• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
রবিবার, জুন 21, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

অথচ আগে শাশুড়ি কত আদর করতো তাকে। এ বাড়িতে এসে পর্যন্ত ওই শাশুড়ির কাছেই তখন যা-কিছু মনের কথা খুলে বলতে পারতো। যখন সেবার বাবা এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল তখন তো সে ওই শাশুড়ির মুখের দিকে চেয়েই বাবার সঙ্গে যেতে রাজি হয়নি। কিন্তু এখন? এখন আর বাবা আসছে না কেন? এখন বাবাও কি তাকে ভুলে গেল?

হয়ত এমনিই হয়। হয়ত সব মেয়ের জীবনেই এমনি হয়। বিয়ে হয়ে যাবার পর সব বাবা-মাই হয়ত এমনি করে মেয়েকে ভুলে যায়। বলতে গেলে হয়ত কেবল মা’ই মেয়েকে মনে রাখে। সত্যি তার কপালটাই খারাপ! নইলে সেই মা-ই বা কেন চলে যাবে? মা যদি এখন বেঁচে থাকতো তো সে নিজেই মার কাছে চলে যেত। মা’কে গিয়ে বলতো–মা, এবার থেকে আমি আর শ্বশুরবাড়ি যাবো না, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো। তুমি আমায় থাকতে দেবে না?

মা হয়ত তবু সান্ত্বনা দিত তাকে। আদর করতো তাকে। মা হয়ত বলতো–তুই কিছু ভাবিসনি মা, ওরকম কত ছেলে বাড়ি থেকে রাগ করে চলে যায়, তারপর দেখেছি একদিন আবার ফিরে আসে। ও কিছু না, তুই কিছুদিন কষ্ট করে থাক, দেখবি সদানন্দ আবার একদিন তোর কাছে ফিরে আসবে

কিন্তু হঠাৎ চোখ দুটো ঘুমে ঢুলে আসতে লাগলো। কিন্তু দরজা খুলে রাখলে ঘুম আসবে কী করে?

নয়নতারা আর থাকতে পারলে না। তাড়াতাড়ি ঘরের দরজায় খিল তুলে দিয়ে বিছানার ওপর গিয়ে গা এলিয়ে দিলে। দিয়ে ঘুমোবার চেষ্টা করলে। ঘুমে চোখ ঢুলে আসছে, কিন্তু তবু ঘুম আসছে না। বিছানার ওপর একবার এপাশ একবার ওপাশ করতে লাগলো। কিন্তু তবু কিছুতেই ঘুম এলো না। কেবল মনে হতে লাগলো তার ঘরের দরজা বন্ধ রয়েছে, যদি শাশুড়ী জানতে পারে! যদি বকে শাশুড়ি!

না, আর নয়, নয়নতারা তাড়াতাড়ি উঠে গিয়ে দরজার খিলটা খুলে দিয়ে যেন নিশ্চিন্ত হলো। না হোক ঘুম, ঘুম না হলে অবশ্য তার শরীর খারাপ হবে ঠিকই, কিন্তু তাকে নিয়ে তো সংসারে অশান্তির সৃষ্টি হবে না। তাকে কেন্দ্র করে সংসারে অশান্তি হবে এটাকেই নয়নতারার সব চেয়ে বেশি ভয়।

হঠাৎ শাশুড়ির কথায় ঘুম ভেঙে গেল নয়নতারার।

–বউমা, বলি তুমি নিজে গিয়ে চা খাবে, না তোমার মুখের কাছে এনে চায়ের বাটি ধরবো? তুমি যদি বলো তো তাও আনতে পারি। আনবো?

শাশুড়ির কথায় লজ্জায় জড়োসড়ো হয়ে গেল নয়নতারা। কখন যে চোখ দুটো জুড়ে ঘুম এসে গিয়েছিল তা তার খেয়াল ছিল না। চারদিকে রোদ উঠে গেছে। জানালা দিয়ে রোদ এসে ঘরের ভেতরটা একেবারে ভাসিয়ে দিয়েছে। এত দেরি পর্যন্ত তো কখনও ঘুমোয়নি সে! এ কী করে হলো! এ কেন হলো!

বাইরে এসে দাঁড়াতেই তার আগের রাত্রের সব ঘটনাগুলো মনে পড়তে লাগলো। দিনের আলোয় ঘটনাকে যেন স্বপ্ন বলে মনে হতে লাগলো। তবে কি স্বপ্ন দেখেছিল নাকি সে? তার ঘরে যে ঢুকেছিল সেও কি স্বপ্নের মানুষ? সেই ভয় পেয়ে শাশুড়ির ঘরের সামনে এসে ডাকা! সেই শাশুড়ির বকুনি! সবই স্বপ্ন নাকি তাহলে? নয়নতারা অনেকবার করে ঘটনাগুলোকে মনে করবার চেষ্টা করলে। স্বপ্নই যদি হবে তো সে এতক্ষণ ঘুমোল কী করে? শেষরাত্রের দিকে ঘুম এসেছিল বলেই তো এত বেলা পর্যন্ত সে ঘুমিয়েছে। বিছানায় যাবার সঙ্গে সঙ্গে যদি ঘুম আসতো তো সে কি এত বেলা করে ঘুম থেকে উঠতো!

সবাই যখন রান্না নিয়ে ব্যস্ত তখন নয়নতারাও রান্নাঘরের দরজার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। সবাই কাজ করছে। এ সময়ে সে যদি তার নিজের ঘরে গিয়ে বসে থাকে তাহলেও দোষ হবে তার। আবার শুধু যদি চুপচাপ দাঁড়িয়েও থাকে তাহলেও দোষ হবে।

শাশুড়ি হঠাৎ বলে উঠলো–তুমি আবার যাবার-আসবার পথের ওপর রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন শুনি? নিজের কাজও করবে না, কাউকে কাজও করতে দেবে না। হয় এখান থেকে সরে যাও না-হয় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো, খাবার সময় তোমাকে ডেকে পাঠাবোখন। এখন সরো দিকিনি এখান থেকে, পথ ছাড়ো–

নয়নতারা কী করত বলা যায় না, কিন্তু তার আগেই চৌধুরী মশাই হঠাৎ ভেতরবাড়িতে এসে হাজির। তিনি কথা বলতে বলতে ঢুকছিলেন–ওরে গৌরী, কোথায় গেলি? চণ্ডীমণ্ডপে যে চা দিতে হবে, সব ভুলে গেলি নাকি?

নয়নতারা শ্বশুরকে দেখে মাথার ঘোমটাটা আর একটু মুখের ওপর টেনে দিয়ে নিজের ঘরে চলে এল। কিন্তু আবার সেই ঘর! তার নিজের ঘর। সেই ঘর আর বাইরের বারান্দা–এইটুকুই তার পরিক্রমার পরিধি। এইটুকুর মধ্যেই তাকে বন্দী হয়ে থাকতে হবে। এই বন্দিত্ব থেকে কি তার মুক্তি নেই।

.

সারা দেশ ঘুরে সদানন্দর তখন একটা বিশেষ উপলব্ধি হয়েছে। এই উপলব্ধি হয়েছে যে সমস্ত পৃথিবীটাই আসলে নবাবগঞ্জ। এই নবাবগঞ্জটাই যেন বড় আকার নিয়ে সমস্ত পৃথিবীতে রূপান্তরিত হয়েছে। আর আরো স্পষ্ট করে বলতে গেলে এই নবাবগঞ্জের চৌধুরী বংশটাই যেন ডালপালা ছড়িয়ে সারা পৃথিবী হয়ে দাঁড়িয়েছে। এই কর্তাবাবুর মত পৃথিবীতে হাজার-হাজার লক্ষ-লক্ষ কর্তাবাবু ছড়িয়ে রয়েছে, এই চৌধুরী মশাই-এর মত হাজার-হাজার লক্ষ-লক্ষ চৌধুরী মশাইও এই পৃথিবীতে চলে-ফিরে বেড়াচ্ছে। বাইরে থেকে কিছু বোঝা যায় না, কিন্তু তারাই যেন ভেতরে ঢুকে সব কিছু তিলে তিলে ধ্বংশ করে নিঃশেষ করে দিচ্ছে।

এই চৌধুরীবাড়িও তেমনি করে তিলে তিলে নিঃশেষ হতে চলেছিল তখন। যেদিন সদানন্দর বিয়ে হলো সেইদিন বুঝি তা প্রথম প্রকাশ পেলে। তারও আগে থেকে হয়ত শুরু হয়েছিল, কিন্তু তখন কেউ তা টের পায়নি। ছাইচাপা আগুনের মত তা ভেতরে ভেতরে গুমরে মরছিল। কিন্তু প্রথম ধোঁয়া দেখা গেল বোধহয় সেই সদানন্দর বিয়েকে উপলক্ষ করে। তার পর থেকেই যা শুরু হলো তা সদানন্দ নবাবগঞ্জের লোকের কাছে শুনেছে।

Page 165 of 341
Prev1...164165166...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In