• আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
শুক্রবার, জুলাই 31, 2026
  • Login
BnBoi.Com
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ
No Result
View All Result
BnBoi.Com
No Result
View All Result

অনন্ত দ্রাঘিমা – অনিল ঘড়াই

Ananta Draghima by Anil Gharai

চুনারাম বুঝতে পারছিল ভিকনাথের কথার সত্য। কিন্তু বুঝতে পারলেও তার যে কিছু করার নেই এটা সে হাবভাবে বুঝিয়ে দিল। এদিকে কেরোসিন ফুরিয়ে এসেছে হ্যারিকেনের, আর মিনিট দুয়েকের মধ্যেই সব তেল পুড়ে গিয়ে দপদপ করবে আলো। ফিতে পোড়ার গন্ধে নাক কুচকাবে অনেকেই। তার আগেই আলো থাকতে থাকতে কথাটার ফায়শালা হয়ে যাওয়া ভালো। চুনারাম গলা চড়াল, তুমরা সব কি চাইচো গো?

ফিসফিস আলোচনা সেরে ভিড়ের মধ্যে থেকে দুলাল বলল, দোষ করলে সাজা তো পেতেই হবে। যারা দশের কথা ভাবে না, তাদের কথা আমরা কেনে ভাবব। ওদের একঘরে করে দেওয়া হোক।

সেই ভালো, সেই ভালো। সবাই একবাক্যে সায় দিল।

বিশু বলল, ওরা সরকারি কলে জল আনতে যেতে পারবে নি। পাড়ার কুনো কাজে ওদের ঢোকা বারণ।

ভিকনাথ কাটা গাছের মতো সিঁটিয়ে গিয়ে শুনছিল, খুব অসহ্য লাগতেই এবার সে আর্তনাদ করে উঠল, উটি করবেন নি গো, মরে যাবো। পাড়ায় তো আমরা ক’ ঘর মাত্তর। আমাদের ভিনো করে দিলে বউটারে নিয়ে আমি যাবো কুথায়?

–তোর বউয়ের কি যাওয়ার জায়গার অভাব? সোঁদর মুখের জন্য তো অনেক কপাট খোলা থাকে। পেছন থেকে কথাটা কে যেন ঢিল মারার মতো ছুঁড়ে দিল। ভিকনাথের কান্না পাচ্ছিল ভীষণ তবু সে কাঁদল না। দম ধরে থাকল অনেকক্ষণ।

চুনারামের মাজাটা কনকন করছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। সে হাত নেড়ে নেড়ে বলল, হারকেনের কেরোচিন ফুরিয়ে এল। ইবার আমাদের সভাও শেষ। তাহলে এই কথাই থাকল কাল ভোর হওয়ার পর থেকে ভিকনাথ একঘরে হয়ে যাবে। এ কথার যেন নড়চড় না হয়। নড়চড় হলে আরও কঠিন সাজা দেওয়া হবে। কথাটা যেন মনে থাকে।

তালাই গুটিয়ে সবাই যখন ফিরে যাচ্ছিল তখন ওদের সামনে এসে মা দুর্গার মতো দাঁড়াল ঝারি, এ তুমরা কি করলে গো? এর চেয়ে আমাদের মেরে ফেললে ভালো হত। আমরা নির্দোষ। তুমাদের পায়ে ধরি গো, বুড়িগাঙের ঘাটটা আলাদা করে দিও না। মাঠ আর ঘাট আলাদা হলে মানুষের যে আর কিছু থাকে না।

একঘরে হওয়ার অভিশাপ হাড়ে হাড়ে টের পাচ্ছিল ঝারি। পিঠে-পরবের দিনে হাঁটুর ফাঁকে মুখ গুঁজে বসে ছিল ভিকনাথ। ঝারি তাকে বলল, যাও না গাঁয়ের ভেতর থিকে ঘুরে আসো। গেল সালে তো কত পিঠে গামছায় করে বেঁধে আনলে এ বছর গেলে নেশ্চয়ই কেউ তুমারে ফেরাবে না।

ছোটকাল থেকে গাঁয়ে ঘুরে পিঠে খেত ভিকনাথ। সবাই মন খুশ করে পিঠে দিত। বলত-পেট ভরে খাও, লাগলে আরো দেব। পোড়া-পিঠের স্বাদ আলাদা। সেই পিঠে দশজনে মিলে না খেলে তার স্বাদ বাড়ে না। বোস বাড়ির বউটা হর সাল গুড়পিঠা আর সরুচাকুলি বানায় ভালো। সরাপিঠা আর ভাপাপিঠা মকর-পরবে সবার ঘরে হবেই হবে। সেদ্ধপিঠা আর পুরপিঠাও হবেই হবে। ও পিঠা না হলে মকরসংক্রান্তির আনন্দ যে ফিকে হয়ে যাবে।

ঝারি নিজেও পিঠে খেতে ভালোবাসে। তবু গাছ পুজোয় পিঠে না দিয়ে এলে তার শান্তি নেই। ভিকনাথের মাথা একেবারে পাগল করে দেবে, কই গো, নুয়াচাল আনলে না যে! মকর পরবের আর বেশি দেরি নাই। কাল নারকেল নুয়া চাল আর নলেন গুড় নিয়ে এসো। আর হ্যাঁ মনে করে কাঁচা দুধ এনো। তুমার বাহ্যি হয়েছিল, মানত করেচি ঠাকুরের কাছে। সে ধার এবার শোধ দিতে হবে।

গায়ে গা লাগিয়ে পরবের দিনগুলো বুঝি শেষ হয়ে এল। ঝারি ভিকনাথকে ঠেলা মেরে হু-হু কান্নায় ভেঙে পড়ল। তার চোখের জলে বেরিয়ে এল ঘামের গন্ধ। নিজের ভেতর সে খুঁজতে লাগল ভূতের গন্ধ।

.

২৯.

দশদিন কেটে গিয়েছে কাজে যায়নি ভিকনাথ। ঘরে চাল বাড়ন্ত। ঝারির আর হাঁটার ক্ষমতা ছিল না। বাঁধ গোড়ায় অনেকদিন পরে দেখা হল তার লুলারামের সঙ্গে। একটা জড়তা নিয়ে কুয়াশা ঢাকা ছাতারগাছের মতো গড়িয়ে ছিল লুলারাম।

ঝারি তার পাশে গিয়ে দাঁড়াল, তুমিও কি মুখ ঘুরিয়ে নেবে এই অসময়? লোকের কথা বিশ্বেস করে এতদিনের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারবে তুমি? অনেকক্ষণ পরে মুখ খুলল লুলারাম, অপরাধীর মতো বলল, আচ তুমাদের এই অবস্থার জন্যি আমি দায়ী। সবাই তোমার-আমার সম্পর্কটার কথা জেনে গিয়েছে। এটা কেউ সহ্য করতে পারে না।

পারবে না, এতো জানা কথা। ঝারি ঝকঝকে দাঁত দেখিয়ে হাসল।

–লোকের কুনো দোষ নেই। যত দোষ আমার। লুলারাম ঝারির দিকে মায়াবী চোখে তাকাল, ঝারির রূপ তাকে চুম্বকের মতো টানছে, আগুনপোকার মতো নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছে না লালুরাম, এক উন্মনা অস্থিরতায় বুজে এল তার গলা। পুরুষের এই মুহূর্তটিকে ঝারি খুব ভালোভাবে চেনে। সে যাবতীয় খেদ ভুলে লুলারামের হাত ধরে টানল বাঁধের নীচে। ঝোপের আড়ালে ঘাসের বিছানায় দেহবিছিয়ে দিল সে। লুলারামকেবলল, শোঁকো, ভালো করে শোঁকো–দেখো আমার গায়ে কুনো ভূতের গন্ধ আছে কি না।

লুলারাম পাগলের মতো শুকছিল। শুঁকতে শুঁকতে বহুদিন পরে সে ডুবে গেল আলোর গহ্বরে। তৃপ্তির ডিঙাটা তখন মাছে ঠুকরান ছিপের ফাতনার মতো নড়ছে। সুখের পলির ভেতর নিজেকে সঁপে দিয়ে সে খুঁজতে চাইল জীবনের আসল ঘ্রাণ।

দুটি শরীর দীক্ষা নিয়ে মাটির টানে ফিরে গেল। আকাশের গঞ্জনা শোনার জন্য শুধু জেগে রইল একাকী চাঁদ।

.

চাপাকলে জল আনতে গিয়ে প্রথম বাধা পেল ঝারি। মুখ বেজার করে কলসিটা নিয়ে পাশে সরে দাঁড়াল সে। মনে মনে ফুঁসছিল সে কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই। এ-গাঁয়ে বউ হয়ে আসার পরই তার ভাগ্যটা গাঙের জলের মতো নানা খাতে বয়ে গেছে। সেই প্রথমদিন থেকে তাকে মাঠের কাজে যেতে দেয়নি ভিকনাথ। মুখ ফুলিয়ে বলেছে, লোতুন বউ তুমি। তুমি খাটতে গেলে লোকে যে আমার মুখে চুনকালি দেবে।

Page 135 of 267
Prev1...134135136...267Next
Previous Post

যুক্তিবাদীর চোখে রাম ও রামায়ণ – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Next Post

শিখণ্ডী খণ্ড – অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

Next Post

শিখণ্ডী খণ্ড - অনির্বাণ বন্দ্যোপাধ্যায়

ফ্রান্সিস সমগ্র - অনিল ভৌমিক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক প্রকাশনাসমূহ

  • তিন গোয়েন্দা ভলিউম ১১৫: ভূমিকম্প – শামসুদ্দীন নওয়াব
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৮: বিভীষিকার প্রহর – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: বড়দিনের ছুটি – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আলাস্কা অভিযান – রকিব হাসান
  • তিন গোয়েন্দা ভলিউম ১১৭: আমিই কিশোর – রকিব হাসান

বিভাগসমূহ

  • আত্মজীবনী
  • ইতিহাস
  • উপন্যাস
  • কবিতা
  • কাব্যগ্রন্থ
  • গল্পের বই
  • গোয়েন্দা কাহিনী
  • ছোট গল্প
  • জীবনী
  • দর্শন
  • ধর্মীয় বই
  • নাটকের বই
  • প্রবন্ধ
  • বৈজ্ঞানিক কল্পকাহিনী
  • বৈজ্ঞানিক বই
  • ভূতের গল্প
  • রহস্যময় গল্পের বই
  • রোমাঞ্চকর গল্প
  • রোম্যান্টিক গল্পের বই
  • শিক্ষামূলক বই
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

© 2023 BnBoi - All Right Reserved

No Result
View All Result
  • বাংলাদেশী লেখক
    • অতুলচন্দ্র গুপ্ত
    • অভিজিৎ রায়
    • আখতারুজ্জামান ইলিয়াস
    • আনিসুল হক
    • আবু ইসহাক
    • আবু রুশদ
    • আবুল আসাদ
    • আবুল খায়ের মুসলেহউদ্দিন
    • আবুল বাশার
    • আরজ আলী মাতুব্বর
    • আল মাহমুদ
    • আসাদ চৌধুরী
    • আহমদ ছফা
    • আহমদ শরীফ
    • ইমদাদুল হক মিলন
    • উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    • কাসেম বিন আবুবাকার
    • জসীম উদ্দীন
    • তসলিমা নাসরিন
    • দাউদ হায়দার
    • দীনেশচন্দ্র সেন
    • নারায়ণ গঙ্গোপাধ্যায়
    • নিমাই ভট্টাচার্য
    • প্রফুল্ল রায়
    • প্রমথ চৌধুরী
    • ময়ূখ চৌধুরী
    • মহাদেব সাহা
    • মাহমুদুল হক
    • মুহম্মদ জাফর ইকবাল
    • হুমায়ূন আহমেদ
  • ইন্ডিয়ান লেখক
    • অক্ষয়কুমার মৈত্রেয়
    • অতুল সুর
    • অদ্রীশ বর্ধন
    • অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
    • অনীশ দেব
    • অবনীন্দ্রনাথ ঠাকুর
    • অমিয়ভূষণ মজুমদার
    • আশাপূর্ণা দেবী
    • আশুতোষ মুখোপাধ্যায়
    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    • কাজী নজরুল ইসলাম
    • ক্ষিতিমোহন সেন
    • তারাদাস বন্দ্যোপাধ্যায়
    • তারাশংকর বন্দ্যোপাধ্যায়
    • দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    • নারায়ণ সান্যাল
    • নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    • নীহাররঞ্জন গুপ্ত
    • পাঁচকড়ি দে
    • পূর্ণেন্দু পত্রী
    • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    • বিমল মিত্র
    • মানিক বন্দ্যোপাধ্যায়
    • রবীন্দ্রনাথ ঠাকুর
    • সুনীল গঙ্গোপাধ্যায়
    • হেমেন্দ্রকুমার রায়
  • বিভাগসমূহ
    • আত্মজীবনী
    • ইতিহাস
    • উপন্যাস
    • কবিতা
    • কল্পকাহিনী
    • কাব্যগ্রন্থ
    • খেলাধুলার বই
    • গল্পের বই
    • গোয়েন্দা কাহিনী
    • ছোট গল্প
    • জীবনী
    • দর্শন
    • ধর্মীয় বই
    • নাটকের বই
    • প্রবন্ধ
    • বৈজ্ঞানিক কল্পকাহিনী
    • বৈজ্ঞানিক বই
    • ভূতের গল্প
    • মুক্তিযুদ্ধের-বই
    • রহস্যময় গল্পের বই
    • রোমাঞ্চকর গল্প
    • রোম্যান্টিক গল্পের বই
    • শিক্ষামূলক বই
    • সমগ্র
  • সিরিজ বই
    • মিসির আলী সমগ্র
    • হিমু সিরিজ

© 2023 BnBoi - All Right Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In