• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 14, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

রূপ-রূপালী – মুহম্মদ জাফর ইকবাল

Rup-Rulali by Muhammed Zafar Iqbal

“হ্যাঁ।”

“আজ বিকেলে সোহেলের বাসায় গিয়ে খোঁজ নেব।”

রূপা জিজ্ঞেস করল, “ওর বাসা কোথায় জান?”

“না।”

“তা হলে কেমন করে যাবে?”

“খোঁজ করে বের করে ফেলব।” রাজু বলল, “আমার লম্বা নাকটা সোহেলের বাসাতেও গলিয়ে ফেলব।” তারপর মিম্মির দিকে তাকিয়ে একটু হেসে রাজু হেঁটে হেঁটে চলে গেল।

মিম্মি চোখ পাকিয়ে রাজুর দিকে তাকিয়ে থেকে রূপাকে বলল, “দেখলি? দেখলি? আমাকে খোঁচা মেরে গেল?”

রূপা মুখ শক্ত করে বলল, “ঠিকই করেছে। তোর মাঝে মাঝে খোঁচা খাওয়ার দরকার আছে।”

.

স্কুল ছুটির পর রাজু সবাইকে বলল, “সোহেল চারদিন থেকে স্কুলে আসে না, আমি খোঁজ নিতে যাচ্ছি। তোমরা আর কেউ আমার সাথে যেতে চাও!”

ক্লাশে সবাই সবাইকে তুই তুই করে বলে, রাজু একটু ব্যতিক্রম। সে কেন জানি সেটা করতে পারে না, সবাইকে তুমি করে বলে। সেই জন্যে অন্যদেরও তাকে তুমি করে বলতে হয়। মিম্মি জিজ্ঞেস করল, “তুমি জান সোহেলের বাসা কোথায়?”

“হ্যাঁ। কাছেই।”

“যদি দেরি না হয় তা হলে আমি যেতে পারি।”

রাজু বলল, “গুড।” তারপর সবার মুখের দিকে তাকিয়ে বলল, “আর কেউ?”

সঞ্জয় বলল, “আমো যাম্বো।”

মিম্মি ভুরু কুঁচকে বলল, “মানে?”

“মানে হচ্ছে আমি যাব।” বলে সে হি হি করে হাসতে থাকে।

রূপার খুব ইচ্ছে করল বলতে যে সেও যাবে। কিন্তু সে বলতে পারল না, বাসায় না বলে কোথাও যাওয়া তার পক্ষে একেবারেই অসম্ভব। বাসায় তা হলে তাকে কুচি কুচি করে কেটে ফেলবে।

সবাই স্কুল থেকে একসাথে বের হল, রাজু, মিম্মি আর সঞ্জয়ের সাথে সাথে রূপাও হেঁটে যেতে থাকে। তারা তিনজন সোহেলের বাসার দিকে যাবে, রূপা তখন হেঁটে নিজের বাসায় চলে যাবে। চারজন গল্প করতে করতে যাচ্ছিল, এক জায়গায় রাজু হঠাৎ থেমে গেল, এদিক-সেদিক তাকিয়ে একটা গলি দেখিয়ে বলল, “এখন এই দিকে।”

রূপা বলল, “তোরা যা। আমি বাসায় যাই।”

মিম্মি বলল, “আমাদের সথে চল কিছুক্ষণের জন্যে।”

“না। বাসায় বলে আসিনি।”

রাজু বলল, “কাছেই বাসা। বেশিক্ষণ লাগবে না।”

রূপা এক মুহূর্ত চিন্তা করে বলল, “আমি বেশিক্ষণ থাকব না। তা হলে দেরি করে বাসায় গেলে খুব রাগ করবে।”

“ঠিক আছে। তোমাকে বেশিক্ষণ থাকতে হবে না। আমরাও থাকব না। খোঁজ নিয়েই চলে যাব।”

খানিক দূর, হেঁটে একটা বাসার সামনে রাজু দাঁড়িয়ে বলল, “এই বাসাটা।”

সামনে একটা গেট, তারা ধাক্কা দিয়ে গেটটা খুলে ভেতরে ঢুকে যায়। ভেতরে একটা ভোলা জায়গা, খোয়া দেওয়া রাস্তা। রাস্তার দুই পাশে শুকনো কিছু ফুলের গাছ। তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজায় ধাক্কা দিল। কোনো সাড়া নেই, তাই আবার দরজা ধাক্কা দিল। ভেতর থেকে একজন মেয়েলী গলায় জিজ্ঞেস করল, “কে?”

রাজু বলল, “আমরা। সোহেলের বন্ধু।”

তখন একজন মহিলা দরজা খুলে দিল, রাজু জিজ্ঞেস করল, “সোহেল বাসায় আছে?”

“মনে হয় নাই।” বলে মহিলাটি দরজা ধরে দাঁড়িয়ে রইল।

রাজু বলল, “আমরা তার সাথে দেখা করতে এসেছি। গিয়ে একটু দেখবেন?”

মহিলাটা মনে হয় একটু বিরক্ত হল। বলল, “এই রকম সময় সোহেল স্কুলে থাকে।”

রাজু বলল, “সে স্কুলে নাই। আমরা স্কুল থেকে এসেছি।”

“তা হলে কোথায় জানি না।”

রূপা একটু বিরক্ত হয়ে বলল, “একটু আগে বলেছেন মনে হয় নাই। এখন বলছেন কোথায় জানি না। আমাদের জানতে হবে।”

সঞ্জয় বলল, “ইমার্জেন্সি-স্কুল থেকে আমাদেরকে পাঠিয়েছে। ভেতরে খবর দেন। রিপোর্ট করে দিলে সমস্যা হবে।

সঞ্জয়ের হুমকিতে মনে হয় কাজ হল। মহিলাটি বলল, “ঠিক আছে, আমি দেখি তার ঘরে আছে না কী।”

মহিলাটি ভেতরে চলে গেল, একটু পরে এসে বলল, “ঘরে আছে।”

রাজু বলল, “আসতে বলেন, আমরা কথা বলব।”

মিম্মি বলল, “তার চাইতে আমরা সোহেলের ঘরে চলে যাই?”

মহিলা বলল, “যান। বারান্দা দিয়ে গেলে শেষ ঘর।”

চারজন বারান্দা দিয়ে হেঁটে শেষ ঘরের দরজায় ধাক্কা দিল। দরজাটা খোলা, ভেতরে বিছানায় সোহেল গুটিসুটি মেরে বসে আছে। পরনে একটা ময়লা পায়জামা আর ঢোলা টি-শার্ট। ওদেরকে দেখে সে একটু অবাক হয়ে তাকাল, “তোরা?”

রাজু বলল, “তুমি তো কয়েকদিন থেকে স্কুলে যাও না, তাই খোঁজ নিতে এসেছি। তুমি ভালো আছ তো?”

“হ্যাঁ হ্যাঁ। ভালো আছি।” সোহেল হড়বড় করে বলল, “ভালো থাকব না কেন? খুব ভালো আছি।” বলে সে হাসি হাসি মুখ করে তাদের দিকে তাকিয়ে রইল।

রাজু একটু এগিয়ে গিয়ে সোহেলের হাতটা ধরার চেষ্টা করতেই সে ঝট করে তার হাত সরিয়ে নিয়ে একটু সরে বসল। রাজু জিজ্ঞেস করল, “তা হলে তুমি স্কুলে যাও না কেন?”

“যাব। যাব। যাব। স্কুলে যাব।” সোহেল বিড় বিড় করে বলল, “স্কুলে যাব।”

রূপা জিজ্ঞেস করল, “এই কয়দিন যাওনি কেন?”

“এই তো এমনি। দুই-তিনদিন স্কুলে না গেলে কী হয়? কিছু হয় না। আবার যাব।”

সঞ্জয় এদিক-সেদিক তাকিয়ে বলল, “এইটা তোর ঘর?”

“হ্যাঁ। আমার আর সাদিবের। সাদিব এখন নাই। সাদিব মানে বুঝেছিস তো? আমার ছোট ভাই। ক্লাশ ফোরে পড়ে। ক্লাশ ফোর।”

সঞ্জয় চারদিকে তাকিয়ে বলল, “তোর ঘরের এই অবস্থা কেন? মনে হয় এইটা কেউ কোনোদিন পরিষ্কার করে না।”

সোহেল হি হি করে হাসল, হাসিটা কেমন যেন অস্বাভাবিক। মনে হল জোর করে হাসির মতো শব্দ করছে, হাসতে হাসতে বলল, “পরিষ্কার করবে না কেন? পরিষ্কার করে। কয়দিন থেকে কাউকে ঘরে ঢুকতে দেই না।”

Page 9 of 43
Prev1...8910...43Next
Previous Post

রাশা – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

সাইক্লোন – মুহম্মদ জাফর ইকবাল

Next Post

সাইক্লোন – মুহম্মদ জাফর ইকবাল

স্কুলের নাম পথচারী – মুহম্মদ জাফর ইকবাল

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In