• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 28, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

হঠাৎ ভেতর থেকে একটা মেয়েলি গলায় চিৎকার উঠলো–বউমা, বউমা, তুমি ওদিকে কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো–বউমা–

কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেছে। সবাই দেখলে চৌধুরী বাড়ির কুলবধূ হঠাৎ হাঁফাতে হাঁফাতে সশরীরে একেবারে বৈঠকখানার ভেতরে এসে হাজির।

সবাই-ই কেমন আড়ষ্ট হয়ে গেল। চৌধুরী মশাই এতক্ষণ বেশ গম্ভীরভাবেই কথা বলছিলেন। কিন্তু এবার তিনিও তার বউমার কাণ্ড দেখে যেন হতবাক হয়ে গেলেন।

ভেতর থেকে শাশুড়ি তখনও ডাকছে–বউমা বউমা, চলে এসো, ভেতরে চলে এসো–

নয়নতারা তখনও ঘোমটায় মুখ ঢেকে দাঁড়িয়ে ছিল। সে শাশুড়ির কথায় কোনও কান না দিয়ে সকলকে উদ্দেশ করে বলে উঠলো–আপনারা কেউ যাবেন না, আমি এবাড়ির কুলবধূ, হ্যাঁ কুলবধূ, আমার অধিকার আছে আপনাদের ডাকবার। সেই অধিকারেই আমি আপনাদের ডেকে পাঠিয়েছি–

পেছন থেকে শাশুড়ি আবার ডাকলে—বউমা–

–আপনারা সবাই শুনুন, আমার পিতৃতুল্য শ্বশুরমশাই এখানেই আছেন, আপনারাও রয়েছে, আমি যা বলবো সকলের সামনে প্রকাশ্যেই বলবো। আমার শ্বশুরমশাই একটু আগেই আমাকে এ বাড়ির কুলবধূ বলেছেন আপনাদের কাছে। আমি সেই চৌধুরীবংশের কুলবধূ হিসেবেই আমার সব কথা আপনাদের কাছে পেশ করবো–

চৌধুরী মশাই বললেন–বউমা, তুমি ভেতর বাড়ি ছেড়ে বার-বাড়িতে এলে যে? যা বলবার ভেতরবাড়িতে গিয়ে তোমার শাশুড়িকে বললেই পারতে। এখানে এলে কেন তুমি?

নয়নতারা বললে–না, আমি এখানে সকলের সামনে বলবো–এতদিন আমার লজ্জার মর্যাদা যখন কেউ দেয়নি তখন আর কারোর কাছ থেকে লজ্জা-সম্ভ্রম-শালীনতার কথা আজ আর আমি শুনবো না।

–কিন্তু বউমা তুমি চৌধুরী বাড়ির বউ হয়ে বৈঠকখানা ঘরে আসবে তা বলে?

নয়নতারা শ্বশুরের মুখের ওপরেই বলে উঠলো–হ্যাঁ আসবো। এখানে না এলে আমার সব লজ্জার কথা সকলকে বলবো কী করে? আপনারা কি আমার লজ্জার মুখ রেখেছেন যে বৈঠকখানা ঘরে আসতে আমি লজ্জা পাবো?

চৌধুরী মশাই এবার উত্তেজিত হয়ে উঠলেন। বললেন– তোমার তো বড় বাড় হয়েছে বউমা, তুমি আমার মুখের ওপর কথা বলো?

নয়নতারা বললে–আপনি গুরুজন, আমার সঙ্গে আপনি যদি গুরুজনের মতন ব্যবহার করতেন তা হলে নিশ্চয়ই আমিও আপনার মুখের ওপর কথা বলতে সাহস পেতুম না। কিন্তু আজকে আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি। আপনারাই আমাকে সকলের সামনে দাঁড়িয়ে এমনি করে নিজের কথা কবুল করতে বাধ্য করেছেন—

শাশুড়ি পেছন থেকে আবার ডাকলে–বউমা, ভেতরে এসো বলছি–ভেতরে এসো–

বেহারি পালের বউ এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। বললে–বউমা কী বলছে বলতে দাও না বউ, তুমি কেন বাগড়া দিচ্ছ মাঝখান থেকে?

শাশুড়ি বললে–বাগড়া দেব না? বাড়ির বউ হয়ে সকলের সামনে গিয়ে দাঁড়াবে? আর তোমরা সবাই মজা দেখবে বলতে চাও?

নিতাই হালদারের মা’র অনেক বয়স হয়েছে। গণ্ডগোলের মধ্যে তার বুকটা কেমন কাঁপছিল। সবাই মিলে তাকে এখানে ডেকে এনেছিল। বুড়ি আসতে চায়নি প্রথমে। সবাই যা বলছিল তা তার কানে যাচ্ছিল। এবার তার মুখ ফুটলো। বললে–বউমার কী হয়েছে গা? একঘর লোকের সামনে বৈঠকখানায় গেল কেন?

একদিকে বৈঠকখানার ভেতরে পুরুষের ভিড় আর এধারে ঘরের বাইরে বার বাড়ির বারান্দায় মেয়েরা দাঁড়িয়ে।

পরমেশ মৌলিক চণ্ডীমণ্ডপ থেকে বেরিয়ে চৌধুরী মশাইকে ডেকে দিয়েছিল। তারপর বাড়ির বউমার আবির্ভাবে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এতদিন খোকাবাবুর বিয়ে হয়েছে, তবু একদিনের জন্যেও বউমার মুখ দেখেনি। সেই বউমাকে বৈঠকখানা ঘরে আসতে দেখে সে আরো ভয় পেয়ে গিয়েছিল।

কৈলাস গোমস্তার তখন কাজ কমে গিয়েছিল। কর্তাবাবুর মারা যাওয়ার পর থেকেই বলতে গেলে তেমন আর কোনও কাজ ছিল না। সকাল বেলা আসতো, কিছুক্ষণ চণ্ডীমণ্ডপে বসে পরমেশ মৌলিকের খাতাগুলো দেখতো। তারপর দুপুরবেলা নিজের বাড়িতে খেতে চলে যেত। আবার খাওয়াদাওয়ার পর ফিরে এসে চৌধুরী মশাইয়ের কাছে বসে হিসেবের বাকি কাজগুলো করে দিত।

সেদিনও এসেছিল কৈলাস। কিন্তু হঠাৎ হৈ-চৈ গোলমাল শুনে একেবারে নিচেয় চলে এসেছে। পাশেই দীনু দাঁড়িয়েছিল। তার কাছে এসে কৈলাস জিজ্ঞেস করলে–এখেনে কী হচ্ছে রে দীনু–

নয়নতারা বৈঠকখানা ঘরের ভেতরে তখনও বলে চলেছে–আপনারা অনেকেই আমার বিয়ের সময় আমাকে দেখেছেন, সেদিনও আমাকে আপনারা দেখেছেন, আজ আবার এতদিন পরেও দেখছেন। বলতে পারেন আমার এ-চেহারা হয়েছে কেন? কেন আমি এত শুকিয়ে গিয়েছি?

প্রশ্নটা করে নয়নতারা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর আবার নিজেই বলতে লাগলো–মানুষ শুকিয়ে যায় মনের কষ্টে। আমার পাশের বাড়ির দিদিমা আমাকে অনেক দিন বলেছেন–বউমা, তোমার শরীর শুকিয়ে যাচ্ছে কেন? তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া করতে পারো না? না খেলে তোমার শরীর যে টিকবে না। আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি দিদিমাকে। বলবো কী করে? আমার মনে যে কষ্ট তা বাইরের লোককে আমি বলবো কী করে? বাড়ির বউ হয়ে বাইরের লোকের কাছে তা কি বলা যায়? কারণ এ তো আমার শ্বশুরবাড়ি, এ তো আমার স্বামীর বাড়ি–। শ্বশুরবাড়ি, স্বামীর বাড়ি, সে তো মেয়েমানুষের কাছে তীর্থস্থান। সেখানকার নিন্দে করতে নেই, সেখানকার নিন্দে শুনতেও নেই। আমার মা এখানে আসবার আগে বার বার করে আমাকে বলে দিয়েছিল–শ্বশুর-শাশুড়িকে দেবতার মত ভক্তি করবে। তাদের মুখের ওপর কথা বোল না। আমার মা আর আজকে বেঁচে নেই। মা যদি আজ বেঁচে থাকতো তো মাকে বলতুম–মা তোমার কথা আমি রাখতে পারলুম না, আমাকে তুমি ক্ষমা কোর। আর তা ছাড়া বিয়ের পর তো নিজের বাবা-মাও পর হয়ে যায়, তখন শ্বশুর-শাশুড়িই বাবা-মা’র জায়গা নিয়ে নেন। তাদের মেয়ে হয়ে তাদের বাড়ির পুত্রবধূ হয়ে আমি কি তাদের নামে নিন্দে করতে পারি? নিন্দে করলেও তা কি কোনও শিক্ষিত মেয়ের পক্ষে করা উচিত? বলুন, আপনারা সকলেই বিচক্ষণ ব্যক্তি, আপনারাই বলুন, তা কি করা উচিত?

Page 189 of 341
Prev1...188189190...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In