• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
সোমবার, জুন 15, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

বলে সদানন্দর হাত ধরে ঘরের ভেতরে নিয়ে যাবার চেষ্টা করলে।

নয়নতারা রাস্তা আটকে দাঁড়ালো। বললে–কেন তোমার ঘরে যাবে ও? যা বলবার এখানে আমার ঘরের ভেতরে দাঁড়িয়ে বলবে, এখানে দাঁড়িয়েই ওর কথা তোমায় শুনতে হবে–

সদানন্দ নয়নতারার দিকে চাইলে। বললে–নিখিলেশবাবুর ঘরেই যাই না, তাতে তোমার কী আপত্তি? এতক্ষণ তো তোমার ঘরেই বসেছিলুম, এতক্ষণ তো তোমার সঙ্গেই কথা বললুম! তোমাকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোই ওঁকে ওঁর ঘরে বসেই বলি না–

নিখিলেশ বললে–আসুন আসুন–সব ব্যাপারে ওর কথা শুনতে হবে তার কী মানে আছে–

নয়নতারা বললে–তাহলে আমিও সেখানে থাকবো, আমার আড়ালে আমার বিরুদ্ধে কোনও কথা আমি বলতে দেব না–

বলে সেও দু’জনের সঙ্গে পাশের ঘরে গিয়ে ঢুকলো।

নিখিলেশ সদানন্দকে নিজের ঘরে নিয়ে গিয়েই বললে–দেখুন সদানন্দবাবু, আপনি হয়ত জানেন না, আমি আপনার মত বড়লোকের ঘরের ছেলে নই। প্রথম জীবনে স্বদেশী করেছি, ভেবেছিলুম দেশের কাজ করেই সারা জীবন কাটাবো, কিন্তু দিনকাল বদলে গেল। আমরা যারা একসঙ্গে জেল খেটেছি তাদের মধ্যে কত লোক কত বড় হয়ে গেল। কেউ পেলে নুনের কনট্র্যাক্ট, কেউ পেলে ভালো চাকরি। আবার কেউ বা জেল-খাটার জন্যে পেলে ফরেন সারভিস। সবাই বড় বড় বাড়ি করে ফেললে কলকাতায়, তারা রাস্তা দিয়ে বড় বড় গাড়ি চড়ে বেড়ায়, আমাকে দেখলে এখন চিনতেই পারে না। তাদের মধ্যে আমিই কেবল এখনও সেই গরীবই রয়ে গেলাম। আমার কিছুই হলো না। এমন সময়ে নয়নতারাকে বিয়ে করতে হলো। ভাবলুম দু’জনে চাকরি করবো। একজনের মাইনের টাকা জমিয়ে কলকাতায় একটা ছোটখাটো বাড়ি করবো। তারপরে সুখে-স্বচ্ছন্দে দিন কাটাবো, যেমন আমার আগেকার বন্ধুরা কাটায়।

নয়নতারা মাঝখানে বলে উঠলো–এই সব কথা বলার জন্যেই তুমি ওঁকে তোমার ঘরে ডেকে নিয়ে এলে নাকি?

নিখিলেশ বললে–আমাকে বলতে দাও না সবটা–

সদানন্দ বললে–এ-সব কথা আমি জানি নিখিলেশবাবু, আমাকে কেন এ-সব কথা বলছেন?

নিখিলেশ বললে–আপনাকে এই জন্যে বলছি যে, আপনি আমার সমস্ত অশান্তির মূল–

সদানন্দ অবাক হয়ে গেল। বললে–আমি?

–হ্যাঁ, আপনিই আমাদের সমস্ত অশান্তির জন্য দায়ী।

–কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি আপনাদের অশান্তির জন্য কেন দায়ী হলুম!

নিখিলেশ বললে–আপনি যেদিন থেকে আমাদের বাড়িতে এসে ঢুকলেন সেই দিন থেকেই আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন ধরলো। যে কটা টাকা আমরা জমিয়ে ছিলুম সব নষ্ট হয়ে গেল। একটা সোনার হার গড়িয়ে দিয়েছিলুম নয়নতারাকে, তাও আপনার অসুখের সময় হাতছাড়া হয়ে গেল। এখন আর আমাদের জমানো টাকা বলে কিছু নেই–

সদানন্দ শুনে খানিক চুপ করে রইল। তারপর বললে–আমি স্বীকার করছি আমি দোষ করেছি। জ্ঞাতসারে নয়, অজ্ঞাতসারে আমি সব কিছুর জন্যে অপরাধী–

কিন্তু তার কথা শেষ হবার আগেই নিখিলেশ আবার বললে–আপনি যদি সত্যিই নিজেকে অপরাধী মনে করেন তো এখন তার প্রতিকারও আপনার হাতে–

সদানন্দ বললে–বলুন কী করলে তার প্রতিকার হবে?

–তাহলে নয়নতারার যে-সব গয়না আপনাদের কাছে ছিল সেগুলো অন্তত ফেরত দিন–অন্তত…

নয়নতারা হঠাৎ বলে উঠলো–না, চাই না আমার গয়না, তুমি কিছুতেই গয়নাগুলো দিও না ওকে, ও ওই গয়নাগুলোর লোভেই আমাকে বিয়ে করেছে তা জানো? গয়না গুলোর ওপরেই ওর যত লোভ–

–কী? তোমার গয়নার ওপরে আমার লোভ?

নয়নতারা বলে উঠলো–হ্যাঁ, লোভই তো। তুমি মনে করেছ আমি সত্যি কথা বলতে ভয় পাবো? তুমি গয়নাগুলো আনতে নবাবগঞ্জে যাও নি?

–গিয়েছিলুম সে কি আমার জন্যে? সেই গয়না বিক্রি করে যখন টাকা হতো সে টাকা কি আমি নিজের নামে ব্যাঙ্কে রাখতুম?

সদানন্দ দু’জনের মধ্যস্থতা করবার জন্যে বললে–দেখুন নিখিলেশবাবু, সে-সব তো অনেক দিন আগেকার ঘটনা, আমি সে-সব দেখিও নি, আর দেখলেও তা আমার মনে নেই। আপনি যদি বলেন সেই গয়নার কত দাম হতে পারে তো এখন আমি তা দিতে পারি

নয়নতারা বাধা দিয়ে বললে–না, তা দিতে হবে না। সে-গয়না সে-টাকা আমি কিছুই নেব না—

নিখিলেশ বললে–কেন নেবে না? তোমার গয়না, তার ওপরে তো তোমার অধিকার আছে, নেবে না কেন?

–আমি যদি না নিই তো তোমার কী? আমার গয়নার ওপর তোমার অত লোভ কেন?

নিখিলেশ বললে–লোভের কথা বার বার বলছো কেন?

–তা বলবো না?

নিখিলেশ বললে–না, কেন বলবে? কেন? তোমার গয়না কি আমার গয়না নয়? তুমি আমি কি আলাদা?

নয়নতারা বলে উঠলো–নিশ্চয়ই আলাদা, আলাদা না হলে আমার গলার হার বাঁধা দিয়েছিলুম বলে কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছিলে?

নিখিলেশ রেগে উঠলো। বললে–কেন তুমি আবার সেই সব কথা তুলছো?

নয়নতারা বললে–তুলবোই তো। তুমি ভেবেছ আমাকে বিয়ে করেছ বলে তুমি আমার মাথা কিনে নিয়েছ? আমি কি তোমার মাইনে করা ঝি যে আমাকে তুমি যা বলবে তাই সহ্য করবো?

–থামো, চুপ করো!

নয়নতারাও গলা চড়িয়ে দিলে। বললে–কেন চুপ করবো? তোমার ভয়ে? তুমি আমাকে ভয় দেখাতে চাও? তুমি ভেবেছ আমি তোমার চোখরাঙানিতে ভয় পাবো?

নিখিলেশ সদানন্দর দিকে চাইলে। বললে–সদানন্দবাবু, কেন আপনি এলেন বলুন তো? কেন আপনি আমাদের মধ্যে এসে এমন করে আমাদের সংসার বিষিয়ে দিলেন? আপনি নিজের চোখেই সব কিছু দেখলেন তো! আপনি যেদিন থেকে আমাদের এখানে এসে উঠেছিলেন সেই থেকেই এই রকম শুরু হয়েছে, তার আগে আমরা কত সুখে ছিলুম। আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে আর আসবেন না। দয়া করে আপনি এখন চলে যান, আমাদের বাঁচতে দিন–

Page 311 of 341
Prev1...310311312...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In