• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 16, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

শেষ দৃশ্য – অতীন বন্দ্যোপাধ্যায়

Shes Drisho by Atin Bandyopadhyay

সামনের বারান্দায় ঝাড়ো ডোমের বেটারা কাঁথা—কাপড়ের নিচে থেকে উঁকি মারছে। এ ভোরে মনুডোম পায়রা ওড়াচ্ছে আকাশে। নেলির বাঘের মতো কুকুর দুটো চোখ মেলে আকাশ দেখছে। আর এ—সময়ই ছোট চাকুটার দরকার হয় ঘাটোয়ারিবাবুর। এক ছিলিম গাঁজা, হলদে একটা নেকড়ার দরকার হয়। যত ভোরের সূর্য উপরে উঠবে ততই নেশার জন্য মনটা আঁকুপাঁকু করবে। ততই তিনি গোমানি ডোমের প্রতীক্ষায় ঘরময় পায়চারি করবেন। ততই তিনি এই চটানের ওপর অধীর হবেন।

তিনি ফের জানালা দিয়ে উঁকি দিয়ে যখন দেখবেন, কেউ উঠছে না, কেউ এদিকে আসছে না, তখন অগত্যা ডাকতেই হল, ওরে শালা গঙ্গাপুত্তুরের দল, ওরে শালা গোমানি, তোরা ঘুম থেকে উঠবিনে।

বাবুর ডাক শুনে গোমানি ডোম চালা ঘরটার মাচানে ধড়ফড় করে উঠে বসল। বাবু ডাক দিয়েছেন।

পড়ি কী মরি করে এখন ছোটার ইচ্ছা ওর। সে এই ডাকের জন্যই মাচানে এতক্ষণ প্রতীক্ষা করছিল। ঘাটোয়ারিবাবু ডাকবেন—তবে সে উঠবে, তবে সে যাবে। ভোরে দরজায় বসে থাকলে বাবু খেঁকিয়ে উঠেন।—মাগনা গ্যাঁজা টানতে এয়েছেন। ভাগ বেটা ভাগ। গোমানি সেজন্য মাচানে শুয়ে প্রতীক্ষা করছিল এতক্ষণ।

গোমানি ধীরে মাচান থেকে নামল। নেলি টের পাচ্ছে না। সে যাচ্ছে। যাবে। শীতে পা ফেটে গেছে। জায়গায় জায়গায় গোড়ালিটা হাঁ করে আছে। মাটিতে পা ফেলতে বড্ড কষ্ট। মাটিতে পায়ের চাপ যত বাড়ছে মুখটা ততই কাতর হয়ে উঠছে।

ধীরে ধীরে পা মাটিতে চেপে চেপে গোমানি চলার মতো করে নিজেকে রপ্ত করে নিল। সামান্য আমের আঠাটুকু উনানে তাড়াতাড়ি গরম করে গোড়ালির ফাঁকে ফাঁকে লাগিয়ে নিল। তারপর খুঁড়িয়ে হাঁটতে থাকল এবং কোনোরকমে ঘাটোয়ারিবাবুর ঘুরে ঢুকে গেল। বলল, আমি যে বাবু উঠেই আছিগ! কাশিতে আর ঘুম আসে কৈ। গোমানি গায়ের কাঁথাটা শরীরে ভালোভাবে জড়িয়ে ফের খকখক করে কাশল। কাশতে কাশতে নুয়ে পড়ল। কাশির গমক কমে এলে বাবুর দিকে মুখ বাড়িয়ে বলল, মন চিন্তা করল বাবুর কাশি না শুনলে আর উঠছিনে। লেকিন বাবু আজ আপুনি ত কাশলেন না।

ঘাটোয়ারিবাবু জবাব দিলেন—চোখ দুটো লাল। তিনি জবাব দিলেন—চোখ দুটো গোলকের মতো হয়ে উঠছে। —আমার ন্যাজোরের ছাও! আমার কাশি না শুনলে বাবু উঠবেন নি! শালা ডোম আমি কী তোর মতো। কাশি আমার লেগেই থাকবে। আমি কী শালা ইসপিরিট খোর! তোর মতো কাশি না থাকলে ভোরে আমার ঘুম ভাঙবে না!

গোমানি জানে এ—সময় কোনো উত্তর দিতে নেই। ভালো কী মন্দ—যে—কোনো জবাবে বাবু চটবেন। বাবু গালমন্দ করবেন। এক ছিলিম গাঁজার জগৎ থেকে ওকে তাড়িয়ে দেবেন। সেজন্য গোমানি কোনো জবাব দিল না। ছোট চাকুটা কাঠের ওপর শুধু ঘষতে থাকল।

শীতে বাবুর হাত দুটো বরফ হয়ে গেছে। তিনি দুটো হাত চকমকি কাঠের মতো ঘষলেন। গোমানি এখন নিচে বসে প্রসাদ তৈরি করছে। গোমানিকে দেখলে গহনির কথা মনে হয়, ঘাটোয়ারিবাবুর। কোনো এক বর্ষার কথা মনে হয়, কোনো এক বীভৎস মৃত্যুর কথা মনে হয়। মৃত্যুর পর গহনির মুখটা যেমন বীভৎস ছিল, এখন এই ঘরে গোমানির মুখ যেন তেমন। যেন সেই গহনির মৃত্যুর পর ওর মাথার লক্ষ লক্ষ উকুনের গৃহত্যাগের পরিণামের মতো। বড় কষ্টে মৃত্যু, বড় শোকে মৃত্যু।

কলকেতে আগুন দিয়ে গোমানি বাবুকে বাড়িয়ে ধরল,—নেন বাবু।

বাবু এ—সময় একটু অন্যরকম হয়ে পড়েন। গাঁজা ফোঁকার আগে তিনি পৃথিবীর পরিণাম ভেবে বড় বিষণ্ণ হয়ে পড়েন। তিনি কলকেতে হলদে নেকড়াটা জড়িয়ে নেবার সময় বললেন, গোমানিরে! —একটা বড় রকমের দীর্ঘশ্বাস ছাড়লেন। ফুসফুসের সমস্ত শ্বাসটা খালি করে কলকেটা এবার মুখে চেপে ধরলেন।

গোমানি আসনপিঁড়ি বসে নন্দীভৃঙ্গি সেজে আছে। বাবু এখন কী কী কথা বলবেন এবং কী জবাব দিতে হবে সব গোমানির ঠিক করা আছে।

বাবু ধোঁয়া টেনে ফের ডাকলেন—গোমানিরে!

বুলেন বাবু!

লাশ—কাটা ঘরে তুই হাজার কিসিমের মড়া চিরেছিস নারে?

তা অনেক বাবু। বহুত। হাজার হয়ে যাবে বাবু। জোয়ান মেয়ের পেট চিরেছি। পেট চিরে বাচ্চা বের করেছি কত।

নেশার জগতে ঘাটোয়ারিবাবু লাশ—কাটা ঘরে চলে যান! টেবিলের সেই সব যুবতী মেয়ের পাশে তিনি বিচরণ করতে থাকেন। লাশ—কাটা ঘরের গল্প শুনে তিনি মনে মনে অস্থির হয়ে ওঠেন। সেইসব টেবিলের পাশে বিচরণ করতে করতে মনে হয় তিনি পাগল হয়ে গেছেন অথবা মাতাল। লাশ—কাটা ঘরে তিনি প্রেতের মতো ঘুরে বেড়ান। লাশ—কাটা ঘরের গল্প, নেশার ঘোরে বড় জমজমাট। তিনি বললেন—তারপর গোমানি?

তারপর ওরা কলকেটা আরও দুচারবার হাত বদলাল। কলকেতে যখন কোনো আর অবশিষ্ট থাকবে না, তখন চুপ হয়ে বসবে। কেউ কোনো কথা বলবে না। গোমানি না, বাবু না, কৈলাস থাকলে সেও না। চুপচাপ বসে নেশা হজম করবে। দেখলে মনে হবে, ওরা দু’জন চটানের বাইরেকার মানুষ। ওরা দুজন চটানের বুকে সন্ন্যাসী। বাইরের জানালায় তখন রোদ নামব—নামব করছে। পাশের কলতলায় দুটো একটা মড়া আসতে শুরু করেছে। চটানের মানুষগুলো এক দুই করে যে যার কাজে নেমে যাচ্ছে। খাটালে শুয়োর নেই। ঝাড়ো ডোম লাঠির দুপাশে ডালা কুলো নিয়ে বেরিয়ে পড়েছে। মনু ডোমের কবুতরগুলো নেমে এসে ঝাউগাছটায় বসল। মংলি তোশক—লেপ থেকে তুলা বের করছে। হরীতকী জল রোদে দিয়ে বাচ্চা পাহারা দিচ্ছে। কার বাচ্চা, কে জন্ম দিল, সে সব এখন আর হরীতকীর মনে নেই। সে মা হতে পেরেছে ওর কাছে এটাই বিলকুল সত্য।

Page 32 of 71
Prev1...313233...71Next
Previous Post

মানুষের হাহাকার – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

সোনালী বালির নদীর চরে – অতীন বন্দ্যোপাধ্যায়

Next Post

সোনালী বালির নদীর চরে - অতীন বন্দ্যোপাধ্যায়

গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র - অদ্রীশ বর্ধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In