• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

একটু পরেই প্রকাশ এসে হাজির হলো। এই প্রকাশ, সেই যে একদিন চৌধুরী মশাইএর পিছু নিয়েছে সে বুঝি আর তাঁর মৃত্যু পর্যন্ত তাঁকে ছাড়বে না। হয়ত একেবারে তাঁকে নিঃশেষ করে তবেই তাঁকে রেহাই দেবে।

চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন–সুলতানপুরের খবর কী?

প্রকাশ বললে–খবর ভালো, অশ্বিনী ভট্টাচার্যিকে খুব কষে বকে দিয়ে এলুম,–

–অশ্বিনী ভট্টাচার্যির কথা থাক, যে কাজে তোমাকে পাঠিয়েছিলুম সেকাজের কী হলো তাই বলো?

প্রকাশ বললে–সব ঠিক আছে দেখে এলুম, বিলের জমিতে এবার পাট ধান দুটোই বুনেছে সিকদাররা।

–কিন্তু গেল সনের টাকাটা? টাকার কথা কী বললে?

–আজ্ঞে টাকা দিলে না।

–কেন? টাকা দিলে না কেন?

প্রকাশ বললে–বললে–তোমার হাতে টাকা দেব না। যে মালিক তার হাতে টাকা দেব, তুমি কে? আমাকে এই রকম আরো কত কথা শোনালে। আমি বলে এলুম –আমিও তোমাকে দেখে নেব। এবার তোমার জমি খাস করে নেব তবে ছাড়বো–

চৌধুরী মশাই কিছু বললেন না। খানিক পরে বললেন–চলো, আজই সুলতানপুরে চলে যাবো আমি, এই সকালের ট্রেনে

–সকালের ট্রেনে? তাহলে খাওয়া? দুটো ভাত চড়াবো?

চৌধুরী মশাই বললেন–আমার খাবার দরকার নেই, আমি খাবো না—

প্রকাশ অবাক হয়ে গেল। বললে–খাবেন না মানে? উপোস করে থাকবেন?

চৌধুরী মশাই বললেন–তা একবেলা না হয় উপোসই করলুম, ক্ষতি কী?

–সে কী জামাইবাবু, আপনি না-হয় বুড়ো মানুষ উপোস করে থাকতে পারবেন, কিন্তু আমি? উপোস করলে যে কষ্ট হবে আমার। আমি কী উপোস করে থাকতে পারবো?

–খুব পারবে, খুব পারবে। আমি আর থাকবো না এখানে, আমার এখানকার কাজ সব মিটে গেছে। চলো–

–তার মানে?

–তার মানে আমি এবাড়ি বিক্রি করে দিয়েছি। আজ থেকে এবাড়ি রেল বাজারের আড়তদার প্রাণকেষ্ট সা’ মশাইএর।

প্রকাশ থমকে দাঁড়ালো। যেন বিশ্বাস করতে পারলে না কথাটা। জিজ্ঞেস করলে–আর জমি-জমা ক্ষেত-খামার?

–সমস্ত।

–সমস্ত বেচে দিলেন? কত টাকায় বেচলেন?

চৌধুরী মশাই চটে গেলেন। বললেন–সে-সব কথায় তোমার দরকার কী? আমি যদি লোকসান দিয়ে বেচি তো তোমার কী বলবার আছে?

প্রকাশ বললে–না, তা নয়, মানে বেহারি পাল মশাই আমাকে বলছিলেন কী না, বলছিলেন তিনি মোটা দর দিতে পারেন।

–মোটা দর? পাল মশাইএর বুঝি খুব টাকা হয়েছে? খুব টাকার গরম দেখাচ্ছে বুঝি? তাহলে তুমি পাল মশাইকে বলে এসো প্রকাশ যে আমি বরং সব জমি-জমা সরকারের খাস করে দেব তবু পাল মশাইকে দেব না, দশ লাখ টাকা দিলেও দেব না। দশ লাখ টাকা হয়েছে পাল মশাইএর?

প্রকাশ হতভম্বের মত চাইলে চৌধুরী মশাইএর দিকে। জামাইবাবু বলে কী! দশ লাখ! সে যে অনেক টাকা!

চৌধুরী মশাই বললেন–এই তো কাল সদা এসেছিল—

সদা? সদানন্দ? কোথায়? কখন?

–হ্যাঁ, কাল এখানে বারোয়ারিতলায় ওদের যাত্রা না কবিগান হচ্ছিল। সেই সন্ধ্যেবেলা আমার কাছে এসেছিল।

–এসে কী বললে?

–কী আবার বলবে! আমি কী কিছু কথা বলতে দিয়েছি যে কথা বলবে? আমি দিয়েছি তাড়িয়ে!

প্রকাশ বললে–আপনি ঠিক দেখেছেন সদা এসেছিল? সেবার তো ওই রকম করে কালীগঞ্জের বউকেও এ বাড়িতে আসতে দেখেছিলেন। ভুল দেখেন নি তো?

চৌধুরী মশাই তখন চলে যাবার জন্যে ব্যস্ত। সারারাত ঘুম হয়নি, খাওয়া হয়নি। তারপর সদানন্দকে তাড়িয়ে দিয়েছেন, মনটাও কেমন বিগড়ে ছিল। প্রকাশের কথায় আর কান দেবার সময় ছিল না তখন।

বললেন–চলো চলো, এখন ওসব কথা থাক–

প্রকাশ বললে–থাকবে কেন ওসব কথা, সদানন্দ এলো আর আপনি তাকে তাড়িয়ে দিলেন? কোথায় গেল সে?

–কোথায় গেল তা কি আমি দেখতে গিয়েছি? দেখতে আমার বয়ে গেছে। সে কী আমার ছেলে? সে আমার শত্রু! তা কোথায় আর যাবে, তার যাবার জায়গা আছেই বা কোথায়? ওই পাল মশাইএর বাড়িতেই বোধ হয় গিয়ে উঠেছে। ওখানেই বোধ হয় খেয়েছে দেয়েছে–ওদের জন্যেই তো আজকে এই সব্বোনাশটা হলো আমার–

প্রকাশ বললে–যাই গিয়ে দেখে আসি সদা আছে কি না

চৌধুরী মশাই বললেন–তা যাও, কিন্তু খবরদার বলছি, এখানে সদাকে ডেকে আনতে পারবে না, আমি তার মুখদর্শনও করবো না আর–

–আজ্ঞে না, তাই কখনও ডাকি? তার জন্যেই তো আমাদের এই হেনস্থা, তার জন্যেই তো আমার দিদি মারা গেল, তার জন্যেই তো আপনি জমিদারি বেচে দিলেন, আমি কি ভাবছেন জানি নে কিছু? ওকে খুঁজে বার করার জন্যে আমি কতবার কলকাতায় গেলুম, পুলিসকে কত টাকা ঘুষ দিলুম, আর সে কি না এখানে এসে হাজির হয়েছে

বলে প্রকাশ দৌড়ে বাইরে বেরিয়ে গেল। পেছন থেকে চৌধুরী মশাই বলে দিলেন–বেশি দেরি কোর না, এখুনি আবার রওনা দিতে হবে।

ততক্ষণে প্রকাশ একেবারে সোজা পাল মশাইএর দোকানে গিয়ে হাজির। বেহারি পাল মশাই তখন সবে মাত্র তার দোকান খুলে বসেছে। তখনও ভালো করে ধুনো-গঙ্গা জল দেওয়া হয়নি। পেছনে ডাক শুনেই মুখ ফিরিয়ে দেখে শালাবাবু। বললে–কী শালাবাবু, কী খবর? কখন এলে আবার?

প্রকাশ বললে–পাল মশাই, শুনলাম সদা নাকি চলে এসেছে, আপনার বাড়িতে আছে? সে কোথায়?

পাল মশাই–সদা? সদা তো এসেছিল কাল। সে তো কাল রাত্তিরে ছিল আমার বাড়িতে, কিন্তু এখন সে তো নেই, সে চলে গেছে

–চলে গেছে? কোথায় চলে গেল? কখন গেল?

পাল মশাই বললে–সে তো অনেকক্ষণ চলে গেছে। সে কি থাকবার ছেলে! আমি তাকে জিজ্ঞেস করলুম কোথায় যাচ্ছে তা সে কথার কোনও উত্তরই দিলে না সে!

Page 241 of 341
Prev1...240241242...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In