• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 27, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

তারপর আর বেশিদিন দেরি করেননি তিনি। তার কিছুদিন পরেই সেই ছেলের বিয়ে দিয়ে ঘরে বউ এনেছিলেন।

কিন্তু যা ভেবেছিলেন তা হয়নি। তার পর যত দিন গেছে, মনে মনে যত দুঃখ পেয়েছেন আর সংসারের ওপর বৈরাগ্য তাঁর তত বেড়েছে। আরো বেশি পূজোপাঠের দিকে মন গেছে। গঙ্গায় ডুব দেবার সময় আরো বেশি করে ভগবানকে ডেকেছেন। একেবারে যখন অনিবার্য হয়েছে তখন ছাড়া আর কখনও দেশে যাননি। যখন গেছেন তখন কলকাতা থেকে দিন কতকের জন্যে মুক্তি পাবার জন্যেই গেছেন। পূর্বপুরুষের বিরাট দালানবাড়িটার ভেতরের ঘরে গিয়ে অনেক দিন চুপ করে খাটের ওপর শুয়ে থেকেছেন। গোমস্তানায়েব এসে জমিজমার ফসলের হিসেব দিয়েছে। ধান-পাট-তরিতরকারি বেচার টাকা দিয়েছে। তিনি যথারীতি তা নিয়েছেন। কিন্তু কখনও হিসেবের চুলচেরা বিচার করে নিজের অবসর যাপনের শান্তি ক্ষুণ্ণ করেননি। তর্ক করে গোমস্তার ভুল ধরতেও চেষ্টা করেননি। কার জন্যেই বা সে-সব করবেন। নিজের একটা তো শরীর। তার ওপর তাঁর জীবনের মেয়াদও প্রায় শেষ হয়ে আসবার দিকে। তিনি জানতেন তাঁর সঙ্গে সঙ্গে এই সব কিছুই একদিন নষ্ট হয়ে যাবে। কেউ আর এখানে আসবে না। তারপর যারা এখানে থাকবে তারাই সব কিছু ভোগ দখল করবে। সুতরাং মায়া বাড়িয়ে লাভ কী?

কিন্তু সদানন্দ আসবার পর থেকেই যেন আবার তাঁর আশা হয়েছিল।

গৃহিণী ঘরে এলে ডাকলেন। বলতেন–শোন—

গৃহিণী কাছে আসতো।

তিনি বলতেন–একটা কথা কাউকে যেন বোল না। সদানন্দ ছেলেটাকে তোমার কেমন লাগে?

গৃহিণী বলতো–ভালোই তো, কেন? ওকথা জিজ্ঞেস করছো কেন?

–না, এমনি তোমায় জিজ্ঞেস করছি। এতকাল এ বাড়িতে তো রয়েছে! তুমিও তো দেখছো। স্বভাব-চরিত্র কেমন মনে হচ্ছে তোমার?

গৃহিণী বলতো–স্বভাব-চরিত্র আমি কেমন করে জানবো, আমি থাকি বাড়ির ভেতরে, সে থাকে বাইরে বাইরে, আমি কি আর দেখতে গেছি সে বাইরে গিয়ে কী করছে না করছে?

সমরজিৎবাবু বলতেন–তা তুমি যা জানো তা জানো, আমার কিন্তু ছেলেটিকে পছন্দ হয়েছে–আমি মহেশকে ওদের দেশে পাঠিয়েছি খবরাখবর আনতে–

–কীসের খবর?

–ওই সদানন্দর দেশে কে আছে না-আছে, এই সব জানতে। কলকাতা থেকে নবাবগঞ্জ তো আর বেশি দূর নয়। রাণাঘাট থেকে আরো কাছে। সকালবেলা গিয়ে আবার রাত্তিরেই ফিরে আসা যায়।

গৃহিণী বললে–সে-খবর নিয়ে তুমি কী করবে?

সমরজিৎবাবু বললেন সদানন্দকে যা-যা জিজ্ঞেস করেছি তার তো সবই ঠিক ঠিকই উত্তর দিয়েছে। এখন মহেশ গিয়ে দেখে এসে কী বলে দেখি, তারপর ভাবছি ও যদি রাজী হয় তো আমি ওকে বরাবর এখানেই রেখে দেব।

–রেখে দেবে মানে? তোমার কি এক ছেলেকে নিয়েও মনের আশ মিটলো না? তার বিয়ে দিয়েছ, তার বউ এখানে রয়েছে। একে বাড়িতে রাখলে তার কী হবে? সে কোথায় যাবে?

সমরজিৎবাবু বললেন–সে সব আমি ভাবিনি ভাবছো? বউমা আমার সঙ্গে থাকে ভালো আর নয়ত খোকার সঙ্গে চলে যাক। আমি কাউকে এ বাড়িতে থাকতেও বলবো না কিম্বা চলে যেতেও বলবো না। কিন্তু আমার এই শেষ বয়সে আর এ-সব সহ্য হচ্ছে না। আমি অন্তত যাবার সময় দেখে যেতে চাই যে আমি বাড়িতে এমন একজনকে রেখে গেলাম যে মানুষের মত মানুষ। আমার পূর্বপুরুষের এই সমস্ত সম্পত্তি একজন অমানুষের হাতে পড়বে এটা ভাবলে আমি পরলোকে গিয়েও শান্তি পাবো না। এ ব্যাপারে তুমি আর কোনও আপত্তি কোর না–

গৃহিণী বললে–তুমি তো বললে, কিন্তু ওর তো বাপ-মা আছে, ভাই-বোন কেউ আছে–তারা যদি অমত করে?

–তাদের সঙ্গে যদি অত সম্পর্ক থাকবে তো কেউ এমন করে বাড়ী ছেড়ে চলে আসতে পারে?

গৃহিণী বললে–কী জন্যে চলে এসেছে তা কি তুমি জানো?

–সে সব আমি এবার জিজ্ঞেস করবো। তাই তো মহেশকে পাঠিয়েছি সেখানে। দেখি মহেশ এসে কী বলে।

তারপর জিজ্ঞেস করলেন–বউমা কোথায়?

–বউমা নিজের ঘরে শুতে গেছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে।

–তুমি বউমাকে যেন এ-সব কথা আবার বলো না। ভেবো না বউমাকে আমি কোনও রকমে বঞ্চিত করবো। আমি যখন তাঁকে এবাড়িতে বউ করে এনেছি তখন তার ভরণ পোষণের সব রকম ব্যবস্থা করে তবে সব করবো। খোকা থাকুক আর না থাকুক, বউমার কোনও কষ্ট হবে না–

সদানন্দ নিচের ঘরে শুয়ে শুয়ে আকাশ-পাতাল ভাবছিল। তার ধারণাও ছিল না যে তার ভবিষ্যৎ নিয়ে তারই মাথার ওপরকার আর একটা ঘরে তখন দুজন মানুষ দুর্ভাবনার জাল পাততে বসেছে। হঠাৎ সদরে আওয়াজ হতেই কি যেন দরজা খুলে দিলে।

ভেতর থেকে ঠাকুর বললে–কে?

–আমি মহেশ। দরজা খোল ঠাকুর।

সারাদিন মহেশের দেখা পাওয়া যায়নি। এতক্ষণ কোথায় ছিল সে! সদানন্দ বিছানা ছেড়ে উঠলো। দরজার বাইরে বারান্দায় এসে দাঁড়াতেই দেখলে মহেশ। একেবারে ধুলোমাখা চেহারা। সারাদিন রোদে-ধুলোতে ঘুরলে যেমন তামাটে চেহারা হয় মানুষের তেমনি হয়ে গেছে মহেশ।

–কোথায় ছিলে মহেশ? সারাদিন তোমায় দেখতে পাইনি!

মহেশ হাসলো। এক মুখ হাসি। বললে–আপনি এখনও ঘুমোননি? খাওয়া হয়েছে?

সদানন্দ বললে–আমার এত সকাল সকাল ঘুম আসে না। তুমি বুঝি ভোরবেলা বেরিয়েছিলে?

–হ্যাঁ, ভোরের ট্রেন না ধরলে যে বেলা পুইয়ে যায়, মাথায় কড়া রোদ লাগে।

–রাণাঘাটে গিয়েছিলে বুঝি?

–হ্যাঁ, বাবু পাঠিয়েছিলেন। সেই সাতসকালে গিয়েছি, আর এখন আসছি। যাই বাবুর সঙ্গে দেখা করে আসি

Page 206 of 341
Prev1...205206207...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In