• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুন 19, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

আসামী হাজির – বিমল মিত্র

Asami Hazir by Bimal Mitra

সেই নবাবগঞ্জের চৌধুরী বাড়িটার ভেতরে যে তখন ভাঙন ধরতে শুরু হয়েছে, বাইরে থেকে কিন্তু তা এতটুকু বোঝবারই উপায় ছিল না। বাইরে তখনও বিধু কয়ালের ছেলে শশী কয়াল দাঁড়িপাল্লায় ধান-চাল মেপে মেপে গোলায় তোলে। পরমেশ মৌলিক প্রতিদিন চণ্ডীমণ্ডপে এসে কাঠের বাক্সখানা সামনে নিয়ে বসে। তারপর খেরো খাতাখানা খুলে হিসেবের কুটিল অঙ্কগুলো কষতে কষতে জলের মত তরল-সরল করে আয় ব্যয়ের সমতা সাধন করে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হলেই তার মাথায় টনক নড়ে ওঠে।

কিন্তু পরমেশ মৌলিকের মাথার ওপর আছে কৈলাস গোমস্তা। কৈলাস গোমস্তা আরো পাকা লোক। সে সেই খাতাগুলো দেখে আর দেখার পর মঞ্জুর করে দেয়। কোথাও বা খরচ জোড়ে, তারপর তা থেকে সেগুলো পাকা খাতায় তোলে।

যতদিন কর্তাবাবু সুস্থ ছিলেন ততদিন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন।

বলতেন–এটা এখানে কী লিখেছ কৈলাস? এই দুটো পয়সা কীসের খরচা?

কৈলাস বলতো–আজ্ঞে দু’পয়সার বিড়ি–

–বিড়ি?

বিড়ি শুনে চমকে যেতেন কর্তাবাবু। বলতেন–বিড়ি খেয়েছে কে? এবাড়িতে বিড়ি কে খায়?

কৈলাস বলতো-আজ্ঞে ওই যে কাঞ্চন স্যাকরা এসেছিল, সে বিড়ি খেতে চাইলে কিনা, তাই– কর্তাবাবু রেগে যেতেন। বলতেন–কাঞ্চন স্যাকরা বিড়ি খেলে?

–আজ্ঞে হ্যাঁ।

–তা সে বিড়ি খাক আর গাঁজাই খাক, তার জন্যে আমি পয়সা দেব কেন? তার নেশার খরচ যোগাবার জন্যে আমার কীসের গরজ?

কৈলাস গোমস্তা কিন্তু-কিন্তু করতো। বলতো–আজ্ঞে, সে যে বিড়ি খেতে চাইলে…

কর্তাবাবু বলতেন–না, ওসব চলবে না আমার কাছে, বিড়ি খেতে হয় তো সে নিজের পয়সায় খাক। তুমি এক কাজ করো, ওর’ নামে তো একশো টাকা আগাম বায়না লেখা আছে, ওই জায়গায় ওটা কেটে লিখে রাখো একশো টাকা দু’পয়সা আগাম। আর এবার থেকে যদি আর কখনও বিড়ি খেতে চায় তো তবিল থেকে আর পয়সা দেবে না। বারোয়ারিতলায় পান-বিড়ি-সিগারেটের দোকান আছে, তুমি তাকে দোকান দেখিয়ে দেবে–

কৈলাস মাথা পেতে অপরাধ স্বীকার করে নিত। বলতো–আজ্ঞে, তাই দেব।

এককালে কর্তাবাবু কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর গোমস্তাগিরি করেছেন, সুতরাং গোমস্তারা কী রকম করে হিসেবের কারচুপি করে তা তিনি জানতেন। এখন তারই গোমস্তা আবার তেমনি করে হিসেবের কারচুপি করবে তা তিনি বরদাস্ত করতে পারবেন না।

দু’টো তো মাত্র পয়সা। কিন্তু সেই দুটো পয়সার অপব্যয়ও তিনি সহ্য করতে পারতেন না। এখন এই যে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছেন, তিনি জানতেও পারছেন না তার কৈলাস গোমস্তা কত দু’পয়সা হিসেবে কারচুপি করছে।

তবু বাইরে থেকে সবাই ঠিক আছে। ননী ডাক্তার নিয়ম করে আসছে, ওষুধও পড়ছে নিয়মমত। দীনুও সেবা করে যাচ্ছে দিনরাত। আর সে সেবাও ঠিক তেমনি সেবা। নিজের পরিবারও এমন করে কোনও স্বামীকে সেবা করতে পারে না।

অথচ দীনুর কি একটা কাজ! বেয়াই বাড়ি থেকে লোক এল তত্ত্ব নিয়ে, তাদের চান করবার জন্যে তাকেই কুয়ো থেকে জল তুলে দিতে হবে। বিশ্বাস করবার মত নির্ভর করবার মত লোক ওই এক দীনুই। দীনু যে কখন ঘুম থেকে ওঠে, কখন খায় কখন ঘুমোয় তা কেউ দেখতে পায় না। ডাকলেই দীনু এসে হাজির হবে। বলবে–আমাকে ডাকছিলেন আজ্ঞে?

এরই মধ্যে চৌধুরী মশাই সেদিন রানাঘাটের কোর্ট থেকে দৌড়তে দৌড়তে ফিরলেন। তার যেন আর তর সইছিল না। চণ্ডীমণ্ডপে পরমেশ মৌলিক আপনমনে কাজ করছিল। ছোট মশাইকে দেখেই দাঁড়িয়ে উঠলো।

–কী পরমেশ, খবর সব ভালো তো? প্রাণকেষ্ট সা’ মশাই-এর আড়ত থেকে পাটের টাকা দিয়ে গেছে?

পরমেশ মৌলিক বললে–আজ্ঞে, কই, না তো!

–আর ভুবন বসাক? ভুবন বসাক আর এসেছিল?

–আজ্ঞে না।

চৌধুরী মশাই রেগে গেলেন। বললেন–দেখলে, আমি নেই, আর সবাই সাপের পাঁচ পা দেখেছে–

পরমেশ মৌলিক হঠাৎ কথার মাঝখানে বলে উঠলো–আজ্ঞে দারোগাবাবু এসেছিল, পরশু

–দারোগাবাবু? রেল-বাজারের দারোগাবাবু? কেন? আবার পাওনা-গণ্ডা চায় নাকি?

–আজ্ঞে না, তা নয়, বলতে এসেছিলেন খোকাবাবু ধরা পড়েছেন।

–খোকাবাবু? আমাদের সদা? ধরা পড়েছে? তার মানে?

–আজ্ঞে ধরা পড়েছে মানে পুলিসে অ্যারেস্ট করেছে।

–সে কী? কী জন্যে অ্যারেস্ট করেছে সদাকে? কী করেছিল সে?

এত বড় একটা ঘটনা শুনে চৌধুরী মশাই যেন প্রথমে একটু নাড়া খেলেন। দুটো দিন মাত্র বাড়িতে গরহাজির, এর মধ্যে এমন দুর্ঘটনা ঘটে গেল! হঠাৎ নজর পড়লো বৈঠকখানার দিকে। কী হলো? ঘরের দরজা হাট করে খোলা কেন?

আর দাঁড়ালেন না সেখানে। সোজা বৈঠকখানা ঘরের মধ্যে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। চারদিকে যেখানকার জিনিস সেখানেই রয়েছে, শুধু বাবাজীই নেই কোথাও। তাঁর খড়ম, ত্রিশূল, গেরুয়া কাপড়খানা পর্যন্ত উধাও হয়ে গেছে।

তারপর কী যেন সন্দেহ হলো। ভেতর বাড়ির দরজা পেরিয়ে ডাকলেন–গৌরী, গৌরী–সব গেলি কোথায়?

.

প্রীতি ঘরের ভেতর নিজের বিছানায় শুয়ে ছিল। নয়নতারা পাশে বসে পাখার হাওয়া করছিল শাশুড়ীকে। অত ঠাণ্ডার মধ্যেও শাশুড়ী ঘামছিল শুয়ে শুয়ে। বড় ভয় করছিল নয়নতারার। এই কদিন আগে তার মা হঠাৎ চলে গেছে। অথছ তার বিয়ের দিনও কেউ কল্পনা করতে পারে নি তার মা এত তাড়াতাড়ি চলে যাবে। এই ক’টা দিন ধরে তার জীবনে যেন ঝড় বয়ে যাচ্ছে। বাবার কথাও মনে পড়তে লাগলো। বাবা এতক্ষণ বোধ হয় ট্রেনে উঠে বসেছে।

Page 137 of 341
Prev1...136137138...341Next
Previous Post

গল্প (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

Next Post

বিমল মিত্রের গল্পসমগ্র – বিমল মিত্র

বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In