আশায় বেঁচে আছেন ওঁরা, এখনো।
বেরিয়ে এসে দেখি প্রায় প্রতিটি বাড়ির সামনেই কোকা কোলার বিজ্ঞাপন।
টিউবে করে ফিরে আসতে আসতে ভাবছিলাম চুরি করে যশোদার মাখন খেয়ে যাওয়া নিয়ে এত কানুগীত লেখা হয়েছে, মাখন খাইয়ে যশোদামায়ের আনন্দ নিয়ে কেউ কিছু গান লেখেনি কেন?
প্যারিস হোক বা বৃন্দাবন…. মায়েরা তো…
আনন্দের ঘুমন্ত মুখের দিকে তাকালাম, একটা দুর্দান্ত সফরের জন্যে এসেছিল বেচারি।
কে জানতো, সব সফর শেষে তেমন সুহানা হয় না মঁসিয়ে!
