• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

ভৌতিক গল্পসমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

Bhoutik Galpa Samagra By Syed Mustafa Siraj

একথা শোনার পর থেকে আমি আর গদাইয়ের ছায়া মাড়াইনে।

 নিঝুম রাতের আতঙ্ক

স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন,–ওই যে জঙ্গলমতো জায়গা দেখতে পাচ্ছ, ওখানেই। সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছতে হবে কিন্তু।

ভবভূতি ট্রেনটা চলে না-যাওয়া অবধি কোনও কথা বললেন না। গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোনায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে তখন বললেন, ইয়ে, একটুখানি চা পেলে ভালো হত।

চা!–গজপতি হাসলেন। চারপাশে তাকিয়ে দেখ তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনিয্যি আর দেখতে পাচ্ছো নাকি?

ভবভূতি দেখলেন। তাই বটে। প্ল্যাটফর্ম খাঁ-খাঁ। শুধু এই স্টেশনঘর–তার মানে একটা টিনের গুমটিঘরের মতো, তা ছাড়া আর কোনও ঘরবাড়িও নেই। গাছপালা-ঝোঁপজঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। নিঝুম রাতের আতঙ্ক

তারপর হঠাৎ চোখে পড়ল ঝোঁপের আড়ালে দুজন লোক হনহন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন,–এই তো দুজন লোক।

গজপতি তা দেখে নিয়ে বললেন,–, এই স্টেশনেরই লোক। স্টেশনমাস্টার আর পয়েন্টসম্যান। কিন্তু ওরা পালাচ্ছে।

পালাচ্ছে, মানে? ভবভূতি অবাক!

স্টেশনে থাকতে চায় না। গজপতি জানালেন। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি। করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে। পরের ট্রেন আসার সময় হলে স্টেশনে আসবে। ফের পালাবে।

অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে এই স্টেশনঘরটা তৈরি হল কীভাবে শুনি?

সে অনেক হাঙ্গামা করে হয়েছিল। সায়েব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল। ওরা খুব ডানপিটে ছিল বলেই পেরেছে। গজপতি পা বাড়িয়ে ফের বললেন, আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়ল, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে, ড্রাইভার-ফায়ারম্যান-গার্ডসায়েব–এমন কি যাত্রীরাও এ স্টেশনে এসে চোখ বুজে থাকে। ওই সিগন্যাল পেরুলে তখন চোখ খোলে।

আমরা কিন্তু চোখ বুজে নেই। ভবভূতি বাঁকা হাসিটা আরও একটু লম্বা করে দিলেন।

গজপতি বললেন, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উঁকিঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না। কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কী ভয় যে পায়!

প্রজেক্ট। অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতায় গজপতির ড্রয়িংরুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুকখুক শব্দ হল মাত্র। গজপতির পিছনে-পিছনে রেললাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস। ঘন সবুজ চেকনাই দেওয়া সেইসব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন, কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ। হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুড়সুড় করে বেড়াচ্ছে। বারবার এদিক-ওদিক দেখতে-দেখতে যাচ্ছেন।

.

এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় একহাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িংরুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে। দুর্দান্ত শিকারি ছিলেন। তাই ওঁর সব কথায় বাঘ আসবেই। ওঁর আপশোস, বাঘ মেরে বড় ভুল করেছেন এতকাল। এখন বাঘবংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারিরা শান্তিতে ওখানে খেয়েপরে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক।

সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন–আর ভূতবংশের কথাটা ভাবো ভায়া! আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছেলেবেলায় দেখেছি…

বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন,–ভূত! তুমি ভূত বিশ্বাস করো?

–আলবাত করি। গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন। সেই তো বলতে যাচ্ছি! হাত তুলে ভবভূতি বলেছিলেন, উঁহু, শুনব না! সব গুল। ভূত নেই।

নেই! গজপতি ফুঁসে উঠেছিলেন। আলবাত আছে। চলো, এক্ষুনি চলো– আছে না নেই টের পাইয়ে দিচ্ছি।

কোথায় যাব শুনি? –ভবভূতি হাসতে-হাসতে বলেছিলেন। কোনও পোড় বাড়িতে, নয়তো শ্মশানে–এই তো? আমি ওসব জায়গা চষে ফেলেছি একসময়। ভূতের টিকিও দেখিনি।

গজপতি রেগে গিয়েছিলেন,–ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন পাড়াগাঁয়ে যখন-তখন বাঘ দেখা যেত এখন কি যায়? যায় না। আর তুমিই তো বললে, বাঘবংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে।

–হয়েছে। প্রকল্প না বলে বলো, বাঘেদের অভয়ারণ্য।

–হুঁ, ঠিক তাই বলতে যাচ্ছিলুম তোমায়। শুনবে, না খালি গোঁ ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আছে শুনেছ কখনও? শোননি।

ভবভূতি বাঁকা হেসে বলেছিলেন, না শুনিনি। তা হয়েছে কী?

–রামচন্দ্রপুরে ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশরক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে জানেন? আর তার প্রজেক্ট অফিসার কে জানো?

Page 109 of 223
Prev1...108109110...223Next
Previous Post

কিশোর কর্নেল সমগ্র – সৈয়দ মুস্তাফা সিরাজ

Next Post

অজ্ঞাত রচনা – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Next Post

অজ্ঞাত রচনা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অরক্ষণীয়া - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In