনভাজা নিয়ে এল। ততক্ষণে হরিসাধন কী বলবেন ভেবে নিয়েছেন। তিনি জানেন মল্লিকা স্কুলের এখনকার অবস্থা দেখেনি।

”মলু আমি ভাবছি স্কুলের মাঠটায় গোলাপ চাষ করব। স্কুলের বেঞ্চিগুলো ভেঙে ঝরঝর করছে। গভর্নমেন্ট টাকা দিতে পারে না। সারাবার খরচ তোলা যাবে গোলাপ ফুল বেচে। আগে খেলা না আগে ক্লাসে বসে পড়া?”

”আগে পড়া তো বটেই। তোমার স্কুলের অত ভাল রেজাল্ট, ভাল করে বসে পড়া না শুনলে রেজাল্ট কি ভাল থাকবে! তুমি খেলার মাঠ তুলে দিয়ে গোলাপ চাষই করো।”

”তুই তা হলে দিলুকে পাঠিয়েই দে।” বেগুন ভাজা ঠাণ্ডা হয়েছে কিনা আঙুল ছুঁইয়ে দেখে হরিসাধন কাজ শুরু করে দিলেন।

”কিন্তু দাদা, প্রতাপ যে বলল—”

”ও কিছু নয় কিছু নয়, ভাগিয়ে দোব। ক্লাবে খেলবে কী এইটুকু ছেলে!”

মল্লিকা প্লেটে চারটে সন্দেশ আনলেন।

”পারব না রে পারব না, ছ’টা ছানার জিলিপি খেয়ে ট্রেনে উঠেছি। হরিসাধন কাতর চোখে তাকালেন। পরেরবার এসে খাব। তরুণ কখন ফিরবে?”

”দশটার আগে তো নয়ই, তাসের আড্ডায় বসলে ওর বাড়ির কথা মনে থাকে না। পরশু দিলুর রেজাল্ট বেরোবে, কী হবে সে তো সবার জানাই আছে। বংশে এই প্রথম একটা মুখ্যু ছেলে হল, মুখ দেখানো দায় হবে।”

খাওয়া শেষ করে হাত ধুয়ে হরিসাধন বললেন, ”চলি রে।”

”সামনের রোববারই ওকে দুধঘাটে পৌঁছে দিয়ে আসব।”

সবার যা জানা, দিলু সেটাকে অজানা হতে না দিয়ে পরীক্ষায় ফেল করল। একটা বড় সুটকেস এবং দিলুকে সঙ্গে নিয়ে পরের রবিবার সকালে মল্লিকা মোটরে রওনা হলেন দুধঘাটের উদ্দেশ্যে। তাসের আড্ডা ফেলে তাঁর স্বামী সঙ্গে যেতে রাজি হননি। জাতীয় সড়ক থেকে পিচের সরু ভাঙাচোরা একটা রাস্তা চলে গেছে দুধঘাটের দিকে। সেই রাস্তার ওপরে দুধঘাট স্কুল। মল্লিকার নির্দেশমতো ড্রাইভার গাড়ি চালিয়ে যখন স্কুলবাড়ির সামনে দিয়ে যাচ্ছে তখন স্কুলের মাঠে খেলার মেলা বসে গেছে। শিউরে উঠে মল্লিকা দেখলেন ক্রিকেট ব্যাট দিয়ে একটি ছেলে বলটা আকাশের দিকে তুলে মারল। দুটো ছেলে ছুটল ক্যাচ ধরতে। মল্লিকা আড়চোখে পাশেবসা ছেলের দিকে তাকালেন, দিলু তখন অন্য জানলা দিয়ে বাইরে তাকিয়ে।

Page 53 of 205
Prev1...525354...205Next
Previous Post

কলাবতী সমগ্র – মতি নন্দী

Next Post

কিশোর সাহিত্য সমগ্র ২য় খণ্ড – মতি নন্দী

Next Post

কিশোর সাহিত্য সমগ্র ২য় খণ্ড – মতি নন্দী

ক্রিকেটের রাজাধিরাজ ডন ব্র্যাডম্যান – মতি নন্দী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In