• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

–কই, কই, খোকা কই?

প্রকাশের পেছনেই সদানন্দ শুকনো মুখে দাঁড়িয়ে ছিল। চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন–কী হলো? পুলিসের হাত থেকে ছাড়া পেলে?

প্রকাশ মামা বললে–সহজে কি ছাড়ে জামাইবাবু? পুলিসে ছুঁলে তো আঠারো ঘা, সে তো কথাতেই আছে। কিন্তু এ আবার পুলিসের বাবা। কলকাতার পুলিস। হাজার টাকার কমে তো কথাই বলতে চায় না। শেষে হাতে-পায়ে ধরতে তবে কথা রাখলে।

চৌধুরী মশাই জিজ্ঞেস করলেন–তা খুব কষ্ট হয়েছে তো?

প্রকাশ মামা বললে–কষ্ট বলে কষ্ট। হাতে তো টাকা ছিল না বেশি। সব তো পুলিসের পেটে ঢুকিয়েছি। শেষে যে কটা পয়সা ছিল তাতে গাড়ি ভাড়াটা কোনও রকমে দিয়ে তবে আসতে পেরেছি–নইলে কলকাতার রাস্তাতেই আমাদের রাত কাটাতে হতো

তারপর আর দাঁড়ালো না সেখানে। বললে–যাই, আগে দিদিকে খবরটা দিয়ে আসি গে, দিদি হয়ত আবার খুব ভাবছে–

চৌধুরি মশাই বললেন– তোমার দিদির তো আবার শরীরটা খুব খারাপ হয়েছে

প্রকাশ মামা বললে–সে তো আমি যাবার সময়ই দেখে গেছি, খোকার আসার খবর পেলেই দিদির শরীর ভালো হয়ে উঠবে

তারপর ভেতর বাড়ির বারান্দায় গিয়ে ডাকতে লাগলো–দিদি দিদি–

প্রীতি প্রকাশের গলার আওয়াজ পেয়ে আর সময় নষ্ট করে নি। বউমাকে নিয়ে তার শোবার ঘরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিলে।

নয়নতারাকে বলে দিলে–যা বলেছি তা তোমার মনে আছে তো বউমা?

নয়নতারা ঘাড় নাড়লে।

–হ্যাঁ, মনে রেখে দিও, ভুলো না যেন। খোকা যেন জানতে না পারে যে তুমি ঘরে আছ। আমি ওদের বলবো তুমি বাপের বাড়ি চলে গেছ, বুঝলে? আজ খোকাকে বোঝানো চাই যে তুমিও অপমানের শোধ তুলতে পারো, বোঝানো চাই মেয়েমানুষ হলেও তুমি একজন মানুষ, বোঝানো চাই যে তোমার মান-অপমান লজ্জা-সম্ভ্রম বলে একটা জিনিস আছে, আরো বোঝানো চাই খোকার যেমন অধিকার আছে এ-বাড়ির ওপর, তোমারও তেমনি সমান-সমান অধিকার আছে, বুঝলে? যা যা বলছি তাই ঠিক-ঠিক কোর, যেন ভয় পেও না। খোকা যদি ঘর থেকে পালিয়ে যাবার চেষ্টা করে তো তুমি যেন ওকে জোর করে ধরে রাখতে ভয় পেও না। আর আমি তো আছি, ও যদি তোমাকে কিছু করে তখন আমি তোমার দিকে আছি, তুমি আমাকে ডেকো। আমাকে চেঁচিয়ে ডাকলেই আমি ছুটে আসবো, বুঝতে পারলে? এখন আমি চললুম।

বলে দরজায় তালা বন্ধ করে প্রীতি তাড়াতাড়ি নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকলো।

বাইরে থেকে প্রকাশ ডাকতে ডাকতে ভেতরে এল।

বললে–কই গো দিদি, কোথায় গেলে, তোমার খোকাকে তো এনেচি, উঃ, সে কী কাণ্ড, কলকাতায় গিয়ে কম হেনস্তা আমার। আমি না গেলে সদাকে ছাড়িয়ে আনাই যেত না–

তারপর বউমার ঘরের দিকে চেয়ে বললে–বউমা কোথায়?

প্রীতি বললে–বউমার বাবা এসেছিল, বউমাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে

–সে কী? এই সময়ে তুমি বউমাকে বাপের বাড়ি যেতে দিলে? এত কষ্ট করে সদাকে হাজত-ঘর থেকে ছাড়িয়ে নিয়ে এলুম আর ঠিক এই সময়েই কিনা বউমা চলে গেল বাপের বাড়ি? এই তো সবে সেদিন বাপের বাড়ি থেকে এল বউমা, আবার এরই মধ্যে বাপের বাড়ি যাওয়া?

দিদি সেকথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলে–কই? খোকা কোথায়? খোকা যে আমার কাছে এল না?

প্রকাশ বললে–আমি ডেকে নিয়ে আসছি–

খোকা এসেছে, এই খবরটাই যেন একটা অসুস্থ মানুষের রোগমুক্তির পক্ষে যথেষ্ট। প্রীতির শরীরটা যেন এক মুহূর্তের মধ্যে হাল্কা হয়ে উঠলো।

প্রকাশ মামা আবার বললে–ওঃ, সদার জন্যে যে কী ঝঞ্ঝাট গেল তোমায় কী বলবো দিদি। কথায় বলে পুলিসে ছুঁলে আঠারো ঘা, তার ওপর আবার কলকাতার পুলিস। সোজা আঙ্গুলে তো সেখানে ঘি ওঠে না। আমিও তাই ব্যাঁকা রাস্তা ধরলুম। আমি বললুম সদাকে ছাড়াতেই হবে। তার জন্যে যত টাকা লাগে তা আমার জামাইবাবু খরচা করতে প্রস্তুত। তা টাকার কথা শুনেই পুলিসের মুখের চেহারা বদলে গেল। আমার হাতে তখন কাঁচা নোটগুলো রয়েছে। সেগুলো দেখে বললে–কত আছে ওতে? আমি বললুম—পাঁচশো–

দিদি বললে–তা পাঁচশোতে রাজি হয়ে গেল?

প্রকাশ মামা বললে–ক্ষেপেছ? তেমন বান্দাই নয় তারা–

–তারপরে?

–তারপরে শেষ পর্যন্ত সাতশো টাকায় রফা হলো। নগদ টাকাটা চুকিয়ে দিতেই হুকুম হয়ে গেল আসামী খালাস। তখন দেখি কাঁদতে কাঁদতে সদা আসছে। না-খেয়ে না-ঘুমিয়ে সদার মুখ একেবার শুকিয়ে আসি হয়ে গেছে! কান্নায় চোখ ফুলে একেবারে টোপাকুল।

দিদি বললে–আহা, তা বাছাকে খেতেও দেয় নি? সারাদিন না খেয়ে কাটিয়েছে?

প্রকাশ মামা বললে–সে তোমার ভাবনা নেই। পুলিস না খেতে দিক, আমি পেট ভরে খাইয়ে দিয়েছি তোমার খোকাকে। কী কী খাইয়েছিলুম শুনবে? বড় বড় রাজভোগ, কাঁচাগোল্লা সন্দেশ, তারপর রাবড়ি। তাতেও পেট ভরে না। শেষকালে তোমার ছেলে বলে ভাত খাবো। তা নিয়ে গেলাম তোমার ছেলেকে হোটেলে। সেখানে গিয়ে পোনা মাছের কালিয়া আর সরু বালাম চালের ভাত খাইয়ে দিলুম। বললুম-খা, যত পারিস পেট ভরে। খেয়ে নে। আমার কাছে তখনও তিনশো টাকা রয়েছে–

কিন্তু অত খাওয়ার কথা শুনতে তখন ভালো লাগছিল না প্রীতির। বললে–খাওয়ার কথা রাখ তুই, খোকা এখনও আসছে না কেন, তাকে ডেকে দে না–

চৌধুরী মশাই তখন সদানন্দকে নিয়ে পড়েছিলেন। সব শুনে বললেন–তা তুমিই বা ওই কালীগঞ্জের পোড়ো বাড়ির মধ্যে গিয়েছিলে কেন? সেখানে তোমার কী আছে? কে থাকে সেখানে?

Page 145 of 341
Prev1...144145146...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In