• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
বুধবার, জুন 24, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

গাছের পাতা নীল – আশাপূর্ণা দেবী

Gacher pata nil by Ashapurna Devi

তা সারদাপ্রসাদ যাই ভাবুক, সরোজাক্ষ সেই নোটের তাড়াগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবেন, সারদা কি শেষটায় চুরি-ডাকাতি ধরল নাকি?

সারদার সঙ্গে ওই চুরি-ডাকাতি শব্দটা খাপ খাওয়ানো সহজ নয়, কিন্তু এটাই কি বিশ্বাস করা সহজ, সত্যি সত্যিই কোনও প্রকাশক ওকে তিন-তিন হাজার টাকা অগ্রিম দিয়ে বসেছে। কথায় ভুলে টাকা খসাবে, ব্যবসাদাররা এমন কাঁচা ছেলে নয়।

তবে আর কী?

ইদানীং যে সারদা উপার্জনের চেষ্টায় ঘুরছে সেটা সরোজাক্ষ বিজয়ার সুতীব্র এবং সশব্দ স্বগতোক্তির কল্যাণে নিজের এই আত্ম-নির্বাসন কক্ষে অবরুদ্ধ থেকেও টের পেয়েছেন, কিন্তু সেই চেষ্টার গাছে যে সহসা এতখানি ফল ধরে, সে ফল একেবারে পেকে উঠেছে, তাই বা বিশ্বাস করা যায় কী করে?

টাকাটা যে সারদাপ্রসাদ কোনও অলৌকিক পথে পেয়েছেন, তাতে সন্দেহ নাস্তি, কিন্তু অবোধ লোকটা কার খপ্পরে পড়ল সেইটাই তো চিন্তা।

তা ছাড়া সারদাপ্রসাদের এই আচরণটাও চিন্তার। এনে ফেলে দিয়েই ছুটে পালাবার হেতুটা কী?

লজ্জা?

হতে পারে।

কতকগুলো ব্যাপারে অহেতুক লজ্জা ওর আছে। কারও প্রতি মায়া-মমতা প্রকাশ করতে পারে না সে, ওটা খুব লজ্জার বিষয় ওর কাছে। তাই যে-কোনও ভাবে পাওয়া ওই টাকাটা অমন করে

কিন্তু সরোজাক্ষ?

সরোজাক্ষর কি লজ্জা নেই?

সরোজাক্ষ ওর সেই অব্যক্ত মায়া-মমতার শিকার হবেন?

না, তা হয় না।

সরোজাক্ষকে আপন নির্বাসন কক্ষ থেকে বেরোতে হল।

সরোজাকে ওই পলায়মান লোকটাকে ডেকে বলতে হয়, তা হয় না।

সারদাপ্রসাদ সেই তার অবোধ মুখটা নিয়ে বলে, হয় না? তার মানে?

মানে বুঝিয়ে দিতে হবে, এমন শক্ত কথা তো এটা নয় সারদা? ধরে নিচ্ছি তোমাকে তোমার কোনও পাবলিশার দিয়েছে টাকাটা। কিন্তু আমি সে টাকা নিতে যাব কেন? আর আমাকেই বা দিতে যাবে কেন তুমি?

আপনি নিতে যাবেন কেন? আপনাকে দিতে যাব কেন? সারদা হতভম্ব মুখে তাকিয়ে থেকে বলে, তবে কাকে দেব?

সরোজাক্ষ বলেন, দেবার কথা আসছে কোথা থেকে? তোমার টাকা তোমার নিজের কাছে রেখে দেবে। ব্যাঙ্কে জমা দেবে।

সারদাপ্রসাদের মুখটা আস্তে আস্তে লাল হয়ে ওঠে। তবু সারদাপ্রসাদ উত্তেজিত হয় না। শান্ত গলায় বলে, আমার টাকা আমি ব্যাঙ্কে জমা করে রাখব।

সদা উত্তেজিত সারদাপ্রসাদের মুখে এই শান্ত ভাবটা অদ্ভুত দেখতে লাগে। কিন্তু সরোজাক্ষর চোখে বোধহয় সেটা ধরা পড়ে না। কারণ সরোজাক্ষর চোখ দুটোই অন্যদিকে। সরোজাক্ষ আকাশে চোখ রেখে কথা বলছেন।

তাই সরোজাক্ষ আগের মতো সুরেই বলেন, হ্যাঁ, তাই তো রাখবে। সেটাই তো স্বাভাবিক। ভবিষ্যতে ওই টাকা থেকে তুমি অন্য খণ্ডগুলো ছাপাতে পারবে। সব সময় এ রকম পাবলিশার নাও পেতে পারো!

সারদাপ্রসাদও এবার অন্যদিকে মুখ ফিরিয়ে কথা বলে,ওই টাকা দিয়ে ভবিষ্যতের সুবিধের কথা ভাবব? সেই ভবিষ্যতের জন্যে আমি দোরে দোরে ঘুরে

থেমে যায়।

হয়তো শেষটা আর বলা সঙ্গত নয় বলে বলে না। অথবা হয়তো শেষটা আর বলতে পারে না বলেই বলে না।

কিন্তু যতটুকু বলেছে, বোঝবার পক্ষে সেটাই যথেষ্ট।

সরোজাক্ষর মুখটা লালচে হয়ে ওঠে।

সরোজাক্ষ গম্ভীর মুখে বলেন, আমার জন্যে তুমি দোরে দোরে ঘুরে টাকার সন্ধান করে বেড়িয়েছ?

আহা হা! কী আশ্চর্য! ইয়ে মানে আমি কি তাই বলছি? মানে আমি বলতে চাইছি, আমি বাউণ্ডুলে মানুষ, টাকা-ফাঁকা নিয়ে করবটা কী? হয়তো কোথায় রাখতে কোথায় রেখে হারিয়েই ফেলব। এ বরং নিরাপদ থাকল।

তা হয় না।

জজের রায় দেবার ভঙ্গিতে ওই ছোট্ট কথাটুকু উচ্চারণ করেন সরোজাক্ষ।

কিন্তু ওইটুকুই তো যথেষ্ট।

সারদাপ্রসাদের কানদুটো ঝাঁ ঝাঁ করে ওঠে। ওই টাকাটাকে ঘিরে ও মিষ্টি একটি স্বপ্ন দেখতে দেখতে আসছিল। আর কিছুই নয়। মিষ্টি একটু প্রসন্নতা, বইটা সম্পর্কে একজনও আগ্রহী হয়েছে শুনে এতটুকু আনন্দ। কিছুটা রিহার্সালও দিতে দিতে এসেছিল সারদাপ্রসাদ, প্রকাশকের নামধাম জিজ্ঞেস করলে কী বলবে।

সরোজাক্ষ সারদাপ্রসাদের সেই রঙিন কাঁচের ফুলদানিটা আছড়ে ভেঙে দিলেন!

তবু সারদাপ্রসাদ, হ্যাঁ, সেই গরম জলে ফেটে পড়া চোখটাকে কষ্টে সামলে সারদাপ্রসাদ ভাবল, আমারই ভুল হয়েছিল। আমার ভাবা উচিত ছিল দাদা এইরকমই একটা কিছু বলবেন। দাদাকে তো আমি জানি, এ টাকা বউদির হাতে দিলেই ঠিক হত। আমি দাদার একটু প্রসন্নতার আশায় এই বোকামিটা করে বসলাম।

তাই সারদাপ্রসাদ কষ্টে গলা পরিষ্কার করে বলে,ঠিক আছে। আপনাকে নিতে হবে না।

বলে ফের ঘরে ঢুকে নোটের তাড়া তিনটে কুড়িয়ে নিয়ে ছাদের সিঁড়ির দিকে এগোয়।

সরোজাক্ষ অবোধ নন।

সরোজাক্ষ বুঝতে অক্ষম হন না, সারদাপ্রসাদের লক্ষ্যটা কী।

তাই সরোজা গম্ভীর গলায় ডাকেন, সারদা।

শুধু সারদা।

তার বেশি কিছু নয়।

তবু সেই কেবলমাত্র ওই ডাকটির মধ্যেই ভয়ংকর একটি প্রতিবাদ। যেন পায়ে লোহার শিকল পড়ল সারদাপ্রসাদের।

অগত্যা দাঁড়িয়ে পড়তে হল তাকে।

সেই দাঁড়িয়ে পড়ার মধ্যেও শক্তি সংগ্রহ করতে লাগল সে। বেশ তো, উনি না নিলেন তো বয়েই গেল, বউদি কখনওই

মনে করল শক্তি সঞ্চয় হয়ে গেছে।

তাই শান্ত গলায় বলল, কী বলছেন?

বলছি টাকাগুলো নিয়ে তুমি ছাতে যাচ্ছ কেন?

যাচ্ছি এমনি।

এমনি বলে কোনও কথা হয় না সারদা!

এমনি আবার কী। আমি বাড়ির গিন্নিকে দেব।

Page 57 of 85
Prev1...565758...85Next
Previous Post

শ্রীশ্রীমার আধুনিকতা – আশাপূর্ণা দেবী

Next Post

লোকশিক্ষায় শ্রীমা – আশাপূর্ণা দেবী

Next Post

লোকশিক্ষায় শ্রীমা - আশাপূর্ণা দেবী

ভুলে গেলে চলবে না - আশাপূর্ণা দেবী

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In