• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 14, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

কিন্তু সদানন্দর কানে যেন কথাটা ঢুকলো না। থিয়েটার রোডে বাড়ি করেছে! ভালোই করেছে নয়নতারা। এখানে ভাড়াটে বাড়িতে থাকার চেয়ে কলকাতায় নিজস্ব বাড়ি করে ভালোই করেছে তারা। হয়ত আর নিখিলেশবাবুকে চাকরি করতে হচ্ছে না। নয়নতারাকেও হয়ত আর চাকরি করতে হচ্ছে না টাকার জন্যে। হয়ত মনে মনে তারা সদানন্দর ওপর কৃতজ্ঞ! টাকাটা তো সে নিজে তাদের হাতে তুলে দেয়নি। একটা ব্যাগের মধ্যে চিঠির সঙ্গে চেকটা রেখে দিয়ে চলে এসেছিল। চেকটা পাবার পর কি নিখিলেশবাবু চমকে উঠেছিল। মনে কি আনন্দ হয়েছিল টাকাগুলো পেয়ে! অতগুলো টাকা আচমকা পেয়ে মধ্যবিত্ত মানুষের আনন্দ হওয়াই তো উচিত। আর তা ছাড়া ওদের সংসারের অশান্তির মূল কারণটাই তো ছিল টাকা। আর শুধু ওদের কেন, পৃথিবীর সমস্ত সংসারের অশান্তির মূলেই তো ওই টাকা! টাকার অভাব ছিল বলেই তো ওরা নয়নতারার বিয়ের সময়কার গয়নাগুলো ফিরিয়ে নিতে নবাবগঞ্জ পর্যন্ত গিয়েছিল! হয়ত ওদের মত পৃথিবীর সমস্ত মানুষই টাকা চায়। আর নয়নতারার দোষ কী, কিম্বা নিখিলেশবাবুরই বা দোষ কোথায়! সেই কর্তাবাবুই কি টাকা চায়নি? যাদের বেশি আছে তারাও টাকা চায়, যাদের কিছুই নেই তারাও টাকা চায়।

হাজারি বেলিফ বললে–আবার এদিকে কোথায় যাচ্ছেন?

সদানন্দ বললে–সেই যে থিয়েটার রোডে!

হাজারি বেলিফ বললে–আপনার জন্যে তো আর পারা গেল না মশাই। এমন অদ্ভুত আসামী তো আমি দেখেনি! কোথায় চৌবেড়ে থেকে বেরিয়ে কাঁহা-কাঁহা ঘুরলুম বলুন তো!

সদানন্দ বললে–এইবারই শেষ হাজারিবাবু, এর পরে আপনাকে আর ঘোরাবো না। হাজারি বেলিফ তখন আর চলতে পারে না। বললে–আর কেন মিছিমিছি আমাকে কষ্ট দিচ্ছেন। আপনারই যত দোষ মশাই, আপনিই তো যত গণ্ডগোল বাধিয়েছেন–

–কেন?

হাজারি বললে–আপনি তো কারোর সঙ্গে তাল দিয়ে চলতে পারলেন না। পৃথিবীর সবাই-ই তো বেশ তালে তাল মিলিয়ে চলেছে–তার সঙ্গে আপনিও তাল দিলে পারতেন। তাহলে আর এই আপনার নামে হুলিয়া বেরোত না।

কলকাতার রাস্তায় তখন ভিড়ের বন্যা বয়ে চলেছে। সদানন্দ ভিড়ের পাশ কাটিয়ে কাটিয়ে এগিয়ে চলছিল। এতকাল পরে কলকাতায় ফিরে আসা। পনেরো বছর আগের ফেলে আসা সেই শহর। সদানন্দের চোখে শহরের এ চেহারা যেন নতুন মনে হলো। চিরকালের সেই উদার আকাশের তলায় এ শহরের মানুষগুলো যেন আরো রক্তহীন আরো বিবর্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আকাশটাই বা এত ধূসর হলো কী করে? আগে তো এরকম ছিল না। চারিদিকে লজ্জাহীন দারিদ্র্য যেন হাঁ করে রয়েছে। কয়েকটা গোটা পরিবার রাস্তার যাত্রীদের করুণার ওপর আত্মসমর্পণ করে তাদের ঘর-সংসার পেতে বসেছে। এরা কারা? কোত্থেকে এখানে এল?

সদানন্দ বললে–আপনার কাছে একটা টাকা হবে হাজারিবাবু?

হাজারি বেলিফ চমকে লাফিয়ে উঠেছে। বললে–টাকা?

–হ্যাঁ, আমার কাছে আর টাকা নেই, ওদের কিছু দিতুম, দেখছেন না কীরকম অভাব ওদের!

হাজারি বেলিফ বললে–আপনি রাখুন মশাই, আপনার নামে কোর্টের হুলিয়া ঝুলছে আর আপনি ওদের দেবেন ভিক্ষে! আপনাকে কে ভিক্ষে দেয় তার ঠিক নেই! এই জন্যেই তো মশাই আপনার এত হেনস্থা!

সদানন্দ বললে–কিন্তু ওদের দেখে যে মায়া হচ্ছে বড়–

–মায়া? আপনার মায়া হচ্ছে? ওই দয়া-মায়াই তো পাপ। ওই পাপ করেই তো আপনি গেলেন!

সদানন্দ বললে–দয়া-মায়া পাপ? আপনি বলছেন কী? দয়া-মায়া ভালবাসা-স্নেহ মমতা পাপ, এ কথা কে বললে?

হাজারি বেলিফ বললে–চলে আসুন, চলে আসুন, এখানে দাঁড়াবেন না, দাঁড়ালেই সবাই পয়সা চাইবে। আজকাল সব মানুষ কেবল পয়সা-পয়সা করে ভিখিরি হয়ে গেছে–

সদানন্দ চারদিকে চেয়ে দেখলে। একশো জোড়া হাত তাদের ঘিরে ধরেছে। সকলের মুখে-চোখে কঙ্কালের ছাপ। হাজারি বেলিফ সদানন্দর হাত ধরে টানতে লাগলো। টেনে বাইরে নিয়ে আসবার চেষ্টা করলে। কিন্তু যেদিকেই যায় সেদিকেই ভিখিরিদের ভিড়।

হাজারি তাড়া দিতে লাগলো। বললে–চলে আসুন, শিগগির চলে আসুন–

সদানন্দ বললে–এরা কারা হাজারিবাবু? এর তো আগে এখানে ছিল না–আগে শুধু বড়বাজারেই থাকতো এরা। ভিক্ষের জন্যে সেখানে আমাকে সবাই রাজাবাবু বলে ডাকতো

হাজারি বেলিফ বললে–এরা সব মানুষ মশাই, মানুষ–

সদানন্দ বললে–আপনি আমার সঙ্গে রসিকতা করেছেন! এরা মানুষ তা কী আমি জানি না? কিন্তু দুটো হাত আর দুটো চোখ যাদের আছে তারাই কী মানুষ?

হাজারি বেলিফ বলে উঠলো–আরে মশাই, আজকাল এরাই কলকাতাময় ছড়িয়ে আছে। এদের জ্বালায় রাস্তায় হাঁটতে পারবেন না, যেখানে যাবেন সেখানেই এরা। এদের দিকে মোটে চোখ দেবেন না, একবার চোখ দিলেই এরা পেয়ে বসবে–আপনি তাড়াতাড়ি চলে আসুন–

সদানন্দও চেয়ে দেখেলে, সত্যিই তাই। পনেরো বছরে এ শহরের শেষ পর্যন্ত এই হাল হয়েছে। মানুষগুলোরও এই হাল! অথচ আগে তো এমন ছিল না। এরা সবাই রাস্তায় কিলবিল করছে কেন?

হাজারি বললে–বাড়িতে যে এদের থাকবার ঘর নেই, তাই রাস্তায় কিলবিল করছে!

–তা বাড়িতে এদের ঘর নেই-ই বা কেন?

–ঘর থাকবে কী ঘরে? বছর বছর মানুষের ছেলে হলে তো আর সেই অনুযায়ী ঘর বাড়ানো যায় না। ছেলে তৈরী করতে তো কারো পয়সা লাগে না, কিন্তু ঘর তৈরি করতে যে পয়সা লাগে মশাই। আপনি চলে আসুন, ও-সব ভাবতে গেলে আপনার শরীর খারাপ হয়ে যাবে–

Page 325 of 341
Prev1...324325326...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In