• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, আগস্ট 8, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

হাঙর নদী গ্রেনেড – সেলিনা হোসেন

Hangor Nodi Grened by Selina Hossain

রমিজা লজ্জা পায়। বুড়ি হাসে।

–আমাকে তোমার শরম কীসের বৌমা। আমি তোমার মায়ের মত। কোন অসুবিধা হলে আমাকে বলবে। আমি তো আছি তোমার জন্যে।

দুজনে হাঁটতে হাঁটতে সুপোরি বাগান ছাড়িয়ে পুকুর ঘাটে এসে দাঁড়ায়। সবকিছু রমিজার ভাল লাগে। শ্বশুরবাড়ির অজানা ভীতি ওকে কাবু করে রাখে না। বুড়ির মুখের দিকে তাকিয়ে ওর বুক দুলে উঠে। বাপের বাড়ির মায়াময় পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এসেও ও উপলব্ধি করল গভীর মমতাময় বুকের ছায়া ওর জন্যে উন্মুক্ত আছে। ওর কোন অভাব নেই।

ঘাটের কাছে দাঁড়িয়ে বুড়ি রমিজাকে বলে, যাও মা দেখ সলীমের কি লাগবে? ও যা পাগল ছেলে। একটু এদিক ওদিক হলে রেগে কাঁই হয়ে যায়।

রমিজা মাথার ওপর ঘোমটা টেনে চলে যায়। বুড়ি কাঠের সিঁড়ি বেয়ে পুকুরের পানির কাছে এসে বসে।

অল্পদিনেই রমিজা সংসারের সব দায়িত্ব তুলে নেয়। চমত্তার গোছানো মেয়ে। বুদ্ধিও রাখে। দেখে শুনে বুড়ি হাঁফ ছেড়ে বাঁচে। মনে হয় সংসারের বোঝাটা কাঁধের ওপর নিয়ে দীর্ঘদিন একটানা এক সবুজ বনের মধ্য দিয়ে পথ চলেছে। এখন বোঝাটা পথের ধারে নামিয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়েছে। চারদিকে সোনালী পাতা ঝরে। স্বপ্নের কোকিল প্রশান্তি হয়ে ডাকে। কোন ভীষণ শব্দে সে ঘুম ভাঙ্গে না। কেবল, রইস রয়ে যায় ওর জন্যে। সকাল বেলা ওকে এনে বারান্দায় বসিয়ে রাখে। পুকুর ঘাটে নিয়ে গোসল করায়। খাওয়ায়। বুড়ো বয়সে বুড়ির যেন নতুন করে পুতুল খেলা। ওর মাঝে মাঝে মজা লাগে। শৈশব কৈশোর চোখের সামনে দীপ্ত আলো জ্বেলে হাজির হয়। বুড়ি কখনো তন্ময় হয়ে যায়। আশ্চর্য সুন্দর স্বাস্থ্য হয়েছে রইসের। যে দেখে সে অবাক হয়। বয়সের চাইতে অনেক বড় দেখায়। মুখের দিকে তাকিয়ে কেউ ভাবতে পারে না ছেলেটি বোবা-হাবা-কালা। ছেলেটির কোনো বোধশক্তি নেই। ও এই পৃথিবীর বাইরে বাস করে। মাঝে মাঝে ওর মুখের দিকে অপলক তাকিয়ে থাকে বুড়ি। বুক দুমড়ে মুচড়ে উঠে। সব দুঃখ বোধগুলো একাকার হয়ে বুকের মধ্যে এক বিরাট নদী হয়ে যায়। তখন নদীর বালুচরে হাঁটতে গিয়ে বুড়ি প্রকৃতির কাছে এসে দাঁড়ায়। শৈশবের মত, কৈশোরের মত। ঘর ভাল লাগে না। খাল পাড়ে দাঁড়িয়ে নৌকোর চলে যাওয়া দেখে। শিমুল গাছের নীচে দাঁড়িয়ে স্টেশনের দিকে যাবার রাস্তায় মানুষের যাতায়াত দেখে। এসব দেখতেই ভালো লাগে এখন। মা নেই শাসন করার জন্যে। স্বামী নেই ঘরে ডাকার জন্যে। বুড়ি এখন অবাধ স্বাধীন। ছেলেরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। রমিজা রান্নাবাড়ি সামলায়। রইস কখনো বুড়ির সামনে থাকে। কখনো থাকে না। ওকে নিয়ে বুড়ির কোন ঝামেলা নেই। বুড়ি মনের সুখে সুপোরি খোঁজে, কোচড় ভর্তি লাল শাক উঠিয়ে আনে। নইলে পুকুর পাড়ে বসে মাছ ধরে। বুড়ির এখন থৈ-থৈ আনন্দ! সময় ভালই কাটে।

রমিজা বুড়িকে ভীষণ ভালবাসে। আদর যত্ন করে। যেন কোন কিছুতে অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখে। ছোটবেলা থেকে দেখে আসা এবং শোনা অনেক দজ্জাল শাশুড়ির ধারণা বুড়ি ভেঙে দিয়েছে। বুড়ি যেন অবিকল রমিজার আপন মা। কৃতজ্ঞতাবোধের সঙ্গে সঙ্গে ভালবাসাও রমিজাকে তাড়িত করে।

–আম্মা আপনার যখন যা দরকার হয় আমাকে বলবেন।

রমিজা বুড়ির পায়ে তেল মালিশ করতে করতে কথা বলে! বুড়ি চোখ বুজে আদর উপভোগ করে। মেয়ে নেই বুড়ির। মেয়ে থাকলে এমন হয়। কাছে থাকে, ভাত এগিয়ে দেয়, মাথা আঁচড়ে দেয়, বিছানা ঠিক করে রাখে। এই অভাব বুড়ি রমিজা আসার পর অনুভব করছে। রমিজার কথায় ও মনে মনে হাসে। সব দরকারের কথা কি আর রমিজাকে বলা যায়? ওর যে কত অজস্র ভাবনা তা রমিজার মত ছোট মেয়েকে কি করে বোঝাবে? রমিজা বুড়ির সঙ্গী হতে পারে না। ওর সঙ্গে প্রাণ খুলে কথাও বলা যায় না। তবে ওর আদর বড় ভাল লাগে। মনে হয় জীবনে একটা সুর বেজে ওঠে থেকে থেকে। যে সুরের সঙ্গে ওর কোন পরিচয় ছিল না। তবে বড় ক্ষণিকের সে বোধ। মুহূর্তে আবার কোথায় যেন সব হারিয়ে যায়। আর কিছুই খুঁজে পায় না। রমিজার সাধ্য নেই বুড়ির মনের তল খুঁজে পাওয়ার। দুপুরবেলা বুড়ির পাশে শুয়ে ও অনেক কথা বলে। ওর বাবার কথা, মার কথা, গায়ের কথা। মাঝে মাঝে খাপছাড়া কথা বলে। কথা বলতে বলতে ও তন্ময় হয়ে যায়।

–জানেন আম্মা ছেলেবেলায় কাদার মধ্যে মাছ কুড়োতে আমার খুব ভাল লাগত। আশ্বিন মাসে মাঠ থেকে পানি নেমে গেলে সাদা বকের ঝক নেমে আসতো সে কাদায়। আমরা সব ছেলে-মেয়েরা বকের মত মাছ খুঁজতাম। কি যে মজা হত তখন।

রমিজার কণ্ঠ বদলে যেত আস্তে আস্তে। ও খুব সুন্দর করে বলতে পারত। ওর গল্পে বুড়ি কখনো নিজের স্মৃতি ফিরে পায়। কান পেতে মনোযোগ দিয়ে শোনে। বুড়ির নিজের সঙ্গে মিলে গেলে সে ঘটনা শুনতে খারাপ লাগে না। রমিজার সঙ্গে বুড়িও তাল দেয়। কিন্তু রমিজা অন্য প্রসঙ্গে গেলে বিরক্ত হয়। মেয়েটা কথা একবার আরম্ভ করলে আর থামতে চায় না। পাশ ফিরে শশায়। রমিজা বুঝতে পারে না বুড়ির বিরক্তি। একটানা বলে যেতে থাকে। একসময়ে থামে। বুড়িকে ড্রাকে।

–ও আম্মা, আম্মা?

বুড়ি তখন ঘুমিয়ে পড়েছে।

–আমার কথা শুনলে আম্মার ঘুম পায়।

রমিজা হাই তোলে।

সলীম ওকে বাপের বাড়িতে যেতে দেয় না বলে মন খারাপ করে থাকে প্রায়ই। বুড়ির মনে হয় রমিজাও স্বপ্ন দেখতে ভালবাসে। বাপের বাড়ির স্বপ্ন। ফেলে আসা দিনগুলোর স্বপ্ন। শৈশব-কৈশোরের সেই গা-টা ওর কাছে এখন অচিনপুরী হয়ে গেছে। ইচ্ছে করলেই আর ছুটে যেতে পারে না। হেসে খেলে বেড়াতে পারে না। রমিজা এখন বন্দী জীবনযাপন করছে। সলীম যে কেন ওর সঙ্গে এমন করে তারও হদিস পায় না বুড়ি। ছেলেকে এখন আর বোঝার ক্ষমতা নেই। অনেক বদলে গেছে সলীম। সারাদিন ব্যস্তও থাকে খুব। রাত করে ঘরে ফেরে। ফিরে চারটে খেয়ে সটান ঘুম। কথা বলতে চাইলে বিরক্ত হয়। ওর নাগালই পায় না বুড়ি।

Page 21 of 50
Prev1...202122...50Next
Previous Post

সেলিনা হোসেনের গল্প

Next Post

অলীক মানুষ – সৈয়দ মুস্তাফা সিরাজ

Next Post

অলীক মানুষ - সৈয়দ মুস্তাফা সিরাজ

কর্নেলের গল্প - সৈয়দ মুস্তাফা সিরাজ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In