• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

বকুলকথা – আশাপূর্ণা দেবী

Bokul Kotha by Ashapurna Devi

ভাবছিলাম। ছেলেটা এতদিন থাকলো, অসুখে ভুগলো, মায়া-টায়া পড়ে গেল—

পারুল চুপ করে গেল।

আরো কিছুক্ষণ কথা হলো, লোকটা সত্যি কথা বলেছে কিনা এই নিয়ে। এইভাবে কত জোচ্চুরিই ঘটছে শহরে।

তবু শম্পা নামের সেই মেয়েটাকে তো হারিয়ে যেতে দিতে পারা যায় না! অনেকক্ষণ পরে বকুল বলে, তখনই যদি ওই ওর সঙ্গে চলে যেতিস!

পরে একশোবার তাই ভাবলাম রে, কিন্তু ব্যাপারটা এত আকস্মিক ঘটে গেল! কে ডাকছে বলে নিচে নামলো, তার দুমিনিট পরেই উর্ধ্বমুখ হয়ে উঠে এসে বলল, সেজপিসি, সত্যবানকে বোমা মেরেছে, বোধ হয় মরে গেছে, আমি যাচ্ছি।

যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কে বললো?–এসব প্রশ্নের উত্তরই দিলো না, যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থায় নেমে গেল। সঙ্গে সঙ্গে নামলাম, দেখলাম লোকটাকে, কলকারখানার লোকেরই মত, গুছিয়ে কথা বলতেও জানে না। যা বললো তার মর্মার্থ ওই। …তাও যে একটু জেরা করবো তার সময়ই পেলাম না। পোড়ারমুখো মেয়ে বলে উঠলো, জিজ্ঞেস করবার সময় অনেক পাবে পিসি, এখনো যদি একেবারে মরে গিয়ে না থাকে তো গিয়ে দেখতে পাওয়া যাবে। বলে লোকটা যে সাইকেল-রিকশায় চেপে এসেছিল সেইটায় চড়ে বসলো। তার পাশাপাশি। চোখের সামনে গড়গড় করে চলে গেল রিকশাটা।

ওরা গড়গড় করে চলে যেতে পারে। নিঃশ্বাস ফেলে বলে বকুল, জল মানে না, আগুন মানে না, কাঁটাবন মানে না, গড়গড়িয়ে এগিয়ে যায়! এ শক্তি ওরা কোথা থেকে আহরণ করেছে কে জানে!

পারুল মৃদু হেসে বলে, তোদেরই তো জানবার কথা, সমাজতত্ত্ব আর মনস্তত্ত্ব, এই নিয়ে কাজ যাদের। তবে আমি ওই অকেজো মানুষ, গঙ্গার ঢেউ গুনে গুনে যেটুকু চিন্তা করতে শিখেছি, তাতে কী মনে হয় জানিস? সব ভয়ের মূল কথা হচ্ছে অসুবিধেয় পড়ার ভয়। সেই ভয়টাকে জয় করে বসে আছে ওরা।

বকুল আস্তে বলে, অসুবিধেয় পড়ার ভয়!

তা নয় তো কি বল? আমি বলছি অসুবিধের, তুই না হয় বলবি ‘বিপদে’র। তা ওই “বিপদ” জিনিসটাই বা কি? “অসুবিধে”ছাড়া আর কিছু আমাদের অভ্যস্ত জীবনের, আমাদের অভ্যস্ত দৈনন্দিন জীবনযাত্রার কোথাও একটু চিড় খেলেই আমরা বলি “কি বিপদ”। তাই উচ্চ থেকে তুচ্ছ বিশৃঙ্খলা মাত্রেই আমাদের কাছে বিপদ। রোগশোকও যতটা বিপদ, ছেলের চাকরি যাওয়াও ততটাই বিপদ।…জামাইবাড়ির সঙ্গে মতান্তর, পড়শীর সঙ্গে মতান্তর, দরকারী জিনিস হারানো, দামী জিনিস খোয়া যাওয়া, বাজার দর চড়ে ওঠা, পুরনো চাকর ছেড়ে যাওয়া সবই আমাদের কাছে বিপদ! তার মানে ওই সব কিছুতেই আমাদের অসুবিধে ঘটে।…আবার মোহনের বৌ তো চাকরের একটু অসুখ করলেই “কী সর্বনাশ! এ কী বিপদ!” বলে “সারিডন” খেয়ে শুয়ে পড়ে।

হেসে ওঠে দুজনেই।

তারপর পারুল আবার বলে, এই সব দেখেশুনে অর্থাৎ এতোকাল ধরে মানবচিত্ত আর সমাজচিত্র অনুধাবন করে বুঝে নিয়েছি, সব ভয়ের মূল কথা ওই বিপদের ভয়। এই যে আমি কাল থেকে তো-শতবার সেই ‘না-দেখা’ হাসপাতালটার আশেপাশে ঘুরে মলাম, কই যা থাকে কপালে বলে বেরিয়ে পড়তে তো পারলাম না! ভয়ে হলো, কি জানি বাবা, কত রকম বিপদে পড়ে যেতে পারি! ওরা সেই ভয়টা করে না। ওরা শুধু ভেবে নেয়, এইটা আমায় করতে হবে, আর সেই করাটার জন্যে যা করতে হয় সবই করতে হবে। অসুবিধেয় পড়বে, বিপদ হবে, এ চিন্তার ধার ধারে না।

গঙ্গার খুব হাওয়া উঠেছে, গা শিরশির করে উঠছে, তবু বসেই থাকে ওরা।

বকুল অন্যমনস্ক গলায় বলে, আরো একটা বড় জিনিসের ভয় করে না ওরা, সেটা হচ্ছে লোকনিন্দের ভয়! “লোকে কি মনে করবে”, এ নিয়ে এ যুগ মাথা ঘামায় না। যেটা নাকি আমাদের যুগের সর্বপ্রধান চিন্তার বস্তু ছিল।

পারুল একটু হাসলো, তা বটে। আমার একজন সম্পর্কে দিদিশাশুড়ী ছিলো, বুড়ী কথায় কথায় ছড়া কাটতে, বলতো, যাকে বলো ছিঃ, তার বইলো কী? বলতো, যার নেই লোভয়, সে বড় বিষম হয়।

আমাদের কাল আমাদের ওই জুজুর ভয়টা দেখিয়ে দেখিয়ে জব্দ করে রেখেছে! বকুল বললো নিঃশ্বাস ফেলে, অথচ ওই মেয়েটা যেদিন চলে এলো কত সহজেই চলে এলো! বাপ বললো, আমার বাড়িতে এসব চলবে না

মেয়ে বললো, ঠিক আছে, তবে আমি চললাম তোমার বাড়ি থেকে। ব্যস হয়ে গেল। এক মিনিট সময়ও ভাবলো না, এই আশ্রয় ছেড়ে দিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াব, একবারও ভাবলো না আমার এই চলে যাওয়াটা লোকে কি চক্ষে দেখবে। মেয়েমানুষ দৈব দুর্বিপাকে পড়েও যদি একটা রাত বাড়ির বাইরে থাকতো, তার জাত যেতো–এ তো এই সেদিনের কথা।

উলঙ্গের নেই বাটপাড়ের ভয়–, পারুল বলে, যারা জাত শব্দটাকেই মানে না, তাদের আর জাত যাবার ভয় কি? এরা দেখছে সুবিধাবাদীরা ধুনি জেলে জ্বেলে ধোয়ার পাহাড় বানিয়ে বলছে, এ হচ্ছে অলঙ্ঘ্য হিমালয়। ব্যস, অলঙ্ঘ্য। যেই না এ যুগ তাকে ধাক্কা দিয়ে দেখতে গেল, দেখলো পাথর নয়, ধোঁয়া,-পার হয়ে গেল অবলীলায়।

হুঁ, মেয়েটাও তাই চলে গেল, মিথ্যে পাহাড়টা ফুটা করে। যে মুহূর্তে জানলো, বাবার এখানে আমার যা কিছু থাক, মর্যাদা নেই, সেই মুহূর্তেই ঠিক করে ফেললো, অতএব এখানটা পরিত্যাগ করতে হবে।–এমন মনের জোর…আমাদের ছিল কোনো দিন? কতো অসম্মানের ইতিহাস, কত অমর্যাদার গ্লানি বহন করে আশ্রয়টা বজায় রেখেছি। এখনো রাখছি–এখনো স্থিরবিশ্বাস রাজেন্দ্রলাল স্ট্রীটের ওই ইটের খাঁচাখানার মধ্যেই বুঝি আমার মর্যাদা, আমার সম্মান। ওর গণ্ডি থেকে বেরিয়ে এলেই লোকে আমার দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকাবে। ওই খাঁচাটার শিকগুলোয় মরচে পড়ে গেছে, তবু তাই আঁকড়েই বসে আছি।

Page 105 of 156
Prev1...104105106...156Next
Previous Post

ভালোবাসা চিরকালীন – আশাপূর্ণা দেবী

Next Post

নদী দিকহারা – আশাপূর্ণা দেবী

Next Post

নদী দিকহারা - আশাপূর্ণা দেবী

নতুন প্রহসন - আশাপূর্ণা দেবী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In