• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, জুন 23, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

আমিও আর থাকতে পারলুম না। বললুম–করছো কী বউমা, করছো কী?

আর আমিও নয়নতারার হাতটা চেপে ধরবার চেষ্টা করতে গেলাম। কিন্তু নয়নতারা এক ধাক্কায় আমার হাত সরিয়ে দিলে।

বললে–আমাকে বাধা দেবেন না দিদিমা–

আমি বললাম–এয়োতির চিহ্ন হলো সিঁদুর, ও কি মুছতে আছে বউমা, ওতে যে তোমার অকল্যেণ হবে–

নয়নতারা রেগে উঠলো–অকল্যাণের আর কতটুকু বাকি আছে দিদিমা যে অকল্যাণকে ভয় করবো?

বললাম–কিন্তু তুমি শুধু তোমার অকল্যাণের কথাই বা ভাবছো কেন বউমা, সদানন্দর অকল্যাণের কথাটাও তো ভাবতে হয়!

নয়নতারা বললে–তা তিনিই কি আমার কথা কখনও ভেবেছেন যে আমি তাঁর কথা ভাববো?

বলে আর এক কাণ্ড করে বসলো নয়নতারা। পেতলের ঘটিটা দিয়ে দু হাতের দুটো শাঁখা দুম্ দুম্ করে ভেঙে টুকরো টুকরো করে গুঁড়িয়ে ফেললে, আর তারপর হাতের নোয়াটা খুলে মুচড়ে বাগানের ঝোঁপের দিকে ছুঁড়ে ফেলে দিলে।

ফেলে দিয়ে বললে–এবার এ আপদগুলো ঘুচলো দিদিমা, আপনি আশীর্বাদ করুন যেন এ ভড়ং আর কখনও জীবনে না পরতে হয়—

আশপাশের লোক তখন সবাই স্তম্ভিত হয়ে নয়নতারার কাণ্ড দেখছে। নয়নতারা আর কোনও দিকে না চেয়ে সোজা রজব আলির গাড়িতে গিয়ে উঠলো।

আমি আর কী বলবো, আর কে-ই বা তখন কী বলবে।

জীবনে অনেক কাণ্ড দেখেছে বেহারি পালের বউ। আর শুধু বেহারি পালের বউ-ই বা কেন? বেহারি পাল নিজেই কি কিছু কম দেখেছে? কে কম দেখেছে এই পৃথিবীতে বেঁচে থেকে? তারক চক্রবর্তীও তো বুড়ো মানুষ। অনেক কিছু কাণ্ড দেখা আছে তার। গোপালের মা, চৌধুরি মশাই-এর গিন্নি, চৌধুরী মশাই, প্রাণকৃষ্ণ সা’ কেউই কোনও বউএর এমন কাণ্ড আগে কখনও কোনও সংসারে ঘটতে দেখেনি, শোনেও নি।

রজব আলির গাড়ি তখন চলতে আরম্ভ করেছে। গৌরীপিসী গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু নয়নতারা তাকে গাড়িতে উঠতে দিলে না। বললে–না, তোমাকে আর উঠতে হবে না গাড়িতে, আমার সঙ্গে এসে আর ভড়ং করতে হবে না—

গৌরীপিসী আর এগোল না। কিন্তু পেছনে-পেছনে চলতে লাগলো কৈলাস গোমস্তা।

তারক চক্রবর্তী মশাই বলে দিলে–কৈলাস, তুমি বাবা আমাদের বউমাকে একেবারে কেষ্টনগরে ওর বাবার হাতে তুলে দিয়ে তবে ফিরে আসবে, বুঝলে?

কৈলাস গোমস্তা কথাটা বুঝলো কিনা তা বোঝা গেল না। সে তখন গাড়ির পেছন-পেছন অনেক দূর এগিয়ে গিয়েছে।

বেহারি পালের বউ কথা বলতে বলতে কেঁদে ভাসিয়ে ফেললে। বললে–তারপর বউমার কথা কত ভেবেছি বাবা, ভেবেছি গিয়ে একবার দেখা করে আসি, তা কোথায়ই বা যাবো, আর কোথায় গেলেই বা বউমার সঙ্গে দেখা হবে, তাও বুঝতে পারিনি। তারপর এখন তো তোমাদের বাড়ির এই হাল দেখলে, ওদিকে চেয়ে দেখলেও কান্না পায়। তোমার মা মারা যাওয়ার পর ও-বাড়ির দিকে আর চেয়েই দেখিনি আমি–

কথাগুলো শুনতে শুনতে সদানন্দ উঠলো।

দিদিমা বললে–উঠছো কেন বাবা? কোথায় যাচ্ছো?

সদানন্দ বললে–এবার যাই দিদিমা–

দিদিমা বললে–এতদিন পরে যদি ফিরে এলে তো আবার চলে যাচ্ছো কেন বাবা? দু’টো দিন না হয় থাকলেই এখানে–

সদানন্দ বললে–থাকলে আমার চলবে না দিদিমা—

দিদিমা বললে–কী এমন তোমার কাজ যে দুটো দিনও থাকতে পারবে না? তুমি আজকাল কী করছো? কোথায় আছো?

সদানন্দ বললে–থাকার আমার কোনও জায়গাই নেই দিদিমা, যখন যেখানে থাকি তখন সেইটাই আমার থাকবার জায়গা।

দিদিমা বললে–ধন্যি বাপ বটে হয়েছিল তোমার। তবে তোমাকে বলি বাবা, রেল বাজারের আড়তদার প্রাণকেষ্ট সা’ মশাই আছে, তার কাছেই তোমার বাবা এই তোমাদের সব সম্পত্তি-টম্পত্তি বেচে দিচ্ছেন। তোমার দাদামশাই নিজে কিছু জমি বাগান কিনতে চেয়েছিলেন, তা তোমার বাবা কী বললেন, জানো, বললেন–আমি মিনিমাগনা লোককে বিলিয়ে দেব, তবু আপনাকে আমি এসব কিছুই বেচবো না। তা আমাদেরই ওপর চৌধুরী মশাইএর যত রাগ, তা জানো বাবা!

সদানন্দ জিজ্ঞেস করলে–কেন, আপনাদের ওপর বাবার রাগ কেন?

–ওই যে, নয়নতারার হয়ে আমি কথা বলতুম। আমরা যে বলতুম বউমার ওপর কেন এত হেনস্তা করছেন! বউমা পাছে আমার কাছে আসে তাই শেষের দিকে তাকে আটকে রাখতো তোমার মা, তা জানো–

সদানন্দ আর শুনলো না। এবার সত্যিই ঘরের বাইরে এসে দাঁড়ালো। তার মনে পড়তে লাগলো বহুদিন আগে এই নবাবগঞ্জ থেকেই একদিন যাত্রা শুরু করেছিল সে। সহায় সম্বলহীন অবস্থায় একদিন এই চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেছিল সে। তারপর ছোটবেলার আদর-আনন্দর মধ্যে কখন কোন্ ফাঁকে একটা দার্শনিক মনের জন্ম হয়েছিল তা সে নিজেও জানতো না। সেই মনটা সুখে-স্বস্তিতে শান্তি পেত না, দুঃখে-বেদনায় ক্লান্ত হতো না। কেবল খুঁজে বেড়াত নিজের ভেতরের নিজেকে। নিজের সেই অদৃশ্য অন্তরাত্মাকে। তাকে সে দেখতে পেত না কখনও। তবু তাকে উদ্দেশ্য করে বলতো–আমাকে বলে দাও কেমন করে আমি তোমাকে পাবো, কেমন করে আমি আমার সমস্ত জটিলকুটিল প্রশ্নের সমাধান করবো?

কিন্তু সদানন্দর এ প্রশ্নের উত্তর কে দেবে?

কেষ্টনগরের সেই ঠিকানার কথাটা মনে ছিল সদানন্দর। বহুদিন আগে একদিন নয়নতারার সঙ্গে তার বিয়ে হয়েছিল সেই বাড়িটাতে। সেই বিয়ের ঘটনার কথাটা ভাবতেও যেন তার আতঙ্ক হলো। তার জীবনের এক মহা বিপর্যয় বুঝি সেটা।

–আচ্ছা কালীকান্ত ভট্টাচার্য বাড়িতে আছে?

Page 238 of 341
Prev1...237238239...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In