• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
মঙ্গলবার, আগস্ট 4, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

অনন্ত দ্রাঘিমা – অনিল ঘড়াই

Ananta Draghima by Anil Gharai

সবুজ হাত তুলে ডাক্তারবাবুর কোয়ার্টারটা দেখিয়ে দিল।

একজন মাঝবয়েসী, বছর পঞ্চাশের মানুষ একটা খাম হাতে এগিয়ে গেল ডাক্তারবাবুর কোয়ার্টারের দিকে। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সে ফিরে এল মিনিট দশেকের মধ্যে। তার হাসি মুখ। পান খাওয়া দাঁত দেখিয়ে বলল, বাবলু, মাল নামা। ঘন্টা খানিকের মধ্যে গাড়ি ছেড়ে দিতে হবে। তুই যদি কৃষ্ণনগর চলে যেতে চাস তো যেতে পারিস। কাল সকালে এলে হাজিরা ঠিক হয়ে যাবে।

বাবলু কোনো কিছু না বলে নিরুত্তর দাঁড়িয়ে থাকল। নতুন জায়গাটা যে তার ভালো লেগেছে-এটা তার বিস্মিত চোখ-মুখই বলে দিল।

.

৪০.

বয়স্ক লোকটার নাম এরফান।

বাবলু অনেকক্ষণ ভেবে নিয়ে বলল, না বাবা, আমি আর কৃষ্ণনগর যাব না। এখানে আসতে হবে বলে ভোর উঠেছি। শরীর ম্যাজম্যাজ করছে। একটু শুতে পারলে ভালো হত।

ক্লান্তি-অবসাদে চোখ বুজে আসতে চাইছে বাবলুর। তবু তার ছিমছাম চেহারা এক ঝলক সবার নজর কাড়বে। কত বয়স হবে বাবলুর? বড়োজোর উনিশ-কুড়ি। টাইট সাদা প্যান্টের সঙ্গে মাঞ্জা দেওয়া জামা পরেছে সে। গলায় রূপোর চেনে একটা তাবিজ।

এরফান বলল, যা, কল থেকে হাত-পা ধুয়ে আয়। চোখে-মুখে ভালো করে জল দিবি। লাট্টুকে বলছি ইট দিয়ে চুলা বানিয়ে ভাত বসাতে। আজ আর বাজারে যাব না। সঙ্গে যা এনেছি, তা সেদ্ধ দিয়ে দেব।

কালো রঙের রোগা ছিপছিপে লাট্টু দাঁড়িয়েছিল আদেশের অপেক্ষায়। ভাত রাঁধতে হবে শুনে সে আর দাঁড়াল না, হাসপাতালের দিকে চলে গেল থান ইটের জন্য। শুধু এই হাসপাতাল নয়, আরো অনেক হাসপাতালের কাজ সেরে তাদের এখানে আসা। এসে ভালোই করেছে। এখানে মাথা গোঁজার জন্য তাবু টাঙ্গাতে হবে না। সব শোনার পর ডাক্তারবাবু নিজেই বললেন, একটা কোয়ার্টার ফাঁকা পড়ে আছে, ওখানে আপাতত থাকতে পারো। কেউ এলে তখন কিন্তু চলে যেতে হবে।

খুশিতে ঘাড় নেড়েছিল এরফান। নাহলে এতক্ষণে তাবু টাঙ্গানোর তোড়জোড় শুরু হয়ে যেত। তাঁবু টাঙ্গাতে সময় বেশি লাগে না। তাবুতে থেকেও আরাম। তবে সাপখোপ ঝড়-ঝঞ্জার ভয় আছে। তাবু উড়ে গেলে মাথা বাঁচানো দায় হয়। নানা

অভিজ্ঞতার সাক্ষীবট এরফান।

লাট্টু ইট খুঁজে এনে চুলা বানিয়েছে জব্বর। বাবলু রান্নার বিরোধী। মুখ কাঁচুমাচু করে সে বলল, আজ হোটেলে খেয়ে নিলে হত না? তার কথা শুনে পান খাওয়া দাঁত দেখিয়ে হেসে উঠল এরফান, এখানে পাউরুটি পাওয়া যায় না আর ভাত পাওয়া যাবে। রাত আটটার পরে ঝাঁপ বন্ধ হয়ে যায় বাজারের। বাইরের লোক আসে না বললেই চলে। বাইরের লোক ছাড়া ভাতের হোটেল চলবে কি করে? গাঁয়ের মানুষ তো সখ করে হোটেলে খেতে যাবে না। তারা পয়সা চেনে। টাকাকে ভালোবাসে।

বাবার কথা শুনে বেশ অবাক হল বাবলু। এখানে আসার আগে সব খোঁজখবর নিয়ে এসেছে মানুষটা। নাহলে সঙ্গে করে আলু চাল পেঁয়াজ কেউ বয়ে আনে।

কাঠ ফাড়িয়ে জ্বাল দিচ্ছে লাট্টু। বড়ো হাঁড়িতে ভাত ফুটছে চড়বড়িয়ে। সেই ফুটন্ত ভাতের দিকে তাকিয়ে বড়ো আনমনা হয়ে গেল এরফান। ঘরে নতুন বউ নুরিকে রেখে এসেছে। সারা রাত ধরে নুরি কত অনুনয়, বিনয় করল তার বুড়ো শরীর আঁকড়ে। যতটুকু পেরেছে নুরিকে সুখ দেবার চেষ্টা করেছে এরফান। নুরি কাতর হয়ে বলেছে, কিরে কেটে বলল, তুমি ঐ বুড়ি ধেমড়িটার কাছে যাবে না।

এরফানের মুখে কুলুপ আঁটা।

নুরি সুর করে বলেছে, যা টাকা-পয়সা সব আমাকে দেবে। আমি টাকা জমিয়ে একটা সোন্দর পারা কোঠা দালান বানাব। ওটা হবে তোমার আমার তাজমহল।

এরফানও স্বপ্ন দেখেছে–তাকে কিছু করতে হবে। খয়রা বিবি বছরের মধ্যে ছমাস তো রোগে ভোগে। শরীরও টসকে গেছে বহুদিন আগে। এখন কাছে এসে বসলে বয়সের ছায়ায় বুড়ি দেখায়। সেই আগের মতো গালে আর টোল পড়ে না, চোখে আর বিদ্যৎ খেলে না। এখন সে ভাটার নদী। কিছু নেই, শুধু চ্যাটচেটে কাদা। এরফান কেন যাবে তার কাছে। মৌচাকে মধু না থাকলে মৌমাছি কি সেখানে আশ্রয় নেয়?

ফোঁটা ভাতের দিকে তাকিয়ে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরল এরফান। রাজমিস্ত্রির কাজে শরীর ক্ষয় হয় সাত তাড়াতাড়ি। সা শদিন হাড়ভাঙা খাটুনি খাটতে হয় তাকে। বাবলুও রাজমিস্ত্রির কাজটা শিখে নিয়েছে। ওর হাতের কার্নিক যাদুকাঠির মতো নড়ে। আর কি নিখুঁত কাজ। এরফান জানে-খয়রা বিবির ছেলের কোনোদিন ভাত কাপড়ের অভাব হবে না। যেখানে যাবে কাজের গুণে বিশ্বজয় করে ফিরবে।

ছেলের জন্য মনে মনে গর্ব অনুভব করে এরফান। তবে সে বাবলুর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না। গলা বুজে আসে। এই বয়সে শাদী করে কাজটা ভালো করেনি এরফান। লাট্টু বুঝিয়েছিল অনেক। কাকুতি-মিনতি করে বলেছিল, বড়ভাই, ও ভুল করো না। ঘরে তোমার সোমত্ত ছেলে। নিজে না বিয়ে করে তার বিয়ে দাও। লোক হাসিয়ে কি লাভ হবে বলো তো!

লাট্টুর কথা কানে তোলেনি এরফান। তার তখন বুড়ো গাঙে ছলাৎছলাৎ ঢেউ। নুরী রোজ হাসপাতালের চাপাকলে জল নিতে আসত। এরফান কলপাড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলত তার সঙ্গে। অভাবী নুরির টাকার ভীষণ দরকার। মুঠো মুঠো টাকা ছড়িয়ে নায়ক হয়ে গেল এরফান। একদিন ঝোঁকের মাথায় নিকেও করে ফেলল।

নতুন বউ থাকবে কোথায়? পুরনো ঘরে তাকে মানায় না। এরফানও চাইল না নুরি খয়রা বিবির সঙ্গে থাকুক। এক সাথে থাকলে ঝামেলার শেষ নেই। রাতদিন চুলোচুলি লেগে থাকবে। তার চেয়ে আলাদা থাকা ভালো।

Page 177 of 267
Prev1...176177178...267Next
Previous Post

যুক্তিবাদীর চোখে রাম ও রামায়ণ – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Next Post

শিখণ্ডী খণ্ড – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Next Post

শিখণ্ডী খণ্ড - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

ফ্রান্সিস সমগ্র - অনিল ভৌমিক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In