• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শনিবার, জুন 20, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

সদানন্দ বললে–কেউ না–

–কেউ যদি না থাকে তো তোমার সেখানে যাবার দরকার কী ছিল? বাড়িতে তোমার মন টেকে না? বাড়িতে তোমার যদি কোনও কাজ না থাকে তো চণ্ডীমণ্ডপে গিয়ে সেরেস্তার খাতা-পত্তোরগুলো দেখলেও তো পারো। তা দেখলেও তা আমার উপকার হয়। সেটাও কি তোমার দ্বারা হবে না?

সদানন্দ এ-কথার কোন জবাব দেওয়া দরকার মনে করলে না।

–বলি, কথার জবাব দিচ্ছ না যে? আমি যা বলছি তা তোমার কানে যাচ্ছে না, না কথাগুলো গ্রাহ্যের মধ্যেই আনতে চাও না! ভাবছো যা বলছি আমার ভালোর জন্যেই বলছি তোমার ভালোটা দেখছি না। কিন্তু আমার ভালোটা কি তোমারও ভালো নয়? এই যে এত খেটে-খুটে সম্পত্তি রেখে যাচ্ছি; এ কি আমি নিজে ভোগ করবো বলে? আমি মরবার সময় এসব আমার সঙ্গে নিয়ে যাবো বলে? এ সব তো তখন তুমি একলাই ভোগ করবে! সব তো তোমারই রইল। আমরা আর কদ্দিন? আমিও থাকবো না, তোমার মা ও থাকবে না। তখন তুমি আর বউমাই এ-সব ভোগ-দখল করবে। তখন আমরা দেখতেও আসবো না এ-সব তোমরা উড়িয়ে দিলে না বেচে দিয়ে রাস্তার ফকির হয়ে গেলে। কিন্তু যতদিন বেঁচে আছি ততদিন তো আমাকে বাপের কর্তব্য করে যেতে হবে।

সদানন্দ এবারও কোনও কথার জবাব দিলে না।

চৌধুরী মশাই তখন রেগে গেলেন। বললেন–তুমি কি ঠিক করেছ আমার কোনও কথারই জবাব দেবে না? আমার সঙ্গে আর কথাই বলবে না? তা যদি ঠিক করে থাকো তো বলো, এখন থেকে বলে দাও। আমি তাহলে সেই রকম ব্যবস্থাই করবো। তোমার মত বেয়াদব ছেলেকে কী করে ঢিট করতে হয় তাও জানি

নয়নতারাকে খাইয়ে-দাইয়ে ততক্ষণে শাশুড়ী তার শোবার ঘরে ঢুকিয়ে দিয়েছিল। অন্ধকার ঘর। বাইরে থেকে শাশুড়ী আবার দরজায় তালা-চাবি লাগিয়ে দিয়ে চলে গেছে। নয়নতারার বুকটা কাঁপছিল। শ্বশুরের সঙ্গে তার স্বামীর কথাগুলো কানে আসছিল। কান পেতে কথাগুলো সে একমনে শুনতে লাগলো। সবাই জেনে গেছে নয়নতারা কেষ্টনগরে চলে গেছে। এতটুকু টুঁ শব্দ করা চলবে না। তাহলেই জানাজানি হয়ে যাবে যে সে এ বাড়িতেই আছে।

একদিকে ভেতরবাড়িতে শাশুড়ীর সঙ্গে তার মামাশ্বশুরের কথা হচ্ছে। তাও কানে যাচ্ছে। আবার ওধারে তার শ্বশুরের গলা।

এই রকম বন্দী অবস্থায় সে কাল রাতটা কাটিয়েছে, তারপর আজ সমস্ত দিনটাও কাটলো। আরো কতক্ষণ তাকে এমন করে কাটাতে হবে কে জানে! আর একটু পরে খাওয়া-দাওয়া সেরে যখন তার স্বামী এ-ঘরে শুতে আসবে, তখন?

শাশুড়ী তাকে পাখি-পড়া করে শিখিয়ে দিয়েছে। অনেক কথাই শিখিয়ে দিয়েছে তাকে। কথাগুলো মনে পড়বার সঙ্গে সঙ্গে ভয়ে কাঠ হয়ে এল শরীরটা। একটা বিপদ ঘটাবার আগেই যেন সে ভয়ে ভয়ে মুহূর্ত গুনতে লাগলো। বেহুলা তার স্বামীকে যমের হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাকেও কি সেই বেহুলা হতে হবে!

নয়নতারা এক মনে অদৃশ্য ঈশ্বরকে কল্পনা করে নিয়ে প্রার্থনা করতে লাগলো–ভগবান আজকে তুমি আমার মুখ রেখো। শুধু আমার নয়, সকলের মুখ রাখবার ভার তোমার ওপর ভগবান। আমি যেন পারি। আমি যেন আমার স্বামীর মন ফেরাতে পারি। আমাকে তুমি সাহস দিও, শক্তি দিও, সামর্থ্য দিও–আমি যেন হেরে না যাই–

হঠাৎ শাশুড়ীর গলা শোনা গেল–এসেছিস খোকা?

তার স্বামীর গলার কিছু আওয়াজ শোনা গেল না। কিন্তু নয়নতারা বুঝতে পারলে তার স্বামী ভেতর বাড়িতে এসে হাজির হয়েছে।

নয়নতারা কান পেতে রইল সেদিকে। সমস্ত বাড়িটার ক্ষীণতম শব্দও যেন তার কানকে এড়িয়ে যেতে না পারে। তার মামাশ্বশুরের গলা শোনা গেল এবার।

প্রকাশ মামা বললে–মা’র দুঃখু কি ছেলে বুঝতে পারে দিদি, কোনও ছেলেই তা বুঝতে পারে না। আমি নিজেই তো মাকে কত কষ্ট দিইছি। তখন বুঝতুম না, এখন মা নেই, এখন বুঝতে পারছি–

শাশুড়ী সে কথার উত্তর না দিয়ে ছেলেকে আবার জিজ্ঞেস করলে-–কেন আমাদের কথা শুনিস না বল তো বাবা? আমাদের কথা শুনলে তো তোর আজ আর এই এত হেনস্তা ভোগ করতে হতো না। এত ভালো বাড়ি থাকতে তুই কেন গিয়েছিলি বাবা সেই কালীগঞ্জের পোড়ো বাড়ির ভেতরে? ডাকাত যদি না-ও থাকতো তো সাপ-খোপও তো থাকতে পারে? সেখানে ঢোকা কি ভালো? এ না-হয় পুলিসের কাছে টাকাকড়ি দিয়ে খালাস করে আনা গেল, কিন্তু যদি সাপ-খোপে কামড়াতো, তখন? তখন কী হতো?

চৌধুরী মশাইও এবার ভেতরে এলেন। বললেন–ও শুনবে না আমাদের কথা, তুমি ওকে হাজার বলো, কোনও কথাই ওর কানে ঢুকবে না। তুমি যেসব কথা বলছো আমি ওকে সেই সব কথা অনেক বলেছি। ও যে কী ভাবে, কী করে, কী ওর মতলব, আমি কিছুই বুঝি না–

শাশুড়ী বললে–তুমি আবার ভেতরে এলে কেন? ওকে যা বলবার আমিই তো বলছি, তুমি তোমার নিজের কাজ করো না গিয়ে–

চৌধুরী মশাই ধাক্কা খেয়ে আবার বাইরে চলে গেলেন। ডাক্তার আসবার কথা ছিল একটু পরে। তিনি সেই জন্যেই বাইরে অপেক্ষা করে করে যখন ডাক্তার এলোই না তখন বাড়ির ভেতরে এসেছিলেন। স্ত্রীর কথা শুনে আবার বাইরে চলে এলেন। দীনু এসে ডাকলো।

বললে–ছোট মশাই, ডাক্তারবাবু এসেছেন, আসুন—

.

বহুদিন আগে একদিন সদানন্দর যখন অসুখ হয়েছিল তখন এই ডাক্তারই দেখে গিয়েছিল তাকে। এই ননী ডাক্তার। অসুখ সামান্য। কর্তা মশাই তখন সুস্থ মানুষ। জিজ্ঞেস করেছিলেন–ডাক্তার কত টাকা নিলে কৈলাস?

Page 146 of 341
Prev1...145146147...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In