• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 6, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

নিরস্ত্র – বিমল কর

Nirastra by Bimal Kar

তক্তপোশ ছেড়ে উঠে পড়ল বোধন। বাইরে এক নাগাড়ে কাক ডাকছে। মাঝে মাঝে চড়ুইয়ের কিচকিচ। জবাদি বাসন মাজছে, তার শব্দও এক আধবার কানে আসছে। একবার বাথরুম যেতে হবে। জবাদি বাসন মেজে না বেরুলে যাওয়া যাবে না।

বোধনের একটা সিগারেট খেতে ইচ্ছে হল। আজ যখন বাবার জন্যে এক প্যাকেট সস্তা সিগারেট কিনল বোধন তখন নিজের জন্যেও খুচরো তিনটে কিনেছিল। দুটো শেষ হয়েছে, একটা আছে। বাবা যদি না জেগে উঠে বাইরে এসে বসে থাকে এতক্ষণে বোধন একটা সিগারেট খেতে পারে জানলার সামনে দাঁড়িয়ে। দেশলাই রান্নাঘরে পাবে।

ঘরের বাইরে এল বোধন। খাবার জায়গাটায় আগাগোড়া শাড়ি সায়া জামা মেলা, শুকোচ্ছে সব। টেবিলটা আড়াল পড়ে গিয়েছে।

বোধন শুকনো, আধ-শুকনো জামা কাপড় সরিয়ে রান্নাঘরে গেল। জবাদি কল খুলে বাসন ধুচ্ছে। জল পড়ার শব্দ হচ্ছিল।

দেশলাই নিয়ে ফিরে আসার সময় বোধন দেখল, মার ঘরের দরজা অর্ধেক ভেজানো। বাবা এখনও ওঠেনি। দুপুরে বাবা বড় একটা ঘুমোয় না, শুয়ে থাকে, না হয় খুটখাট কিছু একটা করে। এখন কোনও রকম সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না।

আজ তারা সকলেই কার মুখ দেখে যে উঠেছিল কে জানে! এমন ভাল দিন যদি মাঝে মাঝে আসত তবু বোঝা যেত বাড়িতে কিছুটা শান্তি আছে। কিন্তু আসে কোথায়?

ঘরে এসে বোধন জামার পকেট থেকে সিগারেট বার করে ধরাল। ধরিয়ে জানলার সামনে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকাল। রোদ একেবারেই জ্বলজ্বল করছে না; মানে, তাত নেই। রং আছে, আর খানিকটা পরে রং-ও মরে আসবে। নীচের মাঠটুকুতে মন্টু-টন্টুরা ক্রিকেট খেলছে। বাচ্চা বাচ্চা ছেলে। পাখিও ওদের সঙ্গে ভিড়ে গেছে। ফ্রক দুলিয়ে ছুটছে, বল কুড়োচ্ছ। হাসি পেল বোধনের। খেলুক। আজকাল মেয়েরাও ক্রিকেট ফুটবল খেলছে ভাল।

বাচ্চা বয়েসটাও বেশ ভাল। কোনও ঝাট ঝামেলা নেই, দুশ্চিন্তা নেই। বোধনরাও ওই বয়েসে শুধু নয় ওর চেয়েও বড় বয়েসে পাড়ার মধ্যে ক্রিকেট খেলছে। একবার তো তার বল লুফতে গিয়ে লাইট পোস্টের সঙ্গে ধাক্কা লেগে নাকই ফেটে গেল। গলগল করে রক্ত। কিছুতেই রক্ত বন্ধ হয় না। হাসপাতালে গিয়ে নাক প্লাগ করতে হল। মার সে কি অবস্থা তখন, ভয়ে তটস্থ, একদিকে কাঁদছে অন্য দিকে বোধনকে গালাগাল দিচ্ছে। বোধন তখন একেবারে কচি খোকাটি নয়, ক্লাস সেভেন এইটে পড়ে। মা ছেলেকে কোলের কাছে নিয়ে শুয়েছিল সারারাত। বাবা পরের দিনই ভাল ডাক্তারের কাছে নিয়ে গেল। তখন থেকে বোধনের নাকের হাড় সামান্য বেঁকে আছে। থাকুক। কী আর করা যাবে।

সংসারে তখন সবই অন্যরকম ছিল। সকাল শুরু হত ঝরঝরে চেহারায়। বাবা চা খেয়ে বাজারে চলে যেত, কি কাজ করত বাড়িঘরের, মা বাসি কাপড় বদলে সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ত, দুধ জ্বাল দিচ্ছে, চাল মেপে নিচ্ছে, দিদি টুকটাক ফাঁই ফরমাশ খাটছে। বাবা বাজার নিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও যেন জোর কদমে ছুটতে লাগল সংসার। বাবা বাজার ফিরতি জিলিপি, কচুরি না হয় রুটি-মাখন নিয়ে আসত। জলখাবারের সঙ্গে দুধ। দুধ খাওয়া নিয়ে মার সঙ্গে লড়াই। মার তখন মরার ফুরসত থাকত না। বাবা দাড়ি কামাতে ব্যস্ত। শীতকাল হলে তেতলার চাতালে। দাড়ি কামাতে কামাতে মার সঙ্গে কথা বলত।

মা তখন কেমন ছিমছাম ছিল। পরিষ্কার গায়ের রং, আধোভারী চেহারা, হলুদ আর টিয়া-সবুজ শাড়ি পরতে বেশি ভালবাসত মা, ছোট ছোট হাতের জামা পরত, চেপ্টা মোেটা বিনুনি খোঁপা থেকে আধঝোলা হয়ে পড়ে থাকত কাঁধে কাজ করতে করতে যখন-তখন চা খেত গরম করে। বাবার সঙ্গে ঝগড়াও করত, কেন, টিফিনে দুটো টোস্ট খেয়ে পয়সা বাঁচিয়ে আমায় রানি করছ নাকি? কখন দু মুঠো ভাত নাকে মুখে গুঁজে ছোট, টিফিনে ভাল করে খেতে পারো না। ডিম খাবে, কলা খাবে…। যাতে উপকার তাই খাবে। বাবা গোঁফ ছাঁটতে ছাঁটতে নাক কুঁচকে বলত, কলা আমার সহ্য হয় না। তা হলে একটা মিষ্টি খেয়ো৷ ঘরে বাইরে কত মিষ্টি খাব। বাবার গলায় হাসি।

সেই মা কোথায় হারিয়ে গেল, কোথায় যেন মরে গেল সেই বাবা। যা জীবন্ত ছিল তখন, আজ তা মৃত। এখন মাকে দেখলে কেউ বলবে না মা কোনওদিন স্বাস্থ্যবতী, সুশ্রী, সাদামাটা বউ ছিল বাড়ির। মাকে এখন বিশ্রী মোটা, ফোলা, খড়ির মতন সাদাটে, কাঁচা পাকা চুলের এক বুড়ির মতন দেখায়।

সবই দুর্ভাগ্য! বাবা, মা, ছেলে মেয়ে সকলের দুর্ভাগ্য। বাবার যদি চাকরি না যেত, দুর্ঘটনা না ঘটত আজ সংসারের এ অবস্থা হত না। তারা মোটামুটি সুখ-স্বচ্ছন্দে থাকতে পারত। অন্তত আজ যেভাবে আছে–এর চেয়ে নিশ্চয় ভাল। মা ঠিকই বলে বলে বাবার হাত ধরে এ বাড়িতে শনি ঢুকেছে, এ-আর ছাড়বে না।

সিগারেট শেষ হয়ে এসেছিল। বোধন আরও দু-একটা টান দিল, দিয়ে জানলার বাইরে ফেলে দিল। ভাল লাগছিল না। আজ সন্ধের দিকটা তার ফাঁকা। বিকেলেও কিছু করার নেই। কোন দিন বা থাকে। তবু অন্য দিন সুকুমারদার দোকানে গিয়ে বসে থাকা যায়। আজ রবিবার। দোকান বন্ধ। সুকুমারদাকে বাড়িতেও পাওয়া যাবে না, বউদিকে নিয়ে চাঁপাতলায় গিয়েছে শ্বশুরবাড়ি। পাড়ার বন্ধুদের মধ্যে আর যারা দু একজন–তারাও কেউ বসে থাকবে না পাড়ায়, কেউ সিনেমায় গিয়েছে, কেউ বা আড্ডা মারতে বেরিয়ে পড়েছে।

Page 25 of 46
Prev1...242526...46Next
Previous Post

খোয়াই – বিমল কর

Next Post

স্বর্গখেলনা – বিমল কর

Next Post

স্বর্গখেলনা – বিমল কর

সহভূমিকা – বিমল কর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In