• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

এবং মার্কেট ভিজিট – অভীক সরকার

Ebong Market Visit by Avik Sarkar

তবে শাস্ত্রে বলেছে পিঠে খেলে কোনওমতেই পেটে সয় না। ফলে শকুন্তলাত্যাগে উদ্যত নিঠুর নিদয় দুষ্মন্তের মতো গম্ভীর গলায় দোকানীকে বললুম, ”আড়াইশো পনীর দে খোকা।”

বলে খোকার দিকে তাকিয়ে আমি থ!

খোকা দেখি আকাশের দিকে, থুড়ি রাস্তার মোড়ের দিকে আড়নয়নে তাকাচ্ছে আর মোবাইলে কী যেন খুটুর খুটুর করছে। এই যে জলজ্যান্ত একশো কিলো ওজনেরর একটি গন্ধমাদন পর্বত তেনার সামনে দাঁড়িয়ে, ”ওহে খোকা পনিরং দেহি মে” করে চিল্লে যাচ্ছে তার প্রতি কোনও ইয়েই নেই?

ব্যাপার কি? একে আমি নয় নয় করে নয় বচ্ছর ধরে চিনি। অতীব ভদ্রসভ্য ছেলে। আমার সঙ্গে একবার স্কচ নিয়ে মনোজ্ঞ আলোচনার পর গভীর শ্রদ্ধাবনত চিত্তে একটি অসামান্য উক্তি করেছিল, ‘দাদার বডিতে এডুকেশন আছে।’ সেই থেকে ছোঁড়াকে আমি বিশেষ স্নেহই করি। সে আজ আমার দিকে এমন লোষ্ট্রবৎ অবজ্ঞানিক্ষেপ করে কেন?

তার ওপর চোখফোখ দেখে বুঝলুম, হুঁ, কেস প্রায় স্যুটকেস! অমন ফ্যালফ্যালে চোখ সচরাচর মুক্তপুরুষটুরুষদের হয়। এ ছোকরার তো সেদিকে মতি আছে বলে খবর পাইনি! তবে?

বেশীক্ষণ অবশ্য এর উত্তর পেতে অপেক্ষা করতে হলো না। ছোকরার আকুলনয়ান অনুসরণ করে ঘাড় ঘোরাতেই দেখি স্টেট ব্যাঙ্কের মোড় থেকে খর্বনাসা, পীতাঙ্গী এবং সামান্য পৃথুলা এক সুন্দরীশ্রেষ্ঠা এদিকেই গজেন্দ্রাণীগমনে হেঁটে আসছেন। তাঁকে দেখে আমি একবার খোকার দিকে আড়নয়নে চেয়ে নিলাম। তার হাবভাব দেখে মনে হচ্ছে যেন স্বয়ং দেবী লক্ষ্মী তার দিকে দিব্যভঙ্গিমায় হেঁটে আসছেন, এক হাতে বরমাল্য, অন্য হাতে রিজার্ভ ব্যাঙ্কের ক্যাশবাক্সের চাবি!

ধীরে, অতি ধীরে সে মদালসনেত্রা বিপণিসমীপে উপস্থিত হলেন। তারপর এক দিলতোড় কটাক্ষবাণ হেনে জিজ্ঞেস করলেন, ”আপ ক্যায়সে হ্যাঁয় বাবলুজী?”

এতদিন পরে বঁধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে! ধীরেধীরে বাবলুকুমারেরর সর্বাঙ্গে স্বেদ কম্প আদি পূর্বরাগের সমস্ত লক্ষ্মণ ফুটে উঠতে লাগলো। চোখে সেই ভুবনমোহন হাসি, যে হাসি একদা উত্তমকুমার হাসতেন বলে অরণ্যের প্রাচীন প্রবাদ। বিগলিত করুণা, জাহ্নবী যমুনা ভঙ্গীতে শ্রীবাবলু তাঁর স্বরে পোয়াটাক মধু এবং কয়েক পেগ ভালোবাসা মিশিয়ে বললেন, ‘ম্যায় অ্যাকদম ঠিক হ্যাঁয় সঙ্গীতাজী, আপনি ক্যামন হ্যায়?’

সেই সুলোচনা, সুকেশী, পক্ববিম্বাধরোষ্ঠী মহিলাটি মাধুরীসমহিল্লোলে বডি কাঁপিয়ে বলে উঠলেন, ‘আপ তো খবর হি নেহি লেতে হোঁ। আব পুছনে সে কেয়া ফায়দা? ম্যায় আপসে বাত নেহি করতি, যাও।’

‘হেঁ হেঁ হেঁ, ক্যায়সে খবর নিই? আপনে তো পিছলি বার আপকা নাম্বার নেহি দিয়া। ইনবক্সে কত বাত করেগা?’

‘চল, ঝুটা কহিঁকা।’

বুকটা কেমন হু হু করে উঠলো, জানেন? আহা রে, তোর সঙ্গে দেখা হইতো যদি সখী, লত্তুন যৈবনেরই কালে… তাহলে কি আর গাজরসেদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সারতে হতো এখন?

আমার সে চিন্তার মাঝেই সেই বরবর্ণিনী বলে উঠলেন, ‘ইয়ে কেয়া আপকা দুকান হ্যাঁয়?’

দুকান এঁটো করা হাসি উড়ে এলো, ‘হ্যাঁ হ্যাঁ, একদম আপনা দুকান হ্যায়।’

‘মতলব আপ হালওয়াই হো? হি হি হি…’

সেই ইয়র্কারের সামনে আমাদের বাবলুকুমার পুরো এলবিডাব্লুকুমার হওয়ার মতো মুখ করে বসে রইলেন। ব্যাকগ্রাউন্ডে করুণ সুরে সানাই বাজতে লাগলো, ”কানু কহে রাই , কহিতে ডরাই, ধবলী চরাই মুই..”

ভদ্রমহিলার বোধহয় সে ভ্যাবলাকান্তকে দেখে কিঞ্চিৎ করুণা হলো, দয়ার্দচিত্তে তিনি বললেন ”ধান্দা করনা আচ্ছা হ্যায়। আপ বেঙ্গলি লোগ তো সির্ফ নোওকরি করতে হো।”

আমি গম্ভীরমুখে এই সাম্প্রদায়িক কুমন্তব্যের বিরুদ্ধে একখানা আড়াই পাতা ডায়লগ নামাতে যাবো, এমন সময় শ্রীবাবলু তেড়েফুঁড়ে উঠলেন, ‘মোট্টে না। এই তো হাম ক্যামন বিজনেস কর রাহা হ্যায়। ইধর আপনা মিঠাই খুব ফেমাস হ্যায়। স্বাদুষ্ট ওউর তন্দুরুস্ত।’

স্বাদুষ্ট বলে কোনও শব্দ হয় কি না, এ নিয়ে একটা কুটিল সন্দেহ মনের মধ্যে পাকিয়ে উঠতে থাকে। আর মিঠাই তন্দুরুস্ত কী করে হয় সেটাও বুঝে উঠতে পারি না।

এদিকে শ্রীমতী তখন হেসে কুল পাচ্ছেন না। উচ্ছ্বল ঝর্ণার মতো সে হাসি কালিন্দীর ফুটপাথে লুটিয়ে পড়লো। ‘তন্দুরুস্ত তো হ্যাঁয়, লেকিন মিঠাই নেহি, হলওয়াই।’

বাবলুকুমারকে দেখে মনে হলো জীবনে এই প্রথম নিজের বরতনুটি নিয়ে সামান্য লজ্জিত হলেন। ব্রীড়ানত মুখে বললেন, ‘ম্যায় মোটা নেহি হুঁ, সামান্য হেলদি হুঁ, এই যা।’

দীর্ঘশ্বাস ফেললাম। আজি হতে শতবর্ষ আগে এরকমই এক শনিবারের বারবেলায়, নন্দন চত্ত্বরে ঝোপের আড়ালে বসে, এমনই এক সামান্য স্থূলাঙ্গী মহিলাকে নেহাত আদর করেই ‘মুটকি সোনু’ বলে ডাকার পর ঝাড়া আধঘন্টা ধরে অনেক নতুন নতুন জন্তু জানোয়ারের নাম জানতে পেরেছিলাম। তার সঙ্গে আরও দুটো নতুন ইংরেজি শব্দ শিখেছিলাম, বডি শেমিং আর মিসোজিনি!

‘আপ জিম উম মে জয়েন কিঁউ নেই করতে?’ মহিলাটি এবার শোকেসের ওপর আরও ঘন হয়ে আসেন, ‘লেকটাউনমে মেরে চাচা কা বেটা এক নয়া জিম খোলা হ্যাঁয়। একদম টপ টু বটম আপটুডেট, চকাচ্চক। বোলো তো বাত করওয়া দেতা হুঁ। ডিসকাউন্ট ভি দিলা দুঙ্গি।’

স্তম্ভিত হয়ে মহিলার দিকে চোখ গোলগোল করে তাকিয়ে রইলুম, কী ডেঞ্জারাস জিনিস রে ভাই! ডেট করতে এসে ভাইয়াকে কাস্টমার ভেট দেওয়ার ফিকির করছে?

Page 53 of 110
Prev1...525354...110Next
Previous Post

উপন্যাস সমগ্র ২ – অভীক দত্ত

Next Post

কাউরীবুড়ির মন্দির – অভীক সরকার

Next Post

কাউরীবুড়ির মন্দির - অভীক সরকার

খোঁড়া ভৈরবীর মাঠ - অভীক সরকার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In