• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

–কী মশাই? আর কত দূর? কথা বলছে না যে?

সত্যিই তো, একদিন তো সকলকেই বিচারশালায় গিয়ে বিচারকের মুখোমুখি দাঁড়াতে হয়। একদিন সকলকে সেই বিচারকের মুখোমুখি দাঁড়িয়ে বলতে হয় মানবজন্ম পেয়ে আমি কী কী করেছি। কিন্তু সেখানকার জন্যেও তো সদানন্দর বক্তব্য আছে। সদানন্দ সেখানে গিয়ে বলবে–আমার সমস্ত অর্থ আমি সকলকে দান করে দিয়েছি, আমার নিজের কোনও লোভ নিজের কোনও কামনাকে আমি প্রশ্রয় দিইনি, আমি এমন কোনও কাজ করিনি যা প্রকাশ্যে ঘোষণা করতে আমার লজ্জা হবে! আমি নিষ্পাপ, আমি নিষ্কলুষ!

হাজারি বেলিফ্‌ আবার বললে–আমি আর হাঁটতে পারছি না মশাই, আমি এই এখানে বসে পড়লুম–

জীবন-প্রদক্ষিণ কি অত সোজা! একদিন যে যাত্রা তার অনাদিকাল থেকে শুরু হয়েছিল, আবার শুরু থেকে সেই জীবন পরিক্রমা করা কি আজ অত সোজা নাকি! শুরু থেকে আবার সেই একই যন্ত্রণায় দগ্ধ হওয়া।

হাজারি বেলিফ সত্যিই সেখানে বসে পড়লো। নৌকো থেকে নেমে সেই যে দু’জনে হাঁটতে শুরু করেছিল সে-হাঁটা যেন তাদের আর শেষ হয় না। পথে অনেক গ্রাম পড়েছে, অনেক হাট, অনেক গঞ্জ অতিক্রম করে এসে তবে পড়বে বাসডিপো। সেখান থেকে বাসে উঠে তবে যেতে হবে কলকাতায়। তারপর ভাগলপুর। ভাগলপুর থেকে ফিরে আবার কলকাতায়। তারপর সেই কলকাতা থেকে ট্রেনে উঠে তবে যেতে হবে নবাবগঞ্জ।

সদানন্দ বললে–চলুন চলুন, দেরি হয়ে যাচ্ছে। প্রথম সুলতানপুরে যাবো–তারপর সেখান থেকে যাবো নবাবগঞ্জ–

হাজারি বেলিফ বললে–ও-সব জায়গা দেখে আর কী করবেন মশাই? মিছিমিছি কষ্টই সার হবে। পুলিস কি আর মিছে কথা বলতে গেছে আপনার নামে? মিছে কথা বলে তাদের লাভ কী?

–কিন্তু আপনি যে বলছেন আমি আমার বাবাকে খুন করেছি—

হাজারি বেলিফ বললে–হ্যাঁ, আপনি নিজেই নিজের বাপকে খুন করেছেন আর তবু বলছেন খুন করেছেন কিনা জানেন না? তাহলে তিনশো দুই ধারার চার্জ হলো কেন আপনার নামে? পুলিস কি মিথ্যে কথা বলছে?

হঠাৎ হাজারি বেলিফ বললে–তার চেয়ে মশাই একটা কাজ করুন না, আমাকে গোটা পাঁচেক টাকা দিয়ে দিন না–

–কেন? আপনাকে পাঁচ টাকা দিলে কী হবে?

–আমি কোর্টে গিয়ে রিপোর্ট দিয়ে দেব যে আসামীকে খুঁজে পেলুম না।

সদানন্দ বললে–কিন্তু আপনি তো আমাকে খুঁজে পেয়েছেন–

হাজারি বললে–খুঁজে পেলেও আমি গিয়ে বলবো খুঁজে পাইনি–এরকম তো আমরা হামেশাই করি মশাই। এরকম না করলে আমাদের পেট চলে? কী বলছেন আপনি? মাইনে তো পাই মাত্তোর তিরিশ টাকা, এই সব উপরি পেয়েই তো আমাদের সংসার চলছে। নইলে এই মাগ গি-গণ্ডার বাজারে মেয়ের বিয়ে, লোক-লৌকিকতা কী করে সব কিছু করছি? ঘুষ নিয়েই তো পেয়াদা-পেসকারদের সংসার চলে–। তা পাঁচটা টাকা পেলে আপনিও বাঁচেন, আমিও বাঁচি–

হাজারি যত না কাজ করে তার চেয়ে কথা বলে বেশি। আসামীর খোঁজে একবার গেছে নবাবগঞ্জে, সেখান থেকে গেছে সুলতানপুরে, তারপর গেছে নৈহাটিতে। নৈহাটি থেকে কলকাতার ধর্মশালাতে। যেখানে যেখানে সদানন্দ চৌধুরীকে পাওয়ার সম্ভাবনা আছে, সেখানেই সে গেছে। কোর্টের পেয়াদা, এইটেই তার কাজ–এই আসামীদের সমন ধরিয়ে দেওয়া। তার সঙ্গে কিছুই থাকে না বলতে গেলে। থাকবার মধ্যে থাকে শুধু একটা পুঁটলি। পুঁটলির মধ্যে থাকে একখানা ধুতি আর একখানা গামছা। আর থাকে দাড়ি কামাবার সাজ-সরঞ্জাম। সাজ-সরঞ্জাম মানে একখানা ধারালো ক্ষুর আর ক্ষুর শান দেবার একটা পাথর। আর কিছু না। গাছতলা পেলে তো গাছতলা, আর নয় তো কোনও হাটের অটচালা। আর খাওয়া? কোর্টের পেয়াদাকে কে আর জামাই-আদর করে খাওয়াবে! কোর্টের পেয়াদা কি কারো কাছে সুখের খবর দেয়? কোর্টের পেয়াদা মানেই তো ঝামেলা!

সদানন্দও ভাবছিল যেতে যেতে। কী এমন সে করেছে! সংসারের সকলের সুখ, সকলের সমৃদ্ধি, সকলের শুভকামনাই তো সে চিরকাল করে এসেছে। সকলের শেষে যেদিন নৈহাটি থেকে চলে এসেছে সেদিন সে তো একেবারে যাকে বলে নিঃস্ব। নয়নতারাকে বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি বলে তার ওপর যে অন্যায় সে করেছিল তার প্রায়শ্চিত্তও তো সে সেদিন করে এসেছে টাকা দিয়ে। শুধু একটা মাত্র কামনাই সে করেছিল সেদিন যে নয়নতারা যেন সুখে থাকে। সেইজন্যেই তো সে প্রথমেই লিখেছিল–এই অবিশ্বাসের যুগেও আমি বিশ্বাস করি পৃথিবীর কোথাও না কোথাও একজন বিশ্বাসী-প্রাণ মানুষ আছে। সে মানুষ এখনও সততা এবং সত্যবাদিতাকে বিশ্বাস করে। বিশ্বাস করে ধর্মকে, বিশ্বাস করে ভালবাসাকে, বিশ্বাস করে ঈশ্বরকে।

নয়নতারার বাড়ি থেকে চলে আসার সময় ট্রেনে বসে তার ইষ্টদেবতার উদ্দেশে সেই শ্লোকটা বারেবারে সে আবৃত্তি করেছিল?

সর্বেহত্র সুখীনঃ সন্তু।
সর্বে সন্তু নিরাময়াঃ ॥
সর্বে ভদ্ৰানি পশ্যন্তি
মা কশ্চিৎ দুঃখং আপ্লুয়াৎ ॥

অর্থাৎ সকলে সুখী হোক, সকলে ব্যাধিমুক্ত হোক, সকলে শান্তি পাক, সকলের দুঃখ দূর হোক। এই একটি কামনাই তো সারাজীবন সে করে এসেছে। এই কামনার জন্যেই তো সে নিজের পিতা-পিতামহের ইচ্ছার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, এই কামনার জন্যেই তো সে মা’র মনে কষ্ট দিয়েছে, এই কামনার জন্যেই তো সে সমরজিৎবাবুর মনে দুঃখ দিয়েছে। এই কামনার জন্যেই তো সে পৃথিবীর সমস্ত বিলাস-বৈভব থেকে দূরে থেকেছে। নইলে বাস্তব-জগতে কীসের অভাব ছিল তার! ইচ্ছে করলে সে তো ভোগের শিখরে বসে সমস্ত বিলাসের উপকরণের সাহায্যে ষোড়শ উপচারে নিজের বাহ্যিক ইন্দ্রিয়কে পরিতুষ্ট করতে পারতো। তা না করে সে নবাবগঞ্জকে সোনার দেশে রূপান্তরিত করে দিয়েছে। সেখানে বিরাট কলেজ হয়েছে। মানুষের জীবনের সব চেয়ে বড় যে আশীর্বাদ সেই জ্ঞানের আশীর্বাদ পাবার পথ সে দেখিয়ে দিয়েছে। আজ নবাবগঞ্জের ছেলেমেয়েদের আর জলকাদা মাড়িয়ে ছ’ক্রোশ দূরে পড়তে যেতে হয় না। নবাবগঞ্জ এখন স্বর্গে পরিণত হয়েছে। যে কাজ তার পিতা-পিতামহের করার কথা, সদানন্দই সেই কাজ সমাধা করে দিয়ে এসেছে। সেখানে হাসপাতাল হয়েছে, সেই হাসপাতালে আজ শুধু নবাবগঞ্জ কেন, আশেপাশের সব গ্রামের লোকের বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। নবাবগঞ্জের কোনও কপিল পায়রা পোড়াকে আর অভাবে-অনটনে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। মানিক ঘোষ আর ফটিক প্রামাণিকদেরও আর অর্থাভাবে পাগল হয়ে পথে ঘুরে বেড়াতে হবে না। এ সব কাজ তো সদানন্দই করেছে।

Page 319 of 341
Prev1...318319320...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In