• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শেষ দৃশ্য – অতীন বন্দ্যোপাধ্যায়

Shes Drisho by Atin Bandyopadhyay

গত রাতে নেলিও মা হতে চেয়েছিল নদীর ঢালুতে। খুব শখ জন্মেছিল বালিয়াড়িতে গেরুকে নিয়ে পড়ে থাকতে। কিন্তু গেরু তখন বলেছে—তুকে হাম বেশ্যা বানাবে! তু হামারে ও বাত না বলিস। দোহাই তুর ডাক—ঠাকুরের। কিন্তু নেলি যথেষ্ট পরিমাণে পচাই গিলে মাতাল হয়েছিল। শপথের কথা ভুলে গেছিল। রাতের আঁধার, বালিয়াড়ির বাসি দুধের মতো রঙ ওর মা হওয়ার ইচ্ছাকে প্রকট করে তুলেছিল। সেজন্য প্রথমে গেরুর হাত ধরে টেনেছে নেলি, তারপর গেরুকে জড়িয়ে ধরে পিষে ফেলার উপক্রম। নেলি যেন ডাইনি বনে গেল। গেরু ভয় পেল। নেলির চোখ দুটো কেমন সাপের চোখের মতো হয়ে উঠেছে। আর বলেছে, তু হামারে ছেড়ে দিস না গেরু। শক্ত করে ধর। তু ছেড়ে দিলে হামি বাঁচবে না। শরীরে আগুন জ্বলছে। হামারে তু থোড়া শান্তি দে, শান্তি দে তু।

তবু যখন গেরু হাত দিয়ে ঠেলে দিচ্ছিল নেলিকে, যখন নিজের কাপড়টা সামলাচ্ছিল, শরীর আড়াল দিচ্ছিল এবং ওর নেশা ভাঙাবার জন্য বার বার বলছিল, ও ঠিক না আছে, তখন নেলি বলছিল, তু গেরু মা হতে দিবিনে। হামারে বাঁচতে দিবিনে চটানে! তারপর বালিয়াড়িতে সামান্য ধস্তাধস্তি হয়েছিল। গেরু যত জোর করে শরীরটা সরাতে চেয়েছে, তত নেলি গেরুকে দু হাতে আঁকড়ে ধরার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত গেরু বাধ্য হয়েছিল নেলিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে এবং চটানে ছুটে আসতে। নেলি সত্যি যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে—ডাইনি বনে যাচ্ছে। দুখিয়া যেন ঠিক বলেছে। অথবা পাগল হয়ে গেল। নেলি মা হওয়ার জন্য পাগল হয়ে গেল। চটানে উঠে এসে সে হালকা বোধ করেছিল।

সে নিজেকে বাঁচাবার জন্যই হাঁপাতে হাঁপাতে চটানে এসে উঠেছিল। সেজন্য ভোরে নেলির মাচানে নেলি পড়ে থাকল, গেরুর মাচানে গেরু। গত রাতের ঘটনার কথা ভেবে ওরা আবার দেখা করতে লজ্জা পাচ্ছিল। ওরা উঠছিল না সেজন্য মাচান থেকে। ঘুমের ভান করে মাচানে পড়ে আছে। যেন কত ঘুম চোখে। যেন কতকাল ওরা ঘুমায়নি। অথবা ভোরের এই ঘুমটা ওদের ছাড়তে চাইছে না। ওরা যতটা পারছে ঘুমিয়ে নিচ্ছে।

জানালায় রোদের রঙটা আরও ঘন হয়েছে। মেঝেতে রোদ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখন ঘাটোয়ারিবাবুর শরীরে রোদ, মুখে রোদ। জানালা পার হয়ে একটা লোক নেমে গেল। গিরিশ বুঝি। বাবুচাঁদের বাপ। রেলের ঘুণ্টিম্যান। সে সময়ে ওপারে যায়। বাবুচাঁদ শুয়োরের ব্যবসা করে। পাকা ঘর তুলেছে ব্যবসা করে। চটান থেকে দূরে ঘর করেছে। খাটালের জায়গাটুকু এখনও ছাড়ছে না। বাপ পিতামহের জায়গা ছাড়তে নেই।

ঘাটোয়ারিবাবু এখানে বসে খাটাল দেখতে পাচ্ছেন। কাঠগোলা পার হলে বাবুদের পুরোনো দেয়াল। তারপর ভদ্র পল্লী। তিনি জানেন সেখানে যারা বাঁচে, তারা চটানের মতো বাঁচে না। সেখানে ঘর আছে, গৃহিণী আছে। পুত্রকন্যা আছে। দৈনন্দিন বাজার হিসাব আছে। সুখ আছে, দুঃখ আছে, কিন্তু চটানের মতো আগুন নেই। নাচন—কোঁদন নেই।

ঘাটোয়ারিবাবুর চোখ দুটো জ্বলছে তখন। গোমানি ডোম তখন ঝিমোচ্ছিল। তিনি ডাকলেন, এই শালা ঝিমোচ্ছিস যে। মাগনা প্রসাদ পাও বলে তার দাম দিতে জান না!

আজ্ঞে হামি ত ঢুলছি। ঝিমোচ্ছি না।

রক্তের তেজ এখন নেই নারে?

বাবু ও বাত কেনে বুলছেন?

বলব না! তুই ত পেট চিরেছিস, কিন্তু পেট চিরে বাচ্চা বের করেছিস?

কত! কত!

কত! কত! ঠোঁট উলটে বাবু বিদ্রূপ করলেন, কটা করেছিস?

কত হবে? সে যে অনেক বাবু লেখাজোখা নাই। তা হাজার হবে বাবু ধরে লেন।

তুই বললি আর অমনি আমায় ধরে নিতে হবে।

তবে হামি ত নাচার বাবু। হামার ত লেখাজোখা নাই।

তা থাকবে কেন, শালা মদখোর। নেশা করে ভাঙ খেয়ে জীবনটাকে জাহান্নমে দিচ্ছিস। তুই ত নিজের মেয়েটাকে দেখিস নারে? ভালবাসিস নারে! রাতে কোথায় ভাগে সে খবর তুই নিস!

পাশের দরজায় কে ঠকঠক আওয়াজ করছে। দরজার কড়াটা কে যেন ঠকঠক করে নাড়ল। তিনি বিরক্ত হলেন। তবু পা দুটো নামালেন চেয়ার থেকে। অভ্যাসবশত বললেন—কোত্থেকে মড়া এল। কী নাম মড়ার?

কাউন্টারে একটা মুখ দেখা গেল। কাউন্টারের মুখটি খুব বিনীত। উত্তর আরও বিনীত। লোকটি বিনীত। লোকটি জবাব দিল,—আমি মিউনিসিপ্যালিটি থেকে এসেছি।

ঘাটোয়ারিবাবুর বুকটা মোচড় দিয়ে উঠল। দুনিয়ায় ঐ একটি জায়গাকেই ওঁর যত ভয়। কোনো সমন নেই ত! কোনো নালিশ! কোনো আর্জি অথবা মেয়েদের কথা। তিনি তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। —আসুন, আসুন, কী সৌভাগ্য! বসুন। চেয়ার টেনে দিয়ে কথাগুলো বললেন। ওরে বেটা মুখ্যু কী দেখছিস? যাঃ দরজা খুলে দে। দ্যাখ কে এসেছেন।

গোমানি ল্যাং খেতে খেতে উঠে দাঁড়াল। দরজা খুলে দিল। শেষে এক কোণায় চুপচাপ বসে বাবুকে দেখতে থাকল।

আপনাকে ত এর আগে দেখিনি! যদি দয়া করে….।

আমি নতুন ঘাটোয়ারিবাবু হয়ে এলাম।

ঘাটোয়ারিবাবু ঠিক যেন ধরতে পারছেন না কথাটা। দেয়ালে ছবি টাঙানো। কোণায় গোমানি বসে, দু—একটা মোরগ খুঁটে খুঁটে পোকামাকড় খাচ্ছে। আকন্দ গাছটার পাতায় প্রজাপতি একটা। নানা রকমের সব রঙ ঝুলছে আশেপাশে। ঘাটোয়ারিবাবু এসব ধরতে পারছেন এবং বুঝতে পারছেন, অথচ এই সাধারণ কথাটা তিনি যেন ধরতে পারছেন না। দুঃখ। দুঃখ। ঘাটোয়ারিবাবু খুব ছেলেমানুষ হয়ে গেছেন এখন। —আপনি কী বললেন ঠিক বুঝতে পারলাম না।

Page 33 of 71
Prev1...323334...71Next
Previous Post

মানুষের হাহাকার – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

সোনালী বালির নদীর চরে – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

সোনালী বালির নদীর চরে - অতীন বন্দ্যোপাধ্যায়

গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র - অদ্রীশ বর্ধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In